JAZZBAAT 24 BANGLA
০৬ অক্টো ২০২৬, ০৭:২৫ পিএম
Breaking
Bangladesh: বেতন বাড়ল ৬ গুণ, অথচ পুঁজিবাজারে বিনিয়োগকারীর দুর্দশা! কেন এই সিদ্ধান্ত? DelhiPolice: দিল্লি পুলিশের নামে ভুয়ো এআই ছবি ও সিসিটিভি ফুটেজ ছড়ানোর অভিযোগ, হরিয়ানা থেকে... Bigg Boss Bangla: মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলতে পারতেন! মুখ খুললেন অভিনেত্রী সৃজলা গুহ Durgapuja: দশভুজা নন, স্বপ্নাদেশে সাড়ে তিনশো বছর ধরে পুজিত চতুর্ভূজা মা দুর্গা Kolkata: মেট্রোর সিঁড়ি থেকে স্কুল শিক্ষক হাওয়ার স্বপ্ন দেখতে ব্যস্ত তৃতীয় শ্রেণীর আব্দু... Political Controversy: রেজিনগরে ভোটের দিন হাইভোল্টেজ নাটক, হুমায়ুনকে কটাক্ষ করলো অধীর Children: বৃষ্টিতে ছাদ নেই, মাথার উপর পলিথিন! দুই খুদের হাতেই পাহারা মায়ের জীবিকার Recipe: পুজোর মরশুমে মিষ্টিমুখ হোক স্বাস্থ্যকর, বাড়িতেই বানান মাখানা দিয়ে রসমালাই Bangladesh: বেতন বাড়ল ৬ গুণ, অথচ পুঁজিবাজারে বিনিয়োগকারীর দুর্দশা! কেন এই সিদ্ধান্ত? DelhiPolice: দিল্লি পুলিশের নামে ভুয়ো এআই ছবি ও সিসিটিভি ফুটেজ ছড়ানোর অভিযোগ, হরিয়ানা থেকে... Bigg Boss Bangla: মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলতে পারতেন! মুখ খুললেন অভিনেত্রী সৃজলা গুহ Durgapuja: দশভুজা নন, স্বপ্নাদেশে সাড়ে তিনশো বছর ধরে পুজিত চতুর্ভূজা মা দুর্গা Kolkata: মেট্রোর সিঁড়ি থেকে স্কুল শিক্ষক হাওয়ার স্বপ্ন দেখতে ব্যস্ত তৃতীয় শ্রেণীর আব্দু... Political Controversy: রেজিনগরে ভোটের দিন হাইভোল্টেজ নাটক, হুমায়ুনকে কটাক্ষ করলো অধীর Children: বৃষ্টিতে ছাদ নেই, মাথার উপর পলিথিন! দুই খুদের হাতেই পাহারা মায়ের জীবিকার Recipe: পুজোর মরশুমে মিষ্টিমুখ হোক স্বাস্থ্যকর, বাড়িতেই বানান মাখানা দিয়ে রসমালাই

Kolkata: মেট্রোর সিঁড়ি থেকে স্কুল শিক্ষক হাওয়ার স্বপ্ন দেখতে ব্যস্ত তৃতীয় শ্রেণীর আব্দুল নস্কর

