JAZZBAAT 24 BANGLA
১০ সেপ্টে ২০২৬, ১০:২২ এএম
Breaking
আজ কৌশিকী অমাবস্যা, কেমন কাটবে? জানুন ভাগ্য বিগ-বস দেখবেন অরিজিৎ সিং,'কুড়ি বছরের পুরনো বন্ধু'কে সাপোর্ট ‘শিকড়-সহ উপড়ে ফেলব’, গেরুয়া সম্মান যাত্রার শেষে যাদবপুরে শুভেন্দুর হুশিয়ারি মমতার জন্য নন্দীগ্রাম ‘খোলা’, রেজিনগরে হুমায়ুন-পুত্রের চমক! উপনির্বাচনে তৃণমূলের কোন্দল প্... ফের কোর্টের সমন, দেনার দায়ে মাথায় হাত রাজপাল যাদবের ‘মহিলাদের সরিয়ে পুরুষদের জায়গা’! শুধু ইলিশ নয়, পাতে থাকুক গোমাংস' বিশ্বজিৎ চক্রবর্তীর বিতর্কিত মন্তব্য সুমিত রায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ কোটি, হেফাজতে জেরার দাবি রাজ্যের আজ কৌশিকী অমাবস্যা, কেমন কাটবে? জানুন ভাগ্য বিগ-বস দেখবেন অরিজিৎ সিং,'কুড়ি বছরের পুরনো বন্ধু'কে সাপোর্ট ‘শিকড়-সহ উপড়ে ফেলব’, গেরুয়া সম্মান যাত্রার শেষে যাদবপুরে শুভেন্দুর হুশিয়ারি মমতার জন্য নন্দীগ্রাম ‘খোলা’, রেজিনগরে হুমায়ুন-পুত্রের চমক! উপনির্বাচনে তৃণমূলের কোন্দল প্... ফের কোর্টের সমন, দেনার দায়ে মাথায় হাত রাজপাল যাদবের ‘মহিলাদের সরিয়ে পুরুষদের জায়গা’! শুধু ইলিশ নয়, পাতে থাকুক গোমাংস' বিশ্বজিৎ চক্রবর্তীর বিতর্কিত মন্তব্য সুমিত রায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ কোটি, হেফাজতে জেরার দাবি রাজ্যের

বজ্রাঘাতে চুরমার শ্মশানের চিমনি, বিকল্প হিসেবে চালু কাঠের দাহব্যবস্থা

বজ্রাঘাতে চুরমার শ্মশানের চিমনি, বিকল্প হিসেবে চালু কাঠের দাহব্যবস্থা

দক্ষিণ ২৪ পরগনা, নিউজ ডেস্ক: ভোরের ঝড়বৃষ্টির মাঝে আচমকা বাজ পড়ে তছনছ হয়ে গেল বজবজের কালীবাড়ি শ্মশানঘাট। দক্ষিণ ২৪ পরগনার ১ নম্বর ওয়ার্ডের এই শ্মশানে থাকা প্রায় ৩০ মিটার উঁচু বৈদ্যুতিক চুল্লির চিমনিটির ওপর সরাসরি বজ্রপাত হয়। বিকট শব্দে বিশালাকার চিমনিটি চোখের নিমেষে তিন টুকরো হয়ে মাটিতে আছড়ে পড়ে। সাতসকালে এমন ভয়াবহ ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চিমনির ভারী অংশ ভেঙে পড়ায় শ্মশান চত্বরের সীমানা প্রাচীর ও কর্মীদের আবাসনের বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই সময় আশেপাশে কেউ না থাকায় বড়সড় প্রাণহানির হাত থেকে রক্ষা পাওয়া গেছে। খবর পেয়েই তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান বজবজ পৌরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত ও প্রশাসনিক কর্তারা। যেকোনো ধরনের শর্ট সার্কিট বা অগ্নিকাণ্ড রুখতে তড়িঘড়ি সিইএসসি-র কর্মীদের ডেকে এনে চুল্লির হাই-টেনশন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, জননিরাপত্তার কথা মাথায় রেখে আপাতত শ্মশানের দুটি বৈদ্যুতিক চুল্লির কাজই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভেঙে পড়া চিমনি নতুন করে মেরামত না করা পর্যন্ত বৈদ্যুতিক চুল্লি চালু করা অসম্ভব। তবে শেষকৃত্য করতে আসা সাধারণ মানুষকে যাতে চরম দুর্ভোগে না পড়তে হয়, সেই কারণে শ্মশানের কাঠের চুল্লিগুলিতে স্বাভাবিকভাবেই দাহকার্য চালিয়ে যাওয়ার বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে চুল্লি মেরামতের কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছে পৌরসভা।

