JAZZBAAT 24 BANGLA
২৩ সেপ্টে ২০২৬, ১০:১৩ এএম
Breaking
সকাল থেকেই মেঘ-বৃষ্টির চোখরাঙানি! কলকাতার আকাশ আজ কেমন থাকবে, জানুন পুরো পূর্বাভাস আজই বদলে যেতে পারে ভাগ্যের হিসাব! সম্পত্তি কেনাবেচা থেকে অর্থলাভ, জেনে নিন ১২ রাশির রাশিফল রেলে ১৬৮৮ পদে নিয়োগ, দ্বাদশ পাশেই আবেদন করার সুযোগ স্কুলের পাশ দিয়ে ডিজে, ক্লাসেই লুটিয়ে পড়ল ৭ বছরের ছাত্রী পুজোর চাঁদার রশিদে বিধায়কের নাম, কোলাঘাটে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা বিদেশি বাজার হারানোর আশঙ্কায় দক্ষিণ দামোদরের চাষিরা SIR নিয়ে কমিশনকে সুপ্রিম কোর্ট, ব্যাখ্যা চাইল ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র সভাপতিদের এক্তিয়ার বুঝিয়ে দিলেন জগন্নাথ সকাল থেকেই মেঘ-বৃষ্টির চোখরাঙানি! কলকাতার আকাশ আজ কেমন থাকবে, জানুন পুরো পূর্বাভাস আজই বদলে যেতে পারে ভাগ্যের হিসাব! সম্পত্তি কেনাবেচা থেকে অর্থলাভ, জেনে নিন ১২ রাশির রাশিফল রেলে ১৬৮৮ পদে নিয়োগ, দ্বাদশ পাশেই আবেদন করার সুযোগ স্কুলের পাশ দিয়ে ডিজে, ক্লাসেই লুটিয়ে পড়ল ৭ বছরের ছাত্রী পুজোর চাঁদার রশিদে বিধায়কের নাম, কোলাঘাটে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা বিদেশি বাজার হারানোর আশঙ্কায় দক্ষিণ দামোদরের চাষিরা SIR নিয়ে কমিশনকে সুপ্রিম কোর্ট, ব্যাখ্যা চাইল ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র সভাপতিদের এক্তিয়ার বুঝিয়ে দিলেন জগন্নাথ

'প্রয়োজনে দল থেকে বহিষ্কার করতে হবে', তোলাবাজি নিয়ে কড়া অর্জুন

'প্রয়োজনে দল থেকে বহিষ্কার করতে হবে', তোলাবাজি নিয়ে কড়া অর্জুন

এবার তোলাবাজি নিয়ে সুর চড়ালেন রাজ্যের শ্রম ও পরিবহণমন্ত্রী অর্জুন সিং। বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন অর্জুন। মঙ্গলবার দার্জিলিঙের বিভিন্ন চা-বাগান পরিদর্শনের পাশাপাশি শ্রম ভবনেও যান তিনি। সফরের মাঝেই দলীয় নেতা-কর্মীদের তোলাবাজি নিয়ে সতর্ক করেন মন্ত্রী। তাঁর বক্তব্য, ‘উষ্মা প্রকাশ করে কোনও লাভ নেই। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

অর্জুনের আরও বক্তব্য, ‘যাঁরা তোলাবাজি করছেন, তাঁরা দলের ক্ষতি করছেন। যাঁদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ রয়েছে বা যাঁরা এই ধরনের কাজের সঙ্গে জড়িত, তাঁদের দল থেকে বহিষ্কার করতে হবে।’

প্রসঙ্গত, দিন কয়েক আগেই বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দলের এক অংশকে 'ডিমথেরাপি' নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন। তৃণমূলের থেকে বিজেপিতে 'মুখ বদল' হতে বেশি সময় লাগবে না। এরই মধ্য়ে সোমবার কোচবিহারের দিনহাটায় তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। দলেরই এক নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে কয়েক জন বিজেপি কর্মী তাঁর দিকে কাঁচা ডিম ছোড়েন বলে অভিযোগ। সেই ঘটনার পরেই দলের অন্দরে তোলাবাজি ও দুর্নীতি নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে। 

