JAZZBAAT 24 BANGLA
১৭ সেপ্টে ২০২৬, ০৯:৩৮ পিএম
Breaking
চুরমার একের পর এক রেকর্ড, অভিষেক-সুনামিতে বিপর্যস্ত আফগানরা প্রেমের বিয়ে মেনে নেয়নি পরিবার! তরুণীকে অপহরণের চেষ্টায় গাড়ির তাণ্ডব, ICU-তে মহিলা বৃষ্টিস্নাত সন্ধ্যায় গঙ্গার ঘাটে জ্বলল ১ লক্ষ প্রদীপ, বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বাংলার লৌকিক উৎসবে যৌনাঙ্গ ও সংশ্লিষ্ট নারী-পুরুষ সম্পর্কের ছড়া ৮ বছর পর চার্জশিট, ১০ জনের বিরুদ্ধে SIT-এর নথি শিয়ালের কামড়ে মৃত্যু, পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরি রাজ্যের লোকাল ট্রেনের কামরায় থরে থরে সাজানো সবুজ ঘাস ও গবাদি পশুর খাদ্য! মোদীর জন্মদিনে 'প্রদীপ জ্বালানোর' ডাক দিলীপ ঘোষের চুরমার একের পর এক রেকর্ড, অভিষেক-সুনামিতে বিপর্যস্ত আফগানরা প্রেমের বিয়ে মেনে নেয়নি পরিবার! তরুণীকে অপহরণের চেষ্টায় গাড়ির তাণ্ডব, ICU-তে মহিলা বৃষ্টিস্নাত সন্ধ্যায় গঙ্গার ঘাটে জ্বলল ১ লক্ষ প্রদীপ, বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বাংলার লৌকিক উৎসবে যৌনাঙ্গ ও সংশ্লিষ্ট নারী-পুরুষ সম্পর্কের ছড়া ৮ বছর পর চার্জশিট, ১০ জনের বিরুদ্ধে SIT-এর নথি শিয়ালের কামড়ে মৃত্যু, পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরি রাজ্যের লোকাল ট্রেনের কামরায় থরে থরে সাজানো সবুজ ঘাস ও গবাদি পশুর খাদ্য! মোদীর জন্মদিনে 'প্রদীপ জ্বালানোর' ডাক দিলীপ ঘোষের

বাংলার লৌকিক উৎসবে যৌনাঙ্গ ও সংশ্লিষ্ট নারী-পুরুষ সম্পর্কের ছড়া

বাংলার লৌকিক উৎসবে যৌনাঙ্গ ও সংশ্লিষ্ট নারী-পুরুষ সম্পর্কের ছড়া
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: লোকসংস্কৃতি ও কৃষিভিত্তিক সমাজের চিহ্ন বহন করে আজও বাংলার গ্রামে পালিত হয় ‘ভাঁজো’। ভূমির উর্বরতা তথা শস্য কামনা এবং নারীর প্রজনন ভাবনার সঙ্গে জড়িয়ে এই ব্রত। শস্যবীজের মান পরীক্ষার জন্য এক সময়ে গ্রামবাংলায় এই ব্রতকথা পাঠ হতো। এখন কৃষিক্ষেত্রে বদল এসেছে। প্রযুক্তির বাড়বাড়ন্তে শস্যবীজের মান পরীক্ষা খুব একটা কঠিন নয়। উন্নত প্রজাতির উচ্চফলনশীল বীজ এখন বাজারে ভর্তি। তবুও বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের অন্ত্যজ শ্রেনীর মানুষের নিরাসক্ত জীবনে কিঞ্চিত আনন্দের উৎস এই লৌকিক উৎসব।  কুমারী মেয়েদের উদযাপিত ভাঁজোকে বলে 'ছোটো ভাঁজুই' এবং বিবাহিত মহিলাদের উদযাপিত ভাঁজোকে বলে 'বড়ো ভাঁজুই'।

লোকশ্রুতি অনুসারে,  ভাঁজো হলেন ইন্দ্রের অপ্সরী ভঞ্জিকা। তিনি নৃত্য বিলাসিনী। সেই সূত্রেই ‘ভঞ্জিকা’ থেকে ভাঁজো কথাটি এসেছে বলে মনে করা হয়। সাধারণত ভাঁজোর কোনো মূর্তিপূজা হয়না। মাছধরার ‘পোলুই’, বাঁশের বাতা ও কাপড় দিয়ে উপাস্য দেবতা রূপ পায়। নানা ধরনের ফুল দিয়ে সাজানো হয়। কিন্তু ভাঁজো-তে লোকপুরাণের পাঠের পরিবর্তে সারা রাত আদিরসাত্মক ছড়া কাটাকাটিই হয়ে ওঠে মুখ্য আকর্ষণ। যেমন- 

“ভাদদ মাসে আসেন ভাঁজো আসেন বাপের বাড়ি।
মনমরা নয় মনমরা নয় বড়ই যে আদুরী।।
দুয়ারে আলপনার ছটা ঘরে ভাঁজোর সরা।
বাপের বাড়ি আসেন ভাঁজো ঝলমল ঝলমল করা।।
এসো ভাঁজো বোসো ভাঁজো এই পিঁড়িতে বোসো।
আদরে পূজিব ভাঁজো মুখ তুলে গো হেসো"।।

তবে আসল উৎসব শুরু হয় রাতে। সেই সময় ছড়ায় অশ্লীল গালাগালি-বাচক শব্দের বাহুল্য দেখা যায়। যেমন–

