JAZZBAAT 24 BANGLA
১৯ সেপ্টে ২০২৬, ০৩:৩৬ পিএম
Breaking
হোটেলে ঘর নেই, বাস মাত্র একটা! এশিয়ান গেমসের আগে চরম অব্যবস্থার শিকার ভারতীয় দল ‘সময় নষ্ট করছেন’, বিস্ফোরক মন্তব্য পদার্থবিদের মনোনয়ন তুলতে যাচ্ছিলেন, মমতার ফোনে পাল্টে গেল সিদ্ধান্ত সৌন্দর্যের সংজ্ঞা বদলে পাকা চুলের ট্রেন্ডে এবার GenZ এক স্কুটারেই পুরো বন্ধু মহল, নৈনিতাল হাইওয়ের দৃশ্য দেখে হতবাক নেটিজেনরা টিউশন পড়তে বেরিয়ে আর ফেরা হলো না বাড়ি, ছাত্রী রহস্য মৃত্যুতে উত্তাল পুরুলিয়া কিটেই গেরো, জাপান যাত্রার আগে চিন্তায় ভারতীয় ক্রিকেট দল জলাভূমি ভরাটের পর শুকিয়ে গেল ৬ ইউক্যালিপটাস, তদন্তের দাবি স্থানীয়দের হোটেলে ঘর নেই, বাস মাত্র একটা! এশিয়ান গেমসের আগে চরম অব্যবস্থার শিকার ভারতীয় দল ‘সময় নষ্ট করছেন’, বিস্ফোরক মন্তব্য পদার্থবিদের মনোনয়ন তুলতে যাচ্ছিলেন, মমতার ফোনে পাল্টে গেল সিদ্ধান্ত সৌন্দর্যের সংজ্ঞা বদলে পাকা চুলের ট্রেন্ডে এবার GenZ এক স্কুটারেই পুরো বন্ধু মহল, নৈনিতাল হাইওয়ের দৃশ্য দেখে হতবাক নেটিজেনরা টিউশন পড়তে বেরিয়ে আর ফেরা হলো না বাড়ি, ছাত্রী রহস্য মৃত্যুতে উত্তাল পুরুলিয়া কিটেই গেরো, জাপান যাত্রার আগে চিন্তায় ভারতীয় ক্রিকেট দল জলাভূমি ভরাটের পর শুকিয়ে গেল ৬ ইউক্যালিপটাস, তদন্তের দাবি স্থানীয়দের

পুরুষ কোচের সঙ্গে এক ঘরে ব্যবস্থা! এশিয়ান গেমসের আবাসন বিভ্রাটে চরম হইচই মাঝরাতে

পুরুষ কোচের সঙ্গে এক ঘরে ব্যবস্থা! এশিয়ান গেমসের আবাসন বিভ্রাটে চরম হইচই মাঝরাতে
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমস খেলতে গিয়ে জাপানে একের পর এক অব্যবস্থা আর দুর্বিপাকের মুখোমুখি হতে হচ্ছে ভারতীয় ক্রীড়াবিদদের। সেই তালিকায় এ বার যুক্ত হল আরেকটি ভীষণই অস্বস্তিকর ঘটনা। জানা গিয়েছে, ভারতীয় জিমন্যাস্ট প্রণতি নায়েক এবং তাঁর পুরুষ কোচ অশোক মিশ্রকে একই ঘরে রাখার ব্যবস্থা করা হয়েছিল! নাগোয়ায় পৌঁছে সরকারি আবাসনে চেক-ইন করার সময় বিষয়টি জানতে পারেন তাঁরা। মহিলা ক্রীড়াবিদ এবং পুরুষ সাপোর্ট স্টাফকে একই ঘরে রাখার এই চাঞ্চল্যকর ঘটনায় স্বাভাবিকভাবেই আপত্তি জানান দু'জনে। সমস্যা সমাধানের জন্য দ্রুত যোগাযোগ করা হয় স্থানীয় আয়োজক এবং ভারতীয় দলের আধিকারিকদের সঙ্গে। কিন্তু রাত বাড়লেও মেলেনি সমাধান।

অবশেষে ভারতীয় অলিম্পিক সংস্থার হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া হয় রাত প্রায় প্রায় দেড়টা নাগাদ। এই সময় প্রণতির জন্য বিকল্প থাকার ব্যবস্থা করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। যদিও রাতের দুর্ভোগ শেষ হয়নি তাতেও। আলাদা ঘরের চাবি নিতে গিয়ে নতুন করে বড়সড়ো সমস্যার মুখে পড়ে যান কোচ অশোক মিশ্র। হোটেলের রেজিস্টারে তাঁর নামে কোনও বুকিং খুঁজে পাননি কর্মীরা। পরে জানা যায়, সরকারি নথিতে তাঁর নাম লেখার সময় ‘I’ অক্ষরটি ভুলবশতঃ বাদ পড়ে গিয়েছিল। কিন্তু সেই সামান্য বানান ভুলই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল।

