JAZZBAAT 24 BANGLA
০৭ সেপ্টে ২০২৬, ০৮:৪০ পিএম
Breaking
বলিউডের বড়পর্দায় আবার ফিরছে অভিষেক-রানি জুটি? সিনিয়র দল নামিয়েও ডুরান্ডের বদলা নিতে ব্যর্থ মোহনবাগান, বারাসাতে ড্র ডার্বি সুন্দরবন থেকে মালদহ ‘উচ্ছেদ’ এর হিসাব রাখবে জনগণনা ক্যামাক স্ট্রিটে সাইনবোর্ড বিতর্ক, দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাই কোর্টকে রানাঘাটের মাটির নিচে প্রাকৃতিক গ্যাস, ফের ONGC-র দ্বারস্থ নদীয়ার বাসিন্দারা হিন্দিতেও শুরু বিগ বস, প্রতিযোগীদের নামের তালিকায় চমক আচমকাই পায়ে ব্যথা, আরএলএস নয়তো? এখনই সাবধান হন যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করার পথে ইউক্রেন, পার্লামেন্টে বিল পাশ রয়েছে হাজিরার নোটিশ, কিন্তু তা কিন্তু হাতে পাননি পরেশরাম বিছানাটুকুও যেন বিলাসিতা ভাইরাল ভারতীয় তরুণীর ঘর দেখলে চমকে যাবেন রাঁচিতে নাদিমুল হকের বয়ান নথিবদ্ধ, তিন রাজ্যে সাত ঠিকানায় তল্লাশি সাজা চলবে, তবে মিলবে কাজের সুযোগ, ঝাড়খণ্ডে নতুন পরিকল্পনা বলিউডের বড়পর্দায় আবার ফিরছে অভিষেক-রানি জুটি? সিনিয়র দল নামিয়েও ডুরান্ডের বদলা নিতে ব্যর্থ মোহনবাগান, বারাসাতে ড্র ডার্বি সুন্দরবন থেকে মালদহ ‘উচ্ছেদ’ এর হিসাব রাখবে জনগণনা ক্যামাক স্ট্রিটে সাইনবোর্ড বিতর্ক, দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাই কোর্টকে রানাঘাটের মাটির নিচে প্রাকৃতিক গ্যাস, ফের ONGC-র দ্বারস্থ নদীয়ার বাসিন্দারা হিন্দিতেও শুরু বিগ বস, প্রতিযোগীদের নামের তালিকায় চমক আচমকাই পায়ে ব্যথা, আরএলএস নয়তো? এখনই সাবধান হন যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করার পথে ইউক্রেন, পার্লামেন্টে বিল পাশ রয়েছে হাজিরার নোটিশ, কিন্তু তা কিন্তু হাতে পাননি পরেশরাম বিছানাটুকুও যেন বিলাসিতা ভাইরাল ভারতীয় তরুণীর ঘর দেখলে চমকে যাবেন রাঁচিতে নাদিমুল হকের বয়ান নথিবদ্ধ, তিন রাজ্যে সাত ঠিকানায় তল্লাশি সাজা চলবে, তবে মিলবে কাজের সুযোগ, ঝাড়খণ্ডে নতুন পরিকল্পনা

ক্যামাক স্ট্রিটে সাইনবোর্ড বিতর্ক, দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাই কোর্টকে

ক্যামাক স্ট্রিটে সাইনবোর্ড বিতর্ক, দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাই কোর্টকে

কলকাতা, নিউজ ডেস্ক: ক্যামাক স্ট্রিটের বোর্ড কাণ্ডে সুপ্রিম কোর্টে ধাক্কা শাসকদলের।মামলার নিষ্পত্তি চেয়ে হাই কোর্টেই ফেরত পাঠাল শীর্ষ আদালত। ক্যামাক স্ট্রিটের রাজনৈতিক কার্যালয়ের নামফলক ভেঙে দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘ আইনি টানাপোড়েনে বড়সড় ধাক্কা খেল তৃণমূলের কালীঘাট শিবির। কলকাতা পুরসভার পদক্ষেপের বিরুদ্ধে দায়ের করা পিটিশনে সরাসরি কোনো স্থগিতাদেশ দিতে রাজি হলো না সুপ্রিম কোর্ট। 

সোমবার শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, মামলাটি এখনও যেহেতু রাজ্য উচ্চ আদালতের এক্তিয়ারে বিচারাধীন, তাই সংশ্লিষ্ট সমস্ত আইনি প্রশ্নের দ্রুত বিচারকলকাতা হাই কোর্টকেই করতে হবে। ফলে সুপ্রিম হস্তক্ষেপ না মেলায় আপাতত ফিরতি শুনানির জন্য হাই কোর্টের এজলাসেই নজর রাখতে হচ্ছে আবেদনকারীদের।

