JAZZBAAT 24 BANGLA
০৩ নভে ২০২৬, ১১:০৫ পিএম
Breaking
Kunal Ghosh : বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা, কমিশনকে নিশানা তৃণমূলের 'দিল্লি থেকেই নিয়ন্ত্রিত হচ্ছে', CEO দফতরের বৈঠকের পর বিস্ফোরক কুণাল ঘোষ Nadia: CAA নিয়ে তৎপরতা বাড়াতে ১২ IAS আধিকারিক নিয়োগ! মতুয়া গড়ে উৎসবের আবহ, ডঙ্কা-কাঁসর ব... KPSC Recruitment Scam: ৩৫ কোটি টাকার ‘ড্রিম প্রজেক্ট’ তৈরির পরিকল্পনা! গ্রেপ্তার KPSC চেয়া... Zee Group: ১,৩২২ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ! জি-র প্রতিষ্ঠাতা সুভাষ চন্দ্রের বিরুদ্ধে... Aga Syed Ruhullah Mehdi: ন্যাশনাল কনফারেন্স ও সাংসদ পদ ছাড়লেন আগা রুহুল্লা, বিস্ফোরক অভিয... Municipal Election: ভোটার তালিকা সংশোধনে কমিশনের তৎপরতা! ৩ নভেম্বর সর্বদলীয় বৈঠক, নভেম্বরে... মমতা-অধীর-সেলিমকে একযোগে কটাক্ষ শমীকের Kunal Ghosh : বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা, কমিশনকে নিশানা তৃণমূলের 'দিল্লি থেকেই নিয়ন্ত্রিত হচ্ছে', CEO দফতরের বৈঠকের পর বিস্ফোরক কুণাল ঘোষ Nadia: CAA নিয়ে তৎপরতা বাড়াতে ১২ IAS আধিকারিক নিয়োগ! মতুয়া গড়ে উৎসবের আবহ, ডঙ্কা-কাঁসর ব... KPSC Recruitment Scam: ৩৫ কোটি টাকার ‘ড্রিম প্রজেক্ট’ তৈরির পরিকল্পনা! গ্রেপ্তার KPSC চেয়া... Zee Group: ১,৩২২ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ! জি-র প্রতিষ্ঠাতা সুভাষ চন্দ্রের বিরুদ্ধে... Aga Syed Ruhullah Mehdi: ন্যাশনাল কনফারেন্স ও সাংসদ পদ ছাড়লেন আগা রুহুল্লা, বিস্ফোরক অভিয... Municipal Election: ভোটার তালিকা সংশোধনে কমিশনের তৎপরতা! ৩ নভেম্বর সর্বদলীয় বৈঠক, নভেম্বরে... মমতা-অধীর-সেলিমকে একযোগে কটাক্ষ শমীকের

খড়্গপুর জাতীয় সড়কে বিপর্যয়,গতি কাড়ল প্রাণ!

খড়্গপুর জাতীয় সড়কে বিপর্যয়,গতি কাড়ল প্রাণ!

বাইকের হ্যান্ডেল ধরে অচেনা পথ জয় করাই ছিল তাঁর নেশা। ছুটির দিনে দুই চাকার যানে ভর করে বেরিয়ে পড়তেন দূর-দূরান্তে। কিন্তু সেই প্রিয় বাইক রাইডিংই কেড়ে নিল তাঁর প্রাণ। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে জাতীয় সড়কে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেলেন দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার বাসিন্দা, ৪৪ বছর বয়সী বাইক রাইডার দেবাহুতি বন্দ্যোপাধ্যায়। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার কলকাতা থেকে ১৫ জনের একটি প্রতিনিধি দল আটটি বাইকে চড়ে ওড়িশার চাঁদিপুরের উদ্দেশ্যে রওনা দেয়। ভ্রমণ শেষে রবিবার তাঁরা কলকাতা ফিরছিলেন। পথেই ঘটে এই চরম বিপর্যয়। খড়্গপুর লোকাল থানার বালিহাটি এলাকায় জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় দেবাহুতির বাইকের চাকা আচমকা সড়কের একটি গভীর গর্তে পড়ে যায়। বাইকের গতি বেশি থাকায় তিনি মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন।

