JAZZBAAT 24 BANGLA
২২ সেপ্টে ২০২৬, ০৫:১২ এএম
Breaking
অনলাইন প্রতারণা রুখতে নার্সিং কর্মীদের ‘সাইবার পাঠ’ ডিজের বিকট আওয়াজহীন গণেশ বিসর্জন, ভক্তির সুরে গণপতি বাপ্পাকে বিদায় কোঙ্কণের মানুষদের ১১ বছর পর আমেরিকায় যাচ্ছেন শি জিনপিং, নজরে ট্রাম্পের সঙ্গে বৈঠক জলকষ্টে নাজেহাল, জমা জলে অতিষ্ঠ ৩৫ নম্বর ওয়ার্ড টেবিল টেনিসে ডবল হ্যাটট্রিক! পাকিস্তানকে ৩-০ হারিয়ে এশিয়ান গেমসের প্রি-কোয়ার্টারে ভারত তোর্সার তীব্র স্রোতে ভাঙন, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি ৭ দিনে ৫ ব্রাইডাল বুকিং, ভাইরাল মেকআপ আর্টিস্টের আয়ের হিসাব বারবার দফতরে গিয়েও মেলেনি সমাধান, মিলল না অন্নপূর্ণা অনলাইন প্রতারণা রুখতে নার্সিং কর্মীদের ‘সাইবার পাঠ’ ডিজের বিকট আওয়াজহীন গণেশ বিসর্জন, ভক্তির সুরে গণপতি বাপ্পাকে বিদায় কোঙ্কণের মানুষদের ১১ বছর পর আমেরিকায় যাচ্ছেন শি জিনপিং, নজরে ট্রাম্পের সঙ্গে বৈঠক জলকষ্টে নাজেহাল, জমা জলে অতিষ্ঠ ৩৫ নম্বর ওয়ার্ড টেবিল টেনিসে ডবল হ্যাটট্রিক! পাকিস্তানকে ৩-০ হারিয়ে এশিয়ান গেমসের প্রি-কোয়ার্টারে ভারত তোর্সার তীব্র স্রোতে ভাঙন, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি ৭ দিনে ৫ ব্রাইডাল বুকিং, ভাইরাল মেকআপ আর্টিস্টের আয়ের হিসাব বারবার দফতরে গিয়েও মেলেনি সমাধান, মিলল না অন্নপূর্ণা

শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে সরব, ছাত্র আন্দোলনে এবিভিপি'র 'পূর্ণ সংহতি'

শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে সরব, ছাত্র আন্দোলনে এবিভিপি'র 'পূর্ণ সংহতি'

সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা 'নিট' (NEET) বিতর্কের আবহে এবার বিজেপি ও অ-বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে একের পর এক প্রশ্ন ফাঁসের ঘটনা নিয়ে সরব হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ-র (আরএসএস) ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ(এবিভিপি)। 

গত ১লা এবং ২রা আগস্ট কেরলের এর্নাকুলমে আয়োজিত সংগঠনের কেন্দ্রীয় কার্যসমিতির বৈঠকে এই বিষয়ে বিশদ আলোচনা হয়। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে এবিভিপি জানিয়েছে, ঝাড়খণ্ড, বিহার, কর্ণাটকের পাবলিক সার্ভিস কমিশন এবং পঞ্জাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে চলা ছাত্র-আন্দোলনের প্রতি তারা পূর্ণ সংহতি প্রকাশ করছে।

​সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বীরেন্দ্র সিংহ সোলাঙ্কি প্রশ্ন ফাঁসের ঘটনা তুলে ধরে স্পষ্ট জানান, “চার রাজ্যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা দেশের সামগ্রিক পরীক্ষা ব্যবস্থার উপর গুরুতর প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দিয়েছে। একটি সম্পূর্ণ নিরপেক্ষ এবং স্বচ্ছ পরীক্ষা-ব্যবস্থা পাওয়া দেশের প্রতিটি পড়ুয়ার মৌলিক অধিকার।” এই সংকট নিরসনে ও দুর্নীতি রোধে, নিট-কাণ্ডের পর গঠিত উচ্চস্তরীয় কমিটির কাছে এবিভিপির পক্ষ থেকে শীঘ্রই বিস্তারিত সুপারিশ ও প্রস্তাব জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

