JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১১:৪০ এএম
Breaking
তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের

বন্যা-বিধ্বস্ত আসাম, দুর্ভোগের শিকার জনতা, মোট মৃত ৬১

বন্যা-বিধ্বস্ত আসাম, দুর্ভোগের শিকার জনতা, মোট মৃত ৬১

অসমের বন্যা পরিস্থিতির দিন দিন আরও অবনতি ঘটছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জনের প্রাণহানির খবর মেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১-তে। অসম স্টেট ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অথোরিটি (ASDMA)-র সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, রাজ্যের ১২টি জেলার সাত লক্ষেরও বেশি মানুষ এই প্রাকৃতিক দুর্যোগে চরম দুর্ভোগের শিকার হয়েছেন। সবচেয়ে বিপন্ন শিবসাগর জেলা, যেখানে প্রায় সাড়ে তিন লাখ মানুষ জলবন্দি। এ ছাড়া চরাইদেও এবং জোরহাটে যথাক্রমে ১.৮৮ লাখ ও ১.২৬ লাখের বেশি অধিবাসী ক্ষতিগ্রস্ত হয়েছেন। বর্তমানে ৩৭টি রেভিনিউ সার্কেলের ৮৫৬টি গ্রাম পুরোপুরি বানের জলে ভেসে গেছে।

বন্যায় কৃষিক্ষেত্রে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে; প্রায় ৫৬,৬০৬ হেক্টর কৃষিজমি এখন জলের নিচে। পশুপালকরাও মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। গত এক দিনে ১৭,০০০-এর বেশি গবাদি পশু ও পোলট্রি ভেসে গেছে এবং এখনও সাড়ে তিন লাখেরও বেশি প্রাণীকে বাঁচানোর সংগ্রাম চলছে।বিপদগ্রস্তদের সহায়তায় রাজ্যজুড়ে ৩৬৩টি ত্রাণ শিবির ও বিতরণ কেন্দ্র চালু করা হয়েছে, যেখানে ৩.১৫ লক্ষাধিক মানুষ আশ্রয় নিয়েছেন। সেখানে তাঁদের খাদ্য, পানীয় ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে। NDRF, SDRF ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে গত ২৪ ঘণ্টায় প্রায় ১,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা সম্ভব হয়েছে। তবে শিবসাগরে এখনও ১ জন নিখোঁজ।

ডেরগাঁওয়ের একটি ত্রাণ শিবির পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পরিস্থিতিকে ‘গুরুতর’ বলে আখ্যা দেন এবং জানান মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তাঁর মতে, পার্শ্ববর্তী রাজ্য নাগাল্যান্ডে মেঘভাঙা বৃষ্টির (ক্লাউডবার্স্ট) কারণেই এই আকস্মিক জলোচ্ছ্বাস। বর্তমানে ব্রহ্মপুত্রসহ একাধিক প্রধান নদীর জল বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে জলস্তর বাড়ার আশঙ্কায় প্রশাসন সর্বোচ্চ সতর্কতা জারি রেখে ত্রাণ ও উদ্ধারকাজ দ্রুতগতিতে চালিয়ে যাচ্ছে।

12 Views 0 Likes 0 Comments

Related News

৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য
দেশ

৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য

ওয়াশিংটন: নিউ ইয়র্কের টুইন টাওয়ারে বিমান হামলার তখনও তিন বছর বাকি। বিশ্বজুড়ে আল কায়দার জাল কতটা ছড়িয়ে পড়েছে, সে সম্পর্কে আমেরিকার গোয়েন্দা মহলে ইতিমধ্যেই তৈরি হয়েছিল উদ্বেগ। আর সেই সময়েই উঠে এসেছিল ভারতের নাম। আল কায়দ...

১৩ সেপ্টে ২০২৬, ১০:৫৩ এএম · 4 মিনিট
বিশ্ব রাজনীতির হেভিওয়েটরা এবার হাতে গাছ, BRICS মঞ্চে পরিবেশ রক্ষার বার্তা
দেশ

বিশ্ব রাজনীতির হেভিওয়েটরা এবার হাতে গাছ, BRICS মঞ্চে পরিবেশ রক্ষার বার্তা

১৮তম BRICS শীর্ষ সম্মেলন উপলক্ষে দিল্লির ভারত মন্ডপমে জড়ো হয়েছেন একাধিক সদস্য দেশগুলির রাষ্ট্র নেতারা। সম্মেলনের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ভারত মন্ডপমের বাইরের লনে আয়োজিত করা হয় বিশেষ যৌথ বৃক্ষ রোপণ কর্মসূচি।

১২ সেপ্টে ২০২৬, ০৮:০৮ পিএম · 2 মিনিট
BMW কিনে বিপাকে মালিক, ২ লক্ষ টাকা দাবি ট্রান্সজেন্ডার গোষ্ঠীর
দেশ

BMW কিনে বিপাকে মালিক, ২ লক্ষ টাকা দাবি ট্রান্সজেন্ডার গোষ্ঠীর

নিউজ ডেস্ক: নতুন গাড়ি কেনার আনন্দ মুহূর্তেই বদলে গেল অস্বস্তিতে। হায়দরাবাদে সদ্য একটি BMW গাড়ি কিনে বাড়ি ফেরার সময় একদল তৃতীয় লিঙ্গের ব্যক্তির হেনস্থার মুখে পড়ার অভিযোগ উঠল গাড়ির মালিকের বিরুদ্ধে। অভিযোগ, নতুন গাড়ি...

১২ সেপ্টে ২০২৬, ০৭:০৯ পিএম · 2 মিনিট
ব্রিকস মঞ্চে মোদীর ১০ দফা বার্তা, বদলের ডাক বিশ্বব্যবস্থায়
দেশ

ব্রিকস মঞ্চে মোদীর ১০ দফা বার্তা, বদলের ডাক বিশ্বব্যবস্থায়

ভারত মণ্ডপে আয়োজিত সম্মেলনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সহ ব্রিকস সদস্য দেশগুলির রাষ্ট্রনেতাদের সামনে মোদী বলেন, গ্লোবাল সাউথকে ‘রুল-টেকার’ থেকে ‘রুল-শেপার’-এ পরিণত করতে হবে।

১২ সেপ্টে ২০২৬, ০৬:১৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.