JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ১১:৪৮ এএম
Breaking
মোদীর একের পর এক বৈঠক, নৈশভোজে পদ্মের ছয় মুখ্যমন্ত্রী! বিরোধীরা কেন ব্রিক্‌সের মঞ্চে দেখা... সোমবারও ভিজতে চলেছে রাজ্য, দশটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি ভারতীয় বোর্ডের আপত্তিকে পাত্তা দেননি 'চোর' মহসিন নকভি উত্তর সীমান্তে কমেছে চিনা সেনা, কাশ্মীরে শান্তি ফিরলেও চরম সতর্ক ভারত জমি নিয়ে জটিলতা, CBI তদন্তের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ পুরনো 'সহপাঠী' অসমের মাঠে হাতির ফুটবল-দক্ষতায় মুগ্ধ নেটপাড়া বারাসতে পদ্ম শিবিরে ‘তৃণমূলীকরণ’ নিয়ে বিস্ফোরক প্রশ্ন নাকভির সামনে হরমনপ্রীতদের ‘নীরব জবাব’ মোদীর একের পর এক বৈঠক, নৈশভোজে পদ্মের ছয় মুখ্যমন্ত্রী! বিরোধীরা কেন ব্রিক্‌সের মঞ্চে দেখা... সোমবারও ভিজতে চলেছে রাজ্য, দশটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি ভারতীয় বোর্ডের আপত্তিকে পাত্তা দেননি 'চোর' মহসিন নকভি উত্তর সীমান্তে কমেছে চিনা সেনা, কাশ্মীরে শান্তি ফিরলেও চরম সতর্ক ভারত জমি নিয়ে জটিলতা, CBI তদন্তের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ পুরনো 'সহপাঠী' অসমের মাঠে হাতির ফুটবল-দক্ষতায় মুগ্ধ নেটপাড়া বারাসতে পদ্ম শিবিরে ‘তৃণমূলীকরণ’ নিয়ে বিস্ফোরক প্রশ্ন নাকভির সামনে হরমনপ্রীতদের ‘নীরব জবাব’

বারাসতে পদ্ম শিবিরে ‘তৃণমূলীকরণ’ নিয়ে বিস্ফোরক প্রশ্ন

বারাসতে পদ্ম শিবিরে ‘তৃণমূলীকরণ’ নিয়ে বিস্ফোরক প্রশ্ন
ছবি: গ্রাফিক্স: এআই

বারাসত: দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়তে এখনও কয়েক দিন বাকি। তার আগেই বারাসতের রাজনৈতিক অলিগলিতে অন্য সুর। মণ্ডপে পুজো হবে, মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, কোথাও হবে সামাজিক কর্মসূচি। বাইরে থেকে দেখলে সবই ‘অরাজনৈতিক’। কিন্তু সেই মঞ্চেই যদি জায়গা করে নেন একদা তৃণমূলের হয়ে সক্রিয় থাকা নেতা-কাউন্সিলাররা? তাঁদের পরিচয় যদি আচমকা বদলে যায় ‘অরাজনৈতিক’-এ? আর নেপথ্যে যদি থাকে বিজেপির স্থানীয় নেতৃত্বের সক্রিয় যোগাযোগ?

এই প্রশ্নেই এখন সরগরম বারাসত বিজেপির অন্দরমহল। দলের একাংশের অভিযোগ, শহরের একাধিক বড় কালীপুজো, সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচিকে সামনে রেখে প্রাক্তন তৃণমূল নেতা-কাউন্সিলারদের ফের জনপরিসরে জায়গা করে দেওয়ার চেষ্টা চলছে। প্রকাশ্যে কোনও রাজনৈতিক ব্যানার নেই, বিজেপির পতাকাও নেই। কিন্তু নেপথ্যে পদ্ম শিবিরের স্থানীয় নেতৃত্বের ভূমিকা রয়েছে—এমনই দাবি দলের একাংশের।

বিতর্ক আরও ঘনীভূত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনের কর্মসূচিকে ঘিরে। বিজেপির ব্যানারে সরাসরি অনুষ্ঠান না করে ‘অরাজনৈতিক’ পরিচয়ে কর্মসূচি করার পরিকল্পনা রয়েছে বলে দাবি। আর সেই মঞ্চেই প্রাক্তন তৃণমূল কাউন্সিলারদের যুক্ত করার চেষ্টা চলছে—অভিযোগ বিজেপিরই একাংশের। অর্থাৎ, সামনে সামাজিক অনুষ্ঠান, পিছনে রাজনৈতিক সমীকরণ—বারাসতের পদ্ম শিবিরে এখন মূল বিতর্কটা সেখানেই।

বিজেপির পুরনো কর্মীদের একাংশের আপত্তিটাও তাই যথেষ্ট স্পষ্ট। তাঁদের প্রশ্ন, যে নেতা-কর্মীদের বিরুদ্ধে এক সময়ে তৃণমূলের হয়ে দাদাগিরি, দুর্নীতি কিংবা নানা অনিয়মের অভিযোগ তুলে বিজেপি পথে নেমেছিল, তাঁরাই কী ভাবে হঠাৎ ‘অরাজনৈতিক’ হয়ে গেলেন? রাজনৈতিক পরিচয় বদলালেই কি পুরনো অভিযোগের দায়ও মুছে যায়? নাকি ভোটের অঙ্ক ও সামাজিক প্রভাবের কথা মাথায় রেখে তাঁদের আবার ব্যবহার করার চেষ্টা হচ্ছে?

