JAZZBAAT 24 BANGLA
২১ সেপ্টে ২০২৬, ০২:০৮ এএম
Breaking
বিএসইসির আনোয়ারুল ইসলামকে ঘিরে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি ১০০০ বছরের ‘ভবিষ্যৎ পরীক্ষা’য় বিজ্ঞানীদের চমকপ্রদ উত্তর মানুষের মতো সেলুনে বসে ম্যাসাজ, সেলুনে বানরের আয়েশ দেখে তাজ্জব নেটদুনিয়া বাইক পড়ে একদিকে, যুবকের দেহ অন্যদিকে,‌ ঘনীভূত হচ্ছে রহস্য! মহাকাশ থেকে ডন পেটিটের ক্যামেরায় ধরা পড়ল অবিশ্বাস্য দৃশ্য শুধু ভিটামিন C নয়, ত্বকের জেল্লা ধরে রাখতে নজর দিন এই উপাদানেও সাঁতারে নয়া নজির ভারতের, দেশকে গর্বিত করলেন ঋষভ দোকান বন্ধের সময় হামলা, CCTV-তে ধরা পড়ল ছবি,আহত ৫ বিএসইসির আনোয়ারুল ইসলামকে ঘিরে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি ১০০০ বছরের ‘ভবিষ্যৎ পরীক্ষা’য় বিজ্ঞানীদের চমকপ্রদ উত্তর মানুষের মতো সেলুনে বসে ম্যাসাজ, সেলুনে বানরের আয়েশ দেখে তাজ্জব নেটদুনিয়া বাইক পড়ে একদিকে, যুবকের দেহ অন্যদিকে,‌ ঘনীভূত হচ্ছে রহস্য! মহাকাশ থেকে ডন পেটিটের ক্যামেরায় ধরা পড়ল অবিশ্বাস্য দৃশ্য শুধু ভিটামিন C নয়, ত্বকের জেল্লা ধরে রাখতে নজর দিন এই উপাদানেও সাঁতারে নয়া নজির ভারতের, দেশকে গর্বিত করলেন ঋষভ দোকান বন্ধের সময় হামলা, CCTV-তে ধরা পড়ল ছবি,আহত ৫

রোহিত-বিরাটের পাশে রাহানে, অবসর নিয়ে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন ক্রিকেটারের

রোহিত-বিরাটের পাশে রাহানে, অবসর নিয়ে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন ক্রিকেটারের

দীর্ঘ অপেক্ষাতেও ডাক পাননি জাতীয় দলে। সেইসঙ্গে ঘরে বসে দিনের পর দিন দেখে যেতে হয়েছে দলের হার। তাই অবসর নিয়েই বোমা ফাটালেন অজিঙ্কা রাহানে। নিজের অবসরের জন্য পরোক্ষভাবে হেড কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক প্রধান অজিত আগরকারকেই দায়ী করলেন তিনি। পাশাপাশি বিরাট কোহলি এবং রোহিত শর্মার পাশেও দাঁড়িয়েছেন ২০২০-২১ এর বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতকে ঐতিহাসিক জয় এনে দেওয়া অধিনায়ক।

সম্প্রতি একটি পডকাস্টে রাহানে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, টেস্ট ক্রিকেটে অভিজ্ঞতার কোনও বিকল্প নেই। তাঁর মতে, একটি সফল টেস্ট দলে অন্তত ৭-৮ জন সিনিয়র ক্রিকেটার থাকা উচিত। দু-তিন জন তরুণকে নিয়ে দল গড়া যায়। কিন্তু উল্টো পথে হাঁটলে ধারাবাহিক সাফল্য পাওয়া কঠিন। রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো অভিজ্ঞদের যথাযথ সম্মান না দেওয়াই সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেটের বড় ভুল বলেও ইঙ্গিত দিয়েছেন রাহানে।

পরিষ্কার ভাষায় তিনি জানিয়েছেন, "সিনিয়রদের সম্মান করুন। কারণ ওরা সেই সম্মানের যোগ্য।" এই প্রসঙ্গে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের উদাহরণও টেনেছেন তিনি। বলেন, "অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা কিংবা নিউজিল্যান্ডের মতো দল এখনও অভিজ্ঞ ক্রিকেটারদের উপরই ভরসা রাখে। সেই কারণেই কঠিন পরিস্থিতিতেও তারা লড়াই করে ফল পায়। কিন্তু আমরা তা করিনি।" 

