JAZZBAAT 24 BANGLA
০৩ অক্টো ২০২৬, ০১:৩৮ পিএম
Breaking
BayronBiswas: বায়রনের বাড়িতে আগুন, শোরগোল মুর্শিদাবাদে Big Boss Bengali: ফিরছেন শন ব্যানার্জি কি ফিরছেন চোট কাটিয়ে ‘বিগ বস বাংলা’-য়? Calcutta High Court: ফেসবুকে জাত তুলে গালিগালাজ? ‘নিল’ রিপোর্টে মামলা শেষ নয়, কড়া বার্তা... UttamChakraborty: নির্মীয়মাণ ডাম্পিং গ্রাউন্ডে প্রোমোটারের ঝুলন্ত দেহ, বাঁকুড়ায় রহস্য IND Vs PAK: ব্যাট হাতে ঝড় অভিষেক-তিলকের! সোনা জিততে পাকিস্তানকে চড়তে হবে এভারেস্ট India Brazil Match: ব্রাজিলের ম্যাচ দেখতে যুবভারতীতে যাচ্ছেন? এই ভুল করলেই আটকে দিতে পারে... Nabanna: ফের কি বুলডোজার! সরকারি জমি দখলমুক্ত করতে রাজ্যজুড়ে মহাসমীক্ষা TravelStory: স্কেটের চাকায় ভারতভ্রমণ, ১৮ রাজ্য পেরিয়ে বাংলায় রুদ্রা! জাতীয় পতাকা হাতে ছুটছ... BayronBiswas: বায়রনের বাড়িতে আগুন, শোরগোল মুর্শিদাবাদে Big Boss Bengali: ফিরছেন শন ব্যানার্জি কি ফিরছেন চোট কাটিয়ে ‘বিগ বস বাংলা’-য়? Calcutta High Court: ফেসবুকে জাত তুলে গালিগালাজ? ‘নিল’ রিপোর্টে মামলা শেষ নয়, কড়া বার্তা... UttamChakraborty: নির্মীয়মাণ ডাম্পিং গ্রাউন্ডে প্রোমোটারের ঝুলন্ত দেহ, বাঁকুড়ায় রহস্য IND Vs PAK: ব্যাট হাতে ঝড় অভিষেক-তিলকের! সোনা জিততে পাকিস্তানকে চড়তে হবে এভারেস্ট India Brazil Match: ব্রাজিলের ম্যাচ দেখতে যুবভারতীতে যাচ্ছেন? এই ভুল করলেই আটকে দিতে পারে... Nabanna: ফের কি বুলডোজার! সরকারি জমি দখলমুক্ত করতে রাজ্যজুড়ে মহাসমীক্ষা TravelStory: স্কেটের চাকায় ভারতভ্রমণ, ১৮ রাজ্য পেরিয়ে বাংলায় রুদ্রা! জাতীয় পতাকা হাতে ছুটছ...

UttamChakraborty: নির্মীয়মাণ ডাম্পিং গ্রাউন্ডে প্রোমোটারের ঝুলন্ত দেহ, বাঁকুড়ায় রহস্য

UttamChakraborty: নির্মীয়মাণ ডাম্পিং গ্রাউন্ডে প্রোমোটারের ঝুলন্ত দেহ, বাঁকুড়ায় রহস্য
বাঁকুড়া সোনামুখী থানা ছবি: নিজস্ব ছবি

বাঁকুড়া, নিউজ ডেস্ক: কাজের জায়গায় তখন ব্যস্ততা। নির্মীয়মাণ ডাম্পিং গ্রাউন্ডে নিজেদের মত কাজ করছিলেন শ্রমিকরা। আচমকাই তাঁদের চোখ আটকে যায় প্রাচীরের দিকে। সামনে যা দেখা গেল, তাতে কার্যত স্তব্ধ হয়ে যান তাঁরা। খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে ভিড় জমতে শুরু করে। এক ব্যক্তির এমন পরিণতি কিভাবে হল, তা নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

বাঁকুড়ার সোনামুখী পৌরশহরের আদব বাজার এলাকার ঘটনা। সূত্রে খবর, ডাম্পিং গ্রাউন্ডের নির্মাণস্থল থেকে উদ্ধার হয়েছে উত্তম চক্রবর্তী নামে এক প্রোমোটারের ঝুলন্ত দেহ। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় কয়েক কোটি টাকা ব্যয়ে একটি ডাম্পিং গ্রাউন্ড তৈরির কাজ চলছে। সেই নির্মাণ কার্যের কন্ট্রাক্টের দায়িত্বে ছিলেন উত্তম চক্রবর্তীর। কাজ করতে এসে শ্রমিকরা প্রথমে তাঁকে দেখতে পান বলে জানা গিয়েছে। নির্মীয়মাণ ডাম্পিং গ্রাউন্ডের প্রাচীরের একটি রডের সঙ্গে ঝুলছিল তাঁর দেহ। বিষয়টি নজরে আসার পর দ্রুত খবর দেওয়া হয় সোনামুখী থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। পরে, ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

