JAZZBAAT 24 BANGLA
১১ সেপ্টে ২০২৬, ০১:১৭ পিএম
Breaking
গণেশ পুজোয় এবার মহাচমক, পালাবদল হতেই প্রতিশ্রুতি রাখলেন বিজেপি নেতা অব্যাহত রাজ্যজুড়ে বৃষ্টিপাতের আবহ, ভিজতে চলেছে মহানগর-দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গ হুথিদের দখলে গুরুত্বপূর্ণ বন্দর! বাব আল-মান্দেব ঘিরে বাড়ছে নতুন সঙ্কট মুখ্যমন্ত্রীর দরবারে অভিযোগের জের! দু’দিনেই গ্রেফতার দমদমের প্রাক্তন উপপুরপ্রধান-সহ ৩ সু-৫৭ থেকে এস-৫০০, পুতিনের সঙ্গে বৈঠকে মোদীর সামনে বড় প্রতিরক্ষা চুক্তি? গালওয়ানের পর এবার মুখোমুখি মোদী-জিনপিং? ব্রিকসের মঞ্চে বড় বার্তার অপেক্ষা ব্রিকস সামিটে যাচ্ছেন না তারেক রহমান, শেষ মুহূর্তে কেন বদলাল সিদ্ধান্ত? বন্দুক, বাংলাদেশি সিম, বার্থ সার্টিফিকেট! জলপাইগুড়ির ‘বৃহন্নলা কুঠি’-তে তল্লাশিতে চাঞ্চল্... গণেশ পুজোয় এবার মহাচমক, পালাবদল হতেই প্রতিশ্রুতি রাখলেন বিজেপি নেতা অব্যাহত রাজ্যজুড়ে বৃষ্টিপাতের আবহ, ভিজতে চলেছে মহানগর-দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গ হুথিদের দখলে গুরুত্বপূর্ণ বন্দর! বাব আল-মান্দেব ঘিরে বাড়ছে নতুন সঙ্কট মুখ্যমন্ত্রীর দরবারে অভিযোগের জের! দু’দিনেই গ্রেফতার দমদমের প্রাক্তন উপপুরপ্রধান-সহ ৩ সু-৫৭ থেকে এস-৫০০, পুতিনের সঙ্গে বৈঠকে মোদীর সামনে বড় প্রতিরক্ষা চুক্তি? গালওয়ানের পর এবার মুখোমুখি মোদী-জিনপিং? ব্রিকসের মঞ্চে বড় বার্তার অপেক্ষা ব্রিকস সামিটে যাচ্ছেন না তারেক রহমান, শেষ মুহূর্তে কেন বদলাল সিদ্ধান্ত? বন্দুক, বাংলাদেশি সিম, বার্থ সার্টিফিকেট! জলপাইগুড়ির ‘বৃহন্নলা কুঠি’-তে তল্লাশিতে চাঞ্চল্...

দুর্গাপুজোর আমিষ বিতর্কে মুখ খুললেন বাগেশ্বর বাবা

দুর্গাপুজোর আমিষ বিতর্কে মুখ খুললেন বাগেশ্বর বাবা

নিউজ ডেস্ক: দুর্গাপুজোয় আমিষ খাবার নিয়ে মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কে এবার নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেন বাগেশ্বর বাবা। স্কটল্যান্ডের গ্লাসগো থেকে তিনি জানান, বাঙালির খাওয়াদাওয়া বা খাদ্যাভ্যাস নিয়ে কোনও বিধিনিষেধ চাপিয়ে দেওয়ার উদ্দেশ্য তাঁর ছিল না। বরং দুর্গাপুজোর প্যান্ডেল ও দেবীর আশপাশের পরিবেশের পবিত্রতা বজায় রাখার কথাই তিনি বলতে চেয়েছিলেন।

গ্লাসগো থেকে বক্তব্য রাখতে গিয়ে বাগেশ্বর বাবা বলেন, “আমি আপনার খাওয়া নিয়ে কেন বলব! আপনারা তো আমাদের নিজের।” তাঁর দাবি, দুর্গাপুজোর প্রসঙ্গে তিনি শুধুমাত্র বলেছিলেন, দেবীর আশপাশের জায়গায় যেন পবিত্রতা বজায় রাখা হয়। তাঁর কথায়, প্যান্ডেলে মাছ-মাংস না খেয়ে বাড়িতে খাওয়ার কথা বলা হয়েছিল। কারও ব্যক্তিগত খাদ্যাভ্যাস বা জীবনযাত্রার উপর কোনও নিয়ম চাপিয়ে দেওয়ার অধিকার তাঁর নেই বলেও স্পষ্ট করেন তিনি।