রাহানে আরও বলেন, টেস্ট এবং এক দিনের ক্রিকেটে চরিত্র, মানসিক দৃঢ়তা ও চাপ সামলানোর ক্ষমতাই আসল সম্পদ। কিন্তু সাম্প্রতিক ভারতীয় দলে সেই বৈশিষ্ট্যের অভাব চোখে পড়ছে। কারও নাম না করলেও এই ব্যর্থতার দায় নেতৃত্ব এবং নির্বাচকদেরই নিতে হবে বলে দাবি করেছেন রাহানে।

গম্ভীর-আগরকর জুটি দায়িত্ব নেওয়ার পর থেকেই তরুণদের দিকে ঝোঁক বেড়েছে বলে অভিযোগ ক্রিকেট মহলের একাংশের। এর মধ্যেই লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত, কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিন। দীর্ঘ দিন সুযোগের অপেক্ষায় থেকেও উপেক্ষিত চেতেশ্বর পুজারা ও মহম্মদ শামির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

সেই তালিকায় সর্বশেষ সংযোজন রাহানে নিজে। সরাসরি কারও বিরুদ্ধে অভিযোগ না তুললেও, সুযোগ না পেয়ে অবসর নেওয়ার আক্ষেপের মধ্য দিয়ে ভারতীয় ক্রিকেটের বর্তমান নীতি নিয়েই প্রশ্ন তুলে দিলেন এই অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার।

14 Views 0 Likes 0 Comments

Related News

সাঁতারে নয়া নজির ভারতের, দেশকে গর্বিত করলেন ঋষভ
ময়দান

সাঁতারে নয়া নজির ভারতের, দেশকে গর্বিত করলেন ঋষভ

স্পোর্টস ডেস্ক: সাঁতারে নতুন ইতিহাস গড়ল ভারত। এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টের ফাইনালে উঠে নজির গড়েছেন ভারতীয় সাঁতারু ঋষভ দাস। রবিবার ফাইনালে অবশ্য ৫৪.৭৭ সেকেন্ড সময় নিয়ে ষষ্ঠ স্থানে শেষ করেন ত...

২০ সেপ্টে ২০২৬, ১০:৫২ পিএম · 2 মিনিট
একাই ৪টি গোল দিলপ্রীতের, শুরুর দিনেই ইন্দোনেশিয়াকে ১৩-১ ওড়াল ভারত
ময়দান

একাই ৪টি গোল দিলপ্রীতের, শুরুর দিনেই ইন্দোনেশিয়াকে ১৩-১ ওড়াল ভারত

স্পোর্টস ডেস্ক: আগের বার এসেছিল সোনা। জাপানের বুকে চলতি এশিয়ান গেমসের মঞ্চে অভিযানটাও শুরু হল একেবারে চ্যাম্পিয়নদের স্টাইলেই। পুরুষদের হকিতে ইন্দোনেশিয়াকে ১৩-১ গোলে উড়িয়ে দিল ভারত। রবিবার পুল ‘এ’-র প্রথম ম্যাচে শুরু...

২০ সেপ্টে ২০২৬, ০৩:৫৭ পিএম · 2 মিনিট
শেফালির দুরন্ত শতরানে ফাইনালে ভারত, এশিয়া কাপের পুনরাবৃত্তিতে লড়াই হবে সোনার
ময়দান

শেফালির দুরন্ত শতরানে ফাইনালে ভারত, এশিয়া কাপের পুনরাবৃত্তিতে লড়াই হবে সোনার

স্পোর্টস ডেস্ক: ঠিক যেন সদ্যসমাপ্ত এশিয়া কাপের পুনরাবৃত্তি। মাত্র দিন কয়েক আগেই বাংলাদেশকে সেমিফাইনালে হারিয়ে এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল ভারতীয় মহিলা ব্রিগেড। রবিবার শেফালি ভার্মার দুরন্ত শতরানের ...

২০ সেপ্টে ২০২৬, ০২:২০ পিএম · 2 মিনিট
চোট সত্ত্বেও ছাড়েননি লড়াইয়ের মঞ্চ, পদক না জিতলেও মন জিতে নিলেন ভারতের কুইমসি
ময়দান

চোট সত্ত্বেও ছাড়েননি লড়াইয়ের মঞ্চ, পদক না জিতলেও মন জিতে নিলেন ভারতের কুইমসি

স্পোর্টস ডেস্ক: পদক এল না। তবে টেকবল নামের ইভেন্টটিকে ভারতের ক্রীড়ামঞ্চে পরিচিত করে দেওয়ার কাজটা করে দিলেন কুইমসি ডি’সুজা। রবিবার ভারতের হয়ে এশিয়ান গেমসে টেকবলের দুটি ইভেন্টেই ব্রোঞ্জের লড়াইয়ে নেমেছিলেন তিনি। মহিলাদে...

২০ সেপ্টে ২০২৬, ০১:১১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.