JAZZBAAT 24 BANGLA
২৩ অক্টো ২০২৬, ০৫:৩৯ পিএম
Breaking
Typhoon Champi : তাইওয়ানে শত শত বিমান বাতিল, বিপর্যস্ত জনজীবন, প্রকৃতির রুদ্ররূপ! চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে বড় উদ্যোগ, শুল্ক ছাড়া আমদানিতে বাড়তি দু’মাস সময় বিয়ের সানাই বাজছে বিনোদন জগতে! মানুষের জন্য অভিশাপ, বন্য ঘোড়ার নতুন আশ্রয়! তৃণমূল নেতা মাজিদ আনসারির গ্রেফতারি ঘিরে উত্তেজনা, থানায় অবস্থান কুণাল ঘোষের ড্রাইভিং লাইসেন্সে নতুন নিয়মের প্রস্তাব, ভারতীয়-বিদেশিদের জন্য আলাদা রং নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছিলেন বাবা, আজ তাঁর ক্যামেরাতেই বন্দি পাকিস্তানের দুই ক্রিকেটার ছ... ১০ মাসে কেজিতে প্রায় ১.৮ লক্ষ টাকা সস্তা রুপো! শীর্ষস্তর থেকে কমল সোনার দামও, ক্রেতাদের জ... Typhoon Champi : তাইওয়ানে শত শত বিমান বাতিল, বিপর্যস্ত জনজীবন, প্রকৃতির রুদ্ররূপ! চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে বড় উদ্যোগ, শুল্ক ছাড়া আমদানিতে বাড়তি দু’মাস সময় বিয়ের সানাই বাজছে বিনোদন জগতে! মানুষের জন্য অভিশাপ, বন্য ঘোড়ার নতুন আশ্রয়! তৃণমূল নেতা মাজিদ আনসারির গ্রেফতারি ঘিরে উত্তেজনা, থানায় অবস্থান কুণাল ঘোষের ড্রাইভিং লাইসেন্সে নতুন নিয়মের প্রস্তাব, ভারতীয়-বিদেশিদের জন্য আলাদা রং নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছিলেন বাবা, আজ তাঁর ক্যামেরাতেই বন্দি পাকিস্তানের দুই ক্রিকেটার ছ... ১০ মাসে কেজিতে প্রায় ১.৮ লক্ষ টাকা সস্তা রুপো! শীর্ষস্তর থেকে কমল সোনার দামও, ক্রেতাদের জ...

কলকাতা পুলিশের পুজোর উপহার, ৫০টি যানবাহন দিলেন পরিবহনমন্ত্রী

কলকাতা পুলিশের পুজোর উপহার, ৫০টি যানবাহন দিলেন পরিবহনমন্ত্রী

কলকাতা, নিউজ ডেস্ক: পুজোর আগেই পুজোর উপহার পেল কলকাতা পুলিশ। উপহার হিসেবে তারা পেল ৫০টি দু’চাকার বাইক এবং একটি চারচাকার গাড়ি। সোমবার একটি বেসরকারি গাড়ি সংস্থার পক্ষ থেকে কলকাতা পুলিশকে এই উপহার দেওয়া হয়। পরিবহন এবং নিরাপত্তারক্ষায় অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এই যানবাহনগুলি বিশেষ ভূমিকা নেবে, আশাবাদী পরিবহনমন্ত্রী।

এই যানবাহনগুলো লালবাজারে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে প্রদান করা হয়। উপস্থিত ছিলেন পরিবহণমন্ত্রী শ্রী অর্জুন সিং, এবং কলকাতার পুলিশ কমিশনার। এই অনুষ্ঠানে পতাকা উত্তোলনের পাশাপাশি, নতুন যানগুলি নিয়ে র‍্যালিও করে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়,অত্যাধুনিক এই যানবাহনগুলি আগামী দিনে শহরের পুলিশি পরিষেবাতে ব্যবহার করা হবে। এছাড়াও জরুরি পরিষেবা এবং নজরদারির কাজে এই যানবাহনগুলি বিশেষ ভূমিকা রাখবে। 

অনুষ্ঠানে পরিবহণমন্ত্রী বলেন 'নতুন যানগুলি জরুরি পরিষেবা আরও দ্রুত পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর ফলে কম সময়ে পরিষেবা দেওয়া সম্ভব হবে। ভিআইপি সুরক্ষার ক্ষেত্রে পাইলট কারের পরিবর্তে বাইক ব্যবহারের করুন।' এমনটাই প্রস্তাব দিয়েছেন পরিবহণমন্ত্রী। তাঁর আরও বক্তব্য, 'পাইলট কারের কারণে অনেক সময় শহরে যানজট তৈরি হওয়ার আশঙ্কা থাকে।'  এই বিষয়ে কলকাতা পুলিশ কমিশনারের কাছে প্রস্তাব দেন তিনি।

