JAZZBAAT 24 BANGLA
০২ অক্টো ২০২৬, ০১:৩০ পিএম
Breaking
Himanta Biswa Sarma: বাঁশের সাইকেলে চড়েই বিশ্বজয়ের স্বপ্ন মুখ্যমন্ত্রীর ভুয়ো ডাক্তার রুখতে কড়া স্বাস্থ্য ভবন, নিয়োগের আগে রেজিস্ট্রেশন যাচাই বাধ্যতামূলক Flydubai: ফ্লাইদুবাই কাণ্ডে এবার তদন্তের নজরে ‘টার্গেট’ কী ছিল Jantar Mantar : ২ অক্টোবর যন্তর মন্তরে জমায়েতের আশঙ্কা, বাড়ল নিরাপত্তা! আজ থেকেই ফের বাড়ি বাড়ি BLO, SIR-এর পর ভোটার তালিকা নিয়ে বড় পদক্ষেপ কমিশনের! Gandhi Jayanti: গান্ধীজির ‘অনাসক্তিযোগ’, গীতাকে নিজের ভাষায় তুলে ধরেছিলেন গান্ধীজি Flydubai: ফ্লাইদুবাইয়ের পাইলট স্মিত মাচ্ছরকে ফোন প্রধানমন্ত্রীর, কী কথা হল? Gandhi Jayanti : হাতে ছিল বৈধ ফার্স্ট ক্লাস টিকিট, তবুও মাঝরাতে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়... Himanta Biswa Sarma: বাঁশের সাইকেলে চড়েই বিশ্বজয়ের স্বপ্ন মুখ্যমন্ত্রীর ভুয়ো ডাক্তার রুখতে কড়া স্বাস্থ্য ভবন, নিয়োগের আগে রেজিস্ট্রেশন যাচাই বাধ্যতামূলক Flydubai: ফ্লাইদুবাই কাণ্ডে এবার তদন্তের নজরে ‘টার্গেট’ কী ছিল Jantar Mantar : ২ অক্টোবর যন্তর মন্তরে জমায়েতের আশঙ্কা, বাড়ল নিরাপত্তা! আজ থেকেই ফের বাড়ি বাড়ি BLO, SIR-এর পর ভোটার তালিকা নিয়ে বড় পদক্ষেপ কমিশনের! Gandhi Jayanti: গান্ধীজির ‘অনাসক্তিযোগ’, গীতাকে নিজের ভাষায় তুলে ধরেছিলেন গান্ধীজি Flydubai: ফ্লাইদুবাইয়ের পাইলট স্মিত মাচ্ছরকে ফোন প্রধানমন্ত্রীর, কী কথা হল? Gandhi Jayanti : হাতে ছিল বৈধ ফার্স্ট ক্লাস টিকিট, তবুও মাঝরাতে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়...

সই জাল মামলায় অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়ল

সই জাল মামলায় অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়ল

কলকাতা, কেয়া মণ্ডল:সই জাল সংক্রান্ত মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ আরও বাড়ল। আগামী নভেম্বর মাস পর্যন্ত তাঁকে রক্ষাকবচ দিয়েছে আদালত। একই সঙ্গে সিআইডির তদন্তে অভিষেককে ‘দোষী’ হিসেবে উল্লেখ করা রিপোর্টে সন্তুষ্ট নয় আদালত। তবে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। ফলে আপাতত স্বস্তিতে অভিষেক।

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরপরই এই সই জাল সংক্রান্ত অভিযোগ সামনে আসে। শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচিত করে বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের তরফে যে চিঠি দেওয়া হয়েছিল। তাতে কয়েক জন বিধায়কের সইতে ‘অসঙ্গতি’ পাওয়া গিয়েছে বলে অভিযোগ উঠেছিল। সেই জাল সই-সহ রেজোলিউশন বিধানসভায় পাঠানো হয়েছিল বলেও দাবি। ওই নথিতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই ছিল বলে অভিযোগ ওঠে। পরে মামলার তদন্তভার নেয় সিআইডি।

আদালতে সিআইডির হয়ে সওয়াল করেন এএজি রাজদীপ মজুমদার। তাঁর দাবি, মোট ৭০ জন বিধায়ক রেজোলিউশনে সই করেছিলেন। তাঁদের মধ্যে পাঁচজন দাবি করেছেন, তাঁদের সই জাল করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, ৬ মে রেজোলিউশন বুকে কোনও সই হয়নি। পরে ১৯ মে সই করা হয়। পাঁচ বিধায়কের সই পরীক্ষার জন্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হলে সেগুলি জাল বলে জানা যায়।

