JAZZBAAT 24 BANGLA
০৭ নভে ২০২৬, ০৩:৪২ এএম
Breaking
বাইক বাহিনী দিয়ে ঘিরে গাড়ি ভাঙচুর, গুলি চালানোর চেষ্টার অভিযোগ! বেলেঘাটা থানার ওসির বিরুদ... ভারত বন্ধুত্বের নামে আধিপত্য চাইলে মেনে নেওয়া হবে না: সুরঞ্জন ঘোষ ঢাকার পর এবার খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, সাঁটানো হলো রবীন্দ্রবিরোধী পোস্টার কমল পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ, কাজে ফিরছেন কর্মীরা করাচিতে বেআইনি কল সেন্টারে অভিযান, গ্রেফতার ২৭৩ লন্ডনে বিশ্ব পর্যটন মঞ্চে সেরার স্বীকৃতি পেল ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’ প্যাভিলিয়ন Judicial Independence : ক্ষমা চেয়েও রেহাই নেই! কেরল কংগ্রেসের বিরুদ্ধে আদালত অবমাননার নোট... বয়স মাত্র ১৫! হাফ ইয়ার্লিতে ভালো ফল করতেই ছেলের হাতে ২.৩০ কোটির BMW তুলে দিলেন বাবা! বাইক বাহিনী দিয়ে ঘিরে গাড়ি ভাঙচুর, গুলি চালানোর চেষ্টার অভিযোগ! বেলেঘাটা থানার ওসির বিরুদ... ভারত বন্ধুত্বের নামে আধিপত্য চাইলে মেনে নেওয়া হবে না: সুরঞ্জন ঘোষ ঢাকার পর এবার খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, সাঁটানো হলো রবীন্দ্রবিরোধী পোস্টার কমল পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ, কাজে ফিরছেন কর্মীরা করাচিতে বেআইনি কল সেন্টারে অভিযান, গ্রেফতার ২৭৩ লন্ডনে বিশ্ব পর্যটন মঞ্চে সেরার স্বীকৃতি পেল ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’ প্যাভিলিয়ন Judicial Independence : ক্ষমা চেয়েও রেহাই নেই! কেরল কংগ্রেসের বিরুদ্ধে আদালত অবমাননার নোট... বয়স মাত্র ১৫! হাফ ইয়ার্লিতে ভালো ফল করতেই ছেলের হাতে ২.৩০ কোটির BMW তুলে দিলেন বাবা!

নিজের প্রাণের পরোয়া না করে কুয়োয় ঝাঁপ, অসহায় কুকুরকে বাঁচিয়ে প্রশংসায় যুবক

নিজের প্রাণের পরোয়া না করে কুয়োয় ঝাঁপ, অসহায় কুকুরকে বাঁচিয়ে প্রশংসায় যুবক
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: চারপাশে যখন মানুষের স্বার্থপরতা আর নিষ্ঠুরতার খবরই বেশি চোখে পড়ে, তখন এমন কিছু দৃশ্য সামনে আসে যা নিঃশব্দে মনে করিয়ে দেয় পৃথিবীতে এখনও সহমর্মিতা ফুরিয়ে যায়নি। নিজের পোষ্য নয়, কোনো চেনা পরিচয়ও নেই, স্রেফ একটি পথচলতি অবলা প্রাণীকে মৃত্যুর মুখ থেকে ফেরাতে নিজের জীবনের চরম ঝুঁকি নিলেন এক সহৃদয় ব্যক্তি। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক হাড়হিম করা উদ্ধার অভিযানের দৃশ্য দেখে আবেগে ভাসছেন নেটিজেনরা।

প্রকাশ্যে আসা ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি বিপজ্জনক কুয়োতে পড়েছিল একটি অসহায় সারমেয়। আর কিছুক্ষণে নিশ্চিত মৃত্যু। আতঙ্কিত প্রাণীটি কোনোভাবেই উঠে আসতে পারছিল না। ঠিক সেই সময়েই হাজির হন ওই অচেনা যুবক। কোনো পেশাদার উদ্ধারকারী দল আসার অপেক্ষা না করে তিনি নিজেই নামার সিদ্ধান্ত নেন। নিজেই নেমে পড়েন কুয়োতে, চরম বিপদকে তুড়ি মেরে তিনি ধীরে ধীরে নেমে যান প্রাণীটির দিকে।

দেখুন: https://x.com/tweetmankind/status/2101655878180983201?s=20

নিজের এক হাত শক্ত করে আঁকড়ে ধরে অন্য হাত বাড়িয়ে দিয়ে তিনি ভীতসন্ত্রস্ত কুকুরটিকে নিরাপদে নিজের কোলে তুলে নেন। উদ্ধারের গোটা প্রক্রিয়ায় তাঁর স্থির মানসিকতা ও মমত্ববোধ প্রত্যক্ষদর্শীদের স্তব্ধ করে দেয়। সামান্য ভুলচুকে নিজের প্রাণ যেতে পারত কিন্তু সে সবের তোয়াক্কা না করে প্রাণীটিকে নিরাপদে সমতলে ফিরিয়ে আনেন তিনি।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই প্রশংসার বন্যায় ভাসছেন ওই যুবক। সমাজিক মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ ভিডিওটি দেখেছেন এবং যুবকের এই নিঃস্বার্থ পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন। বহু নেটিজেন লিখেছেন, “যে হৃদয়ে এমন ভালোবাসা থাকে, তা সত্যিই খাঁটি সোনার চেয়েও দামি।” অবলা প্রাণীদের প্রতি মানুষের এমন নিঃশর্ত দায়বদ্ধতা আজকের আত্মকেন্দ্রিক সময়ে বিরল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

