JAZZBAAT 24 BANGLA
০৩ অক্টো ২০২৬, ০৬:২৪ পিএম
Breaking
MysteriousTree: গাছের গায়ে ফুটে উঠল মহাদেবের মুখ, জলপাইগুড়িতে রহস্যময় অবয়ব ঘিরে চাঞ্চল... Tarpor : ‘জীবনটাকে উল্টে পাল্টে দেখুন’, প্রকাশ্যে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘তারপর’-এর প্রথম লু... অবসরেও দেশসেবা, প্রাক্তন সেনার উদ্যোগে বদলাচ্ছে পুরুলিয়ার যুবসমাজ India Hockey Gold: মালয়েশিয়াকে ৫-১ উড়িয়ে ইতিহাস! এশিয়াডে 'গোল্ডেন ডাবল' ভারতের GujaratUCC: রাষ্ট্রপতির সম্মতি গুজরাটের ইউসিসি বিলে, উত্তরাখণ্ডের পর দ্বিতীয় রাজ্য Asian Games 2026: ৬-৭ থেকে ১১-৭, অবিশ্বাস্য জয়ে ভারতকে সোনা এনে দিলেন আমন TamilNadu: পথফলকে হিন্দি বিতর্ক, তড়িঘড়ি দুই ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করল তামিলনাড়ুর বিজয় স... Rathindra Bose: আচমকা শারীরিক অসুস্থতা, হাসপাতালে ভর্তি স্পিকার রথীন্দ্র বসু MysteriousTree: গাছের গায়ে ফুটে উঠল মহাদেবের মুখ, জলপাইগুড়িতে রহস্যময় অবয়ব ঘিরে চাঞ্চল... Tarpor : ‘জীবনটাকে উল্টে পাল্টে দেখুন’, প্রকাশ্যে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘তারপর’-এর প্রথম লু... অবসরেও দেশসেবা, প্রাক্তন সেনার উদ্যোগে বদলাচ্ছে পুরুলিয়ার যুবসমাজ India Hockey Gold: মালয়েশিয়াকে ৫-১ উড়িয়ে ইতিহাস! এশিয়াডে 'গোল্ডেন ডাবল' ভারতের GujaratUCC: রাষ্ট্রপতির সম্মতি গুজরাটের ইউসিসি বিলে, উত্তরাখণ্ডের পর দ্বিতীয় রাজ্য Asian Games 2026: ৬-৭ থেকে ১১-৭, অবিশ্বাস্য জয়ে ভারতকে সোনা এনে দিলেন আমন TamilNadu: পথফলকে হিন্দি বিতর্ক, তড়িঘড়ি দুই ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করল তামিলনাড়ুর বিজয় স... Rathindra Bose: আচমকা শারীরিক অসুস্থতা, হাসপাতালে ভর্তি স্পিকার রথীন্দ্র বসু

খাবারে লবণের বদলে সাবানগুঁড়ো! মিড-ডে মিল খেয়ে হাসপাতালে ৪০ খুদে পড়ুয়া

খাবারে লবণের বদলে সাবানগুঁড়ো!  মিড-ডে মিল খেয়ে হাসপাতালে ৪০ খুদে পড়ুয়া

বিহার, পিউ নন্দী: স্কুলের মিড-ডে মিলে নজির মিলল চরম দায়িত্বজ্ঞানহীনতার। খাবারের স্বাদ বাড়াতে অতিরিক্ত লবণ চেয়েছিল খুদে পড়ুয়ারা আর তার বদলে তাদের পাতে পরিবেশন দেওয়া হল কাপড় কাচার ক্ষতিকারক ডিটারজেন্ট পাউডার। বিষাক্ত সেই খাবার খেতেই একের পর একে শিশু অসুস্থ হয়ে পড়তে শুরু করে। তীব্র পেটের যন্ত্রণা ও বমি শুরু হয় প্রায় ৪০ জন শিক্ষার্থীর।

ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দার নূরসরাই থানা এলাকার পারসি মিডল স্কুলে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। জানা গেছে, খাবারটি অন্য একটি স্কুল থেকে সরবরাহ করা হয়েছিল। পরিবেশন করা সয়াবিনের তরকারিতে লবণ কম থাকায় পড়ুয়ারা বাড়তি লবণ চায় কিন্তু অসাবধানতা বশত রান্নাঘরের  মিড ডে মিল কর্মীরা লবণের বদলে তাদের হাতে ডিটারজেন্ট পাউডার ধরিয়ে দেয়। শিক্ষার্থীরা না বুঝে তা তরকারিতে মিশিয়ে খেতেই ঘটে বিপত্তি। মুহূর্তের মধ্যে একের পর এক শিশু অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি তাদের বিহার শরীফ মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বর্তমানে সকল শিক্ষার্থীর অবস্থায় স্থিতিশীল বলে জানা গেছে হাসপাতাল সূত্রে। পরিস্থিতি খতিয়ে দেখতে দ্রুত হাসপাতালে যান বিহারের গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রবণ কুমার। তিনি অসুস্থ শিশুদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করার কড়া নির্দেশ দেন। মন্ত্রী জানান, শিশুদের জীবন নিয়ে এমন বিপজ্জনক ছিনিমিনি কোনোভাবেই বরদাস্ত করা হবে না।খাদ্যসামগ্রীর এত কাছে কীভাবে ডিটারজেন্ট রাখা হল এবং খাবার সরবরাহের প্রক্রিয়ায় কার গাফিলতি ছিল,তা জানতে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন।