​পাশাপাশি, শিক্ষা প্রাঙ্গণে দেশাত্মবোধের ভাবধারা প্রসারিত করতে দুটি বড় কর্মসূচির ঘোষণা করেছে এবিভিপি। সারা দেশ জুড়ে আয়োজিত হতে চলেছে ‘ক্যাম্পাস থেকে ক্যাম্পাসে বন্দে মাতরম্’ এবং সাধারণ মানুষের সঙ্গে সংযোগ বাড়াতে ‘এক গ্রাম,এক তিরঙ্গা’ কর্মসূচি। একদিকে পরীক্ষা ব্যবস্থার আমূল সংস্কার এবং অন্যদিকে জাতীয়তাবাদী প্রচার--এই জোড়া লক্ষ্যকে সামনে রেখে নতুন করে আন্দোলনে নামছে সংগঠনটি।

39 Views 0 Likes 0 Comments

Related News

ডিজের বিকট আওয়াজহীন গণেশ বিসর্জন, ভক্তির সুরে গণপতি বাপ্পাকে বিদায় কোঙ্কণের মানুষদের
দেশ

ডিজের বিকট আওয়াজহীন গণেশ বিসর্জন, ভক্তির সুরে গণপতি বাপ্পাকে বিদায় কোঙ্কণের মানুষদ...

নিউজ ডেস্ক: চারপাশে যখন চড়া বিটের ডিজে আর কানফাটানো বক্সের তাণ্ডবই গণেশোৎসবের চেনা ছবি হয়ে উঠেছে, ঠিক তখনই উল্টো স্রোতে হেঁটে এক অপূর্ব মাটির টান দেখাল পশ্চিম উপকূলের কোঙ্কণ।আধুনিকতার চাকচিক্য কিংবা দেখনদারি নয়, স্রেফ বু...

২১ সেপ্টে ২০২৬, ১০:২৪ পিএম · 1 মিনিট
৭ দিনে ৫ ব্রাইডাল বুকিং, ভাইরাল মেকআপ আর্টিস্টের আয়ের হিসাব
দেশ

৭ দিনে ৫ ব্রাইডাল বুকিং, ভাইরাল মেকআপ আর্টিস্টের আয়ের হিসাব

নিউজ ডেস্ক: অবিশ্বাস্য! মাত্র সাত দিনে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা আয়।  পাঁচটি ব্রাইডাল বুকিং থেকে এই টাকা উপার্জন করেছেন বলে দাবি করেছেন দিল্লির একজন মেকআপ আর্টিস্ট মোমিনার। সোশ্যাল মিডিয়ায় নিজের এক সপ্তাহের কাজের হিসা...

২১ সেপ্টে ২০২৬, ০৯:০৯ পিএম · 2 মিনিট
নিজের প্রাণের পরোয়া না করে কুয়োয় ঝাঁপ, অসহায় কুকুরকে বাঁচিয়ে প্রশংসায় যুবক
দেশ

নিজের প্রাণের পরোয়া না করে কুয়োয় ঝাঁপ, অসহায় কুকুরকে বাঁচিয়ে প্রশংসায় যুবক

নিউজ ডেস্ক: চারপাশে যখন মানুষের স্বার্থপরতা আর নিষ্ঠুরতার খবরই বেশি চোখে পড়ে, তখন এমন কিছু দৃশ্য সামনে আসে যা নিঃশব্দে মনে করিয়ে দেয় পৃথিবীতে এখনও সহমর্মিতা ফুরিয়ে যায়নি। নিজের পোষ্য নয়, কোনো চেনা পরিচয়ও নেই, স্রেফ একটি ...

২১ সেপ্টে ২০২৬, ০৮:৩০ পিএম · 2 মিনিট
৫ মাসে রফতানি প্রায় ৪০% বাড়ল, নেপথ্যে AI-র দৌড়
দেশ

৫ মাসে রফতানি প্রায় ৪০% বাড়ল, নেপথ্যে AI-র দৌড়

নয়াদিল্লি: চিন থেকে ভারতে পণ্য আসে বিপুল পরিমাণে। মোবাইল থেকে ইলেকট্রনিক্স, যন্ত্রাংশ থেকে শিল্পসামগ্রী—দীর্ঘদিন ধরেই দুই দেশের বাণিজ্যের ভারটা এক দিকে হেলে। কিন্তু এ বার সেই ছবির একটি অংশে বদলের ইঙ্গিত। চিনের বাজারে বাড...

২১ সেপ্টে ২০২৬, ০৭:৫৯ পিএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.