“মাঙের গাঙে বাঙ (বান) এসেছে চ্যাং ছিঙুরির টানে।
(তোকে) ঢেমনি বলে এমনি এমনি, ছুটিস নাঙের পানে।।’

অজস্র অশ্লীল যৌনগন্ধী শব্দের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল যৌনাঙ্গ ও সংশ্লিষ্ট নারী-পুরুষ সম্পর্কের রসায়নমূলক কথা। আমাদের কাছে এসব ছড়া অশ্লীল বলে মনে হলেও, যাঁরা ভাঁজোর পুজো করেন– তাঁদের কাছে মন্ত্র স্বরূপ। তাঁরা বিশ্বাস করেন, এই ছড়া কাটাকাটি শুনতে ভাঁজো ভালোবাসেন এবং এর ফলে জমিতে ফলন হবে উত্তম। নৃতাত্ত্বিকদের মতে, মহিলাদের প্রজনন ক্ষমতা এবং প্রকৃতির উৎপাদন ক্ষমতা একই মুদ্রার এপিঠ-ওপিঠ।

দেবী দুর্গাও তার ব্যতিক্রম নন। ভাঁজোকে ‘দুর্গার বড়দিদি’ বলে লোকসমাজে। ভাঁজোর মতো দুর্গাপুজোতেও একসময় আদিরসাত্মক নাচ-গান, অশ্লীল ভঙ্গির প্রচলন ছিল। তার নাম ‘শাবোরৎসব’। কালিকাপুরাণ রঘুনন্দনের তিথিতত্ত্বে এ বিষয়ে বিস্তারিত আলোচনা আছে। উনিশ-বিশ শতকে অনেক বনেদি বাড়ির দুর্গাপুজোয় নবমীর রাতে দেবীর সম্মুখে আদিরসাত্মক খেউড় গান করা বিধিবদ্ধ রীতি ছিল। তার নাম ছিল ‘নবমীর খেউড়’।  ভাঁজো আসলে গ্রামীণ মহিলাদের একান্ত নিজস্ব অনুভূতির বহিঃপ্রকাশ। সেখানে কোনো অনাচারের স্থান নেই।

11 Views 0 Likes 0 Comments

Related News

‘ভূত-প্রেতের খেলা’ নাকি অন্য ষড়যন্ত্র? যে অপবাদে স্কুল ছাড়তে হয়েছিল বিভূতিভূষণকে
জানা-অজানা

‘ভূত-প্রেতের খেলা’ নাকি অন্য ষড়যন্ত্র? যে অপবাদে স্কুল ছাড়তে হয়েছিল বিভূতিভূষণক...

নিউজ ডেস্ক: “চাঁদের পাহাড়“, “পথের পাঁচালী”র মতো উপন্যাস লিখে বাংলাকে গোটা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছেন বিভূতীভূষণ বন্দ্যোপাধ্যায় । অথচ তাকে শিক্ষকতার চাকরি থেকে বিতারিত হতে হয়েছিল এক অদ্ভুত কারণে।হুগলির জাঙ্গীপাড়া দ্ব...

১৬ সেপ্টে ২০২৬, ০৯:৩৮ পিএম · 2 মিনিট
সূর্যের পেটে হারিয়ে গিয়েছিল 'সুপার-আর্থ' ! সৌরজগতের জন্মরহস্যে নয়া চমক বিজ্ঞানীদের
জানা-অজানা

সূর্যের পেটে হারিয়ে গিয়েছিল 'সুপার-আর্থ' ! সৌরজগতের জন্মরহস্যে নয়া চমক বিজ্ঞানীদের

গবেষণাটি নেতৃত্ব দিয়েছেন তুরস্কের এজে বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী মুৎলু ইলদিজ। গবেষকদের মতে, সূর্যের বর্তমান গঠন ও অভ্যন্তরীণ বৈশিষ্ট্য নিয়ে দীর্ঘদিনের কয়েকটি ধাঁধার ব্যাখ্যা খুঁজতে গিয়ে উঠে এসেছে এই সম্ভাবনা।

১৫ সেপ্টে ২০২৬, ০২:০২ পিএম · 3 মিনিট
পুতিনকে ঘিরে অদ্ভুত নিরাপত্তা! বিদেশ সফর শেষে কেন নিজের মল-মূত্রও সঙ্গে নিয়ে ফেরেন রুশ প্রেসিডেন্ট?
জানা-অজানা

পুতিনকে ঘিরে অদ্ভুত নিরাপত্তা! বিদেশ সফর শেষে কেন নিজের মল-মূত্রও সঙ্গে নিয়ে ফেরেন...

নয়াদিল্লি: রাষ্ট্রপ্রধানদের বিদেশ সফর মানেই কড়া নিরাপত্তা, নজরদারি এবং গোপনীয়তার একাধিক স্তর। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঘিরে নিরাপত্তার যে একটি বিষয় সামনে এসেছে, তা রীতিমতো চমকে দেওয়ার মতো। দাবি করা হ...

১২ সেপ্টে ২০২৬, ০৬:৩১ পিএম · 2 মিনিট
আরশোলার দুধে এ কী? খোঁজ করেই মিলল নোবেল!
জানা-অজানা

আরশোলার দুধে এ কী? খোঁজ করেই মিলল নোবেল!

কী বলা আছে এই গবেষণায়? আসুন, জানা যাক। প্রায় দশ বছর আগে এই বিশেষ প্রজাতির আরশোলা সম্বন্ধে গবেষণা করেন ভারত, ফ্রান্স, জাপান এবং আমেরিকার বিজ্ঞানীরা।

০৮ সেপ্টে ২০২৬, ০৬:৩৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.