JAZZBAAT 24 BANGLA
২১ নভে ২০২৬, ০৫:৩৩ পিএম
Breaking
বাণিজ্য থেকে প্রতিরক্ষা, একাধিক ক্ষেত্রে বড় সমঝোতা? জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বুলগেরিয়ার বি... Mohun Bagan: ডার্বির আগে মিগুয়েলকে নিয়ে সতর্ক বাগান, চার্চিলের বিরুদ্ধে ফিরছেন ম্যাকলারেন Bilkis Bano Case: ‘বিলকিসকে কিছুই গোপন করা হয়নি!’ জামিন বিতর্কে বিস্ফোরক দাবি সাজাপ্রাপ্তদ... Rahul Gandhi: বিষমদে একাধিক মৃত্যু মণিপুরে! বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক রাহুল গা... Nagercoil Murder Case: ৬ ঘণ্টার মধ্যেই ধর্ষণ-খুনে অভিযুক্তকে গ্রেফতার পুলিশের Pakistan: ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ! এক পোস্টেই মৃত্যুদন্ড, যাবজ্জীবন ও ২৫ বছরের জেলের... Bangladesh: বেতন বৃদ্ধির দাবিতে ফের উত্তাল বাংলাদেশ, পুলিশের সঙ্গে সংঘর্ষ পোশাকশ্রমিকদের,... Bangladesh Politics‌: নড়াইলের হিংসা নিয়ে তারেক জিয়াকে কাঠগড়ায় তুললেন তসলিমা, কী অভিযোগ? বাণিজ্য থেকে প্রতিরক্ষা, একাধিক ক্ষেত্রে বড় সমঝোতা? জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বুলগেরিয়ার বি... Mohun Bagan: ডার্বির আগে মিগুয়েলকে নিয়ে সতর্ক বাগান, চার্চিলের বিরুদ্ধে ফিরছেন ম্যাকলারেন Bilkis Bano Case: ‘বিলকিসকে কিছুই গোপন করা হয়নি!’ জামিন বিতর্কে বিস্ফোরক দাবি সাজাপ্রাপ্তদ... Rahul Gandhi: বিষমদে একাধিক মৃত্যু মণিপুরে! বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক রাহুল গা... Nagercoil Murder Case: ৬ ঘণ্টার মধ্যেই ধর্ষণ-খুনে অভিযুক্তকে গ্রেফতার পুলিশের Pakistan: ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ! এক পোস্টেই মৃত্যুদন্ড, যাবজ্জীবন ও ২৫ বছরের জেলের... Bangladesh: বেতন বৃদ্ধির দাবিতে ফের উত্তাল বাংলাদেশ, পুলিশের সঙ্গে সংঘর্ষ পোশাকশ্রমিকদের,... Bangladesh Politics‌: নড়াইলের হিংসা নিয়ে তারেক জিয়াকে কাঠগড়ায় তুললেন তসলিমা, কী অভিযোগ?

‘ফুটপাথ সংসার পাতার জায়গা নয়’, কড়া বার্তা অগ্নিমিত্রার!

‘ফুটপাথ সংসার পাতার জায়গা নয়’, কড়া বার্তা অগ্নিমিত্রার!

রবিবার ছুটির দিন হলেও শহর পরিদর্শনে ব্যস্ত পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এইদিন সকালে ল্যান্সডাউন বাজার পরিদর্শনে গিয়ে ফুটপাথ দখল করে দোকান বসানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন ভবানীপুর থানার পুলিশ এবং পুরসভার আধিকারিকেরা।

বাজারের বিভিন্ন দোকান ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন মন্ত্রী। ফুটপাথের অংশ জুড়ে দোকান, ত্রিপল ও অন্যান্য সামগ্রী রাখা দেখে দোকানিদের দ্রুত জায়গা খালি করার নির্দেশ দেন তিনি। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, পথচারীদের চলাচলের জন্য ফুটপাথের অন্তত দুই-তৃতীয়াংশ জায়গা ছেড়ে দিতে হবে।

