JAZZBAAT 24 BANGLA
২০ সেপ্টে ২০২৬, ১০:৫৫ পিএম
Breaking
মহিলা ফুটবলের দাপট, জমজমাট ‘CIL Cup 2026’, উন্নয়নের আশ্বাস মন্ত্রীর প্রতীক হারানোর পর এবার বিতর্কে জোড়াফুলের নকশাও গাড়ির ভিতরেই জীবন্ত দগ্ধ নিউরোসার্জন বন্ধু নেই, পরিবারেও দূরত্ব, NRI-র আক্ষেপ আডবাণী থেকে জয়শঙ্কর, SIR নোটিসের তালিকায় রয়েছে আর কারা? সৌরভের সঙ্গে জিতুর উত্তপ্ত তর্ক! পক্ষপাতিত্বের অভিযোগ 'বিগ বস'-এর মঞ্চে? যৌন হেনস্থার অভিযোগে ডায়মন্ড হারবারে ধৃত শিক্ষক, চাঞ্চল্য ঘর ভাসে, ফসল ডোবে, পিঠে সন্তান নিয়ে জল ঠেলেন মা, প্রতি বর্ষায় বন্যার একই ছবি বিহারে মহিলা ফুটবলের দাপট, জমজমাট ‘CIL Cup 2026’, উন্নয়নের আশ্বাস মন্ত্রীর প্রতীক হারানোর পর এবার বিতর্কে জোড়াফুলের নকশাও গাড়ির ভিতরেই জীবন্ত দগ্ধ নিউরোসার্জন বন্ধু নেই, পরিবারেও দূরত্ব, NRI-র আক্ষেপ আডবাণী থেকে জয়শঙ্কর, SIR নোটিসের তালিকায় রয়েছে আর কারা? সৌরভের সঙ্গে জিতুর উত্তপ্ত তর্ক! পক্ষপাতিত্বের অভিযোগ 'বিগ বস'-এর মঞ্চে? যৌন হেনস্থার অভিযোগে ডায়মন্ড হারবারে ধৃত শিক্ষক, চাঞ্চল্য ঘর ভাসে, ফসল ডোবে, পিঠে সন্তান নিয়ে জল ঠেলেন মা, প্রতি বর্ষায় বন্যার একই ছবি বিহারে

মহিলা ফুটবলের দাপট, জমজমাট ‘CIL Cup 2026’, উন্নয়নের আশ্বাস মন্ত্রীর

মহিলা ফুটবলের দাপট, জমজমাট ‘CIL Cup 2026’, উন্নয়নের আশ্বাস মন্ত্রীর
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

দক্ষিণ ২৪ পরগনা, নিউজ ডেস্ক: এতদিন যে মাঠে পুরুষদের ফুটবলই বেশি নজর কেড়েছে, এই মাঠেই এদিন দেখা গেল এক অন্য ছবি। ফুটবল পায়ে দৌড়াচ্ছেন একের পর এক তরুণী। ফুটবল দখলের লড়াইয়ে মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠেছে মাঠ। খেলা শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি সামনে এল দীর্ঘদিনের একটি সমস্যার কথাও।

দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ বিধানসভার নারায়ণ পুর পরিষদীয় মাঠে আয়োজিত হলো 'সিআইএল কাপ ২০২৬'। প্রতিযোগিতায় অংশগ্রহণ নেয় আটটি স্কুলের মহিলা ফুটবল দল। মাঠে পুরুষদের পাশাপাশি মহিলা খেলোয়াড়দের এমন উপস্থিতি ঘিরে তৈরি হয় বাড়তি উৎসাহ। 

প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়ারদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা। মাঠে পৌঁছে তিনি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন। তাঁদের খেলার প্রস্তুতি অভিজ্ঞতা এবং বিভিন্ন সমস্যার বিষয়েও খোঁজ নেন বলে জানা গিয়েছে। প্রতিযোগিতার শেষে উত্তীর্ণ খেলোয়াড়দের হাতে নিজ হাতে পুরস্কার তুলে দেন তিনি। মহিলা ফুটবলারদের এই অংশগ্রহণকে ঘিরে মাঠে উপস্থিত দর্শকদের মধ্যেও ছিল উৎসাহ।

তবে, খেলার উত্তেজনার মধ্যেই সামনে আসে নারায়নপুর পরিষদীয় মাঠের পরিকাঠামোগত সংস্থার বিষয়টি। উদ্যোক্তাদের দাবি, কাকদ্বীপ মহকুমার বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার জন্য গুরুত্বপূর্ণ এই মাঠটি দীর্ঘদিন ধরে পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে সমস্যায় পড়েছে। উন্নত পরিকাঠামো তৈরি, মাঠের সংরক্ষণ এবং খেলোয়াড়দের জন্য আরও ভালো সুযোগ সুবিধার দাবি মন্ত্রীর কাছে তোলা হয়। 

