JAZZBAAT 24 BANGLA
১৮ সেপ্টে ২০২৬, ১২:১৭ এএম
Breaking
বারাকপুরবাসীর জন্য সুখবর, বাড়ল মা তারা এক্সপ্রেসের স্টপেজ চামচ দিয়ে চপস্টিকের কায়দায় বিরিয়ানি, মজার ভিডিওে মজেছে নেটদুনিয়া নন্দীগ্রাম-রেজিনগরে বদলে গেল ভোটের অঙ্ক, কমিশনের নয়া নির্দেশ শাস্তির বদলে সহমর্মিতা, অসাবধানী বিড়ালের প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন মানুষ ‘চিপ থেকে সিস্টেম’, দিল্লিতে মোদীর বড় বার্তা! AI-র যুগে সেমিকন্ডাক্টর নিয়ে ভারতের নতুন লক... নবজাগরণ থেকে এখন পর্যন্ত বাঙালির আড্ডার পোশাকে পরিবর্তনকে ফিরে দেখা চুরমার একের পর এক রেকর্ড, অভিষেক-সুনামিতে বিপর্যস্ত আফগানরা প্রেমের বিয়ে মেনে নেয়নি পরিবার! তরুণীকে অপহরণের চেষ্টায় গাড়ির তাণ্ডব, ICU-তে মহিলা বারাকপুরবাসীর জন্য সুখবর, বাড়ল মা তারা এক্সপ্রেসের স্টপেজ চামচ দিয়ে চপস্টিকের কায়দায় বিরিয়ানি, মজার ভিডিওে মজেছে নেটদুনিয়া নন্দীগ্রাম-রেজিনগরে বদলে গেল ভোটের অঙ্ক, কমিশনের নয়া নির্দেশ শাস্তির বদলে সহমর্মিতা, অসাবধানী বিড়ালের প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন মানুষ ‘চিপ থেকে সিস্টেম’, দিল্লিতে মোদীর বড় বার্তা! AI-র যুগে সেমিকন্ডাক্টর নিয়ে ভারতের নতুন লক... নবজাগরণ থেকে এখন পর্যন্ত বাঙালির আড্ডার পোশাকে পরিবর্তনকে ফিরে দেখা চুরমার একের পর এক রেকর্ড, অভিষেক-সুনামিতে বিপর্যস্ত আফগানরা প্রেমের বিয়ে মেনে নেয়নি পরিবার! তরুণীকে অপহরণের চেষ্টায় গাড়ির তাণ্ডব, ICU-তে মহিলা

‘ভূত-প্রেতের খেলা’ নাকি অন্য ষড়যন্ত্র? যে অপবাদে স্কুল ছাড়তে হয়েছিল বিভূতিভূষণকে

‘ভূত-প্রেতের খেলা’ নাকি অন্য ষড়যন্ত্র? যে অপবাদে স্কুল ছাড়তে হয়েছিল বিভূতিভূষণকে
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: “চাঁদের পাহাড়“, “পথের পাঁচালী”র মতো উপন্যাস লিখে বাংলাকে গোটা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছেন বিভূতীভূষণ বন্দ্যোপাধ্যায় । অথচ তাকে শিক্ষকতার চাকরি থেকে বিতারিত হতে হয়েছিল এক অদ্ভুত কারণে।

হুগলির জাঙ্গীপাড়া দ্বারকানাথ হাইস্কুলে লেখক তখন শিক্ষকতা করেন। কিছু দিন আগেই তাঁর স্ত্রী গৌরী দেবী ওলাওঠো (কলেরা) রোগে মারা গিয়েছেন। মাঝে মাঝেই তিনি স্ত্রীর উদ্দেশে প্ল্যানচেট করতেন। সে সময় স্কুলের অস্থায়ী প্রধান শিক্ষক বৃন্দাবন সিংহরায় শিক্ষকতা ছেড়ে ওকালতি পেশায় ফিরতে চাইছিলেন। তার ইচ্ছা ছিলো বন্ধু ও ছাত্রদরদি শিক্ষক বিভূতিভূষণ ওই পদে বসুক। 

