নিউজ ডেস্ক: রাজনৈতিক পালা বদলের পরেই আবাস যোজনাকে কেন্দ্র করে প্রাপকদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছিল বিভিন্ন ধরনের। এবার সেই আশঙ্কাকে দূর করে স্বস্তির খবর শোনালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নবান্ন সভাগৃহ থেকে আবাস প্রসঙ্গে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আবাসের দ্বিতীয় কিস্তির টাকা, ৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে যাবে আজকের মধ্যেই। যাচাই প্রক্রিয়ায় যোগ্য বিবেচিত উপভোক্তাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তিতে ৬০ হাজার টাকা করে পাঠানো হবে। এর আগে প্রথম পর্যায়ে ১০ লক্ষ ২০ হাজারেরও বেশি উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে। এবার আরও ৭ লক্ষ উপভোক্তার জন্য অর্থ প্রদানের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ, সব মিলিয়ে প্রায় ১৭ লক্ষ ২০ হাজার উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার আওতায় আসছেন বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আসছে বিস্তারিত…




