JAZZBAAT 24 BANGLA
০২ নভে ২০২৬, ০৭:০৯ পিএম
Breaking
Pakistan: পোলিও টিকাকরণ কর্মসূচিতে নিরাপত্তা, করাচিতে মোতায়েন ৮ হাজারের বেশি পুলিশকর্মী Imran Khan: ক্ষমা চেয়েও রেহাই নেই, ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাইকোর্টের Malda: ছট পুজোতেও চোরবাগানের মতো ভয়াবহ ঘটনা ঘটানোর ছক? মালদহে বিস্ফোরক দাবি মন্ত্রীর! Suvendu Adhikari: কলকাতার রাজপথ থেকে রাহুল-মমতাকে নিশানা শুভেন্দুর Bangladesh: হাজার বছরের পুরানো ঢাকার রমনা কালীমন্দির, ৭১ সালে গুড়িয়ে দেয় পাক সেনারা, শহীদ... Bullet Train: ঘণ্টায় ২৮০ কিমি গতিতে ছুটবে বুলেট ট্রেন! দিল্লি থেকে গুয়াহাটি মাত্র ৮ ঘণ্টা Amit Shah: ‘ভোট বাঁচাও’য়ের আড়ালে ‘অনুপ্রবেশকারী বাঁচাও’! রাহুলকে তুলোধোনা শাহের, মমতাকেও... কলকাতায় ভাড়া বাড়ানোর প্রস্তাব, নতুন তালিকায় পকেটে টান যাত্রীদের Pakistan: পোলিও টিকাকরণ কর্মসূচিতে নিরাপত্তা, করাচিতে মোতায়েন ৮ হাজারের বেশি পুলিশকর্মী Imran Khan: ক্ষমা চেয়েও রেহাই নেই, ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাইকোর্টের Malda: ছট পুজোতেও চোরবাগানের মতো ভয়াবহ ঘটনা ঘটানোর ছক? মালদহে বিস্ফোরক দাবি মন্ত্রীর! Suvendu Adhikari: কলকাতার রাজপথ থেকে রাহুল-মমতাকে নিশানা শুভেন্দুর Bangladesh: হাজার বছরের পুরানো ঢাকার রমনা কালীমন্দির, ৭১ সালে গুড়িয়ে দেয় পাক সেনারা, শহীদ... Bullet Train: ঘণ্টায় ২৮০ কিমি গতিতে ছুটবে বুলেট ট্রেন! দিল্লি থেকে গুয়াহাটি মাত্র ৮ ঘণ্টা Amit Shah: ‘ভোট বাঁচাও’য়ের আড়ালে ‘অনুপ্রবেশকারী বাঁচাও’! রাহুলকে তুলোধোনা শাহের, মমতাকেও... কলকাতায় ভাড়া বাড়ানোর প্রস্তাব, নতুন তালিকায় পকেটে টান যাত্রীদের

Arjun Singh: মমতাকে আক্রমণ অর্জুনের, পাল্টা জবাব তৃণমূলের

Arjun Singh: মমতাকে আক্রমণ অর্জুনের, পাল্টা জবাব তৃণমূলের
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

ব্যারাকপুর: দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে এবার রাজনৈতিক তরজা তুঙ্গে। নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী জোটের আন্দোলন নিয়ে সরাসরি আক্রমণ শানালেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। তাঁর দাবি, দিল্লিতে টাকা দিলেই মিছিলের জন্য লোক পাওয়া যায়। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কেও ব্যক্তিগত আক্রমণ করেন তিনি। পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূলও।

রবিবার দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছিলেন বিরোধী জোটের একাধিক নেতা। বাংলার প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অধীর চৌধুরী এবং সুজন চক্রবর্তীর মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা। সেই কর্মসূচিকে ঘিরেই সোমবার ব্যারাকপুর থেকে বিরোধীদের নিশানা করেন অর্জুন সিং।

পরিবহণমন্ত্রীর অভিযোগ, বাংলার পরিবর্তে দিল্লিতে গিয়ে আন্দোলন করতেই বেশি স্বচ্ছন্দ বিরোধীরা। তাঁর কথায়, দিল্লিতে বিজেপি ছাড়া অন্য কোনও রাজনৈতিক দলের মিছিল করার ক্ষমতা নেই। পাশাপাশি তিনি দাবি করেন, সেখানে এক হাজার টাকা দিলেই ঝান্ডা ধরার লোক পাওয়া যায়। খাওয়াদাওয়ার ব্যবস্থা করলেই অনেক মানুষ মিছিলে যোগ দেন বলেও মন্তব্য করেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়কেও ছেড়ে কথা বলেননি অর্জুন। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, তাঁর রাজনৈতিক পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে এখন বিভিন্ন বিরোধী শক্তির সঙ্গে হাত মেলাতে হচ্ছে। মমতাকে রাজনৈতিকভাবে এগোতে না দেওয়ার হুঁশিয়ারিও দেন পরিবহণমন্ত্রী।