অন্যদিকে বিএ পাশ বিভূতিভূষণের বদলে ওই গ্রামের সদ্য এমএ পাশ করা রাজকুমারকে তার একদল অনুগামী ওই পদে বসাতে চাইলেন। বিভূতিভূষণকে সরাতে তাঁর প্ল্যানচেট করাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করা হল। শ্রীরামপুরের সাব-ডিভিশনাল অফিসারকে জানানো হল একজন স্কুলশিক্ষক ভূত-প্রেত নিয়ে খেলা করেন। এসডিও সাহেব তদন্ত শুরু করলেন।

ভারাক্রান্ত মনে বিভূতিভূষণ কলকাতায় ফিরে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সুপারিশে ফের শিক্ষকতার চাকরি পেলেন দক্ষিণ ২৪ পরগনায় হরিনাভি অ্যাংলো সংস্কৃত স্কুলে। ঐ গ্রামেরই এক গৃহবধূ নিভাননী লেখককে নিজের ভাইয়ের মতো স্নেহ করতেন। হরিনাভি থাকার সময় বিভূতিভূষণের মাতৃবিয়োগ ঘটলে সেই স্নেহ আরও বেড়ে যায়। কিন্তু গ্রামের মানুষের সংকীর্ণতা বিভূতিভূষণের জন্য এক জটিল পরিস্থিতি তৈরি করে। 

হরিনাভিতে থাকাকালীনই ‘প্রবাসী’ পত্রিকায় বিভূতিভূষণের ‘উপেক্ষিতা’ নামে একটি গল্প প্রকাশিত হয়। সেই গল্পের কেন্দ্রীয় চরিত্রে ছিল নিভাননীর ছায়া।  গ্রামে গুঞ্জন শুরু হয়, মাস্টার গ্রামের বউকে নিয়ে কাগজে কেচ্ছা ছাপাচ্ছেন। এর পর একই পত্রিকায় ‘উমারাণী’ নামে আরেকটি গল্প ছাপা হলে গ্রামে রটে যায় ওই গল্প নাকি নিভাননীর মেয়ে অন্নপূর্ণাকে নিয়ে লেখা। লোকে বলতে শুরু করে যে, শুধু বউ নয়, গাঁয়ের কমবয়সি মেয়েদের নিয়েও মাস্টার কেচ্ছা চালাচ্ছেন। এর পর বিভূতিভূষণ একটি ইস্তফাপত্র লিখে স্কুল ছুটির পর তা তুলে দেন হেডস্যারের হাতে। 

কোনও অনুরোধেই আর বিভূতিভূষণকে আটকে রাখা যায়নি। চাকরিজীবন শুরু করেছিলেন শিক্ষকতা দিয়ে। কিন্তু পর পর দুটি জেলার দুটি স্কুলে বিভূতিভূষণ জীবনে যে অভিজ্ঞতা অর্জন করেছেন তাতে গ্রামের সমাজজীবন সম্পর্কে তাঁর ঘেন্না-বিদ্বেষ জন্মানোরই কথা। কিন্তু আশ্চর্যের বিষয় তা হয়নি, বরং গ্রাম্যজীবনকে তিনি বার বার প্রাধান্য দিয়েছেন তাঁর লেখায়। তিনি মনে করিয়ে দিয়েছেন— মানুষের পৃথিবী, ফুটপাথ আর দেওয়ালে শেষ হয় না!

পরে তিনি গোরক্ষিণী সভার কাজে পূর্ববঙ্গ, অসম, ত্রিপুরা, আরাকান ঘোরেন; তারপর খেলাতচন্দ্র ঘোষের উত্তর বিহারের এস্টেট দেখাশোনা করতে ভাগলপুর যান। একজন লেখকের জন্য অদ্ভুত চাকরি হলেও দূরে পাহাড়, জঙ্গল আর বিস্তীর্ণ প্রান্তর ঘেরা পরিবেশ বিভূতিভূষণকে কল্পনাপ্রবণ করে তুলতো। তিনি ‘বিচিত্রা’য় ধারাবাহিক ভাবে লিখতে লাগলেন ‘পথের পাঁচালী’। 

