JAZZBAAT 24 BANGLA
২২ সেপ্টে ২০২৬, ০৬:২১ এএম
Breaking
অনলাইন প্রতারণা রুখতে নার্সিং কর্মীদের ‘সাইবার পাঠ’ ডিজের বিকট আওয়াজহীন গণেশ বিসর্জন, ভক্তির সুরে গণপতি বাপ্পাকে বিদায় কোঙ্কণের মানুষদের ১১ বছর পর আমেরিকায় যাচ্ছেন শি জিনপিং, নজরে ট্রাম্পের সঙ্গে বৈঠক জলকষ্টে নাজেহাল, জমা জলে অতিষ্ঠ ৩৫ নম্বর ওয়ার্ড টেবিল টেনিসে ডবল হ্যাটট্রিক! পাকিস্তানকে ৩-০ হারিয়ে এশিয়ান গেমসের প্রি-কোয়ার্টারে ভারত তোর্সার তীব্র স্রোতে ভাঙন, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি ৭ দিনে ৫ ব্রাইডাল বুকিং, ভাইরাল মেকআপ আর্টিস্টের আয়ের হিসাব বারবার দফতরে গিয়েও মেলেনি সমাধান, মিলল না অন্নপূর্ণা অনলাইন প্রতারণা রুখতে নার্সিং কর্মীদের ‘সাইবার পাঠ’ ডিজের বিকট আওয়াজহীন গণেশ বিসর্জন, ভক্তির সুরে গণপতি বাপ্পাকে বিদায় কোঙ্কণের মানুষদের ১১ বছর পর আমেরিকায় যাচ্ছেন শি জিনপিং, নজরে ট্রাম্পের সঙ্গে বৈঠক জলকষ্টে নাজেহাল, জমা জলে অতিষ্ঠ ৩৫ নম্বর ওয়ার্ড টেবিল টেনিসে ডবল হ্যাটট্রিক! পাকিস্তানকে ৩-০ হারিয়ে এশিয়ান গেমসের প্রি-কোয়ার্টারে ভারত তোর্সার তীব্র স্রোতে ভাঙন, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি ৭ দিনে ৫ ব্রাইডাল বুকিং, ভাইরাল মেকআপ আর্টিস্টের আয়ের হিসাব বারবার দফতরে গিয়েও মেলেনি সমাধান, মিলল না অন্নপূর্ণা

অফিসের বন্ধুত্ব, প্রেম আর টানাপোড়েন- আসছে ব্রহ্মচারী বয়েজ

অফিসের বন্ধুত্ব, প্রেম আর টানাপোড়েন- আসছে ব্রহ্মচারী বয়েজ

সকাল দশটা থেকে চারটা পর্যন্ত অফিস, অফিসের ব্যস্ততা, সহকর্মীদের সঙ্গে বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকেই প্রেম। প্রেমের সেই টানাপোড়েন আর তার মাঝেই নিত্যদিনের অদ্ভুত সব কাণ্ড।

 কর্পোরেট জগতে হামেশাই এই ধরনের ঘটনা ঘটে থাকে। কর্পোরেট দুনিয়াকে ঘিরে বাংলা ওটিটিতে আসছে একেবারে অন্য স্বাদের গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নাটক চিরকুমার সভাকে আধুনিক কর্পোরেট বাঙালি জীবনের প্রেক্ষাপটে নতুন করে সাজিয়ে হাজির হচ্ছে সবসময়-এর ওয়েব সিরিজ ব্রহ্মচারী বয়েজ। পরিচালনায় জয়দীপ বন্দ্যোপাধ্যায়। বর্তমান সমাজে অফিসের নানান ঘটনাকে তুলে ধরা হয়েছে এই ওয়েব সিরিজের মধ্য দিয়ে।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিরিজের একাধিক চরিত্রের লুক। আর সেই ঝলকেই স্পষ্ট-হাসি, সম্পর্ক, বন্ধুত্ব এবং অফিসের অন্দরমহলের টানাপোড়েন মিলিয়ে বেশ জমজমাট হতে চলেছে এই সিরিজ। অফিসের মধ্যে সহকর্মীর বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে গড়ে ওঠা প্রেমকে মিলিয়ে তৈরি এই স্বল্পদৈর্ঘ্যের ছবি।

ব্রহ্মচারী বয়েজে বিপ্রতীপ পোদ্দার ওরফে বি.পির চরিত্রে রয়েছেন সুরজিৎ কর, পূর্ণেন্দু সরকার ওরফে পুনু চরিত্রে দেবরাজ ভট্টাচার্য এবং শিশির উপাধ্যায়ের চরিত্রে ঋত্বব্রত মুখোপাধ্যায়। অন্যদিকে এম.সি.পি অর্থাৎ মাধব চন্দ্র পালিতের ভূমিকায় কৌশিক সেন। এছাড়াও শালিনী পালিতের চরিত্রে অনুরাধা মুখোপাধ্যায়, রাজনন্দিনী মিত্র ওরফে রাজির ভূমিকায় মৌমিতা হরি, সিক রবির চরিত্রে দুর্বার শর্মা এবং নীরার চরিত্রে শৈলী ভট্টাচার্য রয়েছেন। সব মিলিয়ে একদিকে কমেডি এবং অন্যদিকে বেশ আকর্ষণীয় হয়ে উঠছে এই ওয়েব সিরিজ।

