JAZZBAAT 24 BANGLA
১২ অক্টো ২০২৬, ০২:২০ এএম
Breaking
DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ CoochBihar : সাধুর ছদ্মবেশে বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য তুফানগঞ্জে Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী ভ্রমণের আগে ক্যাবিন ব্যাগ গোছাচ্ছেন? এই ৩ গ্যাজেট রাখতে একদম ভুলবেন না Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গা... ‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক DHR Joy Ride : টয় ট্রেনে পাহাড় ভ্রমণ, কার্শিয়াং-এ নতুন আকর্ষণ CoochBihar : সাধুর ছদ্মবেশে বাংলাদেশি নাগরিক, চাঞ্চল্য তুফানগঞ্জে Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী ভ্রমণের আগে ক্যাবিন ব্যাগ গোছাচ্ছেন? এই ৩ গ্যাজেট রাখতে একদম ভুলবেন না Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গা... ‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক

তেলেঙ্গানা'য় ভয়াবহ দুর্ঘটনা, নিহত ছয়, আহত কুড়ি

তেলেঙ্গানা'য় ভয়াবহ দুর্ঘটনা, নিহত ছয়, আহত কুড়ি

তেলেঙ্গানা, নিউজ ডেস্ক: বুধবার ভোরে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল হায়দ্রাবাদ-বিজয়ওয়াড়া জাতীয় মহাসড়কে। যাত্রীবাহী বেসরকারি বাস দাঁড়িয়ে থাকা একটি কন্টেইনার ট্রাকে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় ছয়জন নিহত এবং আরও অন্তত কুড়িজন গুরুতর আহত হন। ঘটনাস্থল তেলেঙ্গানার সূর্যপেট জেলার কোদাদ মণ্ডলের দ্বারাকুন্তার কাছে। স্থানটি অ্যাক্সিডেন্ট প্রবণ বলে কুখ্যাত। বাসটি হায়দ্রাবাদ থেকে এলুরু যাওয়ার সময়, লোহার রড বোঝাই একটি কন্টেইনার ট্রাকের সঙ্গে এর সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, কন্টেইনার থেকে বেরিয়ে থাকা লোহার রডগুলো বাসের সামনের অংশ ভেদ করে কাঁচ ভেঙে ফেলে। এর ফলে রডগুলো যাত্রীদের আসনে গিয়ে বিদ্ধ হয় এবং সামনের আসনে বসা যাত্রীরা আহত এবং নিহত হন।

সূত্র জানাচ্ছে, বাসটিতে প্রায় ৪২ জন যাত্রী ছিলেন। এই দুর্ঘটনাটি ঘটে ভোর ৪:৩০ থেকে ৫:০০-র মধ্যে। বিশেষত এই সময়, চালকদের চোখে ক্লান্তি এবং ঘুম নেমে আসাটা স্বাভাবিক ব্যাপার। এই কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। এই দুর্ঘটনার সময়; আহত যাত্রীরা অত্যাধিক চিৎকার চেঁচামেচি জুড়ে দেন, ফলে এই বাসে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পুলিশ ও স্থানীয়রা অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছন। এক ঘণ্টারও বেশি সময় ধরে উদ্ধার অভিযান চলে। গ্যাস কাটার ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে; উদ্ধারকারীর দল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত গাড়িটিতে আটকে পড়া যাত্রীদের মুক্ত করে, জরুরি চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ কর্মকর্তারা মৃতের সংখ্যা ছয় বলে নিশ্চিত রূপে জানান। তারা আরও জানান, ২০ জন আহত হয়েছেন। এদের  মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর! দুর্ঘটনাটির কারণে ব্যস্ত জাতীয় মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।  বেশ কয়েক কিলোমিটার জুড়ে যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ একটি ক্রেনের সাহায্যে ধ্বংসাবশেষ সরিয়ে ফেলে। এরপর পুলিশ একটি মামলা দায়ের করে। তাঁরা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন।

18 Views 0 Likes 0 Comments

Related News

Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী
দেশ

Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

কলকাতা, নিউজ ডেস্ক:  এশিয়ান গেমসে বড়সড়ো সাফল্য পেয়েছে ভারত। দেশের নাম উজ্জ্বল করেছেন এশিয়ান গেমসে পদকজয়ী ক্রিকেটাররা। এবার সেই সমস্ত পদকজয়ী ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ...

১১ অক্টো ২০২৬, ০৯:৫২ পিএম · 1 মিনিট
Indigo Flight: মাঝ আকাশে ভয়ঙ্কর কাণ্ড, দিল্লি-চেন্নাইগামী ইন্ডিগোর বিমানে আগুন
দেশ

Indigo Flight: মাঝ আকাশে ভয়ঙ্কর কাণ্ড, দিল্লি-চেন্নাইগামী ইন্ডিগোর বিমানে আগুন

মাঝ আকাশে ভয়ঙ্কর ঘটনা। দিল্লি থেকে চেন্নাই যাচ্ছিল বিমানটি। মাঝ আকাশে হঠাৎ আগুন ধরে যায়। দাউদাউ করে আগুন ধরে যায় যাত্রীআসনের মাথার কাছে থাকা হ্যান্ড লাগেজ রাখার তাকে। ঘটনায় রীতিমতো মাঝআকাশে হুলস্থুল পড়ে যায়। তবে আগুন লা...

১১ অক্টো ২০২৬, ০৫:২৯ পিএম · 2 মিনিট
DelhiProtest: সব দরজা বন্ধ, রাত ৩টেয় আন্দোলনকারীদের আশ্রয় গুরুদুয়ারা শ্রী বাংলা সাহেব
দেশ

DelhiProtest: সব দরজা বন্ধ, রাত ৩টেয় আন্দোলনকারীদের আশ্রয় গুরুদুয়ারা শ্রী বাংলা সা...

১০ই অক্টোবরের গভীর রাতের এক দৃশ্য। ঘড়ির কাঁটায় তখন রাত তিনটে বেজে গেছে। বাইরে তীব্র উদ্বেগ আর আতঙ্কের পরিবেশ থাকলেও গুরুদুয়ারার ভেতরের শ্বেতপাথরের চত্বরে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক ছবি। খোলা আকাশের নিচে সারি দিয়ে শান্তিতে ঘুমিয়ে রয়েছেন ক্লান্ত-বিধ্বস্ত শত শত আন্দোলনকারী। কারও মাথায় ফেট্টি বাঁধা, কারও পাশে পড়ে রয়েছে আন্দোলনের প্রচারপত্র ও সাধারণ ব্যাগপত্র। দিনভর দীর্ঘ লড়াই, পুলিশের তাড়া আর অনিশ্চয়তার পর এই চত্বরই যেন হয়ে উঠেছিল তাঁদের নিরাপদ আশ্রয়স্থল।

১১ অক্টো ২০২৬, ০৩:২৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.