JAZZBAAT 24 BANGLA
০৯ অক্টো ২০২৬, ১১:২৮ পিএম
Breaking
দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম আজ বিশ্... ২৩ বছর বায়ুসেনাপ্রধানদের সঙ্গী! ‘IAF 1’ নম্বরের সেই মার্কিন গাড়ির ইতিহাস জানলে অবাক হবেন Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট বাংলার উপনির্বাচনে জয়ের পরেই রাহুলকে নিশানা অমিত শাহের! ‘মিথ্যা প্রচার’, নির্বাচন কমিশন ব... INDIA জোটের সাংসদদের সামনে বিস্ফোরক রাহুল গান্ধী, CEC বিতর্কে তপ্ত দিল্লি নাভি পিল্লাইকে ‘আমেরিকা-ইজরায়েলের ঘৃণাকারী’ বলে তোপ, কমিটিকেও আক্রমণ রাষ্ট্রপতি ভবন অভিযানের আগে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ বিরোধীদের Dhruv Rathee : মোদীকে কটাক্ষ দ্রুব রাঠির, চর্চায় ভিডিও দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম আজ বিশ্... ২৩ বছর বায়ুসেনাপ্রধানদের সঙ্গী! ‘IAF 1’ নম্বরের সেই মার্কিন গাড়ির ইতিহাস জানলে অবাক হবেন Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট বাংলার উপনির্বাচনে জয়ের পরেই রাহুলকে নিশানা অমিত শাহের! ‘মিথ্যা প্রচার’, নির্বাচন কমিশন ব... INDIA জোটের সাংসদদের সামনে বিস্ফোরক রাহুল গান্ধী, CEC বিতর্কে তপ্ত দিল্লি নাভি পিল্লাইকে ‘আমেরিকা-ইজরায়েলের ঘৃণাকারী’ বলে তোপ, কমিটিকেও আক্রমণ রাষ্ট্রপতি ভবন অভিযানের আগে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ বিরোধীদের Dhruv Rathee : মোদীকে কটাক্ষ দ্রুব রাঠির, চর্চায় ভিডিও

Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন

Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। ডার্বির রং সবুজ-মেরুন। এ যেন ছিল বদলার ম্যাচ। যেই আভাস আগেই পাওয়া গিয়েছিল মোহনবাগান কোচ প্যানোসের কথায়। যে এবারের ডার্বিটা প্রেস্টিজ ফাইট। মাঠে যেন সেই প্রতিছবিই দেখা গেল। লাল-হলুদের ডিফেন্সে কার্যত একের পর এক আক্রমণ চালান দ্রাদ্রিজ , ছাংতেরা। সেই ফলই দেখা গেল মাচের রেজাল্টে। শিল্ড ফাইনালে ডার্বির ফলাফল ১-০ গোলে জয় মোহনবাগানের। সবুজ-মেরুনের হয়ে গোল যেজকোভিচের। কলকাতা লিগ জয়ের পর শিল্ড চ্যাম্পিয়ন সবুজ-মেরুন।

ম্যাচের ফলাফল এরকম হলেও, ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় আন্তোনিও লোপেজ হাবাসের দল। ম্যাচের ৫ মিনিটের মাথায় সুযোগ চলে আসে লাল-হলুদের সামনে। সুযোগ নষ্ট করেন এডমুন্ড। এরপর পাল্টা আক্রমণে ঝাঁপায় প্যানোসের দল।  তিনকাঠি লক্ষ্য করে শট নেন এরউইন। যদিও তা বাঁচিয়ে দেন লাল-হলুদ গোলরক্ষক লাচেংপা। এরপর ফের সুযোগ চলে আসে সবুজ-মেরুনের সামনে। এবার ছাংতে। ম্যাচের ২২ মিনিটে হেড মেহতাব সিং-এর। এরপর ম্যাচের ৩৫ মিনিটে ফের সুযোগ চলে আসে ছাংতের সামনে। তবে এবারও তা বাঁচিয়ে দেন লাচেংপা । তবে এরপরই গোল পেয়ে যায় মোহনবাগান। বাগানের হয়ে গোল জেজকোভিচের। কার্যত ডিফেন্সের ভুলেই গোল হজম করে হাবাসের দল। ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে সবুজ-মেরুন।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণের দাপট দেখায় প্যানোসের দল। শুরুতেই একা গোলরক্ষক পেয়ে যান সাহাল। তবে অফসাইডে জালে জড়িয়ে পড়েন তিনি। তবে এরপরই পাল্টা আক্রমণে যায় লাল-হলুদ। কর্নার থেকে সুযোগ আসে হাবাসের দলের সামনে। রশিদের কর্নার হেড দেন জেলস্কি। ম্যাচের ৫৫ মিনিটে জোরালো শট নেব জেলস্কি। তবে পাল্টা শট ছাংতের। এরপর ম্যাচে জোড়া বদল আনেন হাবাস। সন্দীপ মান্ডি, বিপিন সিংকে তুলে একে লোবা এবং পিভি বিষ্ণুকে নামান তিনি। এরপর ম্যাচের ৬৬ মিনিটে সাহালকে তুলে মনবীরকে নামান প্যানোস। এরপর আক্রমণের ঝাঁজ বাড়ায় বাগান শিবির। ইস্টবেঙ্গলের সেকেন্ড পোস্ট লক্ষ্য করে শট নেন ছাংতে। তবে এবারও বাঁচিয়ে দেন লাল-হলুদ গোলরক্ষক। এরপর ম্যাচ ড্র-এর জন্য বেশ আক্রমণে জাপায় লোবা, বিষ্ণুরা। তবে কাজের কাজ কিছু হল না।

