JAZZBAAT 24 BANGLA
২০ সেপ্টে ২০২৬, ১০:২২ পিএম
Breaking
মহিলা ফুটবলের দাপট, জমজমাট ‘CIL Cup 2026’, উন্নয়নের আশ্বাস মন্ত্রীর প্রতীক হারানোর পর এবার বিতর্কে জোড়াফুলের নকশাও গাড়ির ভিতরেই জীবন্ত দগ্ধ নিউরোসার্জন বন্ধু নেই, পরিবারেও দূরত্ব, NRI-র আক্ষেপ আডবাণী থেকে জয়শঙ্কর, SIR নোটিসের তালিকায় রয়েছে আর কারা? সৌরভের সঙ্গে জিতুর উত্তপ্ত তর্ক! পক্ষপাতিত্বের অভিযোগ 'বিগ বস'-এর মঞ্চে? যৌন হেনস্থার অভিযোগে ডায়মন্ড হারবারে ধৃত শিক্ষক, চাঞ্চল্য ঘর ভাসে, ফসল ডোবে, পিঠে সন্তান নিয়ে জল ঠেলেন মা, প্রতি বর্ষায় বন্যার একই ছবি বিহারে মহিলা ফুটবলের দাপট, জমজমাট ‘CIL Cup 2026’, উন্নয়নের আশ্বাস মন্ত্রীর প্রতীক হারানোর পর এবার বিতর্কে জোড়াফুলের নকশাও গাড়ির ভিতরেই জীবন্ত দগ্ধ নিউরোসার্জন বন্ধু নেই, পরিবারেও দূরত্ব, NRI-র আক্ষেপ আডবাণী থেকে জয়শঙ্কর, SIR নোটিসের তালিকায় রয়েছে আর কারা? সৌরভের সঙ্গে জিতুর উত্তপ্ত তর্ক! পক্ষপাতিত্বের অভিযোগ 'বিগ বস'-এর মঞ্চে? যৌন হেনস্থার অভিযোগে ডায়মন্ড হারবারে ধৃত শিক্ষক, চাঞ্চল্য ঘর ভাসে, ফসল ডোবে, পিঠে সন্তান নিয়ে জল ঠেলেন মা, প্রতি বর্ষায় বন্যার একই ছবি বিহারে

বিদেশযাত্রায় আপাতত অনুমতি নেই অভিষেকের, আগে এসএসকেএমে চোখের পরীক্ষা

বিদেশযাত্রায় আপাতত অনুমতি নেই অভিষেকের, আগে এসএসকেএমে চোখের পরীক্ষা

চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে আপাতত তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দিল না আদালত। বুধবার মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগে কলকাতার এসএসকেএম হাসপাতালে চোখের পরীক্ষা করাতে হবে অভিষেককে।

আদালতের নির্দেশ অনুযায়ী, বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগে যেতে হবে অভিষেককে। সেখানে চক্ষু বিভাগের প্রধানের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হবে। ওই বোর্ড অভিষেকের চোখের সমস্যা এবং তাঁর প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে মতামত দেবে। শুক্রবার সেই মেডিক্যাল রিপোর্ট আদালতে জমা দেওয়ার কথা।

অভিষেকের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলের দীর্ঘদিন ধরেই আমেরিকায় চোখের চিকিৎসা চলছে। সেই চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখতেই বিদেশে যাওয়ার অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু রাজ্যের তরফে বিদেশযাত্রার বিরোধিতা করা হয়েছে। অভিষেকের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে আদালতে জানানো হয়। বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হলে তদন্তের কাজে সমস্যা তৈরি হতে পারে বলেও সওয়াল করে রাজ্য।

এর আগে গত ২০ জুলাই মামলার শুনানিতে হাই কোর্ট জানতে চেয়েছিল, কলকাতার কোনও চক্ষু হাসপাতাল থেকে অভিষেক চিকিৎসা বা পরামর্শ নিয়েছেন কি না। আদালতের পর্যবেক্ষণ ছিল, বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তা রয়েছে কি না, তা আগে কলকাতার বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত থেকে স্পষ্ট হওয়া প্রয়োজন।