শুনানি চলাকালীন শীর্ষ আদালতে আবেদনকারীদের আইনজীবীর মূল যুক্তি ছিল প্রশাসনিক বৈষম্য। তাঁর দাবি, লিজ নেওয়া ভবনে বৈধভাবে চলা রাজনৈতিক কার্যালয়ে নামফলক থাকা কোনো বেআইনি বিষয় নয়। অথচ একই ভবনে থাকা অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের বোর্ড অক্ষত রেখে শুধুমাত্র তৃণমূলের সাইনবোর্ডটি লক্ষ্যবস্তু বানিয়েছে পুরসভা। তবে প্রতিপক্ষের দাবি ও ভবনের মালিকের আপত্তির বিষয়টি মাথায় রেখে আদালত মামলাটি সরাসরি নিষ্পত্তি না করে হাই কোর্টকেই দ্রুত শুনানির নির্দেশ দেয়।

বিতর্কের সূত্রপাত গত ২৭ আগস্ট বিকেলে, যখন পুরসভা ও পুলিশের যৌথ দল ক্যামাক স্ট্রিটের বহুতলে অভিযান চালিয়ে দলের মূল সাইনবোর্ডটি খুলে ফেলে। মালিকের অনুমোদনহীন বোর্ড সরানোর নাম করে পুরসভার ওই অভিযানে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। 

ঘটনাস্থলে উপস্থিত তৃণমূলের শীর্ষ সংসদীয় নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় হাতাহাতি ও বিক্ষোভ হলেও শেষমেশ ফলকটি সরিয়েই নেওয়া হয়। নিম্ন আদালতে স্বস্তি না মেলায় মরিয়া কালীঘাট শিবির দ্বারস্থ হয়েছিল দেশের শীর্ষ আদালতে, তবে সেই জলও শেষ পর্যন্ত হাই কোর্টের দরোজাতেই গড়িয়ে ফিরে এল।

32 Views 0 Likes 0 Comments

Related News

সুন্দরবন থেকে মালদহ ‘উচ্ছেদ’ এর হিসাব রাখবে জনগণনা
মহানগর

সুন্দরবন থেকে মালদহ ‘উচ্ছেদ’ এর হিসাব রাখবে জনগণনা

সুন্দরবনের মৌসুনি, ঘোড়ামারা থেকে গঙ্গাভাঙনপ্রবণ মালদহ—পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে নদী, সমুদ্র এবং ঘূর্ণিঝড়ের অভিঘাতে বছরের পর বছর ধরে বদলে যাচ্ছে মানুষের ঠিকানা।

০৭ সেপ্টে ২০২৬, ০৭:৫৯ পিএম · 2 মিনিট
সরকারি বিজ্ঞাপনে দুর্গার ১১ হাত! ‘বাড়তি শক্তি’ বলে কটাক্ষ শমীকের
মহানগর

সরকারি বিজ্ঞাপনে দুর্গার ১১ হাত! ‘বাড়তি শক্তি’ বলে কটাক্ষ শমীকের

সমাজমাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, 'থিম হবে না, বিকৃত হবে না… গাদাখানেক হুমকি ও আচরণবিধি তো দেখলাম। কিন্তু সরকারি বিজ্ঞাপনে মায়ের ১১টি হাত কী করে হল? দশভূজা ২০২৬-এ একাদশভূজা হয়ে গেলেন কোন শাস্ত্র অনুসারে' ?

০৭ সেপ্টে ২০২৬, ০৬:২৪ পিএম · 2 মিনিট
বাংলায় ফের ভোটের দামামা, ৬ অক্টোবর দুই আসনে ভোট
মহানগর

বাংলায় ফের ভোটের দামামা, ৬ অক্টোবর দুই আসনে ভোট

কলকাতা, নিউজ ডেস্ক: দুর্গাপুজোর আগেই রাজ্যে উপনির্বাচন। দেশের একাধিক রাজ্যের সঙ্গে ভোট হবে পশ্চিমবঙ্গেও। ৬ অক্টোবর উপনির্বাচন হবে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে। ৯ অক্টোবর ফল ঘোষণা। সোমবার বিজ্ঞ...

০৭ সেপ্টে ২০২৬, ০৬:০৯ পিএম · 1 মিনিট
নিম্ন আদালতের নির্দেশে স্থগিতাদেশ নয়, সরাসরি খারিজ, বড় স্বস্তি হাই কোর্টের
মহানগর

নিম্ন আদালতের নির্দেশে স্থগিতাদেশ নয়, সরাসরি খারিজ, বড় স্বস্তি হাই কোর্টের

ঘটনার সূত্রপাত কৃষ্ণনগরের এক বাসিন্দার দায়ের করা অভিযোগকে কেন্দ্র করে। সাংসদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি বোরখা, হিজাব ও তুলসীমালা সংক্রান্ত মন্তব্যের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ উসকে দিয়েছেন, নারীর মর্যাদাহানি করেছেন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন।

০৭ সেপ্টে ২০২৬, ০৪:১৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.