সামনেই ২০২৯-র লোকসভা নির্বাচন। কিন্ত, সেই নির্বাচনে এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে জেন-জ়ি। বিশেষত সব থেকে বড় প্রশ্ন ছুঁড়ে দিয়েছে ছাত্র-যুব সমাজ। দিল্লির ছাত্র আন্দোলনে সেই কাঁপুনি টের পেয়েছেন বিজেপির সকল শীর্ষ নেতৃত্ব। আর একারনেই ছাত্র-যুবদের মন পেতে তাদের পাশে থাকার বার্তা দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ-র প্রধান মোহন ভাগবত। তিনি জানিয়েছেন 'প্রতিবাদও এক ধরনের কথোপকথন'। এই ব্যক্তিদের মাধ্যমে তিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন যে সঙ্ঘ ছাত্রদের প্রতিবাদ সমর্থন করছে। বোঝালেন তারা সমর্থন করছেন ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলনকে।
গতকাল, অর্থাৎ বৃহস্পতিবার(৬ই আগস্ট, ২০২৬) মুম্বইয়ে একটি সভাতে ছাত্রছাত্রীদের সামনে তিনি একটি বক্তব্য রাখেন।'জেন জি দের আন্দোলন দেশবিরোধী নয়। শিক্ষাব্যবস্থার পরিকাঠামো এমন হওয়া উচিত, যাতে কেউ বঞ্চিত না হন। শিক্ষার পরবর্তী প্রজন্মের অগ্রগতির জন্য। দেশের ভিত মজবুত করতে শিক্ষা জরুরি। সমাজের সঙ্গে শিক্ষার অগ্রগতি প্রয়োজন। সমাজ ব্যবস্থার উন্নতিতে জেন জি-র অবদান অপরিসীম। জেন জি-র ক্ষোভ যুক্তি সঙ্গত। ওদের সঙ্গে বিবাদ নয়, আলোচনা দরকার। উপেক্ষা না করে কথা বলতে হবে। উদ্বেগের কারণ আছে বলেই হয়তো আন্দোলন।'
এর আগে 'এলজিবিটিকিউ'-দের পাশে থাকবেন, সমর্থন করছেন বলে জানিয়েছিলেন মোহন ভাগবত। আর এবার ছাত্রদের তথা জেন-জ়ি প্রজন্মকে জুড়ে রাখতে চান তিনি। সামনে ২০২৭শের উত্তরপ্রদেশের বিধানসভা ভোট এবং ২০২৯শের লোকসভা ভোট। এই জুড়ে থাকা কী ভোটব্যাঙ্কের খাতিরে নাকি যুবদের সঙ্গে থাকার সত্যিকারের ইচ্ছা? উত্তর দেবে সময়।