Kolkata: মেট্রোর সিঁড়ি থেকে স্কুল শিক্ষক হাওয়ার স্বপ্ন দেখতে ব্যস্ত তৃতীয় শ্রেণীর আব্দুল নস্কর
আব্দুলের পড়ার টেবিল যখন মেট্রোর সিড়ি ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: দক্ষিণ কলকাতার ব্যস্ততম এক মেট্রো স্টেশনে প্রতিদিন নিত্য যাত্রীরা সাক্ষী থাকেন এক দৃশ্যের যা কবীর সুমনের একটি গানের লাইন মনে করিয়ে দেয় - “এ কিশোর পারবে কি এই বোঝা টানতে?” এখানে কিশোরটির নাম আব্দুল নস্কর; স্বপ্ন দেখে শিক্ষক হওয়ার। দক্ষিণ কলকাতার যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের আশুতোষ কলেজ লাগোয়া ১ নম্বর গেট হয়ে উঠেছে তাঁর পড়াশোনার জায়গা আর মেট্রোর সিঁড়ি তাঁর পড়ার টেবিল। প্রতিদিন সেখানেই বই-খাতা নিয়ে বসে তৃতীয় শ্রেণির পড়ুয়া আব্দুল। প্রতিকূল পরিস্থিতি সামলেই শিক্ষক হওয়ার স্বপ্ন নিজের মধ্যে বাঁচিয়ে রাখছে সে। আব্দুলের বাড়ি বারুইপুরে হলেও তাঁর বাবার দোকান হাজরাতে হওয়ায় কলকাতার বেলতলার একটি স্কুলে এখন সে পড়ছে। আব্দুলের বাবা শাহিফুল নস্করের স্টেশনের সামনের ফুটপাথেই ছোট একটি দোকান, যেখানে তিনি সকাল থেকে রাত অবধি চা-ডিম-পাউরুটি-ঘুঘনি বিক্রি করে কোনোরকম সংসার চালান।

রোজ ভোর চারটেয় বাবার সাথে সে চলে আসে কলকাতয়। তাঁর সারাদিনের পরিশ্রমের পর মেট্রোর ভিতরটা ঠান্ডা হওয়ায় সেখানেই একটু স্বস্তি খুঁজে পায় আব্দুল। তাই মেট্রোর সিঁড়িতেই ছড়া মুখস্থ করে। প্রিয় বিষয় বাংলা ও অংক তবে ইংরাজীতে ভীষণ ভয়। বই-খাতা নিয়ে বসে থাকা বছর সাত-আটের আব্দুলকে দেখে থমকে যায় ব্রাত্যজন। চারপাশে নিত্যযাত্রীদের ব্যস্ত আনাগোনা। কেউ স্টেশনে ঢুকছেন, কেউ বেরিয়ে যাচ্ছেন। সেই ভিড়ের মধ্যেই নিজের কাজ করে যাচ্ছে আব্দুল। ছবিটা অনেকটা কবীর সুমনের গানের মতোই “আকাশে ঘুড়ির ঝাঁক ছেলেটাকে ডাকছে”। অভাব তাকে মাটির সঙ্গে আটকে রেখেছে ঠিকই, কিন্তু তাঁর স্বপ্নের উড়ান চলছে। অভাব রয়েছে, প্রতিকূলতা রয়েছে, কিন্তু পড়াশোনা থামানোর ইচ্ছে নেই।

 ছোট বয়সেই জীবনের বাস্তবতার ভার সে বুঝতে শিখেছে। শিক্ষা তাকে এই সীমাবদ্ধতা পেরিয়ে অন্য এক জীবনের দিকে নিয়ে যেতে পারে বলে তাঁর দৃঢ় আত্মবিশ্বাস। আব্দুল বাচ্চাদের পড়ানোর জন্য শিক্ষক হতে চায়। শিক্ষক হলে নিজের পড়াশোনাটাও হবে, পাশাপাশি বাচ্চাদেরও পড়াতে পারবে। মেট্রো স্টেশনের পাশেই আশুতোষ কলেজ এবং নিত্যদিন কলেজ পড়ুয়াদের দেখে  আব্দুলেরও কলেজে যেতে ইচ্ছা করে। 

