JAZZBAAT 24 BANGLA
০৬ অক্টো ২০২৬, ০১:১৭ এএম
Breaking
Nobel prize 2026: চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর... Koel Mallick: তৃণমূল ছেড়ে বিজেপিতে রঞ্জিত কন্যা, জানেন কোয়েলের শিক্ষাগত যোগ্যতা? Puja Safety: ভিড় থেকে ডিজে, মণ্ডপে মণ্ডপে পুলিশের কড়া বার্তা Supreme Court: শীর্ষ আদালতে তিন নতুন মুখ,বাড়ল বিচারপতির সংখ্যা FulharRiver: ফারাক্কাকে পাশ কাটিয়ে ফুলহারে মিশতে পারে গঙ্গা, বিপদে কলকাতা বন্দরের ভবিষ্যৎ Flight Service: ৯ আসন থেকে ৭২,কোচবিহারে নতুন আশার আলো IFA Shield: পিছিয়ে পড়ে ৭ গোল! লাল-হলুদ দাপটে ফাইনালে ফের কলকাতা ডার্বি BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য Nobel prize 2026: চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর... Koel Mallick: তৃণমূল ছেড়ে বিজেপিতে রঞ্জিত কন্যা, জানেন কোয়েলের শিক্ষাগত যোগ্যতা? Puja Safety: ভিড় থেকে ডিজে, মণ্ডপে মণ্ডপে পুলিশের কড়া বার্তা Supreme Court: শীর্ষ আদালতে তিন নতুন মুখ,বাড়ল বিচারপতির সংখ্যা FulharRiver: ফারাক্কাকে পাশ কাটিয়ে ফুলহারে মিশতে পারে গঙ্গা, বিপদে কলকাতা বন্দরের ভবিষ্যৎ Flight Service: ৯ আসন থেকে ৭২,কোচবিহারে নতুন আশার আলো IFA Shield: পিছিয়ে পড়ে ৭ গোল! লাল-হলুদ দাপটে ফাইনালে ফের কলকাতা ডার্বি BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য

১৬ মামলার চাপে বড় স্বস্তি অভিষেকের, বাকি ৮টির শুনানি কবে?

১৬ মামলার চাপে বড় স্বস্তি অভিষেকের, বাকি ৮টির শুনানি কবে?

কলকাতা, স্নিগ্ধা চৌধুরী: কলকাতা হাই কোর্ট থেকে আরও তিনটি মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচ পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের আদালত এই নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত ওই তিন মামলায় অভিষেকের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। এর ফলে এখনও পর্যন্ত মোট আটটি মামলায় আদালতের রক্ষাকবচ পেলেন তিনি।

অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর এবং রবীন্দ্রনগর থানায় জমি সংক্রান্ত অনিয়ম এবং সেবাশ্রয় স্বাস্থ্যকেন্দ্রের আয়োজন ঘিরে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হয়েছিল। ওই মামলাগুলির ভিত্তিতেই শুক্রবার আদালতের দ্বারস্থ হন অভিষেক। শুনানির পর তিনটি মামলাতেই তাঁকে আপাতত সুরক্ষা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল সরকারের পতনের পর অভিষেকের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে এসেছে। তাঁর সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে সেবাশ্রয় কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই কর্মসূচি ঘিরেও একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। পাশাপাশি জমি সংক্রান্ত বিষয়েও তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

বর্তমানে অভিষেকের বিরুদ্ধে মোট ১৬টি এফআইআর রয়েছে বলে আদালতে জানানো হয়েছে। শুক্রবারের তিনটি মামলাকে ধরলে আটটি মামলায় তিনি অন্তর্বর্তী রক্ষাকবচ পেলেন। অর্থাৎ এখনও আটটি মামলায় তাঁর কোনও রক্ষাকবচ নেই। ওই মামলাগুলির শুনানি আগামী ২৫ অগস্ট হওয়ার কথা। সেগুলিও কলকাতা হাই কোর্টে বিচারাধীন।

পুলিশের দায়ের করা এফআইআরগুলিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেক। তাঁর দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা করা হচ্ছে। যদিও অভিযোগকারীদের বক্তব্য, তৃণমূল ক্ষমতায় থাকাকালীন তাঁরা অনেক বিষয়ে প্রকাশ্যে অভিযোগ জানানোর সুযোগ বা সাহস পাননি। সরকার বদলের পর সেই অভিযোগগুলিই সামনে আসছে।

এদিকে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক। শীর্ষ আদালত তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে। তবে তাঁর ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ ওঠায় বিদেশযাত্রা নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। এর মধ্যেই শুক্রবার আরও তিনটি মামলায় হাই কোর্টের রক্ষাকবচ পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ওই তিন মামলার পরবর্তী শুনানি ৭ সেপ্টেম্বর।

43 Views 0 Likes 0 Comments

Related News

Puja Safety: ভিড় থেকে ডিজে, মণ্ডপে মণ্ডপে পুলিশের কড়া বার্তা
রাজ্য

Puja Safety: ভিড় থেকে ডিজে, মণ্ডপে মণ্ডপে পুলিশের কড়া বার্তা

পুজোর প্রাক্কালে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার-সহ একাধিক পুলিশ আধিকারিক বিভিন্ন পুজোমণ্ডপ পরিদর্শন করেন।

০৫ অক্টো ২০২৬, ০৯:৪২ পিএম · 2 মিনিট
Flight Service: ৯ আসন থেকে ৭২,কোচবিহারে নতুন আশার আলো
রাজ্য

Flight Service: ৯ আসন থেকে ৭২,কোচবিহারে নতুন আশার আলো

কেন্দ্রের 'উড়ান' প্রকল্পের আওতায় রাজ্যে নতুন করে চারটি বিমানবন্দর তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই উদ্যোগেরই অংশ হিসেবে সোমবার নবান্নের সভা ঘরে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সঙ্গে রাজ্য সরকারের চুক্তি স্বাক্ষর হয়েছে।

০৫ অক্টো ২০২৬, ০৭:৫৪ পিএম · 2 মিনিট
BombRecovery :  মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য
রাজ্য

BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত কাঠালবেরিয়া গ্রাম পঞ্চায়েতের খেড়িয়া বিহারী মোড় এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মাছ চাষের পুকুরের পাশে থাকা একটি ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে চারটি তাজা বোমা। ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

০৫ অক্টো ২০২৬, ০৬:৫৪ পিএম · 2 মিনিট
FireSafety : নার্সিংহোমে অগ্নিনিরাপত্তা খতিয়ে দেখতে দমকলের অভিযান, মিলল খামতি
রাজ্য

FireSafety : নার্সিংহোমে অগ্নিনিরাপত্তা খতিয়ে দেখতে দমকলের অভিযান, মিলল খামতি

সোমবার জলপাইগুড়ি শহরের বজরাপাড়া, রাজবাড়িপাড়া এবং থানা মোড় সংলগ্ন তিনটি বেসরকারি নার্সিংহোমে যান জলপাইগুড়ি দমকল বিভাগের আধিকারিকেরা। মূলত নার্সিংহোম গুলিতে অগ্নিকাণ্ড মোকাবিলায় কি ধরনের ব্যবস্থা রয়েছে, তা সরেজমিনে খতিয়ে দেখতেই এই অভিযান হয়েছে বলে জানা গিয়েছে। পরিদর্শনের সময় শুধুমাত্র অগ্নিনির্বাপন যন্ত্র রয়েছে কি না, তা দেখেই থেমে থাকেননি দমকল আধিকারিকেরা।

০৫ অক্টো ২০২৬, ০৫:১৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.