বাগেশ্বর বাবা আরও বলেন, ধর্মগুরু হিসেবে তিনি হিংসার বিরুদ্ধে কথা বলতে পারেন। তাঁর বক্তব্যকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, সেটি তাঁর মূল বক্তব্যের অন্যরকম ব্যাখ্যার ফল বলেই কার্যত ইঙ্গিত করেন তিনি।

তবে তাঁর আগের মন্তব্য ঘিরে ইতিমধ্যেই বাংলায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। বাঙালির ভাবাবেগে আঘাত করা হয়েছে এই অভিযোগ তুলে ভবানীপুরে বিক্ষোভ দেখায় কংগ্রেস ও যুব কংগ্রেস। কর্মী-সমর্থকেরা ভবানীপুর থানার সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান। বিক্ষোভ চলাকালীন বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগও ওঠে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিধানসভাতেও সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বাগেশ্বর বাবার বক্তব্যের পক্ষে সওয়াল করে বলেন, তিনি দেশপ্রেম, রাষ্ট্রবাদ এবং অখণ্ড ভারতের কথা বলেছেন। নিজের ঐতিহ্য ও সংস্কৃতির কথা নিজের মতো করে বলেছেন। কেউ তাঁর কথা গ্রহণ করবেন, কেউ করবেন না এটাই স্বাভাবিক বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

একইসঙ্গে ভবানীপুরে ছবি পোড়ানোর ঘটনায় কড়া অবস্থান নেন তিনি। পুলিশকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপরই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের শনাক্ত করার প্রক্রিয়াও চলছে।

এর মধ্যেই স্কটল্যান্ড থেকে বাগেশ্বর বাবার নতুন ব্যাখ্যা সামনে আসায় দুর্গাপুজোয় আমিষ খাবার ঘিরে তৈরি হওয়া বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে।

39 Views 0 Likes 0 Comments

Related News

গণেশ পুজোয় এবার মহাচমক, পালাবদল হতেই প্রতিশ্রুতি রাখলেন বিজেপি নেতা
মহানগর

গণেশ পুজোয় এবার মহাচমক, পালাবদল হতেই প্রতিশ্রুতি রাখলেন বিজেপি নেতা

শুধু প্রতিমাই নয়, পুজো মণ্ডপ এবং তার আশপাশেও থাকছে বিশেষ আয়োজন। মণ্ডপে সামনে থাকবে বিশাল গণেশ মূর্তি। তাঁর পায়ের কাছে পাহাড়ি ঝর্ণার আদলে জল গড়িয়ে পড়বে। মণ্ডপের অন্দরসজ্জায় থাকছে সবুজ রক্ষার বার্তা।

১১ সেপ্টে ২০২৬, ০১:১৩ পিএম · 2 মিনিট
মুখ্যমন্ত্রীর দরবারে অভিযোগের জের! দু’দিনেই গ্রেফতার দমদমের প্রাক্তন উপপুরপ্রধান-সহ ৩
মহানগর

মুখ্যমন্ত্রীর দরবারে অভিযোগের জের! দু’দিনেই গ্রেফতার দমদমের প্রাক্তন উপপুরপ্রধান-স...

কলকাতা, নিউজ ডেস্ক: তোলাবাজি ও প্রতারণার অভিযোগে দমদম পুরসভার প্রাক্তন উপপুরপ্রধান তথা তৃণমূল নেতা বরুণ নট্টকে গ্রেফতার করল পুলিশ। একই মামলায় আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন নয়নাশিস দাস ওরফে জনি এবং স...

১১ সেপ্টে ২০২৬, ১১:৪৬ এএম · 2 মিনিট
১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস, শহরজুড়ে বড় কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রীর
মহানগর

১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস, শহরজুড়ে বড় কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা, নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে  যোগ্য প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা। এমনই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১৭ সেপ্টেম্বর মোদীর জন্মদিন উপলক্...

১০ সেপ্টে ২০২৬, ০৬:৫৬ পিএম · 1 মিনিট
অভিন্ন নিয়মের পথে নবান্ন
মহানগর

অভিন্ন নিয়মের পথে নবান্ন

কলকাতা, নিউজ ডেস্ক: রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক ও কর্মীদের প্রভিডেন্ট ফান্ড পরিচালনায় এবার অভিন্ন আইনি কাঠামো তৈরি করতে উদ্যোগী হল রাজ্য সরকার।ইতিমধ্যে কলকাতা গেজেটে প্রকাশিত হয়েছে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ...

১০ সেপ্টে ২০২৬, ০৪:৫৫ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.