JAZZBAAT 24 BANGLA
১০ সেপ্টে ২০২৬, ১০:২২ এএম
Breaking
আজ কৌশিকী অমাবস্যা, কেমন কাটবে? জানুন ভাগ্য বিগ-বস দেখবেন অরিজিৎ সিং,'কুড়ি বছরের পুরনো বন্ধু'কে সাপোর্ট ‘শিকড়-সহ উপড়ে ফেলব’, গেরুয়া সম্মান যাত্রার শেষে যাদবপুরে শুভেন্দুর হুশিয়ারি মমতার জন্য নন্দীগ্রাম ‘খোলা’, রেজিনগরে হুমায়ুন-পুত্রের চমক! উপনির্বাচনে তৃণমূলের কোন্দল প্... ফের কোর্টের সমন, দেনার দায়ে মাথায় হাত রাজপাল যাদবের ‘মহিলাদের সরিয়ে পুরুষদের জায়গা’! শুধু ইলিশ নয়, পাতে থাকুক গোমাংস' বিশ্বজিৎ চক্রবর্তীর বিতর্কিত মন্তব্য সুমিত রায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ কোটি, হেফাজতে জেরার দাবি রাজ্যের আজ কৌশিকী অমাবস্যা, কেমন কাটবে? জানুন ভাগ্য বিগ-বস দেখবেন অরিজিৎ সিং,'কুড়ি বছরের পুরনো বন্ধু'কে সাপোর্ট ‘শিকড়-সহ উপড়ে ফেলব’, গেরুয়া সম্মান যাত্রার শেষে যাদবপুরে শুভেন্দুর হুশিয়ারি মমতার জন্য নন্দীগ্রাম ‘খোলা’, রেজিনগরে হুমায়ুন-পুত্রের চমক! উপনির্বাচনে তৃণমূলের কোন্দল প্... ফের কোর্টের সমন, দেনার দায়ে মাথায় হাত রাজপাল যাদবের ‘মহিলাদের সরিয়ে পুরুষদের জায়গা’! শুধু ইলিশ নয়, পাতে থাকুক গোমাংস' বিশ্বজিৎ চক্রবর্তীর বিতর্কিত মন্তব্য সুমিত রায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ কোটি, হেফাজতে জেরার দাবি রাজ্যের

‘গেরুয়া সম্মানযাত্রা’ ঘিরে সরগরম দক্ষিণ কলকাতা, হাঁটবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

‘গেরুয়া সম্মানযাত্রা’ ঘিরে সরগরম দক্ষিণ কলকাতা, হাঁটবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

কলকাতা, নিউজ ডেস্ক: বুধবার বিকেল নামার সঙ্গে সঙ্গেই দক্ষিণ কলকাতার পরিচিত ছবিটা কিছুটা বদলে যাওয়ার সম্ভাবনা আছে। সকাল থেকেই দক্ষিণ কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় চোখে পড়ছে বাড়তি তৎপরতা। কোথাও রাস্তা নিয়ন্ত্রণের পরিকল্পনা, কোথাও নিরাপত্তার প্রস্তুতি, আবার কোথাও বন্ধ রাখা হয়েছে প্রবেশপথ। ফলে, শহরের এই অংশে আজ কি ঘটতে চলেছে, তা নিয়ে তৈরি হয়েছে কৌতুহল। রাজনৈতিক মহলেও সকাল থেকে শুরু হয়েছে জোর চর্চা।

সূত্রের খবর, ৯ সেপ্টেম্বর দক্ষিণ কলকাতার গোলপার্ক থেকে যাদবপুরের ৮ বি বাসস্ট্যান্ড পর্যন্ত একটি বিশেষ পদযাত্রা আয়োজন করেছে বিজেপি সরকার। 'গেরুয়া সম্মানযাত্রা' নামে এই কর্মসূচিতে বিজেপি কর্মী সমর্থক ও সাধারন মানুষের পাশাপাশি সাধু, সন্ত এবং সনাতন ধর্মালম্বী বহু মানুষ অংশগ্রহণ করবেন বলে দলীয় সূত্রে খবর। তাঁদের সঙ্গে এই মিছিলে হাঁটার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও। এই পদযাত্রার শেষে ৮বি বাসস্ট্যান্ডের কাছে তৈরি মঞ্চ থেকে বক্তব্য রাখবেন তিনি।