প্রিয়তমা স্ত্রীকে প্ল্যানচেট করার দায়ে স্কুল এবং গ্রামে অপমানিত হয়ে বিতাড়িত হয়েছেন অথচ বিভূতিভূষণের সাহিত্যে যত শ্রেষ্ঠ চরিত্র তারা সবাই গ্রাম্য জীবনেরই মানুষ। সেগুলির অনেকের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ পরিচয়ও আছে! অপু-দুর্গার মতো কলজয়ী চরিত্র আমাদের অনেকেরই হৃদয়ের খুব কাছের। সারল্য এবং নির্মমতা, নীরবতা ও সহনশীলতার মধ্য দিয়েও পৃথিবীর গণ্ডিগুলো যে বারবার ভাঙতে চেয়েছিলেন বিভূতিভূষণ, তা তার লেখায় স্পষ্ট।

45 Views 0 Likes 0 Comments

Related News

বাংলার লৌকিক উৎসবে যৌনাঙ্গ ও সংশ্লিষ্ট নারী-পুরুষ সম্পর্কের ছড়া
জানা-অজানা

বাংলার লৌকিক উৎসবে যৌনাঙ্গ ও সংশ্লিষ্ট নারী-পুরুষ সম্পর্কের ছড়া

নিউজ ডেস্ক: লোকসংস্কৃতি ও কৃষিভিত্তিক সমাজের চিহ্ন বহন করে আজও বাংলার গ্রামে পালিত হয় ‘ভাঁজো’। ভূমির উর্বরতা তথা শস্য কামনা এবং নারীর প্রজনন ভাবনার সঙ্গে জড়িয়ে এই ব্রত। শস্যবীজের মান পরীক্ষার জন্য এক সময়ে গ্রামবাংলায় এই ...

১৭ সেপ্টে ২০২৬, ০৮:১২ পিএম · 2 মিনিট
সূর্যের পেটে হারিয়ে গিয়েছিল 'সুপার-আর্থ' ! সৌরজগতের জন্মরহস্যে নয়া চমক বিজ্ঞানীদের
জানা-অজানা

সূর্যের পেটে হারিয়ে গিয়েছিল 'সুপার-আর্থ' ! সৌরজগতের জন্মরহস্যে নয়া চমক বিজ্ঞানীদের

গবেষণাটি নেতৃত্ব দিয়েছেন তুরস্কের এজে বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী মুৎলু ইলদিজ। গবেষকদের মতে, সূর্যের বর্তমান গঠন ও অভ্যন্তরীণ বৈশিষ্ট্য নিয়ে দীর্ঘদিনের কয়েকটি ধাঁধার ব্যাখ্যা খুঁজতে গিয়ে উঠে এসেছে এই সম্ভাবনা।

১৫ সেপ্টে ২০২৬, ০২:০২ পিএম · 3 মিনিট
পুতিনকে ঘিরে অদ্ভুত নিরাপত্তা! বিদেশ সফর শেষে কেন নিজের মল-মূত্রও সঙ্গে নিয়ে ফেরেন রুশ প্রেসিডেন্ট?
জানা-অজানা

পুতিনকে ঘিরে অদ্ভুত নিরাপত্তা! বিদেশ সফর শেষে কেন নিজের মল-মূত্রও সঙ্গে নিয়ে ফেরেন...

নয়াদিল্লি: রাষ্ট্রপ্রধানদের বিদেশ সফর মানেই কড়া নিরাপত্তা, নজরদারি এবং গোপনীয়তার একাধিক স্তর। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঘিরে নিরাপত্তার যে একটি বিষয় সামনে এসেছে, তা রীতিমতো চমকে দেওয়ার মতো। দাবি করা হ...

১২ সেপ্টে ২০২৬, ০৬:৩১ পিএম · 2 মিনিট
আরশোলার দুধে এ কী? খোঁজ করেই মিলল নোবেল!
জানা-অজানা

আরশোলার দুধে এ কী? খোঁজ করেই মিলল নোবেল!

কী বলা আছে এই গবেষণায়? আসুন, জানা যাক। প্রায় দশ বছর আগে এই বিশেষ প্রজাতির আরশোলা সম্বন্ধে গবেষণা করেন ভারত, ফ্রান্স, জাপান এবং আমেরিকার বিজ্ঞানীরা।

০৮ সেপ্টে ২০২৬, ০৬:৩৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.