তবে, ঘটনাটি নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন মৃত্যুর কারণ নিয়ে। এটি আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও ঘটনা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ আপাতত সমস্ত ঘটনায় খতিয়ে দেখছে। ঘটনাস্থলের পরিস্থিতি, মৃতের গতিবিধি এবং মৃত্যুর আগে তাঁর সঙ্গে কারোর যোগাযোগ হয়েছিল কি না, সেই বিষয়গুলিও তদন্তের আওতায় রয়েছে। অন্যদিকে, উত্তম চক্রবর্তীর পরিবারের তরফে মৃত্যুকে আত্মহত্যা হিসেবে মেনে নিতে নারাজ তাঁর ভাইপো সৌমেন চক্রবর্তী। তাঁর দাবি, তাঁর কাকা কেন আত্মহত্যা করবে, তার কোনও কারণ তারা খুঁজে পাচ্ছেন না। শুধুমাত্র তাই নয়, মৃতের শরীর ও মুখে কাদা লেগে থাকার বিষয়টিও পরিবারের সন্দেহ বাড়িয়েছে বলে দাবি তাঁর। পরিবারের অনুমান উত্তম চক্রবর্তীকে খুন করা হয়ে থাকতে পারে।

যদিও এই অভিযোগের ভিত্তিতে এখনও কোনও প্রমাণ সামনে আসেনি। পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টের ওপরই নির্ভর করছে মৃত্যুর প্রকৃত কারণ। তবে, জানা গিয়েছে এখনও পর্যন্ত পরিবারের তরফে সোনামুখী থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ফলে, রহস্য আরও ঘনীভূত হয়েছে। ডাম্পিং গ্রাউন্ডের নির্মীয়মান প্রাচীরের রডে কেন ঝুলন্ত অবস্থায় ছিলেন উত্তম চক্রবর্তী, কিভাবে সেখানে পৌছলেন তিনি এবং তাঁর শরীরে কাদা এল কিভাবে, এই প্রশ্নগুলির উত্তরই এখন খুঁজছে পুলিশ। আপাতত প্রোমোটারের রহস্য মৃত্যুকে ঘিরে উত্তরহীন একাধিক প্রশ্ন। এখন, তদন্তের অগ্রগতির দিকেই তাকিয়ে মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা|

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
15 Views 0 Likes 0 Comments

Related News

BayronBiswas: বায়রনের বাড়িতে আগুন, শোরগোল মুর্শিদাবাদে
রাজ্য

BayronBiswas: বায়রনের বাড়িতে আগুন, শোরগোল মুর্শিদাবাদে

গণতান্ত্রিক তৃণমূলের বিধায়ক ব্যায়রন বিশ্বাসের বাড়িতে অগ্নিকাণ্ড। বিধায়ক বায়রন বিশ্বাস অগ্নিতগ্ধ। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে।

০৩ অক্টো ২০২৬, ০১:২৩ পিএম · 1 মিনিট
Property Dispute: জামাইয়ের কামড়ে আহত শ্যালক, এ কি কাণ্ড!
রাজ্য

Property Dispute: জামাইয়ের কামড়ে আহত শ্যালক, এ কি কাণ্ড!

সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিবাদ মেটাতেই বসেছিল সালিশি সভা। দুই পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন পাড়ার লোকজনও। কিন্তু, মীমাংসার বদলে রাতের সেই সভাতে পরিস্থিতি আচমকা উত্তপ্ত হয়ে ওঠে।

০২ অক্টো ২০২৬, ১০:৪৬ পিএম · 2 মিনিট
AnnapurnaPrakalpa: অন্নপূর্ণার টাকা না পেয়ে জেলা জুড়ে ফুঁসছেন মহিলারা, বিডিও-র ‘মন্তব্যে’ হরিশ্চন্দ্রপুরে তুলকালাম
রাজ্য

AnnapurnaPrakalpa: অন্নপূর্ণার টাকা না পেয়ে জেলা জুড়ে ফুঁসছেন মহিলারা, বিডিও-র ‘ম...

অন্নপূর্ণা প্রকল্পের আর্থিক সহায়তা না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার কার্যত রণক্ষেত্রের চেহারা নিল মালদহ ও কোচবিহারের একাধিক এলাকা। কোথাও খোদ ব্লক প্রশাসনের শীর্ষ কর্তার ‘আপত্তিকর’ মন্তব্য ঘিরে রাস্তা অবরোধ চলল, কোথাও আবার সরকারি শিবিরে ভাঙচুর চালিয়ে পুলিশের গাড়ি ঘেরাও করলেন ক্ষুব্ধ মহিলারা।

০২ অক্টো ২০২৬, ১০:৪১ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: 'বড় চোরও জেলে যাবে’, নন্দীগ্রাম ভোট প্রচারে বিস্ফোরক মুখ্যমন্ত্রী
রাজ্য

Suvendu Adhikari: 'বড় চোরও জেলে যাবে’, নন্দীগ্রাম ভোট প্রচারে বিস্ফোরক মুখ্যমন্ত্...

নন্দীগ্রাম, নিউজ ডেস্ক: এবার নিজের ছেড়ে আসা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রচার করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম উপনির্বাচনের বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে সভা করেন তিনি। সেখান থেকে বিস্ফোরক অভি...

০২ অক্টো ২০২৬, ০৬:১৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.