JAZZBAAT 24 BANGLA
২২ সেপ্টে ২০২৬, ১০:০০ পিএম
Breaking
জুতো থেকে দুর্গন্ধ বেরোচ্ছে? এই ঘরোয়া টোটকা মিলবে সমাধান... চলন্ত বিমানে দাঁড়িয়ে যাত্রীদের ভিড়, ভাইরাল ভিডিও ঘিরে কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফুলিয়ায় মহিলার মৃত্যু ঘিরে জটিলতা, ঘটনাস্থলে ফরেনসিক দল নিলামে উঠতেই তুমুল দর হাঁকাহাঁকি, নিলামে এক পুলাসার দাম উঠল ২৬ হাজার টাকা অন্তিম ওভারের ওয়াইড ঘিরে তুমুল বিতর্ক ভারত-জাপান ম্যাচে, নিয়ম কী বলছে, জানুন খাবারে পোকা, জল-শৌচালয়ে সমস্যা, উত্তাল ধবধপি হাই স্কুল বয়সকে তুড়ি মেরে দক্ষতার প্রদর্শন, ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া ঘুমন্ত শিশুকে নিয়ে চম্পট দিতে গিয়ে বিপত্তি, গ্রেফতার মহিলা-সহ ২ জুতো থেকে দুর্গন্ধ বেরোচ্ছে? এই ঘরোয়া টোটকা মিলবে সমাধান... চলন্ত বিমানে দাঁড়িয়ে যাত্রীদের ভিড়, ভাইরাল ভিডিও ঘিরে কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফুলিয়ায় মহিলার মৃত্যু ঘিরে জটিলতা, ঘটনাস্থলে ফরেনসিক দল নিলামে উঠতেই তুমুল দর হাঁকাহাঁকি, নিলামে এক পুলাসার দাম উঠল ২৬ হাজার টাকা অন্তিম ওভারের ওয়াইড ঘিরে তুমুল বিতর্ক ভারত-জাপান ম্যাচে, নিয়ম কী বলছে, জানুন খাবারে পোকা, জল-শৌচালয়ে সমস্যা, উত্তাল ধবধপি হাই স্কুল বয়সকে তুড়ি মেরে দক্ষতার প্রদর্শন, ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া ঘুমন্ত শিশুকে নিয়ে চম্পট দিতে গিয়ে বিপত্তি, গ্রেফতার মহিলা-সহ ২

মহিলাদের নিরাপত্তায় কড়া মুখ্যমন্ত্রী, কোচবিহার থেকে কড়া হুঁশিয়ারি

মহিলাদের নিরাপত্তায় কড়া মুখ্যমন্ত্রী, কোচবিহার থেকে কড়া হুঁশিয়ারি
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কোচবিহার, নিউজ ডেস্ক: বৈঠক শেষ হতেই বদলে গেল আলোচনার কেন্দ্রবিন্দু। জেলার একাধিক সমস্যা নিয়ে এবার সরাসরি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য পরিষেবা থেকে সীমান্ত, মহিলাদের নিরাপত্তা থেকে নেশার বিরুদ্ধে অভিযান, একাধিক বিষয়ে প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কোচবিহারের মানুষের জন্য রইল বিশেষ বার্তা।

প্রশাসনিক বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, কোচবিহারের সাধারণ মানুষের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ থাকবে। রাজবংশী মানুষ তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন বলে উল্লেখ করে তিনি জানান, সাধারণ মানুষ চাইলে যেকোনও সময় তাঁর সঙ্গে দেখা করতে পারবেন। প্রয়োজনে তিনি আবার কোচবিহারে আসবেন বলে জানান মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে কোচবিহারে স্বাস্থ্য পরিষেবায় ঘাটতি নিয়েও মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্যে উঠে আসে কোচবিহার মেডিকেল কলেজ নিউরো এবং ক্যাথল্যাব পরিষেবার অনুপস্থিতির বিষয়টি। দ্রুত এই সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। ফলে, মেডিকেল কলেজের উন্নয়নের জন্য কি পদক্ষেপ নেওয়া হয়, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

