JAZZBAAT 24 BANGLA
০৫ অক্টো ২০২৬, ০৭:২৩ পিএম
Breaking
BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য ChinaBorder: চিন সীমান্ত ও জাতীয় নিরাপত্তার অঙ্ক, সিয়াং মেগা প্রকল্প ঘিরে অরুণাচলে সংঘাত Mamata Banerjee: 'দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি', ১৫ দিনের মধ্যে দলত্যাগীদের ঘরে ফেরার ডাক... FireSafety : নার্সিংহোমে অগ্নিনিরাপত্তা খতিয়ে দেখতে দমকলের অভিযান, মিলল খামতি LawyersAttack: শালবনিতে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে উত্তপ্ত বাঁকুড়া আদালত, দোষীদের গ্... UDAN 2.0 : উড়ান-এ নতুন চার গন্তব্য, বাড়ছে বিমান যোগাযোগের পরিধি Suvendu Adhikari: এক ধাক্কায় তিন হাজার বাড়ল ভাতা, পুজোর আগে বড় উপহার মুখ্যমন্ত্রীর Durga puja: দেশভাগের পর মা দূর্গার বাংলাদেশ থেকে বীরভূমের যাত্রা BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য ChinaBorder: চিন সীমান্ত ও জাতীয় নিরাপত্তার অঙ্ক, সিয়াং মেগা প্রকল্প ঘিরে অরুণাচলে সংঘাত Mamata Banerjee: 'দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি', ১৫ দিনের মধ্যে দলত্যাগীদের ঘরে ফেরার ডাক... FireSafety : নার্সিংহোমে অগ্নিনিরাপত্তা খতিয়ে দেখতে দমকলের অভিযান, মিলল খামতি LawyersAttack: শালবনিতে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে উত্তপ্ত বাঁকুড়া আদালত, দোষীদের গ্... UDAN 2.0 : উড়ান-এ নতুন চার গন্তব্য, বাড়ছে বিমান যোগাযোগের পরিধি Suvendu Adhikari: এক ধাক্কায় তিন হাজার বাড়ল ভাতা, পুজোর আগে বড় উপহার মুখ্যমন্ত্রীর Durga puja: দেশভাগের পর মা দূর্গার বাংলাদেশ থেকে বীরভূমের যাত্রা

ChinaBorder: চিন সীমান্ত ও জাতীয় নিরাপত্তার অঙ্ক, সিয়াং মেগা প্রকল্প ঘিরে অরুণাচলে সংঘাত

ChinaBorder: চিন সীমান্ত ও জাতীয় নিরাপত্তার অঙ্ক, সিয়াং মেগা প্রকল্প ঘিরে অরুণাচলে সংঘাত
চিন সীমান্তের কৌশল বনাম জনজাতির ক্ষোভ ছবি: HT

নিউজ ডেস্ক: অরুণাচলপ্রদেশের প্রস্তাবিত ১১ হাজার মেগাওয়াটের ‘সিয়াং আপার বহুমুখী প্রকল্প’ নিয়ে পাহাড়ি রাজ্যটিতে অচলাবস্থা কাটছে না। একদিকে পৈতৃক জমি ও পরিবেশ রক্ষার দাবিতে স্থানীয় আদিবাসী সংগঠনগুলির লাগাতার প্রতিরোধ, অন্যদিকে সীমান্তের ওপারে চিনের সক্রিয়তাকে সামনে রেখে জাতীয় নিরাপত্তার স্বার্থে এই মেগা প্রকল্প বাস্তবায়নে অনড় রাজ্য সরকার। ফলে বিদ্যুৎ উৎপাদনের একটি জলবিদ্যুৎ প্রকল্পকে কেন্দ্র করে অরুণাচলের রাজনীতি ও সমাজজীবন এখন তীব্র আবর্তে।

নয়া দিল্লির কৌশলগত অবস্থানকে স্পষ্ট করে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ওজিং তাসিং জানিয়েছেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে রাজ্য কোনওভাবেই পিছু হটবে না। তিব্বতের প্রান্তে ইয়ারলুং সাংপো নদীর ওপর বেজিংয়ের বিশালাকার বাঁধ ও জল-পরিকাঠামো নির্মাণের পাল্টা হিসেবে এই প্রকল্পকে কৌশলগত ঢাল বলে দেখছে প্রশাসন।

তাসিংয়ের বক্তব্য, ১১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ তৈরি বা বন্যা নিয়ন্ত্রণের চেয়েও বড় বিষয় হল সীমান্ত ও দেশের সার্বভৌমত্ব রক্ষা। সরকারের এই কৌশলগত যুক্তির উল্টো পিঠেই ফুঁসছে উপত্যকা। ‘সিয়াং ইন্ডিজেনাস ফার্মার্স ফোরাম’-সহ একাধিক স্থানীয় জনজাতি মঞ্চ প্রকল্পের বিরুদ্ধে লাগাতার মাঠে নেমেছে। তাঁদের মূল ক্ষোভ ভিটেমাটি উচ্ছেদ ও বাস্তুতন্ত্রের ধ্বংস নিয়ে।

