JAZZBAAT 24 BANGLA
২৯ সেপ্টে ২০২৬, ০১:৩৬ এএম
Breaking
'Raaka': গিনেস বুক রেকর্ডে আল্লু অর্জুনের সিনেমা Nandigram: ভোটের আগে নন্দীগ্রামে ফের উত্তেজনা, সিপিআই প্রার্থীকে মারধরের অভিযোগ Raiganj Crime: বিহার থেকে রায়গঞ্জে, বানচাল অপরাধের ছক Bhagat Singh: একজনের রক্তে স্বাধীনতা অন্যজনের সুরে ভারত SSC: একাদশ-দ্বাদশে নিয়োগে বড় সিদ্ধান্ত, বাতিল পুরনো প্যানেল Purulia: বিদেশের মাটিতে বাংলার ‘ছৌ’ School Controversy : স্কুলে আচমকা পরিদর্শন, তারপরেই যা হল Haryana, ChildRescue: খেলতে খেলতে খোলা নলকূপে ৩ বছরের শিশু, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ 'Raaka': গিনেস বুক রেকর্ডে আল্লু অর্জুনের সিনেমা Nandigram: ভোটের আগে নন্দীগ্রামে ফের উত্তেজনা, সিপিআই প্রার্থীকে মারধরের অভিযোগ Raiganj Crime: বিহার থেকে রায়গঞ্জে, বানচাল অপরাধের ছক Bhagat Singh: একজনের রক্তে স্বাধীনতা অন্যজনের সুরে ভারত SSC: একাদশ-দ্বাদশে নিয়োগে বড় সিদ্ধান্ত, বাতিল পুরনো প্যানেল Purulia: বিদেশের মাটিতে বাংলার ‘ছৌ’ School Controversy : স্কুলে আচমকা পরিদর্শন, তারপরেই যা হল Haryana, ChildRescue: খেলতে খেলতে খোলা নলকূপে ৩ বছরের শিশু, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ

হাসিনা নিয়ে টানাপোড়েন,ভারতে আসছেন তারেক রহমান

হাসিনা নিয়ে টানাপোড়েন,ভারতে আসছেন তারেক রহমান

হাসিনাকে নিয়ে ভারত-বাংলাদেশ দুই রাষ্ট্রের টানাপোড়েন এখনও চলছে। এর মধ্যেই আগামী সপ্তাহে ভারতে সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রস্তুতিও শেষের পথে।  ঢাকা-দিল্লি কূটনৈতিক সূত্রে এমন খবর পাওয়া গেছে। তারেকের ভারত সফরের সম্ভাবনা উজ্জ্বল  বলে উল্লেখ করেছেন সেদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। জানা যাচ্ছে, তারেক আগামী সপ্তাহের মাঝামাঝি নয়াদিল্লি সফর করতে চলেছেন। সেক্ষেত্রে এটি  তাঁর প্রথম ভারত সফর। মনে করা হচ্ছে, টানাপোড়েন কাটিয়ে সম্পর্ক এগোতে এবং ব্রিকসের মতো বহুপক্ষীয় সম্মেলনে ভারতে যাওয়ার চেয়েও এই 'দ্বিপাক্ষিক সফর' দুই দেশের জন্য বেশি লাভজনক। একারনেই তারেক রহমান ও নরেন্দ্র মোদি সরাসরি আলোচনায় বসতে চান।  এই বৈঠকে গুরুত্বপূর্ণ 'গঙ্গা চুক্তি নবায়ন', 'তিস্তা নিয়ে আলোচনা' এবং আরও অনেক বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে। এই দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বাণিজ্য, পরিকাঠামো সংযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তা- এই সব বিশেষ বিষয়েও কথা হতে পারে। 