আব্দুলের বাবা তাঁর ছেলেকে কোনওভাবেই দোকানের কাজ করতে দেননা। তিনি নিজে খুব বেশি দূর পড়োশোনা করার সুযোগ পাননি তাই নিজের ছেলের ক্ষেত্রে কোনোভাবেই অভাব রাখতে চাননা। পাশাপাশি ইচ্ছা ছেলেকে ক্যারাটে শেখানোর তবে অভাবের জন্য কিছুটা সংশয় আছে। রাজ্যে একদিকে শিক্ষক নিয়োগে দুর্নীতি অন্যদিকে বহু সংখ্যক স্কুল বন্ধ হয়েগেছে। এই রুঢ় বাস্তবতার সামনে ছোট্টো আব্দুল এক টুকরো ‘সাহস’ হয়ে আমাদের স্বপ্নহীন জীবনকে আলো জোগায়। তাঁর স্বপ্নের ঘুড়ি সত্যিই হয়তো একদিন স্পর্শ করবে আকাশ।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
15 Views 0 Likes 0 Comments

Related News

Mahalaya: ইডেনের মহালয়া অনুষ্ঠানে থাকছেন না মোদী-শাহ,  রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই মূল অনুষ্ঠান
মহানগর

Mahalaya: ইডেনের মহালয়া অনুষ্ঠানে থাকছেন না মোদী-শাহ, রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর উপস্থ...

শারদোৎসবের আবহে মহালয়ার দিন কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত হতে চলা বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে নতুন সমীকরণ। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি থেকে আনুষ্ঠানিক বার্তা পাঠিয়ে নবান্নকে জানানো হয়েছে, পূর্বনির্ধারিত অত্যন্ত ব্যস্ত কর্মসূচির কারণেই কলকাতার এই মেগা অনুষ্ঠানে তাঁদের পক্ষে সশরীরে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না।

০৬ অক্টো ২০২৬, ০৩:৪৮ পিএম · 2 মিনিট
Samik Bhattacharya: 'পাঁচ গুণ বেশি ভোটে জিতব', নন্দীগ্রাম নিয়ে আশাবাদী শমীক
মহানগর

Samik Bhattacharya: 'পাঁচ গুণ বেশি ভোটে জিতব', নন্দীগ্রাম নিয়ে আশাবাদী শমীক

কলকাতা, নিউজ ডেস্ক: নন্দীগ্রামে পাঁচ গুন বেশি ভোটে উপনির্বাচনে জিততে চলেছি। শুধু তাই নয়, রেজিনগরেও আমরা বিপুল ভোটে জিতব। মঙ্গলবার এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। 

০৬ অক্টো ২০২৬, ১১:০১ এএম · 2 মিনিট
Koel Mallick: তৃণমূল ছেড়ে বিজেপিতে রঞ্জিত কন্যা, জানেন কোয়েলের শিক্ষাগত যোগ্যতা?
মহানগর

Koel Mallick: তৃণমূল ছেড়ে বিজেপিতে রঞ্জিত কন্যা, জানেন কোয়েলের শিক্ষাগত যোগ্যতা?

কলকাতা, নিউজ ডেস্ক: তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর নতুন করে খবরের শিরোনামে উঠে এসেছেন টলি অভিনেত্রী কোয়েল মল্লিক। টলিউডের জনপ্রিয় এই অভিনেত্রীকে ঘিরে এখন রাজনৈতিক মহলেও চলছে জোর চর্চা। অভিনয় জীবনে দীর্ঘ সময় ...

০৫ অক্টো ২০২৬, ০৯:৫৩ পিএম · 2 মিনিট
Mamata Banerjee: 'দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি', ১৫ দিনের মধ্যে দলত্যাগীদের ঘরে ফেরার ডাক মমতার
মহানগর

Mamata Banerjee: 'দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি', ১৫ দিনের মধ্যে দলত্যাগীদের ঘরে ফে...

ছাব্বিশের বিধানসভার নির্বাচনের পর ভাঙন ধরেছে তৃণমূলের অন্দরে। ভরাডুবির পর মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গ ছেড়েছেন একের পর এক বিধায়কেরা। শুধু তাই নয়, তৃণমূলের প্রতীক চিহ্ন হারিয়েছেন মমতা।

০৫ অক্টো ২০২৬, ০৬:১৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.