JAZZBAAT 24 BANGLA
১৪ অক্টো ২০২৬, ০৬:১১ এএম
Breaking
CoinSavings: ১০ টাকার কয়েন জমিয়ে তিন বছরে ১.২৩ লাখ! সঞ্চয়ের জোরে হোন্ডা অ্যাক্টিভা কিনল... AFC Cup: ঘরের মাঠে এগিয়ে থেকেও হার ইস্টবেঙ্গলের, আল শোর্তার কাছে হারলো ২-৩ গোলে Murugan: দাক্ষিণাত্যে বিজেপির সংগঠন মজবুত করার লক্ষ্য, কেন্দ্রীয় মন্ত্রিত্ব ও রাজ্যসভা থেক... Mamata Banerjee: মমতার বাড়ির সামনে ছুরি দিয়ে হামলার চেষ্টা! লিখিত অভিযোগ কালীঘাট তৃণমূলে... Suvendu Adhikari: পুজোর উদ্বোধনের ফাঁকে দিল্লি সফরে মুখ্যমন্ত্রী, জল্পনা শুরু রাজনৈতিক মহল... Cancer: বদলাচ্ছে খাদ্যাভ্যাস, বাড়ছে পেটের রোগ, কোলন ক্যানসার শনাক্তে ভরসা এআই Anaya Bangar: নেটে ব্যাট হাতে ঝড় অনয়ার, পুরুষ বোলারদের বিরুদ্ধে হাঁকালেন একের পর এক ছক্কা Makhi Janata Party: CJI-এর মন্তব্য ঘিরে ৭২ ঘণ্টায় ভাইরাল, CJP-র সঙ্গে হাত মেলানোর উদ্যোগ CoinSavings: ১০ টাকার কয়েন জমিয়ে তিন বছরে ১.২৩ লাখ! সঞ্চয়ের জোরে হোন্ডা অ্যাক্টিভা কিনল... AFC Cup: ঘরের মাঠে এগিয়ে থেকেও হার ইস্টবেঙ্গলের, আল শোর্তার কাছে হারলো ২-৩ গোলে Murugan: দাক্ষিণাত্যে বিজেপির সংগঠন মজবুত করার লক্ষ্য, কেন্দ্রীয় মন্ত্রিত্ব ও রাজ্যসভা থেক... Mamata Banerjee: মমতার বাড়ির সামনে ছুরি দিয়ে হামলার চেষ্টা! লিখিত অভিযোগ কালীঘাট তৃণমূলে... Suvendu Adhikari: পুজোর উদ্বোধনের ফাঁকে দিল্লি সফরে মুখ্যমন্ত্রী, জল্পনা শুরু রাজনৈতিক মহল... Cancer: বদলাচ্ছে খাদ্যাভ্যাস, বাড়ছে পেটের রোগ, কোলন ক্যানসার শনাক্তে ভরসা এআই Anaya Bangar: নেটে ব্যাট হাতে ঝড় অনয়ার, পুরুষ বোলারদের বিরুদ্ধে হাঁকালেন একের পর এক ছক্কা Makhi Janata Party: CJI-এর মন্তব্য ঘিরে ৭২ ঘণ্টায় ভাইরাল, CJP-র সঙ্গে হাত মেলানোর উদ্যোগ

জোর করে ক্যামাক স্ট্রিটের অফিসের দু’টি ফ্লোর দখল, অভিযোগ মালিকপক্ষের

জোর করে ক্যামাক স্ট্রিটের অফিসের দু’টি ফ্লোর দখল, অভিযোগ মালিকপক্ষের

কলকাতা, নিউজ ডেস্ক: ফের বিতর্কে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস। এবার জোর করে অফিসের বিল্ডিংয়ের দু’টি ফ্লোর দখল করে রাখার অভিযোগ তুললেন মালিকপক্ষ। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই অংশ দখলে রাখা হয়েছে বলে দাবি তাঁদের আইনজীবীর।

আইনজীবীর দাবি, ২০২০ সালে ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের বাড়ির মালিক রমা দেবী গোয়েঙ্কার সঙ্গে তৃণমূল যুব কংগ্রেসের একটি চুক্তি হয়। কিন্তু, চুক্তির লিসে যে যে শর্ত ছিল তা মানা হয়নি বলে অভিযোগ মালিকের। অভিযোগ, প্রভাব খাটিয়ে বিল্ডিংয়ের দু’টি ফ্লোর জোর করে দখলে রাখা হয়েছিল। ওই দু’টি ফ্লোরের বিষয়ে বারবার মালিকপক্ষের তরফে ‘সিসি’ অর্থাৎ কমপ্লিশন সার্টিফিকেটের জন্য বলা হয়েছিল। ওই চুক্তিতে সই করেছিলেন জেলবন্দি তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। 