পরিদর্শনের সময় এক দোকানিকে ফুটপাথ দখল করে ত্রিপল টাঙিয়ে খাট-বিছানা রাখার বিষয়ে প্রশ্ন করেন তিনি। ওই দোকানিকে উদ্দেশ্য করে তার বক্তব্য, 'রাজ্য সামলানোর দায়িত্ব কি একা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর? আপনাদের দায়িত্ব নেই! আপনি কার অনুমতিতে ফুটপাথে দোকান বসিয়ে ছাউনি দিয়েছেন? কাকে টাকা দিয়েছেন?  ১৫ বছর ধরে আপনাকে কেউ বারণ করল না? খাট-বিছানা আছে, ত্রিপল টাঙানো, এটা সংসার পাতার জায়গা নয়। সংসার পাততে হয়, দোকান কিনুন। অসুবিধা নেই, আমরা দোকান দিয়ে দিচ্ছি। কিন্তু ফুটপাথ দখল করে এটা করা যাবে না। আপনি এগুলি খুলে নিন। ফুটপাথ দিয়ে লোক যাবে। তারপর যেটুকু জায়গা বাঁচবে, তাতে দোকান করুন।' দোকানিদের নিজেদের জিনিসপত্র সরিয়ে নেওয়ার জন্য দুই দিনের ডেডলাইন দেওয়া হয়েছে।

এদিকে, দীর্ঘদিন ধরে ল্যান্সডাউন মার্কেটের সম্প্রসারণের পরিকল্পনা আটকে রয়েছে। পুরমন্ত্রী অগ্নিমিতা পাল জানিয়েছেন, বাজারটি বড় করে তৈরি করার উদ্যোগ নেওয়া হবে। তবে, তার আগে ফুটপাথের দখল সরিয়ে বাজারকে আরও সুশৃংখল তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

29 Views 0 Likes 0 Comments

Related News

Rice Price Hike: বাজারে চালের দামে আগুন! মাত্র ৩-৪ দিনে কেজিতে ৫-৬ টাকা বৃদ্ধি
মহানগর

Rice Price Hike: বাজারে চালের দামে আগুন! মাত্র ৩-৪ দিনে কেজিতে ৫-৬ টাকা বৃদ্ধি

কলকাতা: আলু, পেঁয়াজ, আনাজপাতি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব জিনিসের দামই ঊর্ধ্বমুখী। তার উপর এবার ভাতের থালাতেও টান পড়ার আশঙ্কা। মাত্র ৩-৪ দিনের ব্যবধানে পশ্চিমবঙ্গের খুচরো বাজারে প্রায় সব ধরনের চালের দাম কেজিতে...

২১ নভে ২০২৬, ০৪:২০ পিএম · 4 মিনিট
'কোনও দিন দেখিনি', জিরো এফআইআর নিয়ে বিস্ফোরক ব্রাত্য বসু
মহানগর

'কোনও দিন দেখিনি', জিরো এফআইআর নিয়ে বিস্ফোরক ব্রাত্য বসু

নিউজ ডেস্ক: ব্রাত্য বসু ও ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে দায়ের হওয়া জিরো এফআইআর ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এবার এই বিতর্কে মুখ খুললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অভিযোগকারিণীদের সঙ্গে তাঁর কোনও পরিচয় নেই বলেই দাবি ব্র...

২১ নভে ২০২৬, ০৩:৩৯ পিএম · 1 মিনিট
Jitendra Tiwari: কলেজে ভর্তি হলেই ছাত্রীদের অ্যাকাউন্টে ৫০ হাজার! প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষে কত টাকা দেবে সরকার?
মহানগর

Jitendra Tiwari: কলেজে ভর্তি হলেই ছাত্রীদের অ্যাকাউন্টে ৫০ হাজার! প্রথম, দ্বিতীয় ও...

নিউজ ডেস্ক: উচ্চশিক্ষায় মেয়েদের উৎসাহিত করতে বড় আর্থিক সহায়তার ঘোষণা। কলেজে স্নাতক স্তরে ভর্তি হলেই ছাত্রীরা তিন বছরে মোট ৫০ হাজার টাকা সরকারি অনুদান পাবেন বলে জানালেন বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। শুক্রবার পাণ্ডবেশ্...

২১ নভে ২০২৬, ০৩:২৮ পিএম · 2 মিনিট
সরিষাকাণ্ডের পরেই বড়সড় রদবদল! ডায়মন্ড হারবারের IC-কে সরিয়ে পাঠানো হল পূর্ব মেদিনীপুরে
মহানগর

সরিষাকাণ্ডের পরেই বড়সড় রদবদল! ডায়মন্ড হারবারের IC-কে সরিয়ে পাঠানো হল পূর্ব মেদিন...

নিউজ ডেস্ক: ডায়মন্ড হারবার থানার আইসি পদে বড়সড় রদবদল। সরিয়ে দেওয়া হল আইসি প্রসেনজিৎ করকে। তাঁকে পূর্ব মেদিনীপুরের ডিআইবি ইন্সপেক্টর পদে বদলি করা হয়েছে। অন্যদিকে, ডায়মন্ড হারবার থানার নতুন আইসি হিসেবে দায়িত্ব নিতে চলেছে...

২১ নভে ২০২৬, ০২:৫৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.