শিশুরা বুঝতে না পারলেও কিভাবে মিড ডে মিলের কর্মী শিশুদের নুনের বদলে ডিটারজেন্ট পাউডার দিলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। অনেকেই বলছেন নুনের প্যাকেট ও ডিটারজেন্ট-এর প্যাকেট দেখতে সম্পূর্ণ আলাদা তাহলে কিভাবে এই ভুল করতে পারেন একজন কর্মী। স্কুল কর্তৃপক্ষের গাফিলতের কারণে ঘটতে পারত যেকোনো বড় ঘটনা বলে অভিযোগ অভিভাবকদের। আবার অনেকেই দায়ী করছেন যাচাই না করে কর্মী নিয়োগ নিয়ে।

তবে হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে নিয়ে আসা সকল শিশুই বর্তমানে চিকিৎসায় সাড়া দিয়েছে, পরিস্থিতি আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণে আছে। ডিটারজেন্ট পাউডার খেয়ে ফেলাতেই তাদের গলা জালা ও বমি শুরু হয় কারণ ডিটারজেন্টে যে ধরনের কেমিক্যাল থাকে তা শিশুদের জন্য অত্যন্ত ক্ষতিকর। সময়ের মধ্যে তাদের হাসপাতালে নিয়ে আসার কারনে কোন বড় বিপত্তি ঘটেনি।

37 Views 0 Likes 0 Comments

Related News

GujaratUCC: রাষ্ট্রপতির সম্মতি গুজরাটের ইউসিসি বিলে, উত্তরাখণ্ডের পর দ্বিতীয় রাজ্য
দেশ

GujaratUCC: রাষ্ট্রপতির সম্মতি গুজরাটের ইউসিসি বিলে, উত্তরাখণ্ডের পর দ্বিতীয় রাজ্য

উত্তরাখণ্ডের পর এবার ভারতের দ্বিতীয় রাজ্য হিসেবে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের চূড়ান্ত ধাপে পৌঁছাল গুজরাট। রাজ্য বিধানসভায় বিলটি পাশ হওয়ার পর সম্প্রতি তাতে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

০৩ অক্টো ২০২৬, ০৫:৩০ পিএম · 2 মিনিট
TamilNadu: পথফলকে হিন্দি বিতর্ক, তড়িঘড়ি দুই ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করল তামিলনাড়ুর বিজয় সরকার
দেশ

TamilNadu: পথফলকে হিন্দি বিতর্ক, তড়িঘড়ি দুই ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করল তামিলনাড়ু...

ঘটনার সূত্রপাত দক্ষিণ তামিলনাড়ুর থুথুকুডি জেলায়। সাথনকুলম-নাজারেথ রাজ্য সড়কের পাশে তামিল ও ইংরেজির পাশাপাশি হিন্দি হরফে লেখা একটি পথনির্দেশিকা সংবলিত বোর্ড প্রকাশ্যে আসে। স্থানীয় বাসিন্দাদের ক্যামেরাবন্দি করা সেই ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই দাবানলের মতো বিতর্ক ছড়ায়। সামাজিক মাধ্যমে ক্ষোভে ফেটে পড়েন তামিল ভাষাপ্রেমীরা।

০৩ অক্টো ২০২৬, ০৪:১৮ পিএম · 2 মিনিট
EbolaOutbreak: ইবোলা প্রাদুর্ভাবে কঙ্গোয় চার হাজার প্রাণহানি,মারণ ভাইরাস রুখতে নতুন ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল
দেশ

EbolaOutbreak: ইবোলা প্রাদুর্ভাবে কঙ্গোয় চার হাজার প্রাণহানি,মারণ ভাইরাস রুখতে নতু...

আফ্রিকার ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোয় ইবোলা ভাইরাসের ভয়াবহ সংক্রমণ ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। স্বাস্থ্য কর্তৃপক্ষের সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশটির সাতটি প্রদেশে আক্রান্তের সংখ্যা ৮,৩০০ ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪,০১৮ জনে। আক্রান্তদের মধ্যে মৃত্যুহার প্রায় ৪৮.৪ শতাংশ। এমন বিপর্যয়কর পরিস্থিতির মধ্যেই সংক্রমণ ঠেকাতে আশার আলো দেখাচ্ছে বুন্দিবুগিও ভাইরাসের বিরুদ্ধে শুরু হওয়া একটি নতুন ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল।

০৩ অক্টো ২০২৬, ০২:২৬ পিএম · 2 মিনিট
নদী নিয়ে ৬৫ কোটি টাকার দুর্নীতি! গ্রেফতার অভিনেতা Dino Morea
দেশ

নদী নিয়ে ৬৫ কোটি টাকার দুর্নীতি! গ্রেফতার অভিনেতা Dino Morea

মুম্বইয়ের মিঠি নদী সংস্কার প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন বলিউড অভিনেতা ডিনো মোরিয়া।

০৩ অক্টো ২০২৬, ০৯:৫৪ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.