JAZZBAAT 24 BANGLA
১০ সেপ্টে ২০২৬, ০৯:২৬ এএম
Breaking
বিগ-বস দেখবেন অরিজিৎ সিং,'কুড়ি বছরের পুরনো বন্ধু'কে সাপোর্ট ‘শিকড়-সহ উপড়ে ফেলব’, গেরুয়া সম্মান যাত্রার শেষে যাদবপুরে শুভেন্দুর হুশিয়ারি মমতার জন্য নন্দীগ্রাম ‘খোলা’, রেজিনগরে হুমায়ুন-পুত্রের চমক! উপনির্বাচনে তৃণমূলের কোন্দল প্... ফের কোর্টের সমন, দেনার দায়ে মাথায় হাত রাজপাল যাদবের ‘মহিলাদের সরিয়ে পুরুষদের জায়গা’! শুধু ইলিশ নয়, পাতে থাকুক গোমাংস' বিশ্বজিৎ চক্রবর্তীর বিতর্কিত মন্তব্য সুমিত রায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ কোটি, হেফাজতে জেরার দাবি রাজ্যের আলকারাজকে হারিয়ে শেলটনের জয়ে বড় প্রতিক্রিয়া মাস্টার ব্লাস্টারের বিগ-বস দেখবেন অরিজিৎ সিং,'কুড়ি বছরের পুরনো বন্ধু'কে সাপোর্ট ‘শিকড়-সহ উপড়ে ফেলব’, গেরুয়া সম্মান যাত্রার শেষে যাদবপুরে শুভেন্দুর হুশিয়ারি মমতার জন্য নন্দীগ্রাম ‘খোলা’, রেজিনগরে হুমায়ুন-পুত্রের চমক! উপনির্বাচনে তৃণমূলের কোন্দল প্... ফের কোর্টের সমন, দেনার দায়ে মাথায় হাত রাজপাল যাদবের ‘মহিলাদের সরিয়ে পুরুষদের জায়গা’! শুধু ইলিশ নয়, পাতে থাকুক গোমাংস' বিশ্বজিৎ চক্রবর্তীর বিতর্কিত মন্তব্য সুমিত রায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ কোটি, হেফাজতে জেরার দাবি রাজ্যের আলকারাজকে হারিয়ে শেলটনের জয়ে বড় প্রতিক্রিয়া মাস্টার ব্লাস্টারের

মমতার জন্য নন্দীগ্রাম ‘খোলা’, রেজিনগরে হুমায়ুন-পুত্রের চমক! উপনির্বাচনে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে

মমতার জন্য নন্দীগ্রাম ‘খোলা’, রেজিনগরে হুমায়ুন-পুত্রের চমক! উপনির্বাচনে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে

নন্দীগ্রাম, নিউজ ডেস্ক : উপনির্বাচনের আগে আড়াআড়ি বিভক্ত তৃণমূল, নন্দীগ্রামে মমতাকে ওয়াকওভারের বার্তা ঋতব্রত শিবিরের, রেজিনগরে মনোনয়ন হুমায়ুন-পুত্রের। দুর্গাপূজার প্রাক্কালে রাজ্যের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নাটকীয় মোড় নিল। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর তৃণমূল কংগ্রেসের অন্দরে যে ভাঙন স্পষ্ট হয়ে উঠেছিল, উপনির্বাচনের দামামা বাজতেই তা চরম আকার ধারণ করেছে।

একদিকে কালীঘাট গোষ্ঠী, অন্যদিকে ঋতব্রত শিবির দলীয় প্রতীক 'জোড়াফুল' কার দখলে থাকবে, সেই লড়াই যখন তুঙ্গে, তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অত্যন্ত কৌশলী রাজনৈতিক বার্তা দিল ঋতব্রত পন্থীরা। নন্দীগ্রামে খোদ মুখ্যমন্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করলে তাঁদের পক্ষ থেকে কোনও প্রার্থী দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। বুধবার বিধানসভা চত্বরে দাঁড়িয়ে এই অবস্থান স্পষ্ট করেন ঋতব্রত শিবিরের জাতীয় মুখপাত্র ঋজু দত্ত।

তিনি বলেন, শুভেন্দু অধিকারীর অনুপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ফের নন্দীগ্রামের মাটি থেকেই জিতে বিধানসভায় ফেরা, দলনেত্রী প্রার্থী হলে তাঁরা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। একই সুর শোনা গিয়েছে দলের কোষাধ্যক্ষ আখরুজ্জামানের গলাতেও। তাঁর মতে, নন্দীগ্রামের অতীত ক্ষতে প্রলেপ দিয়ে স্বপ্নপূরণের এটাই মোক্ষম সুযোগ মুখ্যমন্ত্রীর কাছে। তবে এই প্রেক্ষাপটে ভিন্ন সুর শোনা গিয়েছে তৃণমূল নেতা আবু তাহেরের গলায়। 

অতীতে স্থানীয় নেতৃত্বের মতামত না নিয়ে প্রার্থী হওয়া এবং আন্দোলনের কর্মীদের একাধিক মামলার বোঝা বহনের প্রসঙ্গ টেনে তিনি মমতাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন। তাঁর বক্তব্য, সুসময়ে নয়, দলের এই দুর্দিনে নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়েই লড়াই করে দেখান মমতা।

