কলকাতা, নিউজ ডেস্ক: দিন শুরুর আগে ভগবানকে স্মরণ করা উচিত। তেমনি জেনে নেওয়া উচিত আজ, আপনার দিনটি কেমন যাবে? তার কারণ দিনের অধিকাংশ সময় আমরা কর্মজীবনে ব্যস্ত থাকি। আর কর্মজীবনে যা পাপ পূণ্য সঞ্চয় হয় তারই হিসাব হয়ে যায়। আসুন জেনে নিই আজকের দিনটি কেমন যাবে।
মেষ: আজকের দিনটি শুরু করুন মুখে এক টুকরো সুপুরি রেখে। আজ বিলাসদ্রব্য বা প্রসাধনী লাভ হবে। গ্রাফিক ডিজাইনার এবং চিত্রশিল্পীদের জন্য দিনটি শুভ। সন্ধের পর সর্দি কাশিতে ভুগবেন।
বৃষ: আজকের দিনটি শুরু করুন মা সন্তোষীকে প্রণাম জানিয়ে। দুরারোগ্য ব্যাধির আশঙ্কায় থাকা ব্যক্তিদের স্বস্তি লাভ। এনজিও'র সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজ বিশেষ সম্মান লাভ। বদহজমের সমস্যা হতে পারে।
মিথুন: আজ টক জাতীয় খাদ্য খাবেন না। প্রকাশনী ব্যবসায় যুক্ত ব্যক্তিরা সতর্ক থাকুন। নিরাপত্তার সঙ্গে যুক্ত সকল কর্মীদের আজ নৈপুণ্য দেখানোর দিন। গুরুজন স্থানীয় মানুষের কথায় শান্তি লাভ।
কর্কট: আজ দিন শুরু করুন সাদা কোন বস্ত্র সঙ্গে রেখে। মায়ের তরফ থেকে বিশেষ উপকার পাবেন। ভাই বোনের সাথে বিরোধ মিটে যাওয়ার সম্ভাবনা। হঠাৎ পেটে ব্যথা দেখা দিতে পারে।
সিংহ: আজ দিনটি শুরু করুন এক টুকরো কাঁচা হলুদ পকেটে রেখে। পারিবারিক অশান্তি মিটে যাবার সূচনা। পেশার ক্ষেত্রে নতুন সুযোগ পাবেন। অনিদ্রা সংক্রান্ত রোগে স্বাস্থ্যহানি।
কন্যা: আজ দিনটি শুরু করুন তুলসী গাছে গঙ্গাজল অর্পণ করে। বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাবেন। নতুন ব্যবসায় বিনিয়োগের সেরা সময়। আগুন থেকে সতর্ক থাকুন।
তুলা: আজ দিনটি শুরু করুন রঙিন পোশাক পড়ে। আইন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের শুভ দিন। সমাজের উঁচুস্তরের মানুষের সঙ্গে আজ চেনাজানা হবে। বেড়াল বা কুকুর থেকে সাবধান।
বৃশ্চিক: আজকের দিনটি শুরু হোক ভগবান শিব কে মঙ্গল আরতি করে। জলীয় দ্রব্য ব্যবসায়ীদের আজ শুভ দিন। সাহিত্যিকদের আজ অর্থ লাভ হবে। নেশার থেকে বিপত্তি ঘটবে।
ধনু: আজ ঘরে সুগন্ধি ধূপ জ্বালান। পূজার্চনা বা অধ্যাপনায় যুক্ত ব্যক্তিদের আজ শুভ দিন।প্রমোটিংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজ শুভ দিন।কারও আচরণ কষ্ট দেবে।
মকর: খাদ্য ব্যবসায়ীরা আজ বিশেষ লাভ পাবেন।চিকিৎসক ইঞ্জিনিয়ারদের জন্য আজ দিনটি বিশেষ লাভজনক। আজ প্রেমের ক্ষেত্রে বাধা কাটবে। পায়ের যন্ত্রণা হবে।
কুম্ভ: আজ দিন শুরু করুন গুরুজনদের প্রণাম করে।আজ শত্রু'র অনিষ্ট খবর পাবেন। আজ মানুষের ভিড়ে নিজের পরিচিতি তৈরি করে ফেলতে পারবেন। পরকীয়া'র বদনাম পেতে পারেন।
মীন: আজ দিনটি শুরু করুন দই-চাল তিলক পরে।অধ্যাপনায় যুক্ত ব্যক্তিদের আজ শুভ দিন রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা। বেখেয়ালে আর্থিক ক্ষতি।