অর্জুনের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা প্রদীপ্ত মুখোপাধ্যায়। কটাক্ষের সুরে তিনি বলেন, অর্জুন সিং ঝান্ডা ধরতে খুব ভালো জানেন। তৃণমূল থেকে বিজেপি, আবার বিজেপি থেকে তৃণমূল—বারবার দলবদলের প্রসঙ্গ তুলে তাঁর রাজনৈতিক যাত্রাকেই নিশানা করেন প্রদীপ্ত।

সব মিলিয়ে দিল্লির বিক্ষোভকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে চাপানউতোর। নির্বাচন কমিশনের ভূমিকা, জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি এবং বিরোধীদের আন্দোলন নিয়ে দুই শিবিরের নেতাদের বক্তব্যে রাজনৈতিক সংঘাত আরও প্রকাশ্যে এসেছে।

4 Views 0 Likes 0 Comments

Related News

Suvendu Adhikari: কলকাতার রাজপথ থেকে রাহুল-মমতাকে নিশানা শুভেন্দুর
মহানগর

Suvendu Adhikari: কলকাতার রাজপথ থেকে রাহুল-মমতাকে নিশানা শুভেন্দুর

কলকাতা: দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের ‘ভোট চুরি’ আন্দোলনের পালটা এবার কলকাতার রাজপথে বিজেপির শক্তিপ্রদর্শন। সোমবার কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও’ মিছিলের শেষে বিরোধীদের একযোগে নিশানা...

০২ নভে ২০২৬, ০৬:২৬ পিএম · 1 মিনিট
কলকাতায় ভাড়া বাড়ানোর প্রস্তাব, নতুন তালিকায় পকেটে টান যাত্রীদের
মহানগর

কলকাতায় ভাড়া বাড়ানোর প্রস্তাব, নতুন তালিকায় পকেটে টান যাত্রীদের

কলকাতা: বাসে উঠলেই এবার গুনতে হতে পারে ১৮ টাকা! কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় বেসরকারি বাসের ভাড়া বাড়ানোর দাবিতে সরব হলেন বাসমালিকেরা। ন্যূনতম ভাড়া ১৮ টাকা করার প্রস্তাব দিয়ে পরিবহণমন্ত্রী অর্জুন সিংহের কাছে চিঠি প...

০২ নভে ২০২৬, ০৬:১৭ পিএম · 2 মিনিট
Annapurna Yojana: ‘চিৎকার-চেঁচামেচি বন্ধ’, নতুন আবেদন নিয়ে বড় ঘোষণা মন্ত্রীর
মহানগর

Annapurna Yojana: ‘চিৎকার-চেঁচামেচি বন্ধ’, নতুন আবেদন নিয়ে বড় ঘোষণা মন্ত্রীর

কলকাতা: অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে বড় বার্তা রাজ্য সরকারের। প্রকল্পের সুবিধা পাওয়া নিয়ে যাঁদের অপেক্ষা, তাঁদের জন্য সুখবর দিলেন নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী মালতি রাভা রায়। সম্প্রতি যাঁদের বয়স ২৫ বছর পূর্ণ হয়েছ...

০২ নভে ২০২৬, ০৬:১৩ পিএম · 2 মিনিট
Mohammad Selim: লেনিনের দেশে বিবেকানন্দ চর্চা! সেলিমের হাতে রামকৃষ্ণ মিশনের বই, মিছিলে হঠাৎ কেন স্বামীজিকে হাতিয়ার করলেন?
মহানগর

Mohammad Selim: লেনিনের দেশে বিবেকানন্দ চর্চা! সেলিমের হাতে রামকৃষ্ণ মিশনের বই, মি...

কলকাতা: এক হাতে বই, আর সেই বই ঘিরেই রাজনৈতিক মহলে নতুন চর্চা! কলকাতার বইমিছিলে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের হাতে দেখা গেল স্বামী বিবেকানন্দকে নিয়ে লেখা একটি বিশেষ বই। নাম ‘স্বামী বিবেকানন্দ স্টাডিজ ইন সোভিয়েত ইউ...

০২ নভে ২০২৬, ০৬:১১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.