JAZZBAAT 24 BANGLA
২৬ সেপ্টে ২০২৬, ০১:৫৫ পিএম
Breaking
নিরাপত্তা প্রত্যাহারের পর অভিষেকের বাড়ির সামনে থেকে খোলা হল পুলিশ কিয়স্ক SIR নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপের আর্জি ফুটপাথের ধুলোবালিতেও যেন স্বর্গসুখ, মাতৃস্নেহের এক অনন্য ছবি জ্ঞানেশ কুমারের প্রশংসায় বঙ্গ বিজেপির সভাপতি, SIR বিতর্কের মাঝেই বড় মন্তব্য রাষ্ট্রপুঞ্জে আন্তর্জাতিক ব্যবস্থার ফাঁক দেখালেন নেপালের প্রধানমন্ত্রী মহাকাশে ভেঙে টুকরো টুকরো স্যাটেলাইট, এবার ‘গ্রেফতার’ করতে যাচ্ছে আমেরিকা! কী রহস্য লুকিয়ে? বেজিংকে পিছনে ফেলল মুম্বই! এশিয়ায় সবচেয়ে বেশি বিলিয়নেয়ার এখন ভারতের এই শহরেই ৩ হাজার ঢাকি, ৬ হাজার শিল্পী, ৩৫ হাজার দর্শক! নিরাপত্তা প্রত্যাহারের পর অভিষেকের বাড়ির সামনে থেকে খোলা হল পুলিশ কিয়স্ক SIR নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপের আর্জি ফুটপাথের ধুলোবালিতেও যেন স্বর্গসুখ, মাতৃস্নেহের এক অনন্য ছবি জ্ঞানেশ কুমারের প্রশংসায় বঙ্গ বিজেপির সভাপতি, SIR বিতর্কের মাঝেই বড় মন্তব্য রাষ্ট্রপুঞ্জে আন্তর্জাতিক ব্যবস্থার ফাঁক দেখালেন নেপালের প্রধানমন্ত্রী মহাকাশে ভেঙে টুকরো টুকরো স্যাটেলাইট, এবার ‘গ্রেফতার’ করতে যাচ্ছে আমেরিকা! কী রহস্য লুকিয়ে? বেজিংকে পিছনে ফেলল মুম্বই! এশিয়ায় সবচেয়ে বেশি বিলিয়নেয়ার এখন ভারতের এই শহরেই ৩ হাজার ঢাকি, ৬ হাজার শিল্পী, ৩৫ হাজার দর্শক!

আচমকাই ভেঙে পড়ল বিমান! সেনার দুই শীর্ষ আধিকারিক-সহ মর্মান্তিক মৃত্যু ১৪ জনের

আচমকাই ভেঙে পড়ল বিমান! সেনার দুই শীর্ষ আধিকারিক-সহ মর্মান্তিক মৃত্যু ১৪ জনের
ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত দুই সেনা আধিকারিক ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

কলকাতা, নিউজ ডেস্ক: ভয়াবহ বিমান দুর্ঘটনায় (Congo Plane Crash) কঙ্গোয় মৃত্যু হল অন্তত ১৪ জনের। মৃতদের মধ্যে রয়েছেন সে দেশের সেনাবাহিনীর দুই শীর্ষ আধিকারিকও। শুক্রবার কঙ্গোর সেনাবাহিনীর তরফে এই দুর্ঘটনার খবর জানানো হয়েছে। মৃত দুই সেনা আধিকারিক হলেন লেফটেন্যান্ট জেনারেল মুতোম্বো কাতালাই টিয়েন্দে এবং লেফটেন্যান্ট জেনারেল বাকুমি লিকুলিয়া। প্রথমজন সে দেশের সামরিক আদালতের প্রধান। দ্বিতীয়জন কঙ্গোর সশস্ত্র বাহিনীর অডিটর জেনারেল। তাঁদের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কঙ্গোর সামরিক মহলে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে শুরু হয়েছে তদন্ত।

একটি বিবৃতিতে কঙ্গোর সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেঙ্গে  জানিয়েছেন, ওই দুই শীর্ষ আধিকারিক ছাড়াও দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রতিনিধি দলের ১২ জন সদস্য এবং বিমানকর্মীদের। শুক্রবার সেনাবাহিনীর তরফে দুর্ঘটনার খবর প্রকাশ্যে আনা হলেও ঠিক কতজন যাত্রী বিমানে ছিলেন, তা স্পষ্ট করা হয়নি। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম কঙ্গোর কিকউইট শহর থেকে রাজধানী কিনশাসায় ফিরছিল বিমানটি। মাঝপথে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় কেনগে এলাকায় ভেঙে পড়ে সেটি। বিমানে থাকা কেউই প্রাণ বাঁচাতে পারেননি।