তবে, কোচবিহার যেহেতু আন্তর্জাতিক সীমান্তবর্তী জেলা তাই সীমান্ত এলাকার পরিস্থিতি নিয়ে প্রশাসনকে বিশেষভাবে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। পুলিশের নজরদারি আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে মহিলাদের নিরাপত্তা নিয়েও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। কোনও মহিলার উপর অত্যাচারের ঘটনা ঘটলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য স্পষ্ট, এই ধরনের ঘটনায় প্রশাসনের কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না।

এর পাশাপাশি নেশার বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। কোচবিহারকে সমস্ত ধরনের নেশা মুক্ত করার লক্ষ্যে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। ৯ মে ২০২৬-এ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কোচবিহারের প্রশাসনিক বৈঠকের পর তাঁর বক্তব্যে স্বাস্থ্য পরিষেবা, সীমান্ত নিরাপত্তা, নারী সুরক্ষা এবং নেশাবিরোধী অভিযান, এই চারটি ক্ষেত্রেই বিশেষ গুরুত্ব পেল।

9 Views 0 Likes 0 Comments

Related News

ফুলিয়ায় মহিলার মৃত্যু ঘিরে জটিলতা, ঘটনাস্থলে ফরেনসিক দল
রাজ্য

ফুলিয়ায় মহিলার মৃত্যু ঘিরে জটিলতা, ঘটনাস্থলে ফরেনসিক দল

শান্তিপুর, নিউজ ডেস্ক: ঘটনার পর কেটে গিয়েছে কিছুটা সময়। কিন্তু এখনো কাটেনি একাধিক প্রশ্নের জট। কিভাবে ঘটল এই ঘটনা, কারা এর নেপথ্যে এবং অপরাধের পিছনে ঠিক কি কারণ ছিল, তারই উত্তর খুঁজতে এবার তদন্তে যুক্ত হল বিশেষজ্ঞ দল। ...

২২ সেপ্টে ২০২৬, ০৯:২১ পিএম · 2 মিনিট
খাবারে পোকা, জল-শৌচালয়ে সমস্যা, উত্তাল ধবধপি হাই স্কুল
রাজ্য

খাবারে পোকা, জল-শৌচালয়ে সমস্যা, উত্তাল ধবধপি হাই স্কুল

দক্ষিণ ২৪ পরগনার, নিউজ ডেস্ক: প্রতিদিনের মতো স্কুলে এসেছিলেন পড়ুয়ারা। কিন্তু দিনের মাঝে পরিস্থিতি বদলে গেল। একের পর এক অভিযোগ সামনে আসতে স্কুল চত্বরে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত অভিভাবক ও পড়ুয়াদের বিক্ষোভ সামাল দ...

২২ সেপ্টে ২০২৬, ০৮:৫২ পিএম · 2 মিনিট
ঘুমন্ত শিশুকে নিয়ে চম্পট দিতে গিয়ে বিপত্তি, গ্রেফতার মহিলা-সহ ২
রাজ্য

ঘুমন্ত শিশুকে নিয়ে চম্পট দিতে গিয়ে বিপত্তি, গ্রেফতার মহিলা-সহ ২

নিউজ ডেস্ক: দিনে দুপুরে হাসপাতালে ঢুকে বাচ্চা চুরি! ঘটনাটি ঘটেছে  ব্যারাকপুর ডাক্তার বিএম বসু মহকুমা হাসপাতালে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷ একইসঙ্গে সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়েও কার্যত উঠছে প্রশ্ন।...

২২ সেপ্টে ২০২৬, ০৮:৪৭ পিএম · 2 মিনিট
মহিলাদের হাতে সেলাই মেশিন
রাজ্য

মহিলাদের হাতে সেলাই মেশিন

নিউজ ডেস্ক: মহিলাদের স্বনির্ভর করে তুলতে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সেলাই মেশিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল। মঙ্গলবার গঙ্গারামপুর ফুটবল মাঠে আয়োজিত অনুষ্ঠানে ৫১ জন মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী তথা ব...

২২ সেপ্টে ২০২৬, ০৭:৪৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.