170 Views 0 Likes 0 Comments

Related News

কলকাতায় খেলতে আসছেন বিশ্বকাপের তারকা গোলকিপার ভোজিনহা?
ময়দান

কলকাতায় খেলতে আসছেন বিশ্বকাপের তারকা গোলকিপার ভোজিনহা?

আন্তর্জাতিক ফুটবলের তারকাদের ভারতে নিয়ে আসার ক্ষেত্রে শতদ্রু দত্তের নাম আগেও আলোচনায় এসেছে। লিওনেল মেসিকে কলকাতায় আনার উদ্যোগের পাশাপাশি এমিলিয়ানো মার্তিনেজ এবং রেনে হিগিতার মতো গোলকিপারদেরও ভারতে নিয়ে এসেছেন তিনি। এবার ভোজিনহার সঙ্গে সাক্ষাতের পর নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

০৯ অক্টো ২০২৬, ০৪:৩৭ পিএম · 2 মিনিট
সমীরের গোলে শিল্ড জয় মোহনবাগানের, ফাইনালে লাল-হলুদের বড় ধাক্কা!
ময়দান

সমীরের গোলে শিল্ড জয় মোহনবাগানের, ফাইনালে লাল-হলুদের বড় ধাক্কা!

স্পোর্টস ডেস্ক: আইএসএল শুরুর আগে কলকাতা ফুটবলে সবুজ-মেরুনের দাপট! চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে আইএফএ শিল্ড জিতে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ফাইনালে জয়ের নায়ক সমীর জেলকোভিচ। তাঁর করা একমাত্র গোলেই ট্রফি...

০৯ অক্টো ২০২৬, ০১:০০ পিএম · 2 মিনিট
Lionel Messi: মেসির বিদায়ে আবেগঘন রোনাল্ডো! ‘চিরকাল মনে রাখার মতো ইতিহাস’, শেষ হল এক যুগ
ময়দান

Lionel Messi: মেসির বিদায়ে আবেগঘন রোনাল্ডো! ‘চিরকাল মনে রাখার মতো ইতিহাস’, শেষ হল...

নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলার পর তাঁর বিদায়ঘন মুহূর্তে আবেগঘন বার্তা দিলেন দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী এবং ফুটবল বিশ্বের আর এক কিংবদন্তি ক্র...

০৮ অক্টো ২০২৬, ১২:২১ পিএম · 2 মিনিট
IFA Shield: আগামীকাল আইএফএ শিল্ড ফাইনাল, ৯০ মিনিটেই জয় চাইছেন লাল-হলুদ কোচ
ময়দান

IFA Shield: আগামীকাল আইএফএ শিল্ড ফাইনাল, ৯০ মিনিটেই জয় চাইছেন লাল-হলুদ কোচ

নিউজ ডেস্ক: আগামীকাল আইএফএ শিল্ড ফাইনাল । যুবভারতীতে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান । আর সেই ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে এই ম্যাচের গুরুত্ব নিয়ে মুখ খুললেন লাল-হলুদ কোচ আন্তোনিও লোপেজ হাবাস। মরশুমের শুরুতে ডুর...

০৭ অক্টো ২০২৬, ০৭:৩৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.