আন্দোলনকারীদের দাবি, হিমালয়ের অত্যন্ত সংবেদনশীল ভূমিকম্পপ্রবণ এলাকায় এমন দৈত্যাকার কংক্রিটের বাঁধ তৈরি চরম বিপর্যয় ডেকে আনবে। চাষের জমি তলিয়ে যাওয়া এবং উপত্যকার বিস্তীর্ণ জনবসতি নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কায় সম্প্রতি বিক্ষোভ সহিংস রূপ নেয়,কোথাও সরকারি সমীক্ষার কাজ আটকে দেওয়া হয়েছে, আবার কোথাও বিধায়কদের বাড়ি ঘেরাওয়ের ঘটনা ঘটেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গে কড়া বার্তা দিয়ে মন্ত্রী তাসিং জানান, গণতান্ত্রিক প্রতিবাদের অধিকার থাকলেও হিংসা বরদাস্ত করবে না সরকার। একই সঙ্গে তাঁর ও সিয়াং জেলার উপ-আয়ুক্ত তায়ি তাগ্গু-র দাবি, বাস্তব চিত্রটি সম্পূর্ণ আলাদা। প্রশাসনের মতে, নদী তীরবর্তী ৮০ থেকে ৯০ শতাংশ গ্রামবাসী ক্ষতিপূরণ ও পুনর্বাসনের শর্তে সমীক্ষার পক্ষে সায় দিয়েছেন।

সংঘাত মেটাতে মুখ্যমন্ত্রী পেমা খান্ডু অবশ্য কিছুটা সংযত সুর নিয়েছেন। তিনি স্থানীয়দের আশ্বস্ত করে জানিয়েছেন, এখনই মূল বাঁধ তৈরির কাজ শুরু হচ্ছে না। বর্তমানে কেবল ‘প্রি-ফিজিবিলিটি রিপোর্ট’ বা প্রাথমিক সম্ভাব্যতা যাচাইয়ের সমীক্ষা হবে। পরিবেশের ভারসাম্য, জনজীবন ও কারিগরি দিক বিচার করে যদি দেখা যায় প্রকল্পটির ঝুঁকি বেশি, তবে তা রূপায়ণে জোর দেওয়া হবে না।

আপাতত সিয়াং নদীকে ঘিরে তৈরি হয়েছে এক অদ্ভুত টানাপড়েন। একদিকে দেশের অখণ্ডতা ও ভূ-রাজনৈতিক নিরাপত্তার বাধ্যবাধকতা, অন্যদিকে জল-জঙ্গল-জমিনের সুরক্ষায় স্থানীয় জনজাতির অস্তিত্বের লড়াই।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
14 Views 0 Likes 0 Comments

Related News

UDAN 2.0 : উড়ান-এ নতুন চার গন্তব্য, বাড়ছে বিমান যোগাযোগের পরিধি
দেশ

UDAN 2.0 : উড়ান-এ নতুন চার গন্তব্য, বাড়ছে বিমান যোগাযোগের পরিধি

'উড়ান ২.o' প্রকল্পের মাধ্যমে বিমান মানচিত্রে জায়গা করে নিতে চলেছে পুরুলিয়ার ছররা, দক্ষিণ দিনাজপুরের বারুইপুর, আলিপুরদুয়ারের হাসিমারা এবং পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা।

০৫ অক্টো ২০২৬, ০৪:০৭ পিএম · 2 মিনিট
Defense: বিশ্বজুড়ে সামরিক উপস্থিতি বাড়াতে বড় চাল ভারতের, ২০ দেশে বসছে ‘ডিফেন্স উইং’
দেশ

Defense: বিশ্বজুড়ে সামরিক উপস্থিতি বাড়াতে বড় চাল ভারতের, ২০ দেশে বসছে ‘ডিফেন্স উইং...

বর্তমানে বিশ্বের ৫২টি দেশে ভারতের এই ধরনের প্রতিরক্ষা কাঠামো সক্রিয় রয়েছে। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে সেই সংখ্যা গিয়ে পৌঁছাবে ৭২-এ। গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হবে দুটি পৃথক ধাপে।

০৫ অক্টো ২০২৬, ০৩:২৭ পিএম · 2 মিনিট
ভারত মহাসাগরে দিল্লি-ওয়াশিংটনের নতুন কৌশল, হাত মেলাচ্ছে ভারত-আমেরিকা
দেশ

ভারত মহাসাগরে দিল্লি-ওয়াশিংটনের নতুন কৌশল, হাত মেলাচ্ছে ভারত-আমেরিকা

শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং মরিশাসের মতো দেশগুলোতে বন্দর ও টেলিযোগাযোগ পরিকাঠামো তৈরির পাশাপাশি, সামুদ্রিক নিরাপত্তা জোরদার করার বিষয়েও দুই দেশের মধ্যে সহযোগিতার সম্ভাবনা রয়েছে।

০৫ অক্টো ২০২৬, ০২:৩২ পিএম · 2 মিনিট
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে নোটিস দিল সুপ্রিম কোর্ট
দেশ

Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে নোটিস দিল সুপ্রিম কোর্ট

তবে জ্ঞানেশ কুমারকে সাসপেন্ড করার আর্জি স্পষ্ট ভাষায় খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত পর্যবেক্ষণ, 'শুধুমাত্র সংবাদপত্রের প্রতিবেদনের উপর ভিত্তি করে এত বড় সিদ্ধান্ত নেওয়া যায় না। ফলে সাসপেন্ড করার কোনও যুক্তি নেই।

০৫ অক্টো ২০২৬, ০১:৪৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.