JAZZBAAT 24 BANGLA
২৮ অক্টো ২০২৬, ১০:৩২ পিএম
Breaking
আইআইটি-খড়গপুর তৈরি হচ্ছে 'ফিজিক্যাল এআই' স্কুল, বরাদ্দ ৩৫ কোটি টাকা Basanti: হোগল নদীর বাঁধ ভেঙে বিপত্তি, বাসন্তীতে গৃহহীন বহু পরিবার Suvendu Adhikari: 'উনি একা তো খাননি, মমতারও ভাগ থাকতে পারে,' ইন্দ্রনীল সেনের গ্রেফতারি নিয়... Rahul Gandhi: টাটাকে 'অপরাধমূলকভাবে ধ্বংস করা হচ্ছে', মোদী-শাহকে কড়া তোপ রাহুলের Mid Air Attack : আকাশপথে ভয়াবহ সংকট, সাহসিকতার স্বীকৃতি পেলেন ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেন NaseeruddinShah: ‘গর্বের সঙ্গে বলছি, আমি বুদ্ধিবৃত্তিক নকশাল’, ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ি... Indranil Sen: ইডির দফতর থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন TrainAccident: স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, মৃত বেড়ে ৪৬, চলছে উদ্ধারকাজ আইআইটি-খড়গপুর তৈরি হচ্ছে 'ফিজিক্যাল এআই' স্কুল, বরাদ্দ ৩৫ কোটি টাকা Basanti: হোগল নদীর বাঁধ ভেঙে বিপত্তি, বাসন্তীতে গৃহহীন বহু পরিবার Suvendu Adhikari: 'উনি একা তো খাননি, মমতারও ভাগ থাকতে পারে,' ইন্দ্রনীল সেনের গ্রেফতারি নিয়... Rahul Gandhi: টাটাকে 'অপরাধমূলকভাবে ধ্বংস করা হচ্ছে', মোদী-শাহকে কড়া তোপ রাহুলের Mid Air Attack : আকাশপথে ভয়াবহ সংকট, সাহসিকতার স্বীকৃতি পেলেন ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেন NaseeruddinShah: ‘গর্বের সঙ্গে বলছি, আমি বুদ্ধিবৃত্তিক নকশাল’, ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ি... Indranil Sen: ইডির দফতর থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন TrainAccident: স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, মৃত বেড়ে ৪৬, চলছে উদ্ধারকাজ

উত্তরবঙ্গ সফরে সীমান্ত নিরাপত্তায় জোর শাহের, চিকেনস নেক নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা

উত্তরবঙ্গ সফরে সীমান্ত নিরাপত্তায় জোর শাহের, চিকেনস নেক নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা

রাজ্যে বিজেপি সরকার গঠনের পর প্রথম উত্তরবঙ্গ সফরেই সীমান্ত নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পায় শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা।

প্রশাসন সূত্রের খবর, বৈঠকে উত্তরবঙ্গের সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রুখতে নজরদারি আরও জোরদার করার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি গুন্ডাদমন আইন, জন্ম ও মৃত্যু নথির ডিজিটাইজ়েশন, অবৈধ ভোটার চিহ্নিতকরণ এবং আধার কার্ড সংক্রান্ত বিষয়ও আলোচনায় উঠে আসে। বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার বিজেপি জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা।

শুক্রবার রাতে বায়ুসেনার বিশেষ বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন অমিত শাহ। তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর বিএসএফের কদমতলা সদর দফতরে রাত্রিযাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

শনিবার সকালে ভারত-বাংলাদেশ সীমান্তের ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার জামুড়িয়া ভিটা, সন্ন্যাসীকাঁটা সহ একাধিক সীমান্ত এলাকা পরিদর্শন করেন শাহ। পরে শিলিগুড়ির জুমাগাছ বিএসএফ বর্ডার আউটপোস্টে গিয়ে জওয়ানদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি বিএসএফের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করেন তিনি।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বৈঠকে বিশেষভাবে উঠে আসে নকল পরিচয়পত্র ব্যবহার করে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের প্রসঙ্গ। সেই কারণেই জন্ম-মৃত্যুর নথি ডিজিটাইজ়েশন এবং পরিচয়পত্র যাচাইয়ের প্রক্রিয়া আরও কঠোর করার ওপর জোর দেওয়া হয়েছে।

45 Views 0 Likes 0 Comments

Related News

আইআইটি-খড়গপুর তৈরি হচ্ছে 'ফিজিক্যাল এআই' স্কুল, বরাদ্দ ৩৫ কোটি টাকা
রাজ্য

আইআইটি-খড়গপুর তৈরি হচ্ছে 'ফিজিক্যাল এআই' স্কুল, বরাদ্দ ৩৫ কোটি টাকা

নিউজ ডেস্ক: এআই গবেষণায় বড় পদক্ষেপ! কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-কে পদার্থবিদ্যা, ইঞ্জিনিয়ারিং এবং জীববিজ্ঞানের সঙ্গে যুক্ত করে গবেষণার নতুন দিগন্ত খুলতে উদ্যোগী IIT খড়্গপুর। এই লক্ষ্যেই প্রতিষ্ঠানে তৈরি হতে চলেছে ‘বেঞ্...

২৮ অক্টো ২০২৬, ১০:০৪ পিএম · 2 মিনিট
Basanti: হোগল নদীর বাঁধ ভেঙে বিপত্তি, বাসন্তীতে গৃহহীন বহু পরিবার
রাজ্য

Basanti: হোগল নদীর বাঁধ ভেঙে বিপত্তি, বাসন্তীতে গৃহহীন বহু পরিবার

ফের নদী বাঁধ ভেঙে ভয়াবহ বিপর্যয় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। গভীর রাতে হোগল নদীর বাঁধ ভেঙে নদীগর্ভে তলিয়ে গেল প্রায় ১০ থেকে ১২টি বসতবাড়ি বলে অভিযোগ এলাকাবাসীর, গৃহহীন হয়ে পড়েছেন বহু পরিবার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে বাসন্তী থানার অন্তর্গত বাসন্তী গ্রাম পঞ্চায়েতের রাধাবল্লভপুর সংলগ্ন সজোনতলা এলাকায়

২৮ অক্টো ২০২৬, ০৮:৩৫ পিএম · 2 মিনিট
Wild Bison :লোকালয়ের কাছে বাইসনের হদিশ, সতর্ক বন দফতর
রাজ্য

Wild Bison :লোকালয়ের কাছে বাইসনের হদিশ, সতর্ক বন দফতর

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার জঙ্গলে একটি বাইসনকে দেখতে পাওয়া গিয়েছে। জঙ্গলে বাইসনের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক তৈরি হয়।

২৮ অক্টো ২০২৬, ০৩:৩৪ পিএম · 2 মিনিট
Patharpratima Crocodile : লোকালয়ের রাস্তায় বিশাল কুমির, তৎপর বন দফতর
রাজ্য

Patharpratima Crocodile : লোকালয়ের রাস্তায় বিশাল কুমির, তৎপর বন দফতর

ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের দূর্বা চটি স্কুল মোড় এলাকার। সেখানে রাস্তার ওপর দিয়ে একটি কুমিরকে হেঁটে যেতে দেখা যায়। কুমিরটির রাস্তা পার হওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করেন কেউ কেউ। পরে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর তারপর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা। জনবহুল রাস্তার ওপর এভাবে কুমিরের উপস্থিতি স্বাভাবিকভাবেই স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করে।

২৮ অক্টো ২০২৬, ০২:০৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.