এই রাইডিং দলে ছিলেন দেবাহুতির দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া পুত্র অনিকেত মুখোপাধ্যায়ও। নিজের চোখের সামনে মায়ের এমন মর্মান্তিক পরিণতিতে সে স্তম্ভিত। অনিকেতের কথায়, "আমি দলের সামনের দিকের বাইকে ছিলাম আর মা ছিলেন মাঝখানের একটি বাইকে। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত বাইক ঘুরিয়ে ঘটনাস্থলে পৌঁছাই।" দুর্ঘটনাস্থল থেকে দেবাহুতিদেবী এবং ছিটকে পড়া অপর এক আরোহীকে উদ্ধার করে অবিলম্বে কাঁসাই ব্রিজের কাছে অবস্থিত একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে প্রাথমিক চিকিৎসাধীন অবস্থাতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সোমবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে দেবাহুতিদেবীর ময়নাতদন্ত সম্পন্ন হয় এবং পরবর্তীতে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পেশায় এক বেসরকারি সংস্থার কর্মী দেবাহুতির এই আকস্মিক ও অকাল প্রয়াণে তাঁর পরিবার, সন্তান এবং সহ-রাইডারদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

12 Views 1 Likes 0 Comments

Related News

Kunal Ghosh : বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা, কমিশনকে নিশানা তৃণমূলের
রাজ্য

Kunal Ghosh : বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা, কমিশনকে নিশানা তৃণমূলের

কুনাল ঘোষের দাবি, SIR প্রক্রিয়ায় বহু মানুষকে অনিশ্চয়তার মধ্যে রেখে এবার শুরু হয়েছে SSR।

০৩ নভে ২০২৬, ১০:১৭ পিএম · 2 মিনিট
Nadia: CAA নিয়ে তৎপরতা বাড়াতে ১২ IAS আধিকারিক নিয়োগ! মতুয়া গড়ে উৎসবের আবহ, ডঙ্কা-কাঁসর বাজিয়ে আনন্দে মাতলেন বিধায়কও
রাজ্য

Nadia: CAA নিয়ে তৎপরতা বাড়াতে ১২ IAS আধিকারিক নিয়োগ! মতুয়া গড়ে উৎসবের আবহ, ডঙ্কা...

নিউজ ডেস্ক: নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) কার্যকরের প্রক্রিয়ায় প্রশাসনিক তৎপরতা বাড়াতে উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলায় মোট ১২ জন IAS আধিকারিককে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। এই খবর সামনে আসতেই মতুয়া সম্প্রদায়ের একাংশের মধ্যে খু...

০৩ নভে ২০২৬, ০৮:২৪ পিএম · 2 মিনিট
Islampur Panchayat Samiti : ইসলামপুরে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ঘিরে সংঘর্ষ, উত্তপ্ত ব্লক অফিস
রাজ্য

Islampur Panchayat Samiti : ইসলামপুরে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ঘিরে সংঘর্ষ, উত্ত...

বোর্ড গঠনের প্রক্রিয়ায় অংশ নিতে NCPI-এর ১৮ জন সদস্য অফিসে প্রবেশ করতেই বিজেপি ও গোর্খা জনমুক্তি মোর্চার সদস্যদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাঁধে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি হাতাহাতি ও লাঠালাঠির চেহারা নেয়।

০৩ নভে ২০২৬, ০৬:০৯ পিএম · 2 মিনিট
Food Safety : হোটেলের রান্নাঘরে ভয়াবহ ছবি, বাসি খাবার, পচা চিকেন!
রাজ্য

Food Safety : হোটেলের রান্নাঘরে ভয়াবহ ছবি, বাসি খাবার, পচা চিকেন!

অভিযান চলাকালীন কোথাও ফ্রিজের ভিতরে পাওয়া যায় ছত্রাক ধরা চিকেন, কোথাও আবার পনিরের গায়ে জন্মেছে ফাঙ্গাস। শুধু তাই নয় বহুদিন ধরে সংরক্ষণ করে রাখা বাসি ভাত, তরকা, চানা মশলা এবং বিভিন্ন ধরনের পুরনো মসলাও উদ্ধার করেন আধিকারিকরা।

০৩ নভে ২০২৬, ০৫:২৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.