JAZZBAAT 24 BANGLA
০১ সেপ্টে ২০২৬, ১০:১৩ পিএম
Breaking
বন্ধ হচ্ছে কর্ম-ভিসা, ভারতীয়দের ওপর কোপ ট্রাম্পের রামনবমী অশান্তি মামলায় চার্জশিট পেশ NIA-এর, অভিযুক্ত ৯ পাকিস্তানে প্রাচীন হিন্দু মন্দির ধ্বংস, জমি দখল ঘিরে তীব্র বিতর্ক পচা মাংস থেকে লাইসেন্সে গরমিল, আচমকা অভিযানে চাঞ্চল্য মধ্যমগ্রামে ট্রেডিংয়ের নেশায় ২.৩৯ কোটি খোয়ালেন কানাডার ভারতীয় টেকি CJP-র সব মামলা বাতিল সুপ্রিম কোর্টে, পাল্টা বড় ঘোষণা ককরোচদের দলের অন্দরে ক্ষোভ ও বিজেপির সঙ্গে সংঘাত, জোড়া চাপের মুখে মহুয়া মৈত্র চোপড়ায় ফের তৃণমূল নেতা গ্রেফতার, উত্তপ্ত রাজনৈতিক মহল ‘পাঁচতারা হোটেলে নয়...' ধোনির সাক্ষ্যগ্রহণ নিয়ে আদালতের দ্বারস্থ প্রাক্তন আইপিএস কেন্দ্রের প্রতিশ্রুতি ও আদালতের বার্তায় আন্দোলনে ইতি, NEET বিক্ষোভে বড় মোড় সীমান্তের রেলপথে এবার প্রযুক্তির কড়া পাহারা, নজরদারিতে হাই-টেক ব্যবস্থা সন্ত্রাসের বিরুদ্ধে সরব মোদী, পাক প্রধানমন্ত্রীর পোস্ট করা ছবি ঘিরে বিতর্ক বন্ধ হচ্ছে কর্ম-ভিসা, ভারতীয়দের ওপর কোপ ট্রাম্পের রামনবমী অশান্তি মামলায় চার্জশিট পেশ NIA-এর, অভিযুক্ত ৯ পাকিস্তানে প্রাচীন হিন্দু মন্দির ধ্বংস, জমি দখল ঘিরে তীব্র বিতর্ক পচা মাংস থেকে লাইসেন্সে গরমিল, আচমকা অভিযানে চাঞ্চল্য মধ্যমগ্রামে ট্রেডিংয়ের নেশায় ২.৩৯ কোটি খোয়ালেন কানাডার ভারতীয় টেকি CJP-র সব মামলা বাতিল সুপ্রিম কোর্টে, পাল্টা বড় ঘোষণা ককরোচদের দলের অন্দরে ক্ষোভ ও বিজেপির সঙ্গে সংঘাত, জোড়া চাপের মুখে মহুয়া মৈত্র চোপড়ায় ফের তৃণমূল নেতা গ্রেফতার, উত্তপ্ত রাজনৈতিক মহল ‘পাঁচতারা হোটেলে নয়...' ধোনির সাক্ষ্যগ্রহণ নিয়ে আদালতের দ্বারস্থ প্রাক্তন আইপিএস কেন্দ্রের প্রতিশ্রুতি ও আদালতের বার্তায় আন্দোলনে ইতি, NEET বিক্ষোভে বড় মোড় সীমান্তের রেলপথে এবার প্রযুক্তির কড়া পাহারা, নজরদারিতে হাই-টেক ব্যবস্থা সন্ত্রাসের বিরুদ্ধে সরব মোদী, পাক প্রধানমন্ত্রীর পোস্ট করা ছবি ঘিরে বিতর্ক

রামনবমী অশান্তি মামলায় চার্জশিট পেশ NIA-এর, অভিযুক্ত ৯

রামনবমী অশান্তি মামলায় চার্জশিট পেশ NIA-এর, অভিযুক্ত ৯

কলকাতা, নিউজ ডেস্ক: ২০২৩ সালের রামনবমীকে কেন্দ্র করে রিষড়ায় অশান্তির ঘটনায় প্রথম চার্জশিট পেশ করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। মঙ্গলবার কলকাতার নগর আদালতের NIA-র বিশেষ আদালতে ৯ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে বেআইনি ভাবে জমায়েত, অশান্তি তৈরি, কর্তব্যরত সরকারি আধিকারিকের কাজে বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে।

