কলকাতা, পিউ নন্দী: একদিনের সফরে কলকাতায় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। এই দিন গার্ডেনরিচে একাধিক প্রকল্পে ভূমি পূজা অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সফর ঘিরে কেন্দ্র ও রাজ্যের সমন্বয়, শিল্প বিনিয়োগ ও সীমান্ত নিরাপত্তা নিয়ে একাধিকবার্তা উঠে আসে।
এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, আজ বড় আনন্দের দিন। পাঁচটি প্রজেক্টের আজ ভূমি পূজো হয়ে গিয়েছে, আগের সরকারে যারা ছিল কেন্দ্রীয় সরকারের সাথে একসাথে কাজ করার কোনো ইচ্ছা তাদের ছিল না। এইজন্য পশ্চিমবঙ্গ সাফার করছে। এখানে অনেক পোটেনশিয়াল আছে। এখন ডাবল ইঞ্জিন সরকার ফুল স্পিডে কাজ করবে।
রাজনাথ সিংয়ের সঙ্গে পূর্ববর্তী সাক্ষাতের কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী আরও বলেন, মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রতিমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা হয়েছিল। তখন বাংলায় বিনিয়োগ আনার আশ্বাস দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী। সেই প্রতিশ্রুতি রাখা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রী কে হৃদয়ের অন্তস্থল থেকে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন আজ বাংলার গর্বের দিন।
এই অনুষ্ঠানে বিএসএফদের জমি দেওয়ার প্রসঙ্গ তুলেও শুভেন্দু জানান, যখন রাজনাথ স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন সরকারকে বলেছিলেন বিএসএফকে জমি দেওয়ার জন্য। আমরা ক্ষমতায় এসে প্রথম বিএসএফকে জমি দিয়েছি। ইতিমধ্যেই ৯৯% জমি বিএসএফ দের হাতে তুলে দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী কে রাজ্যের শিল্প ক্ষেত্রে আরও বেশি উদ্যোগ নেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে উত্তর প্রদেশের মতন পশ্চিমবঙ্গ কেউ গুরুত্ব দেওয়ার আবেদন করেন তিনি।
আজ বাংলার গর্বের দিন, রাজনাথের কলকাতা সফরে বড় প্রত্যাশা শুভেন্দুর
Related News
কাঁদতে থাকা শিশু এবং অভুক্ত অসহায় বাবার পাশে দাঁড়ালেন সহৃদয় এক নাগরিক
অভুক্ত বাবার পাশে কাঁদতে থাকা শিশুকে দেখে এগিয়ে এলেন এক সহৃদয় নাগরিক, পাশে দাঁড়াল RPF-ও। খাবার ও কম্বল দিয়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগ ফের মনে করিয়ে দিল—“মানুষ মানুষের জন্য।”
০৭ অক্টো ২০২৬, ০৩:৩০ পিএম · 2 মিনিট
West Bengal Medical Council: অরণ্যের পর রাকেশ, অভিযোগের পাহাড়ে থমকে কাউন্সিলের কা...
কলকাতা: চিকিৎসা সংক্রান্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং সুবিচারের আশায় রাজ্য মেডিক্যাল কাউন্সিলের দ্বারস্থ হচ্ছেন একের পর এক মানুষ। কিন্তু অভিযোগ জানিয়ে দীর্ঘ অপেক্ষার পরও সমাধান না মেলায় প্রশ্ন উঠছে, রাজ্য মেডিক্যাল কাউন...
০৭ অক্টো ২০২৬, ০৩:২৮ পিএম · 2 মিনিট
SSKM Hospital: পিজিতে ৮০ লক্ষের গামা ক্যামেরা, চালানোর লোক নেই! ১৮ বছর ধরে পড়ে থে...
কলকাতা: যন্ত্র আছে। দামও কম নয়—প্রায় ৮০ লক্ষ টাকা। এমন যন্ত্র, যা শরীরের কোনও অঙ্গ শুধু দেখতে নয়, সেই অঙ্গ কতটা কাজ করছে, তারও হদিস দিতে পারে। কিন্তু সেই যন্ত্র চালানোর মতো প্রশিক্ষিত কর্মী নেই। এক বছর-দু’বছর নয়, টানা ১৮...
০৭ অক্টো ২০২৬, ১২:৩০ পিএম · 4 মিনিট
RG Kar : ফের চর্চায় অভিক দে, নয়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের
এসএসকেএমের এমএস পড়ুয়াদের তালিকা থেকে অভিক দে-র নাম সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
০৭ অক্টো ২০২৬, ১১:০৫ এএম · 2 মিনিটTop Comments (0)
No approved comments yet.