হাই কোর্ট জানিয়েছিল, এসএসকেএমের বিশেষজ্ঞরা যদি মনে করেন যে অভিষেকের চোখের সমস্যার চিকিৎসা কলকাতায় সম্ভব নয় এবং বিদেশে চিকিৎসা করানো জরুরি, সেক্ষেত্রে সেই মেডিক্যাল মতামতকে গুরুত্ব দেওয়া হবে।

এর পরেই অভিষেক এই বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ মামলাটি ফের হাই কোর্টেই পাঠিয়ে দেয়। ফলে এখন এসএসকেএমের মেডিক্যাল রিপোর্টের দিকেই নজর রয়েছে।

শুক্রবার মেডিক্যাল বোর্ডের রিপোর্ট আদালতে জমা পড়ার পর অভিষেকের বিদেশযাত্রা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত হতে পারে। আপাতত আদালতের নির্দেশ অনুযায়ী, বিদেশে যাওয়ার আগে কলকাতাতেই চোখের চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা করাতে হবে তাঁকে।

53 Views 0 Likes 0 Comments

Related News

প্রতীক হারানোর পর এবার বিতর্কে জোড়াফুলের নকশাও
মহানগর

প্রতীক হারানোর পর এবার বিতর্কে জোড়াফুলের নকশাও

কলকাতা: একটি ফুলের নকশা। সেই নকশা থেকেই তৈরি হয়েছিল বাংলার রাজনীতির অন্যতম পরিচিত নির্বাচনী প্রতীক—ঘাসের উপর জোড়া ফুল। প্রায় 28 বছর পর সেই প্রতীকের নেপথ্যে নিজের ভূমিকার দাবি তুলে নতুন বিতর্ক উস্কে দিলেন শিল্পী সোমনাথ চ...

২০ সেপ্টে ২০২৬, ০৮:০১ পিএম · 3 মিনিট
পুজোর আগেই কলকাতায় তসলিমা নাসরিন, মহাজাতি সদনে বিশেষ অনুষ্ঠান
মহানগর

পুজোর আগেই কলকাতায় তসলিমা নাসরিন, মহাজাতি সদনে বিশেষ অনুষ্ঠান

নিউজ ডেস্ক: ফের কলকাতায় আসছেন লেখিকা তসলিমা নাসরিন। আগামী ৮ অক্টোবর শহরে পা রাখার কথা তাঁর। এবার কলকাতায় তাঁর উপস্থিতিকে ঘিরে বিশেষ সাংস্কৃতিক আয়োজন হল ‘শিকল ভাঙার গল্প’। মহাজাতি সদনে এই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তু...

২০ সেপ্টে ২০২৬, ০৬:৫২ পিএম · 2 মিনিট
তারাতলা গুদাম বিপর্যয়ে একাধিক গাফিলতি, ৭ জনের নামে চার্জশিট পেশ
মহানগর

তারাতলা গুদাম বিপর্যয়ে একাধিক গাফিলতি, ৭ জনের নামে চার্জশিট পেশ

নিউজ ডেস্ক: অবশেষে তারাতলা গোডাউন বিপর্যয়ে চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে প্রায় দু’হাজার পাতার চার্জশিট জমা দেয় কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল। পুলিশ সূত্রে দাবি, গুদাম তৈরির ক্ষেত্রে একাধিক স্তর...

২০ সেপ্টে ২০২৬, ০৪:০৮ পিএম · 2 মিনিট
মমতাকে কটাক্ষ হিমন্তের
মহানগর

মমতাকে কটাক্ষ হিমন্তের

কলকাতা: তৃণমূলের দলীয় নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তের পর পশ্চিমবঙ্গে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে। এবার নতুন প্রতীক ‘ফুটবল খেলোয়াড়’ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন অসমের মুখ্যমন্ত...

২০ সেপ্টে ২০২৬, ০৩:৫৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.