JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০৪:১৪ পিএম
Breaking
আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ্য এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ মাছ বরফের চাদরের নীচে ভয়াবহ ছবি! এভারেস্টে জমছে টন টন আবর্জনা, বড় পদক্ষেপ নেপালের কেরালার ঐতিহ্যবাহী মাছের পদ, বাঙালি রসনা তৃপ্তিতে কারিমিন পলিচাথু বিজেপিতে যোগদানের ব্যর্থ চেষ্টা! ‘সবুজ আবির’ আবির মেখে ফিরলেন তৃণমূল নেতা-কর্মীরা ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক তর... বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহের আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আইনশৃঙ্খলা বাহিনীর 'যুদ্ধ ঘোষণা' সত্ত্বেও বাংলাদেশের খুলনাঞ্চলে থেমে নেই হত্যাযজ্ঞ্য এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, গত দুই মাসে বাংলাদেশে এসেছে ৫০০ টন ইলিশ মাছ বরফের চাদরের নীচে ভয়াবহ ছবি! এভারেস্টে জমছে টন টন আবর্জনা, বড় পদক্ষেপ নেপালের কেরালার ঐতিহ্যবাহী মাছের পদ, বাঙালি রসনা তৃপ্তিতে কারিমিন পলিচাথু বিজেপিতে যোগদানের ব্যর্থ চেষ্টা! ‘সবুজ আবির’ আবির মেখে ফিরলেন তৃণমূল নেতা-কর্মীরা ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক তর... বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহের

NEET প্রসঙ্গে কঠোর রাজ্যের শাসকদল,কড়া বার্তা বিজেপির

NEET প্রসঙ্গে কঠোর রাজ্যের শাসকদল,কড়া বার্তা বিজেপির

নিট পরীক্ষার প্রশ্নফাঁস কেন্দ্র করে তৈরি হওয়া জাতীয় বিক্ষোভের ছায়া এবার পশ্চিমবঙ্গেই। শুক্রবার কলকাতায় সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই (SFI) ও 'ককরোচ জনতা পার্টি' (CJP)-র প্রস্তাবিত আন্দোলনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির পারদ চড়ছে। এই আবহে বৃহস্পতিবার যৌথ সাংবাদিক বৈঠক করে আন্দোলনকারীদের কড়া হুঁশিয়ারি দিল শাসক শিবির বিজেপি। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো—প্রতিবাদের নামে রাজ্যে কোনো ধরনের নৈরাজ্য বা আইনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করা হলে প্রশাসন কঠোর হাতে তার মোকাবিলা করবে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী তাপস রায়, মুখপাত্র দেবজিৎ সরকার, বিমলশঙ্কর নন্দ এবং আশিস বিশ্বাস। নিট ইস্যুতে কিছু প্রশাসনিক বিচ্যুতি স্বীকার করে নিয়ে মন্ত্রী তাপস রায় দাবি করেন, কেন্দ্র ইতিমধ্যেই নজিরবিহীন ও দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে গঠন করা হয়েছে ফাস্ট ট্র্যাক আদালত। দিল্লির আন্দোলনকে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার সঙ্গে তুলনা করে তিনি অভিযোগ তোলেন, "বাইরে থেকে অর্থ সাহায্য এনে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। তবে বাংলায় এই চক্রান্ত সফল হতে দেবে না পুলিশ ও প্রশাসন।" তিনি অতীতে ইউপিএ সরকারের আমলের চেয়ে বর্তমানের বহুগুণ বর্ধিত শিক্ষা বাজেটের পরিসংখ্যানও তুলে ধরেন।

অন্যদিকে, দিল্লিতে সিজেপি-র ব্যানারে চলা বিক্ষোভ ও সোনাম ওয়াংচুকের অনশন নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার। তাঁর বক্তব্য, আন্দোলনটি এখন আর নিট বা পরীক্ষার্থীদের স্বার্থে সীমিত নেই। গাড়িতে আগুন দেওয়া, সাংবাদিকদের ওপর হামলা, উমর খালিদের মুক্তি বা ৩৭০ ধারা ফেরানোর দাবির মতো বিষয় যুক্ত করে আন্দোলনকে সম্পূর্ণ ভিন্ন ও রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে।

পরিশেষে জানানো হয়, গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ প্রতিবাদে কোনো বাধা নেই। তবে আন্দোলনের আড়ালে রাজ্যজুড়ে হিংসা ছড়ানোর চেষ্টা করলে আইনি পথে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন।

11 Views 0 Likes 0 Comments

Related News

বিজেপিতে যোগদানের ব্যর্থ চেষ্টা! ‘সবুজ আবির’ আবির মেখে ফিরলেন তৃণমূল নেতা-কর্মীরা
রাজ্য

বিজেপিতে যোগদানের ব্যর্থ চেষ্টা! ‘সবুজ আবির’ আবির মেখে ফিরলেন তৃণমূল নেতা-কর্মীরা

ক্যানিংয়েও প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। রাতের অন্ধকারে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছিলেন কয়েকজন। কিন্তু শেষ পর্যন্ত তাঁরাও সবুজ আবির মেখে ফিরে যান বলে খবর।

১৪ সেপ্টে ২০২৬, ০২:৪১ পিএম · 2 মিনিট
জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই
রাজ্য

জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এ...

পুলিশ পৌঁছতেই পরিস্থিতি আচমকা উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, পুলিশকে দেখেই দুষ্কৃতীরা পরপর বোমা ছুড়তে শুরু করে।

১৪ সেপ্টে ২০২৬, ১২:১৯ পিএম · 2 মিনিট
গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’ প্রকল্পে
রাজ্য

গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গ...

সম্প্রতি এই উদ্যোগ নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। সেখানে পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের পাশাপাশি দক্ষিণবঙ্গের ১৪টি জেলা পরিষদের উচ্চপদস্থ আধিকারিকরা অংশ নেন।

১৪ সেপ্টে ২০২৬, ১২:১৮ পিএম · 2 মিনিট
পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য
রাজ্য

পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য

জানা গিয়েছে, প্রায় চার দিন আগে চুরির অভিযোগে রাহুল রুইদাসকে গ্রেফতার করে চন্দ্রকোণা থানার পুলিশ। গ্রেফতারের পর তাঁকে ঘাটাল মহকুমা আদালতে পেশ করা হয়।

১৪ সেপ্টে ২০২৬, ১১:৪২ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.