নাম ও পরিচয়পত্র যাচাই করে বুকিং খুঁজে বার করতে আরও প্রায় ৪৫ মিনিট সময় লাগে। ফলে রাত দুটো পেরিয়ে যায়। তার পর আলাদা ঘরের চাবি হাতে পান অশোক। পরে ঘটনাটি নিশ্চিত করেছেন প্রণতিও। তাঁর কথায়, আবাসন নিয়ে একটি গোলযোগ সৃষ্টি হয়েছিল এবং রাত দুটো নাগাদ সেই সমস্যার সমাধান হয়। অর্থাৎ প্রতিযোগিতা শুরুর আগে খেলায় মন দেওয়া দূরের কথা। ভারতীয় দলের সদস্যদের রাত কেটে গেল প্রশাসনিক গণ্ডগোল সামলাতেই। নাগোয়ায় পৌঁছনোর পর থেকেই অবশ্য আবাসন নিয়ে নানা সমস্যা সামনে এসেছে।

ভারতীয় দলের একাধিক ক্রীড়াবিদকে ঘর পাওয়ার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়েছে বলে অভিযোগ। শুধু থাকার জায়গাই নয়। অনুশীলন এবং খাবার দাবারের বিস্তর ত্রুটি রয়েছে বলে খবর। ভারতীয় কবাডি দলকেও একই ধরনের হোটেল-বিভ্রাট এবং দেরিতে চেক-ইনের মুখে পড়তে হয়েছিল বলে জানা গিয়েছে। প্রতিযোগিতা শুরু হতে আর বেশি দেরি নেই। ফলে মাঠের বাইরের এই প্রশাসনিক জটিলতা দ্রুত মিটিয়ে ক্রীড়াবিদদের যাতে পুরোপুরি খেলায় মন দিতে দেওয়া যায়, এখন সেটাই বড় চ্যালেঞ্জ ভারতীয় দলের কাছে।

591 Views 0 Likes 0 Comments

Related News

আগামীকাল কলকাতা লিগের মহারণ, কোন সমীকরণে দাড়িয়ে লিগ? শিরোপার দৌড়ে কে এগিয়ে, কে পিছিয়ে ?
খেলা

আগামীকাল কলকাতা লিগের মহারণ, কোন সমীকরণে দাড়িয়ে লিগ? শিরোপার দৌড়ে কে এগিয়ে, কে পিছ...

এদিকে সুপার সিক্সে দু'টি ম্যাচে ড্র করে ২ পয়েন্ট সংগ্রহ ইস্টবেঙ্গলের। সেক্ষেত্রে লাল-হলুদের চ্যাম্পিয়ন হওয়ার রাস্তা বেশ কঠিন। শুধু জয়ই নয়, তাকিয়ে থাকতে হবে লিগের বাকি ম্যাচের দিকে। লিগ টাইটেল জয় করতে হলে আগামীকাল লাল-হলুদকে কোল ইন্ডিয়ার বিরুদ্ধে জিততে হবে বড় ব্যবধানে।

১৮ সেপ্টে ২০২৬, ১১:০৯ পিএম · 2 মিনিট
চুক্তি শেষ হলেই বিদায় পাকা আগরকারের! নয়া নির্বাচক প্রধানের খোঁজে বিসিসিআই
খেলা

চুক্তি শেষ হলেই বিদায় পাকা আগরকারের! নয়া নির্বাচক প্রধানের খোঁজে বিসিসিআই

আগরকারের সঙ্গে বিসিসিআইয়ের দূরত্ব তৈরি হয়েছে, এমন জল্পনা চলছে গত কয়েক দিন ধরেই। বিশেষ করে, ক্রিকেটারদের ফিটনেস এবং সূচি নিয়ে বোর্ডের সঙ্গে তাঁর মতপার্থক্যের খবর প্রকাশ্যে এসেছে বার বার।

১৮ সেপ্টে ২০২৬, ১১:০৫ পিএম · 2 মিনিট
"আইসিসিকে জানানো হল না কেন?" জুয়া-কাণ্ডে তদন্তকারীদেরই কাঠগড়ায় তুললেন অভিযুক্ত রিজওয়ান
খেলা

"আইসিসিকে জানানো হল না কেন?" জুয়া-কাণ্ডে তদন্তকারীদেরই কাঠগড়ায় তুললেন অভিযুক্ত...

স্পোর্টস ডেস্ক: হিন্দিতে একেই হয়ত বলে, 'উল্টা চোর কোতোয়াল কো ডাটে'। অনলাইন জুয়া-কাণ্ডে এ বার তদন্তকারী সংস্থাকেই পাল্টা প্রশ্ন করলেন অভিযুক্ত মহম্মদ রিজওয়ান। পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির (...

১৮ সেপ্টে ২০২৬, ০৭:১৪ পিএম · 2 মিনিট
'সব বল মেরো না!' গুরু যুবির মন্ত্রেই আগুন অভিষেকের ব্যাটে
খেলা

'সব বল মেরো না!' গুরু যুবির মন্ত্রেই আগুন অভিষেকের ব্যাটে

অরুণ জেটলি স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু থেকেই আফগান বোলিংকে কার্যত ছিন্নভিন্ন করে দেন অভিষেক। ৯ টি বাউন্ডারি এবং ১১টি সুবিশাল ছক্কায় মাত্র ৩০ বলেই তিন অঙ্কে পৌঁছে গড়ে ফেলেন টেস্ট খেলুড়ে দেশগুলির মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি শতরানের রেকর্ড।

১৮ সেপ্টে ২০২৬, ০৭:০৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.