এই কর্মসূচি উদ্যোক্তাদের বক্তব্য, গেরুয়া রঙের ঐতিহ্য, আদর্শ ও সম্মান রক্ষার বার্তা তুলে ধরতে এই কর্মসূচি আয়োজিত করা হয়েছে। পাশাপাশি, যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে দেয়াল লিখন ঘিরে সাম্প্রতিক বিতর্ক ও তৈরি হওয়া উত্তেজনার প্রতিবাদও এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য বলে জানা যাচ্ছে। এদিকে, মিছিলের জেরে রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড সাময়িকভাবে বন্ধ করা যেতে পারে বলে জানানো হয়েছে । ফলে, গোলপার্ক, ঢাকুরিয়া, যাদবপুর-সহ সংলগ্ন এলাকায় যানজটের আশঙ্কাও রয়েছে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থায় বাড়তি নজর দেওয়া হচ্ছে।

অন্যদিকে, বিকেল চারটে থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ২,৩,৪, এবং ৫ নম্বর গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ওই সময় ক্যাম্পাসে প্রবেশ ও বেরোনোর জন্য শুধুমাত্র ১ নম্বর গেট ব্যবহার করতে হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার ভারপ্রাপ্ত রেজিস্টারের জারি করা বিজ্ঞপ্তিতে গেট বন্ধ রাখার নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে, বিশ্ববিদ্যালয় সূত্রে দাবি, রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড বন্ধ থাকার সম্ভাবনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই পদযাত্রাকে কেন্দ্র করে দক্ষিণ কলকাতার যান চলাচলেও প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষকরে রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়াতে গোলপার্ক, যাদবপুর সংলগ্ন এলাকাতে যানজটের আশঙ্কা রয়েছে। যদিও এর আগে ২৮ আগস্ট 'দশ হাজার কন্ঠে বন্দে মাতরম' কর্মসূচিতেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ রাখা হয়েছিল। মঙ্গলবার আবার 'স্টুডেন্ট গ্রিভান্স রিড্রেসাল সেল' ভেঙ্গে দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ফলে, আজকের পদযাত্রাকে ঘিরে রাজনৈতিক উত্তাপের পাশাপাশি দক্ষিণ কলকাতার যান চলাচল এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, দুই দিকেই নজর থাকবে।

24 Views 0 Likes 0 Comments

Related News

‘শিকড়-সহ উপড়ে ফেলব’, গেরুয়া সম্মান যাত্রার শেষে যাদবপুরে শুভেন্দুর হুশিয়ারি
মহানগর

‘শিকড়-সহ উপড়ে ফেলব’, গেরুয়া সম্মান যাত্রার শেষে যাদবপুরে শুভেন্দুর হুশিয়ারি

এই পদযাত্রায় মুখ্যমন্ত্রীর পাশে দেখা যায় যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়, পরিবহন মন্ত্রী তাপস রায়, এবং পদ্মশ্রী কার্তিক মহারাজকে। পাশাপাশি, যাদবপুরে পৌঁছে 'বন্দেমাতরম' গানেও অংশ নেন মিছিলকারীরা।

০৯ সেপ্টে ২০২৬, ০৮:৩৫ পিএম · 2 মিনিট
সুমিত রায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ কোটি, হেফাজতে জেরার দাবি রাজ্যের
মহানগর

সুমিত রায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ কোটি, হেফাজতে জেরার দাবি রাজ্যের

কলকাতা, নিউজ ডেস্ক: একটি ব্যাংক অ্যাকাউন্ট। আর লেনদেনের খাতায় উঠে এসেছে একের পর এক বড় অঙ্ক। টাকার উৎস নিয়ে প্রশ্ন উঠতেই তদন্তের গতিপথ আরও জটিল হয়ে উঠেছে। তদন্ত যত এগোচ্ছে ততই যেন খুলছে নতুন তথ্যের দরজা। বুধবার আদালতে...

০৯ সেপ্টে ২০২৬, ০৬:৪৪ পিএম · 2 মিনিট
কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন ঘুগে
মহানগর

কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন ঘুগে

বিচারপতি আর. ভি. ঘুগের আইনি জীবনের পথচলা বেশ বর্ণময় ও সমৃদ্ধ। বোম্বে হাইকোর্টে দীর্ঘদিন আইনজীবী হিসেবে কাজ করার পর ২০১৩ সালে তিনি বিচারকের আসন অলংকৃত করেন।

০৯ সেপ্টে ২০২৬, ১২:৪৭ পিএম · 1 মিনিট
আরসালান-করিম’স-সহ একাধিক নামি প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগ, কলকাতায় কড়া পদক্ষেপ পুরসভার
মহানগর

আরসালান-করিম’স-সহ একাধিক নামি প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগ, কলকাতায় কড়া পদক্ষেপ প...

দুর্গা পুজোর আগে খাদ্য সুরক্ষা বিধি ঠিকমতো মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে গত এক সপ্তাহ ধরে শহরের বিভিন্ন প্রান্তে ধারাবাহিকভাবে অভিযান চালিয়েছে কলকাতা পুরসভা ও স্বাস্থ্য দপ্তর।

০৮ সেপ্টে ২০২৬, ১০:০৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.