কলকাতা, নিউজ ডেস্ক: সেপ্টেম্বর মাসে 'অন্নপূর্ণা যোজনা'-র টাকা কবে ঢুবকে অ্যাকাউন্টে? এই বিষয় নিয়ে জল্পনার মাঝেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, জানিয়ে দেওয়া হয়েছে দিনক্ষণও। সোমবার নবান্ন সভাঘরে এক অনুষ্ঠান থেকে এই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। তাই সেদিন রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে। ওই দিনটি রাজ্যজুড়ে 'অন্নপূর্ণা দিবস' হিসেবেও পালিত হবে। একইসঙ্গে নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির করে অন্নপূর্ণা যোজনা-সহ বিভিন্ন সামাজিক প্রকল্পে নতুন করে আবেদনের সুযোগ দেওয়া হবে। সেখানে অন্নপূর্ণা যোজনা ছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পে নতুন করে আবেদন করার সুযোগ মিলবে।
পাশাপাশি, অন্নপূর্ণা যোজনা নিয়ে সরাসরি জানাতে অভিযোগ পারবেন। তার জন্য চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। রাজ্য সরকারের হেল্পলাইন নম্বর: ৮২৮২০৮২৮২০। সোম থেকে শনি, সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত এই নম্বরে ফোন করে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন উপভোক্তারা। এছাড়া ইমেইলের মাধ্যমেও জানানো যেতে পারে অভিযোগ। এছাড়া সরকারকে মেল করতে পারেন asap@wb.gov.in-এ।
অন্নপূর্ণা যোজনায় যোগ্য হয়েও টাকা না পাওয়ার অভিযোগ ইতিমধ্যেই সামনে এসেছে। বিভিন্ন জায়গায় বঞ্চিত উপভোক্তাদের ক্ষোভ-বিক্ষোভও দেখা যাচ্ছে। অন্যদিকে, যাঁদের নাম যাচাই প্রক্রিয়ায় যোগ্য হিসেবে চূড়ান্ত হয়েছে, তাঁদের অনেকেই আগের মাসের প্রথম দিকেই পেয়েছিলেন। অগাস্ট মাসের টাকা অবশ্য ১৭ তারিখ থেকে ধাপে ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছিল। সেই কারণে সেপ্টেম্বরের টাকা ঠিক কবে থেকে ঢুকবে, তা নিয়ে চিন্তায় ছিলেন উপভোক্তারা। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সমস্ত জল্পনার অবসান ঘটে।