JAZZBAAT 24 BANGLA
০৮ অক্টো ২০২৬, ১০:৩৭ পিএম
Breaking
Mahalaya: দেবীপক্ষের শুরু! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই কাজগুলি... Travel: উৎসবের মরসুমে বেড়াতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন ভারতের এই ৫ জায়গা Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন Bangladesh Durga Puja: দেবীর আগমন ঘোটকে, গমন নৌকায়! ৫ দিনের ছুটিতে দুর্গোৎসবের প্রস্তুতিতে... Nayna Bandyopadhyay: মমতার হাত ছাড়ছেন নয়নাও? শাহের সাক্ষাৎ ঘিরে বাড়ছে জল্পনা AYUSH: AYUSH পড়ুয়াদের একাধিক দাবি, স্টাইপেন্ড বৃদ্ধি থেকে পরিকাঠামো—স্বাস্থ্য ভবনে বৈঠক Durga Puja Special Train: দুপুরের পর সব গ্যালপিং লোকালই দাঁড়াবে, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত... Monkey: রাম নাম শুনেই মহিলার কোলে উঠে আদর! রেস্তোরাঁয় বাঁদরের কাণ্ডে মুগ্ধ নেটপাড়া Mahalaya: দেবীপক্ষের শুরু! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই কাজগুলি... Travel: উৎসবের মরসুমে বেড়াতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন ভারতের এই ৫ জায়গা Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন Bangladesh Durga Puja: দেবীর আগমন ঘোটকে, গমন নৌকায়! ৫ দিনের ছুটিতে দুর্গোৎসবের প্রস্তুতিতে... Nayna Bandyopadhyay: মমতার হাত ছাড়ছেন নয়নাও? শাহের সাক্ষাৎ ঘিরে বাড়ছে জল্পনা AYUSH: AYUSH পড়ুয়াদের একাধিক দাবি, স্টাইপেন্ড বৃদ্ধি থেকে পরিকাঠামো—স্বাস্থ্য ভবনে বৈঠক Durga Puja Special Train: দুপুরের পর সব গ্যালপিং লোকালই দাঁড়াবে, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত... Monkey: রাম নাম শুনেই মহিলার কোলে উঠে আদর! রেস্তোরাঁয় বাঁদরের কাণ্ডে মুগ্ধ নেটপাড়া

অভিষেকের অ্যাকাউন্ট নিয়ে হাইকোর্টে বড় স্বস্তি, মুহূর্তে বদলে গেল পরিস্থিতি

অভিষেকের অ্যাকাউন্ট নিয়ে হাইকোর্টে বড় স্বস্তি, মুহূর্তে বদলে গেল পরিস্থিতি

JAZZBAAT 24 বাংলা ডেস্ক: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্রিজ হয়ে যাওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের সক্রিয় করে দেওয়ার নির্দেশের পর মামলাটির নিষ্পত্তি করল কলকাতা হাইকোর্ট। সোমবার এই মামলার শুনানিতে ব্যাঙ্কের তরফে আদালতকে জানানো হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টটি ইতিমধ্যেই অ্যাক্টিভ করা হয়েছে। ফলে তিনি ফের ওই অ্যাকাউন্টের মাধ্যমে ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন।

অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য আদালতে অভিযোগ করেছিলেন, বিদেশে চোখের চিকিৎসার জন্য যাওয়ার আগে কোনও উপযুক্ত নোটিস না দিয়েই তাঁর মক্কেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছিল। এরপরই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।

এর আগে মামলার শুনানিতে ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছিল, KYC আপডেট করার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আধার সংক্রান্ত তথ্য যাচাই করতে গিয়ে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকার বিষয়টি সামনে আসে। সেই কারণেই অ্যাকাউন্ট সংক্রান্ত পদক্ষেপ করা হয়েছিল বলে ব্যাঙ্কের দাবি। KYC আপডেটের জন্য অভিষেককে সশরীরে ব্যাঙ্কে যেতে হবে বলেও জানানো হয়েছিল।

তবে বিষয়টি নিয়ে শুনানির সময় বিচারপতি কৃষ্ণা রাও স্পষ্টভাবে জানান, কোনও ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁকে জানানো উচিত। বিচারপতির পর্যবেক্ষণ, “তিনি যেই হোন না কেন”, এই ধরনের সিদ্ধান্তের আগে ব্যাঙ্কের সংশ্লিষ্ট ব্যক্তিকে অবহিত করা প্রয়োজন।

এরপর আদালতের নির্দেশ অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের KYC সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তাঁর বাড়িতে গিয়ে KYC করার নির্দেশও দিয়েছিলেন বিচারপতি কৃষ্ণা রাও। সোমবার শুনানিতে ব্যাঙ্কের তরফে জানানো হয়, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হয়েছে এবং অ্যাকাউন্টটি পুনরায় চালু করে দেওয়া হয়েছে।