প্রসঙ্গত, অগাস্ট মাসে কলকাতার ঐতিহ্যবাহী ট্রামকে নতুন করে সাজিয়ে তুলতে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছিলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। এই বৈঠকে যোগ দেন কলকাতায় নিযুক্ত অস্ট্রেলিয়ার কনসাল-জেনারেল বার্নার্ড লিঞ্চ। তাঁর সঙ্গেই এই বৈঠক করেন পরিবহনমন্ত্রী। 

কলকাতার পুরনো এই ট্রাম নিয়ে বিশেষ নজর দেয়নি তৃণমূল সরকার। এর আগেই এমন অভিযোগ করেছিল বিজেপি ৷ আর তাই, বিজেপির নেতৃত্বাধীন রাজ্য সরকার ট্রাম পরিবহণ ব্যবস্থা ফের চালু করার ক্ষেত্রে উঠেপড়ে লেগেছে। এই বৈঠকটিতে বন্ধ হওয়া রুটগুলি পুনরায় চালু করতে চায় পরিবহণ দপ্তর। এছাড়াও, ট্রামের আধুনিকীকরণ এবং তার পাশাপাশি রাজ্যের সার্বিক পরিবহণ পরিষেবার উন্নতি নিয়েও আলোচনা করা হয়েছিল।

33 Views 0 Likes 0 Comments

Related News

তৃণমূল নেতা মাজিদ আনসারির গ্রেফতারি ঘিরে উত্তেজনা, থানায় অবস্থান কুণাল ঘোষের
মহানগর

তৃণমূল নেতা মাজিদ আনসারির গ্রেফতারি ঘিরে উত্তেজনা, থানায় অবস্থান কুণাল ঘোষের

নিউজ ডেস্ক: কলকাতায় তৃণমূল নেতা মাজিদ আনসারিকে গ্রেফতার করল আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। ২০২৩ সালের একটি মামলার সূত্র ধরে এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। ধৃতের দাবি, বিজে...

২৩ অক্টো ২০২৬, ০৪:২০ পিএম · 1 মিনিট
১৩৪ টনের ২৪টি এসি, তবুও মণ্ডপে দমবন্ধ পরিস্থিতি!
মহানগর

১৩৪ টনের ২৪টি এসি, তবুও মণ্ডপে দমবন্ধ পরিস্থিতি!

চোরবাগানকাণ্ডের তদন্তে উঠে এসেছে, মণ্ডপে ১৩৪ টন ক্ষমতার ২৪টি এসি চালু থাকলেও ভিড়ের মধ্যে দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। বায়ু চলাচল, ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা পরিকাঠামো খতিয়ে দেখছেন তদন্তকারীরা। চূড়ান্ত কারণ জানতে অপেক্ষা ফরেন্সিক রিপোর্ট ও সিটের তদন্তের।

২৩ অক্টো ২০২৬, ০১:৫৭ পিএম · 2 মিনিট
কলকাতা বিমানবন্দরের ২৩ নম্বর গেট ঘিরে তল্লাশি, আতঙ্ক যাত্রীদের মধ্যে
মহানগর

কলকাতা বিমানবন্দরের ২৩ নম্বর গেট ঘিরে তল্লাশি, আতঙ্ক যাত্রীদের মধ্যে

কলকাতা বিমানবন্দরের মহিলা ওয়াশরুমে টিস্যু পেপারে লেখা বোমার হুমকিকে ঘিরে শুক্রবার সকালে আতঙ্ক ছড়ায়। বার্তায় ২৩ নম্বর গেটে বোমা রাখার কথা উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে তল্লাশি শুরু করেন নিরাপত্তারক্ষীরা। তবে বিস্ফোরক উদ্ধার হয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।

২৩ অক্টো ২০২৬, ০১:৪৬ পিএম · 2 মিনিট
Chorbagan: সেন্টুর পর কালিয়া, চোরবাগান বিপর্যয়ে আটক আরও এক ঘোষক
মহানগর

Chorbagan: সেন্টুর পর কালিয়া, চোরবাগান বিপর্যয়ে আটক আরও এক ঘোষক

নিউজ ডেস্ক: চোরবাগান কাণ্ডে আটক আরও এক ঘোষক। অভিযুক্তের নাম কুশল মজুমদার ওরফে কালিয়া। জানা গিয়েছে, ঘটনার দিন মণ্ডপে মাইকে ঘোষণা করার দায়িত্বে ছিলেন সঞ্জীব রাহা ওরফে সেন্টু এবং কুশল মজুমদার ওরফে কালিয়া। ফেসবুক লাইভ করে...

২৩ অক্টো ২০২৬, ০১:০৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.