সূত্রের খবর, NIA-এর পেশ করা চার্জশিটটি মোট ৩৩ পাতার। মামলায় মোট ৫২ জন সাক্ষীর উল্লেখ রয়েছে। তদন্তে সংগৃহীত তথ্য, নথি এবং সাক্ষীদের বয়ানের ভিত্তিতেই এই চার্জশিট তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৯, ১৫২, ১৮৬, ৩২৩, ৩৩২ এবং ৩৫৩ ধারায় মামলা রুজু করা হয়েছে।

জানা গিয়েছে, ২০২৩ সালের রামনবমীর মিছিলকে ঘিরে রিষড়ায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। সংঘর্ষ, ভাঙচুর এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মতো একাধিক অভিযোগ সামনে আসে। এরপর ঘটনার তদন্তভার যায় NIA-এর হাতে যায়। তিন বছর পর এই মামলায় প্রথম চার্জশিট জমা পড়ে। তদন্ত এখনও চলতে থাকায় পরবর্তী পর্যায়ে আরও অভিযুক্তের বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট পেশ করা হতে পারে বলে তদন্তকারী সূত্রে খবর।

22 Views 0 Likes 0 Comments

Related News

পচা মাংস থেকে লাইসেন্সে গরমিল, আচমকা অভিযানে চাঞ্চল্য মধ্যমগ্রামে
রাজ্য

পচা মাংস থেকে লাইসেন্সে গরমিল, আচমকা অভিযানে চাঞ্চল্য মধ্যমগ্রামে

অভিযোগ, সরকারি আধিকারিকদের দেখে কয়েকটি ফুড কোর্টের কর্মীরা ওই খাদ্যসামগ্রী ডাস্টবিনে ফেলে দেওয়ার চেষ্টা করেন। এমনকি, তল্লাশির সময় একাধিক ফুড লাইসেন্স নিয়েও গরমিল দেখা যায়। এরপর পরিস্থিতি খতিয়ে দেখে কয়েকজন ব্যবসায়ীর লাইসেন্স বাতিল করা হয়।

০১ সেপ্টে ২০২৬, ০৮:৪৩ পিএম · 2 মিনিট
দলের অন্দরে ক্ষোভ ও বিজেপির সঙ্গে সংঘাত, জোড়া চাপের মুখে মহুয়া মৈত্র
রাজ্য

দলের অন্দরে ক্ষোভ ও বিজেপির সঙ্গে সংঘাত, জোড়া চাপের মুখে মহুয়া মৈত্র

দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে অনাস্থা প্রস্তাব আনা সদস্যদের সরাসরি দল থেকে বহিষ্কারের বার্তা দিয়েছিলেন মহুয়া মৈত্র। সামাজিক মাধ্যমে তিনি স্পষ্ট জানান, কৃষ্ণনগর সাংগঠনিক জেলার ত্রিস্তরীয় পঞ্চায়েতে যারা দলের সঙ্গে ‘বেইমানি’ করবে, তাদের তৃণমূলের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে।

০১ সেপ্টে ২০২৬, ০৭:৫০ পিএম · 2 মিনিট
চোপড়ায় ফের তৃণমূল নেতা গ্রেফতার, উত্তপ্ত রাজনৈতিক মহল
রাজ্য

চোপড়ায় ফের তৃণমূল নেতা গ্রেফতার, উত্তপ্ত রাজনৈতিক মহল

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম একরামুল হক। তিনি চোপড়া পঞ্চায়েত কমিটির বিদ্যুৎ বিভাগের কর্মী এবং তৃণমূল ব্লক কোর কমিটির সদস্য বলে জানা গিয়েছে। সোমবার গভীর রাতে মাচিয়ালী গ্রাম পঞ্চায়েতের কাঁচাকালি এলাকায় নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে চোপড়া থানার পুলিশ। এরপর মঙ্গলবার তাঁকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

০১ সেপ্টে ২০২৬, ০৭:২১ পিএম · 2 মিনিট
দুটি হাতির তুমুল লড়াই, কেঁপে উঠলো চা বাগান
রাজ্য

দুটি হাতির তুমুল লড়াই, কেঁপে উঠলো চা বাগান

স্থানীয়দের আশঙ্কা, লড়াই করতে করতে হাতি দুটি যদি লোকালয়ের দিকে চলে আসে তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। তাই তাড়াতাড়ি বনবিভাগে খবর দেন। খবর পাওয়া মাত্রই বনবিভাগের কর্মীরা ছুটে আসেন সেই এলাকায়।

০১ সেপ্টে ২০২৬, ০৫:৫১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.