এরপরই বিচারপতি প্রশ্ন তোলেন, তদন্ত শেষ করতে আরও কত সময় লাগবে? তাঁর প্রশ্ন, কেউ নথি জাল করে থাকতে পারেন, কিন্তু সেই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ঠিক কী? অভিষেকের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, অভিষেক দলের সাধারণ সম্পাদক, বিধায়ক নন। ওই বৈঠকেও তিনি উপস্থিত ছিলেন না বলে দাবি করেন আইনজীবী। তাঁর বক্তব্য, সাধারণ সম্পাদক হিসেবে শুধুমাত্র রেজোলিউশনটি স্পিকারের কাছে পাঠানো হয়েছিল। নথি সেদিন ফিরহাদ হাকিম পরীক্ষা করেছিলেন বলেও দাবি করেন তিনি।

দুই পক্ষের বক্তব্য শোনার পর আপাতত নভেম্বর পর্যন্ত অভিষেককে রক্ষাকবচ দিয়েছে আদালত। তবে তদন্ত থামছে না। অভিষেকের ভূমিকা কী ছিল, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্ত চালিয়ে যাবে সিআইডি। সই জালিয়াতি কাণ্ডে এর আগে ভবানীভবনে একাধিকবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করেছিল সিআইডি গোয়েন্দারা। তবে শুরুতে বারবারই সিআইডির হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি। পরবর্তীতে কার্যত বাধ্য হয়েই ভবানীভবনে হাজিরা দিতে হয় তাঁকে।

48 Views 0 Likes 0 Comments

Related News

ভুয়ো ডাক্তার রুখতে কড়া স্বাস্থ্য ভবন, নিয়োগের আগে রেজিস্ট্রেশন যাচাই বাধ্যতামূলক
রাজ্য

ভুয়ো ডাক্তার রুখতে কড়া স্বাস্থ্য ভবন, নিয়োগের আগে রেজিস্ট্রেশন যাচাই বাধ্যতামূলক

বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে ভুয়ো চিকিৎসকের দৌরাত্ম্য ঠেকাতে এ বার নিয়োগের ক্ষেত্রেই কড়া নজরদারি শুরু করছে রাজ্য।

০২ অক্টো ২০২৬, ০১:১৮ পিএম · 3 মিনিট
রাতের অন্ধকারে ৩ মুখোশধারী! গ্যারেজে ঢুকে গাড়ি ভাঙচুর, বিস্ফোরক অভিযোগ অতনু দাসের
রাজ্য

রাতের অন্ধকারে ৩ মুখোশধারী! গ্যারেজে ঢুকে গাড়ি ভাঙচুর, বিস্ফোরক অভিযোগ অতনু দাসের

অতনু দাস আরও অভিযোগ করেছেন, হামলাকারীরা স্থানীয় বিজেপি কর্মীদের দ্বারা প্রভাবিত হতে পারে। যদিও এই অভিযোগের স্বপক্ষে এখনও কোনও নির্দিষ্ট প্রমাণ প্রকাশ্যে আসেনি এবং হামলাকারীদের পরিচয়ও নিশ্চিত নয়।

০২ অক্টো ২০২৬, ১১:৪৪ এএম · 1 মিনিট
SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা
রাজ্য

SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে...

ঘটনাটি ধুপগুড়ির বোরাগাড়ি ১ নম্বর বিএফপি প্রাথমিক বিদ্যালয়ের। ফণা তুলে দাঁড়িয়ে গোখরো, সিঁটিয়ে খুদে পড়ুয়ারা। প্রায় দু'ঘন্টা আতংকের প্রহর গুনলেন শিক্ষক ও খুদে পড়ুয়ারা। সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে স্কুলে পঠনপাঠন চলাকালীন বাইরে থেকে একটি গোখরো সাপ হঠাৎই শ্রেণিকক্ষের ভিতরে ঢুকে পড়ে। প্রথমে সাপটিকে দেখতে পান কয়েকজন পড়ুয়া। এই বিষধর সাপটি দেখতে পেয়েই আতঙ্কিত হয়ে পড়ে তাঁদের অনেকেই। চিৎকার করতে করতে তাঁরা শ্রেণিকক্ষ থেকে বাইরে বেরিয়ে আসে। পড়ুয়াদের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান শিক্ষকরা। এরপর পরিস্থিতি বুঝে কোনও ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি পড়ুয়াদের ওই শ্রেণিকক্ষ থেকে সরিয়ে পাশের ঘরে নিয়ে যাওয়া হয়।

০১ অক্টো ২০২৬, ০৮:৩৪ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী
রাজ্য

Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত...

বিজেপির তরফে শাখারভ সরকারকে সামনে রেখে জনসংযোগে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারীর প্রচারও সেই নির্বাচনী লড়াইয়ে দলের কর্মী-সমর্থকদের উজ্জীবিত করার লক্ষ্যেই বলে মনে করা হচ্ছে।

০১ অক্টো ২০২৬, ০৫:১৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.