JAZZBAAT 24 BANGLA
১২ অক্টো ২০২৬, ০৭:৩২ পিএম
Breaking
SIR: দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল-প্রিয়ঙ্কার মিছিল, সুপ্রিম কোর্টের পথে পুলিশে... Furnace Breakdown - দাহের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা, দুর্ভোগে শিলিগুড়িবাসী Indian Democracy: শুধু প্রধান নির্বাচন কমিশনারের বদলেই মিটবে না সঙ্কট, গণতন্ত্রের প্রতিষ্ঠ... Antarctica Expedition: ক্যানসার ধরা পড়তেই সঞ্চয়ের সব টাকা খরচ করে ছুটলেন অ্যান্টার্কটিকায়... Hospital Charges: রাজ্যগুলিকে কড়া বার্তা কেন্দ্রের, বিল নিয়ে হয়রানি কমানোর লক্ষ্য RobertHall: অর্থনীতির স্থিতিশীলতা ফেরানোর গবেষণায় নোবেল, যৌথভাবে পুরস্কৃত রবার্ট হল ও মাইক... English Bazar Municipality : মালদায় যানজট রুখতে তৎপর পুরসভা, পুজোর আগে উপহার শহরবাসীদের Neha Bora: রাহুল গান্ধীদের সঙ্গে সুপ্রিম কোর্টের পথে ছাত্রনেত্রী নেহা বোরা! SIR বিতর্কে দি... SIR: দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল-প্রিয়ঙ্কার মিছিল, সুপ্রিম কোর্টের পথে পুলিশে... Furnace Breakdown - দাহের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা, দুর্ভোগে শিলিগুড়িবাসী Indian Democracy: শুধু প্রধান নির্বাচন কমিশনারের বদলেই মিটবে না সঙ্কট, গণতন্ত্রের প্রতিষ্ঠ... Antarctica Expedition: ক্যানসার ধরা পড়তেই সঞ্চয়ের সব টাকা খরচ করে ছুটলেন অ্যান্টার্কটিকায়... Hospital Charges: রাজ্যগুলিকে কড়া বার্তা কেন্দ্রের, বিল নিয়ে হয়রানি কমানোর লক্ষ্য RobertHall: অর্থনীতির স্থিতিশীলতা ফেরানোর গবেষণায় নোবেল, যৌথভাবে পুরস্কৃত রবার্ট হল ও মাইক... English Bazar Municipality : মালদায় যানজট রুখতে তৎপর পুরসভা, পুজোর আগে উপহার শহরবাসীদের Neha Bora: রাহুল গান্ধীদের সঙ্গে সুপ্রিম কোর্টের পথে ছাত্রনেত্রী নেহা বোরা! SIR বিতর্কে দি...

Furnace Breakdown - দাহের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা, দুর্ভোগে শিলিগুড়িবাসী

Furnace Breakdown - দাহের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা, দুর্ভোগে শিলিগুড়িবাসী
চুল্লি বিকল ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

শোকের মুহূর্তে প্রিয়জনকে শেষবারের মতো বিদায় জানাতে এসে যদি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, তাহলে সেই যন্ত্রণা আরও বেড়ে যায়। এমনই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে শিলিগুড়ির এক গুরুত্বপূর্ণ শ্মশানে আশা একাধিক পরিবারকে। সকাল থেকে অপেক্ষা করেও মিলছে না দ্রুত দাহকার্যের সুযোগ। পরিস্থিতি নিয়ে খুব বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। শ্মশানের পরিষেবা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

শিলিগুড়ির কিরণচন্দ্র শ্মশানের পরিষেবা ঘিরে এমনই অভিযোগ সামনে আসায় তৈরি হয়েছে উদ্বেগ। শোকের মুহূর্তে এই দীর্ঘ অপেক্ষা একদিকে যেমন পরিবারগুলির দুর্ভোগ বাড়াচ্ছে, অন্যদিকে শ্মশানের পরিকাঠামো ও যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। শ্মশানে আসা একাধিক পরিবারের অভিযোগ, সেখানে থাকা তিনটি চুল্লির মধ্যে বর্তমানে মাত্র একটি চালু রয়েছে। ফলে দাহকার্যের জন্য অপেক্ষমাণ মৃতদেহের সংখ্যা বাড়ছে। অভিযোগ, সকালে শ্মশানে পৌঁছেও কোনও কোনও পরিবারকে দুপুর আড়াইটে পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে না পেরে এক ব্যক্তি মৃতদেহ নিয়ে অন্য শ্মশানে চলে গিয়েছেন বলেও জানা গিয়েছে। এই পরিস্থিতিতে চুল্লিগুলির রক্ষণাবেক্ষণ ও বিকল্প ব্যবস্থা রাখা নিয়ে প্রশ্ন তুলছেন ভুক্তভোগীরা।

এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে শ্মশানের পরিকাঠামো নিয়ে। প্রিয়জনকে হারানোর পর এমনিতেই তাঁরা মানসিকভাবে বিপর্যস্ত থাকেন। তার উপর দাহকার্যের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হলে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। তাই দ্রুত চুল্লিগুলি মেরামত করে স্বাভাবিক পরিষেবা ফিরিয়ে আনার দাবি উঠেছে। পাশাপাশি, ভবিষ্যতে একই পরিস্থিতি এড়াতে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ করারও আবেদন জানিয়েছেন তাঁরা।

শ্মশানের এক কর্মীর বক্তব্য, সেখানে মোট তিনটি চুল্লি রয়েছে। এর মধ্যে একটি বর্তমানে চালু রয়েছে। বাকি চুল্লিগুলির মেরামতির প্রয়োজন হয়েছে। একটি চুল্লি মেরামতের জন্য কলকাতা থেকে বিশেষজ্ঞদের আসার কথা রয়েছে। অন্যদিকে, নতুন তৃতীয় চুল্লিতেও যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে। দাহের সময় মৃতদেহ নির্দিষ্ট স্থানে আটকে না থেকে ট্রলির সঙ্গে বাইরে চলে আসার আশঙ্কা থাকায় সেটি আপাতত বন্ধ রাখা হয়েছে বলে জানান তিনি। শ্মশান কর্মীর দাবি, এক সপ্তাহেরও বেশি সময় ধরে এই সমস্যা চলছে। বিকল চুল্লিগুলি মেরামতের কাজ চলছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তবে, কবে নাগাদ সবকটি চুল্লি পুরোপুরি চালু হবে, তা স্পষ্ট নয়। ফলে, আপাতত একটি চুল্লির উপর নির্ভর করেই চলছে দাহকার্য।  শোকের সময় সাধারণ মানুষকে যাতে এমন দুর্ভোগের মুখে পড়তে না হয়, সেই দিকেই তাকিয়ে রয়েছেন শিলিগুড়ির বাসিন্দারা।

19 Views 0 Likes 0 Comments

Related News

English Bazar Municipality : মালদায় যানজট রুখতে তৎপর পুরসভা, পুজোর আগে উপহার শহরবাসীদের
রাজ্য

English Bazar Municipality : মালদায় যানজট রুখতে তৎপর পুরসভা, পুজোর আগে উপহার শহরব...

ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান তথা বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুড়ি দায়িত্ব গ্রহণের পরই শহরের যানজট, পার্কিং এবং টোটো সমস্যা সমাধানের উদ্যোগী হয়েছেন।

১২ অক্টো ২০২৬, ০৪:৫৮ পিএম · 2 মিনিট
DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ
রাজ্য

DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ

ডিএইচআরের এই নতুন উদ্যোগে থাকছে দুটি জয় রাইড স্টিম ইঞ্জিন চালিত ‘রেড পান্ডা’ এবং ডিজেল ইঞ্জিন চালিত ‘মুক্তধারা’।

১২ অক্টো ২০২৬, ১২:০৫ এএম · 2 মিনিট
CoochBihar : সাধুর ছদ্মবেশে বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য তুফানগঞ্জে
রাজ্য

CoochBihar : সাধুর ছদ্মবেশে বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য তুফানগঞ্জে

ঘটনাটি তুফানগঞ্জ-২ ব্লকের ভানুকুমারী এলাকার। সেখানকার ভোলানাথ মোড়ের একটি দোকানে চা খেতে বসেছিলেন ওই ব্যক্তি। এলাকায় একেবারেই নতুন মুখ হওয়ায় স্থানীয় বাসিন্দা ও দোকানদারের খটকা লাগে। পরিচয় জানতে চেয়ে দু-চারটি প্রশ্ন করতেই থতমত খেয়ে যান তিনি, কথায় ধরা পড়ে বিস্তর অসঙ্গতি। পরিস্থিতি বেগতিক বুঝে সময় নষ্ট না করে স্থানীয়রা তাঁকে আটকে বক্সিরহাট থানার পুলিশের হাতে সোপর্দ করেন। এরপর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করতেই চক্ষুচড়ক গাছ তদন্তকারীদের।

১১ অক্টো ২০২৬, ১১:২৫ পিএম · 2 মিনিট
‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক
রাজ্য

‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক

শহরের বিভিন্ন জায়গায় হিন্দু জাগরণ মঞ্চের নামে লাগানো পোস্টারে হিন্দুদের কাছে বিশেষ আবেদন জানানো হয়েছে। পোস্টারে লেখা রয়েছে ‘বিরিয়ানি খান হিন্দুর হোটেল থেকে’, কোনওটিতে আবার লেখা, ‘মাংস কিনুন হিন্দুর দোকান থেকে ’।

১১ অক্টো ২০২৬, ০৮:৩৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.