https://www.facebook.com/share/r/1DSmsxfoZV/

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর মুখপাত্র। তবে ঠিক কী ধরনের যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ভেঙে পড়ল, তা এখনও জানা যায়নি। কঙ্গোর অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের বোর্ডের চেয়ারম্যান ত্রিফোঁ কিন-কিয়েই মুলুম্বাও জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও অজানা। তদন্তের পরেই এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। বিমানটির রক্ষণাবেক্ষণ, যান্ত্রিক ত্রুটি এবং দুর্ঘটনার আগে পাইলটের সঙ্গে কোনও যোগাযোগ হয়েছিল কি না, সে সমস্ত বিষয়ও তদন্তের আওতায় আসতে পারে।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই অভ্যন্তরীণ সংঘর্ষে জর্জরিত কঙ্গো। বিশেষ করে দেশের পূর্বাঞ্চলে একাধিক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলছে। তাদের মধ্যে রয়েছে রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহী গোষ্ঠীও। গত বছর থেকে বিদ্রোহীদের ধারাবাহিক হামলায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ শহরও বিদ্রোহীদের দখলে চলে গিয়েছে। এমন পরিস্থিতিতে দুই শীর্ষ সেনা আধিকারিকের মৃত্যু কঙ্গোর সামরিক বাহিনীর কাছে বড় ধাক্কা। তবে এই বিমান দুর্ঘটনার সঙ্গে দেশের চলতি সংঘর্ষের কোনও যোগ রয়েছে কি না, সে বিষয়ে এখনও কোনও তথ্য সামনে আসেনি।

7 Views 0 Likes 0 Comments

Related News

রাষ্ট্রপুঞ্জে আন্তর্জাতিক ব্যবস্থার ফাঁক দেখালেন নেপালের প্রধানমন্ত্রী
বিদেশ

রাষ্ট্রপুঞ্জে আন্তর্জাতিক ব্যবস্থার ফাঁক দেখালেন নেপালের প্রধানমন্ত্রী

নিউ ইয়র্ক: আন্তর্জাতিক ব্যবস্থার কার্যকারিতা নিয়ে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ৮১তম অধিবেশনে সরব হলেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। ছোট ও উন্নয়নশীল দেশগুলির সমস্যার কথা তুলে ধরে তাঁর বক্তব্য, যুদ্ধের সরঞ্জাম দ্রুত সী...

২৬ সেপ্টে ২০২৬, ০১:০৩ পিএম · 2 মিনিট
মহাকাশে ভেঙে টুকরো টুকরো স্যাটেলাইট, এবার ‘গ্রেফতার’ করতে যাচ্ছে আমেরিকা! কী রহস্য লুকিয়ে?
বিদেশ

মহাকাশে ভেঙে টুকরো টুকরো স্যাটেলাইট, এবার ‘গ্রেফতার’ করতে যাচ্ছে আমেরিকা! কী রহস্য...

ওয়াশিংটন: প্রায় ৩৮ বছর আগে মহাকাশে পাঠানো হয়েছিল একটি মার্কিন সামরিক স্যাটেলাইট। মূল লক্ষ্য ছিল সোভিয়েত ইউনিয়নের রাডার সিগন্যালের গতিবিধি পর্যবেক্ষণ করা। দীর্ঘ কয়েক দশক পর সেই স্যাটেলাইটই এখন মহাকাশে তৈরি করেছে নতুন রহস্...

২৬ সেপ্টে ২০২৬, ০১:০১ পিএম · 2 মিনিট
পাকিস্তানি সাংবাদিকের প্রশ্ন, এক লাইনের জবাবে থামিয়ে দিলেন জয়শঙ্কর!
বিদেশ

পাকিস্তানি সাংবাদিকের প্রশ্ন, এক লাইনের জবাবে থামিয়ে দিলেন জয়শঙ্কর!

নিউ ইয়র্ক: রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে সাংবাদিক বৈঠকে ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে ফের উত্তেজনার আবহ তৈরি হল। পাকিস্তানের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মন্তব্য ঘিরে শুরু হয়েছ...

২৬ সেপ্টে ২০২৬, ১২:৩২ পিএম · 2 মিনিট
ট্রাম্প-শি বৈঠকে বরফ গলল, কিন্তু কাটল না দূরত্ব! বাণিজ্য-তাইওয়ান-এআই, পাঁচ প্রশ্নে নজর গোটা বিশ্বের
বিদেশ

ট্রাম্প-শি বৈঠকে বরফ গলল, কিন্তু কাটল না দূরত্ব! বাণিজ্য-তাইওয়ান-এআই, পাঁচ প্রশ্নে...

ওয়াশিংটন: মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং। এক দিকে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দুই প্রতিদ্বন্দ্বী শক্তি, অন্য দিকে বাণিজ্যযুদ্ধ, তাইওয়ান, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি নিয়ন্ত্রণকে ঘিরে ক্রমবর্ধমান টানাপড়েন। ফলে...

২৬ সেপ্টে ২০২৬, ১২:৫১ এএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.