JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১১:৪০ এএম
Breaking
তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের

অস্ট্রেলিয়ায় মোদীর নিরাপত্তায় গলদ! হোটেলের ভেতরেই ঘটল এই ঘটনা

অস্ট্রেলিয়ায় মোদীর নিরাপত্তায় গলদ! হোটেলের ভেতরেই ঘটল এই ঘটনা

অস্ট্রেলিয়া সফরে গিয়ে একের পর এক মেগা-সিদ্ধন্ত নিয়েছেন নরেন্দ্র মোদি। কিন্তু এর মাঝেও নিরাপত্তা সংক্রান্ত অস্বস্তি পিছু ছাড়ল না ভারতের প্রধানমন্ত্রীর। মেলবোর্নে যে হোটেলে তিনি রয়েছেন, সেখানে নিরাপত্তা বলয় ভেঙে ঢুকে পড়েন এক বিক্ষোভকারী যুবক। হোটেলের ভিতরে প্রবেশ করেই তিনি অভিবাসন নীতির বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। যদিও নিরাপত্তারক্ষীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই যুবককে হোটেল চত্বর থেকে সরিয়ে দেয়। তবুও এই ঘটনাকে ঘিরে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই বিক্ষোভকারী অস্ট্রেলিয়ার অভিবাসন নীতির বিরোধী একটি গোষ্ঠীর সঙ্গে যুক্ত। তিনি হোটেলে ঢুকে ভারতীয় অভিবাসন এবং অস্ট্রেলিয়ার অভিবাসন নীতির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পরে নিরাপত্তারক্ষীরা তাঁকে আটক করে বাইরে নিয়ে যান। এদিকে, ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, হুগো লেনন নামে ওই বিক্ষোভকারী প্রধানমন্ত্রী মোদীকে লক্ষ্য করে চিৎকার করছেন। সেই সময় মোদী হোটেলের লবিতে লাল গালিচা দিয়ে প্রবেশ করছিলেন। লবি সংলগ্ন দোতলার বারান্দা থেকে তিনি স্লোগান দিতে শুরু করেন।

পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লেননকে ঘিরে ফেলে এবং তাঁকে বারান্দা থেকে সরিয়ে নিয়ে যায়। তবে কীভাবে তিনি জানতে পারলেন প্রধানমন্ত্রী ঠিক কোন হোটেলে রয়েছেন, কিংবা তিনি প্রধানমন্ত্রীর কতটা কাছাকাছি পৌঁছতে পেরেছিলেন—এই বিষয়ে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার পুলিশ কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের দাবি, কয়েকজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অনলাইনে প্রধানমন্ত্রী মোদীর সফরসূচি এবং বিভিন্ন স্থানে তাঁর উপস্থিতি সংক্রান্ত তথ্য প্রকাশ করেছিলেন। সেই তথ্যের সূত্র ধরেই বিক্ষোভকারী সেখানে পৌঁছেছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, অস্ট্রেলিয়া সফরের আগেও সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীকে ঘিরে একটি হুমকি বার্তা ছড়িয়ে পড়েছিল, যা নিয়ে নিরাপত্তা মহলে উদ্বেগ তৈরি হয়েছিল। সেই আবহে হোটেলের ভিতরে এই অনুপ্রবেশের ঘটনা নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।

82 Views 0 Likes 0 Comments

Related News

তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত?
বিদেশ

তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত?

নয়াদিল্লি: আবেদন করেছে প্রায় তিন বছর আগে। আন্তর্জাতিক মঞ্চে সদস্য হওয়ার জন্য একের পর এক দেশের সমর্থন আদায়ের চেষ্টা চালিয়েছে ইসলামাবাদ। কিন্তু এখনও BRICS-এর দরজা খোলেনি পাকিস্তানের জন্য। বরং নয়াদিল্লিতে ১৮তম BRICS শীর্ষ স...

১৩ সেপ্টে ২০২৬, ১০:৫৬ এএম · 4 মিনিট
ভারত-বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় রেল পুণ:চালু নিয়ে অনিশ্চয়তা; ৩ দিনের বৈঠকেও হলনা সুরাহা
বিদেশ

ভারত-বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় রেল পুণ:চালু নিয়ে অনিশ্চয়তা; ৩ দিনের বৈঠকেও হল...

মিতালী ট্রেনটি ঢাকা সেনানিবাস থেকে ছেড়ে পার্বতীপুর ও চিলাহাটি হয়ে সীমান্ত পার হয়ে হলদিবাড়ি এবং সেখান থেকে নিউ জলপাইগুড়িতে পৌঁছায়।দূরত্ব প্রায় ৫৯৫ কিলোমিটার (বাংলাদেশের অংশে ঢাকা থেকে চিলাহাটি ৪৫৩ কিমি এবং চিলাহাটি থেকে নিউ জলপাইগুড়ি ৭১ কিমি)।

১২ সেপ্টে ২০২৬, ০৬:৪৯ পিএম · 2 মিনিট
বাংলাদেশে বিপদসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা নদীর জল
বিদেশ

বাংলাদেশে বিপদসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা নদীর জল

এদিকে জল বাড়ার কারণে রাজশাহী শহরের বিপরীত পাশে ভারত সীমান্তঘেঁষা চরখিদিরপুর ও খানপুরের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। জলবন্দি হয়ে পড়েছেন এসব এলাকার অনেক বাসিন্দা।

১২ সেপ্টে ২০২৬, ০৬:৪৬ পিএম · 2 মিনিট
বাংলাদেশে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
বিদেশ

বাংলাদেশে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

সতর্কবার্তায় বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

১২ সেপ্টে ২০২৬, ০৬:৪৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.