অন্য দিকে, রেজিনগর বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাচ্ছে। ছাব্বিশের নির্বাচনে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর রেজিনগর ও নওদা উভয় আসন থেকেই জয়ী হওয়ার পর রেজিনগর ছেড়ে দেওয়ায় এই উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। বুধবার থেকে মনোনয়ন পর্ব শুরু হতেই হুমায়ুন কবীরকে পাশে নিয়ে বহরমপুরের প্রশাসনিক ভবনে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁর পুত্র গোলাম নবী আজাদ রবিন।

বিরোধীরা এখনও রেজিনগরে প্রার্থীদের নাম চূড়ান্ত না করলেও, বৃহস্পতিবার দলের ওয়ার্কিং কমিটির বৈঠকের পরই দুই কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে ঋতব্রত পন্থী তৃণমূল কংগ্রেস। তাঁদের দাবি, রেজিনগরে বহিরাগত নয়, লড়াইয়ের ময়দানে নামানো হবে কোনও স্থানীয় ভূমিপুত্রকেই। একই সঙ্গে জোড়াফুল প্রতীকের অধিকার নিশ্চিত করতে এবং মুর্শিদাবাদে এসআইআর সংক্রান্ত কারণে আটকে থাকা ভোটারদের নাম তালিকায় ফেরাতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তারা। 

দলীয় প্রতীক না পেলে প্রার্থীরা নির্দল হিসেবে ময়দানে নামবেন বলেও জানিয়ে দিয়েছে এই শিবির। আগামী ৬ অক্টোবর রেজিনগরে ভোটগ্রহণ এবং ৯ অক্টোবর গণনার দিন ধার্য হয়েছে, যার ফলে উৎসবের মরসুমেও দুই উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ এখন চরমে।

6 Views 0 Likes 0 Comments

Related News

ঘরের ভেতর রক্তাক্ত দেহ বৃদ্ধের! গ্রেফতার পুত্রবধূ, পলাতক ছেলে
রাজ্য

ঘরের ভেতর রক্তাক্ত দেহ বৃদ্ধের! গ্রেফতার পুত্রবধূ, পলাতক ছেলে

বারুইপুর, নিউজ ডেস্ক: ঘরের ভিতর থেকে কোনও সাড়াশব্দ নেই। বাইরের থেকে দেখলে বোঝার উপায় ছিল না, কয়েক ঘন্টা আগে ওই বাড়ির ভিতরেই ঘটে গিয়েছে ভয়াবহ ঘটনা। এরপরে ঘরে ঢুকতেই চোখে পড়ে রক্তের ছোপ ছোপ  দাগ, এলোমেলো বিছানা...

০৯ সেপ্টে ২০২৬, ০৫:৩১ পিএম · 2 মিনিট
জল বাঁচানোর নয়া উদ্যোগ, কোচবিহারে পড়ুয়াদের কাঁধে ‘ক্যাচ দ্য রেন’ প্রচার
রাজ্য

জল বাঁচানোর নয়া উদ্যোগ, কোচবিহারে পড়ুয়াদের কাঁধে ‘ক্যাচ দ্য রেন’ প্রচার

কোচবিহার, নিউজ ডেস্ক: ভবিষ্যৎ প্রজন্মের জন্য জলসংকট রুখতে এবং বৃষ্টির প্রতিটি ফোঁটা সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে কোচবিহার শহরে শুরু হলো বিশেষ নাগরিক সচেতনতা অভিযান। কেন্দ্র ও রাজ্য সরকারের নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতরের যৌ...

০৯ সেপ্টে ২০২৬, ০৪:৫৩ পিএম · 1 মিনিট
বজ্রাঘাতে চুরমার শ্মশানের চিমনি, বিকল্প হিসেবে চালু কাঠের দাহব্যবস্থা
রাজ্য

বজ্রাঘাতে চুরমার শ্মশানের চিমনি, বিকল্প হিসেবে চালু কাঠের দাহব্যবস্থা

চিমনির ভারী অংশ ভেঙে পড়ায় শ্মশান চত্বরের সীমানা প্রাচীর ও কর্মীদের আবাসনের বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই সময় আশেপাশে কেউ না থাকায় বড়সড় প্রাণহানির হাত থেকে রক্ষা পাওয়া গেছে।

০৯ সেপ্টে ২০২৬, ০১:৫৮ পিএম · 1 মিনিট
বন্যা মোকাবিলা থেকে স্বাস্থ্য, পাহাড়ে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা রাজু বিস্তারের
রাজ্য

বন্যা মোকাবিলা থেকে স্বাস্থ্য, পাহাড়ে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা রাজু বিস্তার...

বৈঠকে দুর্যোগ মোকাবিলা নিয়েও আলোচনা করা হয়েছে। পাহাড়ে প্রতিকূল আবহাওয়া ও তিস্তার আকস্মিক বন্যার অভিজ্ঞতার কথা মাথায় রেখে আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং দুর্যোগ মোকাবিলার পরিকাঠামো আরও মজবুত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

০৮ সেপ্টে ২০২৬, ০৯:০০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.