ব্যাঙ্কের আইনজীবী আদালতে জানান, অভিষেককে SMS-এর মাধ্যমে বিষয়টি জানানো হয়েছিল এবং অ্যাকাউন্ট ফ্রিজ করার ক্ষেত্রে ব্যাঙ্কের কোনও ইচ্ছাকৃত উদ্দেশ্য ছিল না।

অন্যদিকে, অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য মামলাটির নিষ্পত্তিতে সম্মতি জানালেও ব্যাঙ্কের আচরণের জন্য ‘হ্যারাসমেন্ট’-এর বিষয়টি তুলে ধরে টোকেন কস্ট চাপানোর আবেদন করেন। তিনি আরও অভিযোগ করেন, ব্যাঙ্ক অভিষেকের ছবি নেয়নি।

দুই পক্ষের বক্তব্য শোনার পর কলকাতা হাইকোর্ট মামলাটির নিষ্পত্তি করে। ফলে আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্রিজ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় হওয়ায় স্বস্তি ফিরেছে তাঁর পক্ষে।

48 Views 0 Likes 0 Comments

Related News

Nayna Bandyopadhyay: মমতার হাত ছাড়ছেন নয়নাও? শাহের সাক্ষাৎ ঘিরে বাড়ছে জল্পনা
মহানগর

Nayna Bandyopadhyay: মমতার হাত ছাড়ছেন নয়নাও? শাহের সাক্ষাৎ ঘিরে বাড়ছে জল্পনা

কলকাতা, নিউজ ডেস্ক: সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পর এবার তাঁর স্ত্রী তথা চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। খোদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। যদিও...

০৮ অক্টো ২০২৬, ০৮:১৭ পিএম · 1 মিনিট
AYUSH: AYUSH পড়ুয়াদের একাধিক দাবি, স্টাইপেন্ড বৃদ্ধি থেকে পরিকাঠামো—স্বাস্থ্য ভবনে বৈঠক
মহানগর

AYUSH: AYUSH পড়ুয়াদের একাধিক দাবি, স্টাইপেন্ড বৃদ্ধি থেকে পরিকাঠামো—স্বাস্থ্য ভব...

এই সমস্ত দাবিকে সামনে রেখেই বৃহস্পতিবার, ৮ অক্টোবর, স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার কথা ABVP-র একটি প্রতিনিধি দলের। দুপুর ২টায় প্রস্তাবিত এই বৈঠকে AYUSH কলেজগুলির বিভিন্ন সমস্যা এবং শিক্ষার পরিকাঠামো উন্নয়নের বিষয়গুলি তুলে ধরার কথা প্রতিনিধি দলের। একইসঙ্গে হাসপাতালগুলিতে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পর্যাপ্ত চিকিৎসক ও কর্মী নিয়োগের দাবিও জানানো হবে।

০৮ অক্টো ২০২৬, ০৭:৫৫ পিএম · 1 মিনিট
Durga Puja Special Train: দুপুরের পর সব গ্যালপিং লোকালই দাঁড়াবে, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলবে অতিরিক্ত ট্রেন
মহানগর

Durga Puja Special Train: দুপুরের পর সব গ্যালপিং লোকালই দাঁড়াবে, ষষ্ঠী থেকে দশমী...

কলকাতা: দুর্গাপুজোর ক’দিন কলকাতা যেন অন্য এক শহর। সকাল গড়াতেই রাস্তায় মানুষের ঢল, সন্ধ্যা নামলে ভিড় আরও ঘন। এক প্যান্ডেল থেকে আর এক প্যান্ডেলে ছুটতে ছুটতে রাত কখন যে ভোর হয়ে যায়, তার হিসাব থাকে না কারও। শহরের এই পুজো দ...

০৮ অক্টো ২০২৬, ০৭:৪৯ পিএম · 3 মিনিট
Kunal Ghosh: 'কর্মসূচি দেরি করাতেই কি চেষ্টা? মমতার দিল্লি সফর নিয়ে প্রশ্ন কুণালের
মহানগর

Kunal Ghosh: 'কর্মসূচি দেরি করাতেই কি চেষ্টা? মমতার দিল্লি সফর নিয়ে প্রশ্ন কুণালের

নিউজ ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লিগামী বিমান নির্ধারিত সময়ের তুলনায় বারবার পিছিয়ে যাওয়ায় প্রশ্ন তুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার উদ্দেশে এমনটাই বার...

০৮ অক্টো ২০২৬, ০৩:৪৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.