শুধু তাই নয়, বাড়ির মালিকপক্ষকে না জানিয়ে বিল্ডিংয়ে বিলবোর্ড লাগানো হয়েছিল বলেও অভিযোগ উঠেছে। সেই বিলবোর্ডকে কেন্দ্র করেই নতুন তৈরি হয়েছে বিতর্ক। 

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ বেশ কয়েকজন পুরকর্মী এবং পুলিশ আধিকারিক অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছন। অভিযোগ, অবৈধভাবে ওই বিলবোর্ড লাগানো হয়েছে। তবে তা মানতে চাননি ডায়মন্ড হারবারের সাংসদ। তাঁরা পার্টি অফিসের ভিতর প্রবেশ করতে চান। কিন্তু বাধা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈধ নোটিশ দেখাতে না পারার অভিযোগ তুলে সরব হন অভিষেক। ফলে সেখান থেকে চলে যেতে হয় ওই পুর আধিকারিককে। পরে তারা পুলিশ ফোর্স নিয়ে আবার ফিরে আসে। ক্যামাক স্ট্রিটের বাউন্সার ও নিরাপত্তারক্ষীদের সরিয়ে সটান ভিতরে ঢুকে যায় পুলিশ। তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 

অভিষেকের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাঁর দফতরের বিলবোর্ড সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর দাবি, ওই এলাকায় একাধিক বিলবোর্ড রয়েছে, কিন্তু শুধুমাত্র তাঁর দফতরের বোর্ডই সরানোর চেষ্টা করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরসভা ও পুলিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ইতিমধ্যে, ক্যামাক স্ট্রিটের ঘটনায় মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রথমে ১৩ জনকে গ্রেফতার হয়। শুক্রবার তৌফিক নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের দুষ্কৃতীদমন শাখা। পুলিশের অভিযোগ, অশান্তিতে তাঁর ভূমিকা ছিল।

51 Views 0 Likes 0 Comments

Related News

Mamata Banerjee: মমতার বাড়ির সামনে ছুরি দিয়ে হামলার চেষ্টা! লিখিত অভিযোগ কালীঘাট তৃণমূলের
মহানগর

Mamata Banerjee: মমতার বাড়ির সামনে ছুরি দিয়ে হামলার চেষ্টা! লিখিত অভিযোগ কালীঘাট...

কলকাতা, নিউজ ডেস্ক: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টার  অভিযোগ। এমনই অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। কালীঘাট তৃণমূলের নেতা ও কর্মীরা ওই তরুণীকে পাকড়াও করে ফে...

১৩ অক্টো ২০২৬, ০৯:১৮ পিএম · 1 মিনিট
Suvendu Adhikari: পুজোর উদ্বোধনের ফাঁকে দিল্লি সফরে মুখ্যমন্ত্রী, জল্পনা শুরু রাজনৈতিক মহলে
মহানগর

Suvendu Adhikari: পুজোর উদ্বোধনের ফাঁকে দিল্লি সফরে মুখ্যমন্ত্রী, জল্পনা শুরু রাজন...

নিউজ ডেস্ক: বাংলাজুড়ে পুজোর আমেজ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় মেতে উঠেছে গোটা পশ্চিমবঙ্গ। চারদিকে ঢাকের আওয়াজ, শিউলি ফুলের গন্ধ আর ঝলমলে আলোকসজ্জায় সেজে উঠেছে প্রতিটি পথঘাট। দুর্গাপুজোর উদ্বোধনে ব্যস্ততার মধ্যেই ম...

১৩ অক্টো ২০২৬, ০৮:০০ পিএম · 2 মিনিট
Calcutta High court: আদালতের নিষেধাজ্ঞা, তবু ৫৪ কোটির সম্পত্তি উধাও!
মহানগর

Calcutta High court: আদালতের নিষেধাজ্ঞা, তবু ৫৪ কোটির সম্পত্তি উধাও!

কলকাতা: আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কীভাবে হাতবদল হল কোটি কোটি টাকার সম্পত্তি? চিটফান্ড সংস্থা ভিবজিওর মামলায় এই প্রশ্ন ঘিরেই নতুন করে তীব্র চাঞ্চল্য ছড়াল। আদালতের নির্দেশে গঠিত কমিটির হেফাজতে থাকা সম্পত্তি বেআইনিভ...

১৩ অক্টো ২০২৬, ০৭:২৯ পিএম · 2 মিনিট
Arjun Singh: দুর্গাপুজোয় নারী নিরাপত্তায় বিশেষ নজর, পুলিশকে নির্দেশ অর্জুন সিংয়ের
মহানগর

Arjun Singh: দুর্গাপুজোয় নারী নিরাপত্তায় বিশেষ নজর, পুলিশকে নির্দেশ অর্জুন সিংয়ের

নিউজ ডেস্ক: দেবীপক্ষ শুরু হতেই বড় পদক্ষেপ! উৎসবের মরশুমে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য কড়া বার্তা দিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। ইতিমধ্যে, দুর্গাপুজোর ভিড়ে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এক...

১৩ অক্টো ২০২৬, ০৫:০১ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.