তবে সিরিজটির সবচেয়ে বড় আকর্ষণ যে শুধু কমেডি নয়, তা পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের কথাতেই স্পষ্ট। তার দাবি, রবীন্দ্রনাথের চিরকুমার সভাকে ভিত্তি করে তৈরি হলেও গল্পটি একেবারেই সমসাময়িক। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই সময়ের সভা নয় কর্পোরেট দুনিয়ার হাল হাকিকত এবং ভেতরের ছোট ছোট মধুর গল্পকে স্মরণ করে এই সিরিজ।

 আধুনিক কর্পোরেট বাঙালি সংস্কৃতির মধ্যে পুরুষ ও নারীর দ্বন্দ্ব বা ব্যাটেল অফ সেক্সেস কে নতুনভাবে তুলে ধরা হয়েছে। কৌশিক সেন ও ঋ সেন এখানে দুই প্রতিদ্বন্দ্বী বসের ভূমিকায়।পরিচালকের কথায়, এটি একটি পুরোপুরি রোমান্টিক কমেডি হলেও গল্পের মধ্যে মিশে রয়েছে পুরুষতন্ত্র এবং জেন্ডার পলিটিক্স-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়। তবে সেই বিষয়গুলিকে ভারী করে নয়, বরং হাসির মোড়কে দর্শকের সামনে তুলে ধরাই এই সিরিজের অন্যতম বিশেষত্ব।

এছাড়াও কলকাতায় থাকা এক পরিশ্রমী বিহারি যুবক শিশির ভাঙা বাংলা বলেন হিন্দি উচ্চারণে। তার স্বপ্ন ইউপিএসসি  অফিসার হওয়া। একইসঙ্গে তিনি অত্যন্ত ধর্মপ্রাণ এবং তার চিন্তাভাবনার মধ্যে রয়েছে কিছু রক্ষণশীল ও নারীবিদ্বেষী মানসিকতাও। এমন বহুস্তরীয়, ত্রুটিপূর্ণ চরিত্রে অভিনয় করাকে নিজের কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং বলে জানিয়েছেন ঋতব্রত। অর্থাৎ শুধু অফিসের হাসিঠাট্টা নয়, চরিত্রগুলির ব্যক্তিগত বিশ্বাস, সম্পর্ক, উচ্চাকাঙ্ক্ষা এবং সংঘাতও ব্রহ্মচারী বয়েজের গল্পে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে।

13 Views 0 Likes 0 Comments

Related News

বিগ বস বাংলায় বড় ধাক্কা! ঘর ছাড়লেন সায়ক চক্রবর্তী
বিনোদন

বিগ বস বাংলায় বড় ধাক্কা! ঘর ছাড়লেন সায়ক চক্রবর্তী

নিউজ ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত ‘বিগ বস বাংলা’-র ঘরে ফের এল আবেগঘন বিদায়ের মুহূর্ত। আইরিশ বংশোদ্ভূত অভিনেত্রী অ্যালেক্সান্ড্রা টেলরের বিদায়ের ঠিক একদিন পরই, রবিবার বিগ বস বাংলার ঘর থেকে বিদায় নিলেন কনটেন্ট ক্র...

২১ সেপ্টে ২০২৬, ০৪:৩০ পিএম · 2 মিনিট
দীর্ঘ লড়াইয়ের পর প্রয়াত অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, শেষ হল এক যুগের অধ্যায়
বিনোদন

দীর্ঘ লড়াইয়ের পর প্রয়াত অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, শেষ হল এক যুগের অধ্যায়

নিউজ ডেস্ক: দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর প্রয়াত হলেন প্রবীণ বাঙালি অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। রবিবার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তাঁর প্রয়াণে ব...

২১ সেপ্টে ২০২৬, ০৩:১২ পিএম · 2 মিনিট
ডিসেম্বরে বিয়ে সময়-মেধার? ভাইরাল গুঞ্জনে মজার জবাব জুটির
বিনোদন

ডিসেম্বরে বিয়ে সময়-মেধার? ভাইরাল গুঞ্জনে মজার জবাব জুটির

নিউজ ডেস্ক: জনপ্রিয় স্ট্যান্ডআপ কৌতুকশিল্পী সময় রায়না এবং ‘১২থ ফেল’ খ্যাত অভিনেত্রী মেধা শঙ্করকে নিয়ে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে। গুঞ্জন ছড়ায় যে, চলতি বছরের ডিসেম্বরে নাকি বিবাহবন্ধনে আবদ্ধ হত...

২১ সেপ্টে ২০২৬, ০৩:০২ পিএম · 2 মিনিট
সৌরভের সঙ্গে জিতুর উত্তপ্ত তর্ক! পক্ষপাতিত্বের অভিযোগ 'বিগ বস'-এর মঞ্চে?
বিনোদন

সৌরভের সঙ্গে জিতুর উত্তপ্ত তর্ক! পক্ষপাতিত্বের অভিযোগ 'বিগ বস'-এর মঞ্চে?

নিউজ ডেস্ক:বিগ বস বাংলা'-র সাম্প্রতিক পর্বে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখোমুখি হলেন প্রতিযোগী জিতু কমল। অন্য এক প্রতিযোগী রাজবীর দে-র আচরণ নিয়ে তাঁদের মধ্যে এই উত্তপ্ত তর্কবিতর্ক তৈরি হয়। জিতু প্রশ্ন তোলেন, সৌরভ কি ...

২০ সেপ্টে ২০২৬, ০৬:৫৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.