JAZZBAAT 24 BANGLA
০৮ সেপ্টে ২০২৬, ০১:৪৩ পিএম
Breaking
টেনিস কোর্ট নয়, পেজের লড়াই এ বার নির্বাচনের ময়দানে এলাকা দখল ঘিরে অশান্তি, ধারালো অস্ত্রের কোপে জখম ২ সিপিআইএম কর্মী সিনেমার পর প্রসাদ বিতরণ, বড় সাফল্য 'হনুমান অংশ' সিনেমার বাবা-মা মারা গেলেও মিলবে পেনশন! ডিভোর্সি মেয়েদের নিয়ে হাইকোর্টের বড় বার্তা ৩ মিনিটে ৩ গোল! কোরিয়াকে ৭-৩ উড়িয়ে দিলেন আনমোলরা সত্য নিকেতনে একের পর এক ‘মরণফাঁদ’! ধসের দু’দিনেই পাশের বাড়ি ভাঙার নির্দেশ পাহাড়ে প্রথম প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর আসতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এস ২৭, জল্পনা ফিচার নিয়ে বয়স ভাঁড়ানোর মাশুল দিতে হল রোহিতকে, দু’বছরের নির্বাসন ঘোষণা বিসিসিআইয়ের মহিলা কর্মীদের সরে দাঁড়ানোর নির্দেশ! বন্ধ করে দেওয়া হল আইফেল টাওয়ার বাবাজির নিরামিষ ফতোয়া বনাম বাঙালির নবমীর পাঁঠা শব্দ কমাতে বলে প্রাণ গেল সঙ্গীতশিল্পীর! দিল্লিতে গ্রেফতার ৭ টেনিস কোর্ট নয়, পেজের লড়াই এ বার নির্বাচনের ময়দানে এলাকা দখল ঘিরে অশান্তি, ধারালো অস্ত্রের কোপে জখম ২ সিপিআইএম কর্মী সিনেমার পর প্রসাদ বিতরণ, বড় সাফল্য 'হনুমান অংশ' সিনেমার বাবা-মা মারা গেলেও মিলবে পেনশন! ডিভোর্সি মেয়েদের নিয়ে হাইকোর্টের বড় বার্তা ৩ মিনিটে ৩ গোল! কোরিয়াকে ৭-৩ উড়িয়ে দিলেন আনমোলরা সত্য নিকেতনে একের পর এক ‘মরণফাঁদ’! ধসের দু’দিনেই পাশের বাড়ি ভাঙার নির্দেশ পাহাড়ে প্রথম প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর আসতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এস ২৭, জল্পনা ফিচার নিয়ে বয়স ভাঁড়ানোর মাশুল দিতে হল রোহিতকে, দু’বছরের নির্বাসন ঘোষণা বিসিসিআইয়ের মহিলা কর্মীদের সরে দাঁড়ানোর নির্দেশ! বন্ধ করে দেওয়া হল আইফেল টাওয়ার বাবাজির নিরামিষ ফতোয়া বনাম বাঙালির নবমীর পাঁঠা শব্দ কমাতে বলে প্রাণ গেল সঙ্গীতশিল্পীর! দিল্লিতে গ্রেফতার ৭

বাবা-মা মারা গেলেও মিলবে পেনশন! ডিভোর্সি মেয়েদের নিয়ে হাইকোর্টের বড় বার্তা

বাবা-মা মারা গেলেও মিলবে পেনশন! ডিভোর্সি মেয়েদের নিয়ে হাইকোর্টের বড় বার্তা

ত্রিপুরা, নিউজ ডেস্ক: জীবনের পরিস্থিতি কখনও কখনও এমন জায়গায় নিয়ে যায়, যেখানে আইনের কয়েকটি শব্দ হয়ে ওঠে শেষ ভরসা। বিশেষ করে কোনও মহিলার বিবাহিত জীবনে বিচ্ছেদ ঘটার পর তাঁর আর্থিক নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। এমনই এক পরিস্থিতিতে পারিবারিক পেনশনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে ত্রিপুরা হাইকোর্ট। আদালতের রায় নতুন করে সামনে আনলো বিবাহবিচ্ছিন্ন কন্যার পারিবারিক পেনশন পাওয়ার অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ  কিছু প্রশ্ন।

ত্রিপুরা হাইকোর্টের সাম্প্রতিক রায অনুযায়ী, বাবা ও মায়ের মৃত্যুর পর কোনও কন্যার বিবাহবিচ্ছেদ আইনগতভাবে সম্পন্ন হলেও, শুধুমাত্র সেই কারণের জন্য তাঁকে পারিবারিক পেনশন থেকে বঞ্চিত করা যাবে না। তবে, পেনশন পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি নিয়ম, যোগ্যতার শর্ত এবং আয়ের নির্ধারিত সীমা প্রযোজ্য থাকবে।

মামলায় উঠে আসে এক মহিলার কথা। যার দাম্পত্য জীবন কার্যত ভেঙে গিয়েছিল এবং বাবার ওপর নির্ভরশীল ছিলেন। কিন্তু বাবার মৃত্যুর সময় তাঁর বিবাহ বিচ্ছেদ আইনিভাবে সম্পূর্ণ হয়নি। পরবর্তীকালে আদালতের মাধ্যমে তাঁর ডিভোর্স চূড়ান্ত হয়। তাঁর বাবার মৃত্যুর পর তিনি আদালতে বাবার ফ্যামিলি পেনশনের দাবি জানান। কিন্তু, সেই দাবি নিয়ে আপত্তি ওঠে কারণ বাবার মৃত্যুর সময় তিনি আইনগতভাবে ডিভোর্সি ছিলেন না।

