JAZZBAAT 24 BANGLA
০৪ নভে ২০২৬, ০৪:০৪ পিএম
Breaking
Singapore Airlines: বিমানযাত্রীদের ব্যক্তিগত তথ্য চুরি! সিঙ্গাপুর এয়ারলাইন্সের ৪৬ হাজার বু... India vs New Zealand: কোহলির ব্যাটে অকল্যান্ড জয় ভারতের, বৃষ্টিবিঘ্নিত প্রথম এক দিনের ম্যা... Indian Army: অগ্নিপথ প্রকল্পে বড়সড় পরিবর্তন! ৪ বছর শেষে ২৫% অগ্নিবীরের স্থায়ী নিয়োগ Ami Bera: অষ্টমবারের জন্য আমেরিকার কংগ্রেসে জয়ী ভারতীয় বংশোদ্ভূত অমি বেরা India Nepal Relations: নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক! বিদেশমন্ত্রী শিসির খানালের সঙ্গে... Virat Kohli: তিন নম্বরে ব্যাট করে ১৩ হাজার! ক্রিকেটের ইতিহাসে নজির গড়লেন কোহলি Riyadh Airport Attack: রিয়াধ বিমানবন্দরে হামলার ভয়াবহ পরিণতি! প্রাণ গেল আরও এক ভারতীয়র, মৃ... Vaishnavi Sharma: ৫৩ ধাপের বিরাট লাফ বৈষ্ণবী শর্মার! আইসিসি ক্রমতালিকায় প্রথম ১০০-তে ভারতী... Singapore Airlines: বিমানযাত্রীদের ব্যক্তিগত তথ্য চুরি! সিঙ্গাপুর এয়ারলাইন্সের ৪৬ হাজার বু... India vs New Zealand: কোহলির ব্যাটে অকল্যান্ড জয় ভারতের, বৃষ্টিবিঘ্নিত প্রথম এক দিনের ম্যা... Indian Army: অগ্নিপথ প্রকল্পে বড়সড় পরিবর্তন! ৪ বছর শেষে ২৫% অগ্নিবীরের স্থায়ী নিয়োগ Ami Bera: অষ্টমবারের জন্য আমেরিকার কংগ্রেসে জয়ী ভারতীয় বংশোদ্ভূত অমি বেরা India Nepal Relations: নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক! বিদেশমন্ত্রী শিসির খানালের সঙ্গে... Virat Kohli: তিন নম্বরে ব্যাট করে ১৩ হাজার! ক্রিকেটের ইতিহাসে নজির গড়লেন কোহলি Riyadh Airport Attack: রিয়াধ বিমানবন্দরে হামলার ভয়াবহ পরিণতি! প্রাণ গেল আরও এক ভারতীয়র, মৃ... Vaishnavi Sharma: ৫৩ ধাপের বিরাট লাফ বৈষ্ণবী শর্মার! আইসিসি ক্রমতালিকায় প্রথম ১০০-তে ভারতী...

মিড ডে মিলে অনিয়মের অভিযোগ, স্কুল থেকে বালতি ভর্তি খাবার বেরিয়ে যাচ্ছে বাইরে, চাঞ্চল্য নবদুর্গা উচ্চ বিদ্যালয়ে

মিড ডে মিলে অনিয়মের অভিযোগ, স্কুল থেকে বালতি ভর্তি খাবার বেরিয়ে যাচ্ছে বাইরে, চাঞ্চল্য নবদুর্গা উচ্চ বিদ্যালয়ে

ফের মিড ডে মিলের খাবার নিয়ে উঠলো অনিয়মের অভিযোগ।  ঘটনা মুর্শিদাবাদের বড়ঞা থানার কুলি গ্রাম পঞ্চায়েত এলাকার নবদুর্গা উচ্চ বিদ্যালয়ের। ঘটনাকে ঘিরে চঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, প্রাপ্য খাবার না পেয়ে ফিরতে হচ্ছে কিছু ছাত্রছাত্রীকে, অথচ সেই খাবারই বালতিতে ভরে বিদ্যালয়ের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। আর তাতেই উঠছে একাধিক প্রশ্ন।

 

অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের দাবি, স্কুলের মিড ডে মিল প্রতিদিনের মতো নিতে গেলে কয়েকজন পড়ুয়াকে খাবার দেওয়া হয়নি। খাবার বিতরণ শেষ হওয়ার আগেই অবশিষ্ট খাবার বালতিতে ভরে বিদ্যালয় চত্বর থেকে বাইরে নিয়ে য়াওয়া হয়। ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেই ভিডিওতে দুই মহিলা হাতে দুটি করে বালতি ভর্তি খাবার নিয়ে বিদ্যালয় থেকে বেরিয়ে যাচ্ছেন, এমনটাই দেখা গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। গ্রামবাসীরা বিষয়টি জানতে চাইলে তাদেরকে কোনো উত্তর দেওয়া হয়নি বলে অভিযোগও উঠেছে।

 

 

 

অভিভাবকদের দাবি, ইতিপূর্বেও এই ঘটনার কথা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নজরে আনা হলেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের দাবি, মিড ডে মিলের খাবার শিশুদের পুষ্টির জন্য। ‌ কিন্তু সেই খাবার চলে যাচ্ছে বিদ্যালয়ের বাইরে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তারা। পাশাপাশি প্রশাসনের হস্তক্ষেপের দাবিও করা হয়েছে। অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনা হোক এবং ছাত্রছাত্রীদের প্রাপ্য খাবার সঠিকভাবে পৌঁছে দেওয়া নিশ্চিত করা হোক। তাদের অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক  বলে দাবি অভিভাবকদের।

 

 

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। যদিও এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ বা প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

14 Views 0 Likes 0 Comments

Related News

South Dinajpur: স্ত্রীকে খুন করে কাটা মুন্ডু হাতে মন্দিরে বসে স্বামী! চিৎকারেও হুঁশ ফেরেনি, গঙ্গারামপুরের ঘটনায় শিউরে উঠল এলাকা
রাজ্য

South Dinajpur: স্ত্রীকে খুন করে কাটা মুন্ডু হাতে মন্দিরে বসে স্বামী! চিৎকারেও হুঁ...

নিউজ ডেস্ক: সকালবেলা ঘুম ভাঙতেই কানে এল চিৎকার-চেঁচামেচি। কী হয়েছে দেখতে বাড়ির বাইরে বেরিয়ে আসতেই চোখের সামনে ভয়াবহ দৃশ্য! স্ত্রীর কাটা মুন্ডু হাতে নিয়ে বাড়ির পাশের মন্দিরে বসে রয়েছেন এক ব্যক্তি। শুধু তাই নয়, অন্য হাতে...

০৪ নভে ২০২৬, ১২:৫৬ পিএম · 2 মিনিট
Kunal Ghosh : বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা, কমিশনকে নিশানা তৃণমূলের
রাজ্য

Kunal Ghosh : বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা, কমিশনকে নিশানা তৃণমূলের

কুনাল ঘোষের দাবি, SIR প্রক্রিয়ায় বহু মানুষকে অনিশ্চয়তার মধ্যে রেখে এবার শুরু হয়েছে SSR।

০৩ নভে ২০২৬, ১০:১৭ পিএম · 2 মিনিট
Nadia: CAA নিয়ে তৎপরতা বাড়াতে ১২ IAS আধিকারিক নিয়োগ! মতুয়া গড়ে উৎসবের আবহ, ডঙ্কা-কাঁসর বাজিয়ে আনন্দে মাতলেন বিধায়কও
রাজ্য

Nadia: CAA নিয়ে তৎপরতা বাড়াতে ১২ IAS আধিকারিক নিয়োগ! মতুয়া গড়ে উৎসবের আবহ, ডঙ্কা...

নিউজ ডেস্ক: নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) কার্যকরের প্রক্রিয়ায় প্রশাসনিক তৎপরতা বাড়াতে উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলায় মোট ১২ জন IAS আধিকারিককে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। এই খবর সামনে আসতেই মতুয়া সম্প্রদায়ের একাংশের মধ্যে খু...

০৩ নভে ২০২৬, ০৮:২৪ পিএম · 2 মিনিট
Islampur Panchayat Samiti : ইসলামপুরে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ঘিরে সংঘর্ষ, উত্তপ্ত ব্লক অফিস
রাজ্য

Islampur Panchayat Samiti : ইসলামপুরে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ঘিরে সংঘর্ষ, উত্ত...

বোর্ড গঠনের প্রক্রিয়ায় অংশ নিতে NCPI-এর ১৮ জন সদস্য অফিসে প্রবেশ করতেই বিজেপি ও গোর্খা জনমুক্তি মোর্চার সদস্যদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাঁধে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি হাতাহাতি ও লাঠালাঠির চেহারা নেয়।

০৩ নভে ২০২৬, ০৬:০৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.