এই পরিস্থিতিতে অর্জুন সিংয়ের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাঁর বার্তা স্পষ্ট তোলাবাজির অভিযোগে শুধু সতর্কতা নয়, প্রয়োজনে দল থেকে বহিষ্কারের মতো কঠোর পদক্ষেপই করতে হবে।

55 Views 0 Likes 0 Comments

Related News

পুজোর চাঁদার রশিদে বিধায়কের নাম, কোলাঘাটে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
রাজ্য

পুজোর চাঁদার রশিদে বিধায়কের নাম, কোলাঘাটে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা

কোলাঘাট, নিউজ ডেস্ক: পুজোর মরশুমে এলাকায় যখন উৎসবের উত্তেজনা তুঙ্গে, তখনই সামনে এল এমন এক অভিযোগ যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রশিদে রয়েছে একাধিক জনপ্রতিনিধির নাম, ব্যবসায়ীদের কাছে চাওয়া হচ্ছে মোটা অংকের টাকা। ...

২২ সেপ্টে ২০২৬, ১০:২৯ পিএম · 2 মিনিট
বিদেশি বাজার হারানোর আশঙ্কায় দক্ষিণ দামোদরের চাষিরা
রাজ্য

বিদেশি বাজার হারানোর আশঙ্কায় দক্ষিণ দামোদরের চাষিরা

বর্ধমান: ধানের শিষে এবারও ফলন এসেছে। মাঠের পর মাঠ জুড়ে পেকে উঠেছে সুগন্ধি গোবিন্দভোগ। কিন্তু ধান ঘরে তোলার মুখে মুখে হাসি নেই দক্ষিণ দামোদরের চাষিদের। গত বছর যে সময়ে গোবিন্দভোগের দাম নিয়ে আশাবাদী ছিলেন তাঁরা, এ বার সেই ...

২২ সেপ্টে ২০২৬, ১০:২৮ পিএম · 3 মিনিট
ডুয়ার্সকে বিশ্ব পর্যটনের মানচিত্রে তোলার ডাক শুভেন্দুর
রাজ্য

ডুয়ার্সকে বিশ্ব পর্যটনের মানচিত্রে তোলার ডাক শুভেন্দুর

আলিপুরদুয়ার : এক দিকে আগুনে পুড়ছে চোরাশিকারিদের ফেলে যাওয়া বন্যপ্রাণীর দেহাংশ। অন্য দিকে পিলখানায় কৌতূহলী চোখে তাকিয়ে দুই হস্তীশাবক। কিছুক্ষণের মধ্যেই তাদের নতুন পরিচয়—‘চৈতন্য’ এবং ‘সুলক্ষণা’। আর সেই একই মঞ্চ থেকে ঘোষণা...

২২ সেপ্টে ২০২৬, ১০:১৩ পিএম · 3 মিনিট
ফুলিয়ায় মহিলার মৃত্যু ঘিরে জটিলতা, ঘটনাস্থলে ফরেনসিক দল
রাজ্য

ফুলিয়ায় মহিলার মৃত্যু ঘিরে জটিলতা, ঘটনাস্থলে ফরেনসিক দল

শান্তিপুর, নিউজ ডেস্ক: ঘটনার পর কেটে গিয়েছে কিছুটা সময়। কিন্তু এখনো কাটেনি একাধিক প্রশ্নের জট। কিভাবে ঘটল এই ঘটনা, কারা এর নেপথ্যে এবং অপরাধের পিছনে ঠিক কি কারণ ছিল, তারই উত্তর খুঁজতে এবার তদন্তে যুক্ত হল বিশেষজ্ঞ দল। ...

২২ সেপ্টে ২০২৬, ০৯:২১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.