এই মামলাটির প্রেক্ষাপটে আদালত বিশেষভাবে বিবেচনা করেছে বাবা-মায়ের মৃত্যুর আগে ওই কন্যার বিবাহ বিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু হয়েছিল কি না। আদালত জানায়, প্রযোজ্য পেনশন বিধিতে এমন কোনও বাধ্যতামূলক শর্ত নেই যে পেনশনভোগী বাবা জীবিত থাকতেই মেয়ের বিবাহবিচ্ছেদ সম্পূর্ণ হতে হবে। ফলে, শুধু আইনি বিচ্ছেদের চূড়ান্ত তারিখের ভিত্তিতে তাঁকে পেনশন থেকে বঞ্চিত করা যাবে না। আদালত আরও জানিয়েছে, পেনশন সংক্রান্ত বিধিগুলিকে কেবল আনুষ্ঠানিকতার দৃষ্টিতে দেখা উচিত নয়। এই ধরনের নিয়মের মূল উদ্দেশ্য হল নির্ভরশীল পরিবারের সদস্যদের সামাজিক ও আর্থিক সুরক্ষা দেওয়া।

তবে, আদালতের এই রায়কে এমন ভাবে দেখার সুযোগ নেই যে, প্রত্যেক বিবাহবিচ্ছিন্ন কন্যা স্বয়ংক্রিয়ভাবে পারিবারিক পেনশন পাওয়ার অধিকারী। এক্ষেত্রে নির্ধারিত আয়সীমা, নির্ভরশীলতা এবং সংশ্লিষ্ট পেনশন বিধির অন্যান্য শর্ত পূরণ করা বাধ্যতামূলক। ফলে, ত্রিপুরা আদালতের এই পর্যবেক্ষণ একদিকে যেমন বিবাহবিচ্ছিন্ন ও নির্ভরশীল কন্যাদের আর্থিক সুরক্ষার বিষয়টি সামনে আনল, তেমনই অন্যদিকে সরকারি পেনশন ব্যবস্থায় মানবিক দৃষ্টিভঙ্গির গুরুত্বও স্পষ্ট করলো।

5 Views 0 Likes 0 Comments

Related News

সত্য নিকেতনে একের পর এক ‘মরণফাঁদ’! ধসের দু’দিনেই পাশের বাড়ি ভাঙার নির্দেশ
দেশ

সত্য নিকেতনে একের পর এক ‘মরণফাঁদ’! ধসের দু’দিনেই পাশের বাড়ি ভাঙার নির্দেশ

নয়াদিল্লি: একটি বাড়ি ভেঙে প্রাণ গিয়েছে সাত জনের। ধ্বংসস্তূপ সরতে না সরতেই পাশের বাড়িতেও বিপদের ছায়া। দিল্লির সত্য নিকেতনে বাড়ি ধসের ঘটনার দু’দিনের মধ্যে লাগোয়া আরও একটি বাড়িকে বিপজ্জনক ঘোষণা করল পুরসভা। সিদ্ধান্ত হয়ে...

০৮ সেপ্টে ২০২৬, ১২:০২ পিএম · 2 মিনিট
শব্দ কমাতে বলে প্রাণ গেল সঙ্গীতশিল্পীর! দিল্লিতে গ্রেফতার ৭
দেশ

শব্দ কমাতে বলে প্রাণ গেল সঙ্গীতশিল্পীর! দিল্লিতে গ্রেফতার ৭

নয়াদিল্লি, নিউজ ডেস্ক: বাড়ির সামনে চলছিল হইচই। সঙ্গে দেদার মদ্যপানও। শব্দ কমাতে বলেছিলেন ৫৪ বছরের জনপ্রিয় মণিপুরি সঙ্গীতশিল্পী সি বিক্রম সিং। অভিযোগ, সেই আপত্তির জেরেই এক দল যুবকের হাতে বেধড়ক মার খেয়ে প্রাণ গেল তাঁর।...

০৮ সেপ্টে ২০২৬, ১১:৫১ এএম · 2 মিনিট
রাঁচিতে নাদিমুল হকের বয়ান নথিবদ্ধ, তিন রাজ্যে সাত ঠিকানায় তল্লাশি
দেশ

রাঁচিতে নাদিমুল হকের বয়ান নথিবদ্ধ, তিন রাজ্যে সাত ঠিকানায় তল্লাশি

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, গত আগস্ট মাসে নাদিমুলের বিরুদ্ধে বিধাননগর উত্তর থানায় বিপুল পরিমাণ আর্থিক অনিয়মের লিখিত অভিযোগ দায়ের হয়েছিল।

০৭ সেপ্টে ২০২৬, ০৬:৩১ পিএম · 2 মিনিট
সাজা চলবে, তবে মিলবে কাজের সুযোগ, ঝাড়খণ্ডে নতুন পরিকল্পনা
দেশ

সাজা চলবে, তবে মিলবে কাজের সুযোগ, ঝাড়খণ্ডে নতুন পরিকল্পনা

কারাপ্রশাসন একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা SOP তৈরি করেছে। জেলের ভিতরে যাদের আচরণ তুলনামূলক সন্তোষজনক এবং নিয়ম ভঙ্গের রেকর্ড নেই, তাঁদের মধ্যে থেকেই যোগ্য বন্দীদের বেছে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

০৭ সেপ্টে ২০২৬, ০৬:২৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.