উদ্যোক্তাদের বক্তব্য, নিয়মিত বড় প্রতিযোগিতার আয়োজনের জন্য মাটির উন্নয়ন অত্যন্ত প্রয়োজনীয়। বিশেষ করে মহিলা ফুটবলারদের জন্য আরও বেশি প্রতিযোগিতা ও প্রশিক্ষণের সুবিধা থাকলে স্থানীয় স্তর থেকে আরও প্রতিভা উঠে আসতে পারে। দাবিগুলি শুনে উন্নয়নে আশ্বাস দেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা। তিনি জানান, মাঠের সমস্যার বিষয়টি তাঁর অজানা নয়। ইতিমধ্যেই ক্রীড়ামন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হয়েছে। দ্রুত নারায়নপুর পরিষদীয় মাঠের উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। 

পাশাপাশি সুন্দরবনের অন্যান্য এলাকাতেও ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের দিকে নজর দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। ফলে, এদিন কাকদ্বীপে শুধু মহিলা ফুটবলারদের পায়ের ছন্দই নয়, তাঁদের জন্য আরও উন্নত পরিকাঠামোর মাঠ তৈরির প্রতিশ্রুতিও সামনে এল।

8 Views 0 Likes 0 Comments

Related News

যৌন হেনস্থার অভিযোগে ডায়মন্ড হারবারে ধৃত শিক্ষক, চাঞ্চল্য
রাজ্য

যৌন হেনস্থার অভিযোগে ডায়মন্ড হারবারে ধৃত শিক্ষক, চাঞ্চল্য

দক্ষিণ ২৪ পরগনা: ছাত্রীদের বাড়িতে ডেকে যৌন হেনস্থার অভিযোগ, ডায়মন্ড হারবারে ধৃত আঁকার শিক্ষক। শিক্ষক ও ছাত্রীর সম্পর্ককে কালিমালিপ্ত করার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। বিশ্বাস করে যে শিক্ষকের হাতে তুলি আর...

২০ সেপ্টে ২০২৬, ০৬:৫৫ পিএম · 2 মিনিট
ভাড়া বাড়িতে তল্লাশিতে চাঞ্চল্য, আগ্নেয়াস্ত্র-সহ মহিলাদের ছবি, ডায়েরি উদ্বার
রাজ্য

ভাড়া বাড়িতে তল্লাশিতে চাঞ্চল্য, আগ্নেয়াস্ত্র-সহ মহিলাদের ছবি, ডায়েরি উদ্বার

নবদ্বীপ, নিউজ ডেস্ক: নদীয়ার এক ভাড়া বাড়িকে ঘিরে আচমকায় বাড়তে থাকে রহস্য। বাইরের থেকে দেখে বাড়ি থেকে সাধারণ বলে মনে হত কিন্তু, সেখানে তল্লাশি চালানোর পর একাধিক সামগ্রী ও নথি উদ্ধার হওয়ার পর নতুন করে প্রশ্ন উঠেছে। ব...

২০ সেপ্টে ২০২৬, ০৬:২২ পিএম · 2 মিনিট
রোগী নিয়ে নদী পারাপারে কলার ভেলায়, ৫ বছরেই ভেঙে পড়ল সেতু
রাজ্য

রোগী নিয়ে নদী পারাপারে কলার ভেলায়, ৫ বছরেই ভেঙে পড়ল সেতু

গঙ্গাধরপুর, নিউজ ডেস্ক: ভোরের আলো তখনও ভালো করে ফোটেনি। আচমকাই বিকট শব্দে কেঁপে উঠল এলাকা। চোখের নিমেষে মাঝখান থেকে ভেঙে কালু নদীর জলে তলিয়ে গেল দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের গুরুত্বপূর্ণ কংক্রিটের সেতুটি। মাত্র পা...

২০ সেপ্টে ২০২৬, ০৪:০২ পিএম · 2 মিনিট
মমতার কথায় সিদ্ধান্ত বদল! রেজিনগরে তৃণমূলের জরুরি বৈঠক রবিউলের
রাজ্য

মমতার কথায় সিদ্ধান্ত বদল! রেজিনগরে তৃণমূলের জরুরি বৈঠক রবিউলের

রেজিনগর: ভোটে লড়বেন কি না, তা নিয়ে শনিবার সকাল পর্যন্ত তৈরি হয়েছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পর সিদ্ধান্ত বদলে উপনির্বাচনের ময়দানে থাকার কথা জানান রেজিনগরের মমতা তৃণমূল প্রার্থী রবিউল আ...

২০ সেপ্টে ২০২৬, ০৩:৫৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.