বৃহস্পতিবার বিকেলে ঢাকায় সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত। এর মধ্যেই ভারত-সহ অন্যান্য দেশের সফর করতে পারেন।' তিনি আরও বলেন 'দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের যে সুযোগ রয়েছে, ভারতেরও উচিত হবে তার সদ্ব্যবহার করা।’ শামা জানিয়েছেন 'রাষ্ট্রপ্রধানরা যখন কথা বলেন, তখন অনেক সমস্যা সমাধানের সুযোগ তৈরি হয়।' শেখ হাসিনার প্রসঙ্গে শামা বলেন, 'একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে কথা বলে, সেটা বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয় না। জুলাইয়ের কথা এখনও মানুষের মনে জাগ্রত আছে, রক্তের দাগ এখনও শুকায়নি। সুতরাং সেই জায়গা থেকে অবশ্যই আমাদের সংবেদনশীল হতে হবে। ভারত যেন এটা মনে রাখে, সেটাই আমরা আশা করি।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর চূড়ান্ত হয়েছে কি না,এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বক্তব্য রাখেন ‘সম্ভাবনা তো সবসময় আছে। কিন্তু এখন দেশে আপনারা দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতি নির্বাচন। সামনে আবার পার্লামেন্ট সেশন বসবে। বাংলাদেশের অভ্যন্তরীণ অনেক কর্মসূচি রয়েছে। সরকার ব্যস্ত আছে, প্রধানমন্ত্রী ব্যস্ত আছেন। এর মধ্যেই সবকিছু ঠিক থাকলে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে।’ ভারতের সঙ্গে এই দ্বিপাক্ষিক আলোচনার গুরুত্ব  শামা বলেছেন, 'সকল দেশ সফরের ক্ষেত্রেই সরকার পজিটিভ আছে। হাসিনার প্রত্যর্পণ ইস্যুতেও দু'পক্ষের মধ্যে বোঝাপড়া তৈরির সুযোগ থাকবে এই সফরে।' প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর 'বিএনপি' সরকার গঠন করলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরের আমন্ত্রণ জানিয়েছে ভারত, চিন, মালয়েশিয়া, জাপান-র মতো কয়েকটি 'বন্ধু' দেশ। এরই মধ্যে মালয়েশিয়া ও চিন সফর সম্পন্ন করেছেন তারেক রহমান।

48 Views 0 Likes 0 Comments

Related News

Bangladesh: ভারতের নিরাপত্তা থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! কীভাবে বদলেছিল ঢাকা-দিল্লির সমীকরণ?
বিদেশ

Bangladesh: ভারতের নিরাপত্তা থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! কীভাবে বদলেছিল ঢাকা-দিল্লির...

শুধু নিরাপত্তা নয়, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বাড়াতেও শেখ হাসিনা সরকারের সময়ে একাধিক প্রকল্প এগিয়ে যায়। এর মধ্যে আখাউড়া-আগরতলা ক্রস-বর্ডার রেল সংযোগ, খুলনা-মোংলা রেললাইন এবং বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের মাধ্যমে আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্যের নতুন সুযোগ তৈরি হয়।

২৮ সেপ্টে ২০২৬, ০৪:৪৪ পিএম · 3 মিনিট
জাহাজডুবিতে পালিয়ে দ্বীপে ঢুকেছিল ইঁদুর, ১০০ বছর পর মিলল তার ভয়াবহ ‘উত্তরাধিকার’
বিদেশ

জাহাজডুবিতে পালিয়ে দ্বীপে ঢুকেছিল ইঁদুর, ১০০ বছর পর মিলল তার ভয়াবহ ‘উত্তরাধিকার’

লর্ড হাও আইল্যান্ড: একটি জাহাজ দুর্ঘটনা। সেখান থেকে পালিয়ে আসা কয়েকটি ইঁদুর। আর তার পর প্রায় এক শতক ধরে বদলে গেল একটি গোটা দ্বীপের প্রকৃতি। ঘটনাটি 1918 সালের। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল থেকে প্রায় 600 কিলোমিটার দূরে বিচ্ছি...

২৭ সেপ্টে ২০২৬, ০৩:৩১ পিএম · 3 মিনিট
নেপালের হিমলুং বেস ক্যাম্পে ভয়াবহ তুষারধস! চাপা পড়েছে একাধিক তাঁবু, নিখোঁজ ১০
বিদেশ

নেপালের হিমলুং বেস ক্যাম্পে ভয়াবহ তুষারধস! চাপা পড়েছে একাধিক তাঁবু, নিখোঁজ ১০

কাঠমান্ডু: পাহাড়ে তখনও সতর্কতার আবহ। আবহাওয়ার পূর্বাভাস পেয়ে পর্বতারোহী ও দড়ি বসানোর দলগুলির একটি বড় অংশ নেমে এসেছিল নিরাপদ নীচু এলাকায়। কিন্তু হিমলুং হিমালের বেস ক্যাম্পে থেকে গিয়েছিলেন কয়েক জন। রবিবার সকালে আচমকাই ন...

২৭ সেপ্টে ২০২৬, ০১:৪০ পিএম · 2 মিনিট
ড্রামের ভিতর হিন্দু ব্যবসায়ীর দেহ! বাংলাদেশে চাঞ্চল্য, ঘটনায় সরব তসলিমা নাসরিন
বিদেশ

ড্রামের ভিতর হিন্দু ব্যবসায়ীর দেহ! বাংলাদেশে চাঞ্চল্য, ঘটনায় সরব তসলিমা নাসরিন

ঢাকা: বাংলাদেশের ময়মনসিংহে একটি জলাশয় থেকে ড্রামের ভিতরে এক ব্যবসায়ীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম নিরঞ্জন চন্দ্র সূত্রধর (৫০)। তিনি ত্রিশাল উপজেলার বাসিন্দা এবং একটি সোনার দোকানের যৌথ মালিক ছিলেন বলে ...

২৭ সেপ্টে ২০২৬, ১২:৪২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.