10 Views 0 Likes 0 Comments

Related News

মমতার জন্য নন্দীগ্রাম ‘খোলা’, রেজিনগরে হুমায়ুন-পুত্রের চমক! উপনির্বাচনে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে
রাজ্য

মমতার জন্য নন্দীগ্রাম ‘খোলা’, রেজিনগরে হুমায়ুন-পুত্রের চমক! উপনির্বাচনে তৃণমূলের ক...

নন্দীগ্রাম, নিউজ ডেস্ক : উপনির্বাচনের আগে আড়াআড়ি বিভক্ত তৃণমূল, নন্দীগ্রামে মমতাকে ওয়াকওভারের বার্তা ঋতব্রত শিবিরের, রেজিনগরে মনোনয়ন হুমায়ুন-পুত্রের।দুর্গাপূজার প্রাক্কালে রাজ্যের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের...

০৯ সেপ্টে ২০২৬, ০৭:৫০ পিএম · 2 মিনিট
ঘরের ভেতর রক্তাক্ত দেহ বৃদ্ধের! গ্রেফতার পুত্রবধূ, পলাতক ছেলে
রাজ্য

ঘরের ভেতর রক্তাক্ত দেহ বৃদ্ধের! গ্রেফতার পুত্রবধূ, পলাতক ছেলে

বারুইপুর, নিউজ ডেস্ক: ঘরের ভিতর থেকে কোনও সাড়াশব্দ নেই। বাইরের থেকে দেখলে বোঝার উপায় ছিল না, কয়েক ঘন্টা আগে ওই বাড়ির ভিতরেই ঘটে গিয়েছে ভয়াবহ ঘটনা। এরপরে ঘরে ঢুকতেই চোখে পড়ে রক্তের ছোপ ছোপ  দাগ, এলোমেলো বিছানা...

০৯ সেপ্টে ২০২৬, ০৫:৩১ পিএম · 2 মিনিট
জল বাঁচানোর নয়া উদ্যোগ, কোচবিহারে পড়ুয়াদের কাঁধে ‘ক্যাচ দ্য রেন’ প্রচার
রাজ্য

জল বাঁচানোর নয়া উদ্যোগ, কোচবিহারে পড়ুয়াদের কাঁধে ‘ক্যাচ দ্য রেন’ প্রচার

কোচবিহার, নিউজ ডেস্ক: ভবিষ্যৎ প্রজন্মের জন্য জলসংকট রুখতে এবং বৃষ্টির প্রতিটি ফোঁটা সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে কোচবিহার শহরে শুরু হলো বিশেষ নাগরিক সচেতনতা অভিযান। কেন্দ্র ও রাজ্য সরকারের নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতরের যৌ...

০৯ সেপ্টে ২০২৬, ০৪:৫৩ পিএম · 1 মিনিট
বন্যা মোকাবিলা থেকে স্বাস্থ্য, পাহাড়ে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা রাজু বিস্তারের
রাজ্য

বন্যা মোকাবিলা থেকে স্বাস্থ্য, পাহাড়ে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা রাজু বিস্তার...

বৈঠকে দুর্যোগ মোকাবিলা নিয়েও আলোচনা করা হয়েছে। পাহাড়ে প্রতিকূল আবহাওয়া ও তিস্তার আকস্মিক বন্যার অভিজ্ঞতার কথা মাথায় রেখে আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং দুর্যোগ মোকাবিলার পরিকাঠামো আরও মজবুত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

০৮ সেপ্টে ২০২৬, ০৯:০০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.