52 Views 0 Likes 0 Comments

Related News

Judicial Independence : ক্ষমা চেয়েও রেহাই নেই! কেরল কংগ্রেসের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ সুপ্রিম কোর্টের
দেশ

Judicial Independence : ক্ষমা চেয়েও রেহাই নেই! কেরল কংগ্রেসের বিরুদ্ধে আদালত অবমা...

সমাজ মাধ্যমে করা একটি পোস্ট ঘিরে ওঠে তীব্র সমালোচনার ঝড়। পরিস্থিতি সামাল দিতে ক্ষমা চাওয়ার পাশাপাশি পোস্ট মুছে ফেলে সংশ্লিষ্ট রাজনৈতিক দল। কিন্তু, তাতেও যে বিতর্কের ইতি টানতে রাজি নয় দেশের সর্বোচ্চ আদালত, তা স্পষ্ট হয়ে গেল সাম্প্রতিক পদক্ষেপে। বিচার বিভাগের স্বাধীনতা এবং সাংবিধানিক মর্যাদা নিয়ে এবার কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট।

০৬ নভে ২০২৬, ০৮:০৬ পিএম · 2 মিনিট
প্রাণী-পরীক্ষা ছেড়ে মানবদেহনির্ভর গবেষণায় ঝুঁকছে বিশ্ব, উল্টো পথে ভারত!
দেশ

প্রাণী-পরীক্ষা ছেড়ে মানবদেহনির্ভর গবেষণায় ঝুঁকছে বিশ্ব, উল্টো পথে ভারত!

বিশ্বজুড়ে প্রাণী-নির্ভর গবেষণার বিকল্প হিসেবে মানবকোষ, অর্গান-অন-চিপ ও কম্পিউটার মডেলিংয়ের ব্যবহার বাড়ছে। সেই সময়েই ভারতের প্রস্তাবিত ২০২৬ সালের নতুন বিধি ঘিরে উঠেছে বিতর্ক। গবেষণার অনুমোদন প্রক্রিয়া সহজ করার প্রস্তাবের আড়ালে প্রাণী-পরীক্ষার উপর নজরদারি দুর্বল হয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করছেন পশু অধিকারকর্মী ও বিশেষজ্ঞদের একাংশ। প্রশ্ন উঠছে, আধুনিক বিজ্ঞানের সঙ্গে তাল মিলিয়ে ভারত কি বিকল্প গবেষণায় জোর দেবে?

০৬ নভে ২০২৬, ০৬:২১ পিএম · 5 মিনিট
Ayodhya Deepotsav 2026 : ৩৩ লক্ষ প্রদীপে সেজে উঠবে অযোধ্যা,আকাশে রামায়ণের ছবি!
দেশ

Ayodhya Deepotsav 2026 : ৩৩ লক্ষ প্রদীপে সেজে উঠবে অযোধ্যা,আকাশে রামায়ণের ছবি!

উত্তরপ্রদেশের অযোধ্যায় ২০২৬ সালের দশম দীপোৎসব উপলক্ষে নেওয়া হয়েছে একাধিক বড়সড় উদ্যোগ। সরযূ নদীর তীর এবং রাম কি পইডিতে প্রায় ৩৩ লক্ষ মাটির প্রদীপ জ্বালিয়ে নতুন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার লক্ষ্য নিয়েছে প্রশাসন। ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত চলা এই উৎসবকে স্মরণীয় করে তুলতে সাজানো হয়েছে বিস্তৃত পরিকল্পনা।

০৬ নভে ২০২৬, ০৬:০৩ পিএম · 2 মিনিট
ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বলল কর্মভূমি এক্সপ্রেসের ৪ কামরা! ট্রেনে তখন ঠাসা যাত্রী, কীভাবে রক্ষা পেলেন সকলে?
দেশ

ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বলল কর্মভূমি এক্সপ্রেসের ৪ কামরা! ট্রেনে তখন ঠাসা যাত্রী, কীভা...

  রাজপুরা: উৎসবের মরশুমে ফের রেলযাত্রায় আতঙ্ক! চলন্ত ট্রেনে হঠাৎ আগুন। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে গেল চারপাশ। আগুনের গ্রাসে চলে গেল কর্মভূমি এক্সপ্রেসের চারটি কামরা। শুক্রবার দুপুরে পঞ্জাবের রাজপুরায় এই ঘ...

০৬ নভে ২০২৬, ০৩:৩৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.