দলের স্থানীয় কর্মীদের আরও অভিযোগ, পুরনো তৃণমূল নেতাদের তাঁদের নিজেদের ওয়ার্ডে খুব একটা সামনে আনা হচ্ছে না। কারণ, সেখানে তাঁদের পুরনো রাজনৈতিক পরিচয় এবং অতীতের ভূমিকা সাধারণ মানুষের অজানা নয়। বরং অন্য ওয়ার্ডে নিয়ে গিয়ে পুজো, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা সামাজিক কর্মসূচিতে তাঁদের উপস্থিতি বাড়ানোর চেষ্টা হচ্ছে। ফলে দীর্ঘদিন ধরে যে ওয়ার্ডগুলিতে বিজেপির পুরনো কর্মীরা সংগঠন গড়েছেন, সেখানেই হঠাৎ ‘নতুন মুখ’ হিসেবে দেখা যাচ্ছে অন্য শিবিরের প্রাক্তনদের।

তবে বিজেপিরই এক নেতার বক্তব্য, পুজো বা সামাজিক অনুষ্ঠানকে রাজনৈতিক রং দেওয়া ঠিক নয়। বিভিন্ন রাজনৈতিক মতের মানুষও সামাজিক অনুষ্ঠানে থাকতে পারেন। ফলে এই ধরনের কর্মসূচিতে কারও উপস্থিতিকে সরাসরি রাজনৈতিক যোগসূত্রের প্রমাণ হিসেবে দেখা ঠিক হবে না। এই বক্তব্যই অবশ্য দলের অন্দরের বিতর্ককে থামাতে পারছে না।

কারণ, প্রশ্নটা শুধু একটি পুজো কমিটি বা একটি অনুষ্ঠানে কারা থাকছেন, তা নিয়ে নয়। প্রশ্ন উঠছে বিজেপির সাংগঠনিক চরিত্র নিয়েও। বহু বছর ধরে যাঁরা দল করেছেন, আন্দোলন করেছেন, ভোটের সময় সংগঠন সামলেছেন, তাঁদের জায়গা যদি আচমকা এমন কিছু মুখ নিতে শুরু করেন, যাঁদের রাজনৈতিক অতীত অন্য শিবিরে—তাহলে পুরনো কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়।

এই আবহেই বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের ‘তৃণমূলীকরণ’ বিরোধী বক্তব্য নতুন করে গুরুত্ব পেয়েছে। তৃণমূলের সঙ্গে গোপন আঁতাত কোনও ভাবেই বরদাস্ত করা হবে না বলে তিনি কড়া বার্তা দিয়েছেন। প্রয়োজন হলে সাংগঠনিক স্তরে কঠোর পদক্ষেপের কথাও জানিয়েছেন। ফলে বারাসতের স্থানীয় সমীকরণ নিয়ে দলের নিচুতলায় যে প্রশ্ন উঠছে, তার সঙ্গে রাজ্য নেতৃত্বের অবস্থানের একটা সরাসরি সংঘাতও দেখা যাচ্ছে।

এখন তাই বারাসতের বিজেপিতে প্রশ্নটা ক্রমশ বড় হচ্ছে—‘অরাজনৈতিক’ তকমা কি সত্যিই রাজনীতির বাইরে থাকার পরিচয়, নাকি রাজনৈতিক পুনর্বাসনের নতুন কৌশল? প্রাক্তন তৃণমূল নেতা-কাউন্সিলারদের সামাজিক অনুষ্ঠানের মঞ্চে জায়গা দেওয়ার এই প্রবণতা যদি নিছক সামাজিক যোগাযোগ হয়, তা হলে আপত্তির কারণ কোথায়? আর যদি এর পিছনে রাজনৈতিক যোগাযোগ থাকে, তা হলে দলের পুরনো কর্মীদের প্রশ্নের জবাব দেবে কে?

দুর্গাপুজোর আগে বারাসতের রাজনীতিতে তাই মণ্ডপের আলো জ্বলার আগেই অন্য আলোচনার সূত্রপাত। প্রকাশ্যে ‘অরাজনৈতিক’, অথচ নেপথ্যে রাজনৈতিক যোগাযোগ—এই দ্বৈত পরিচয় নিয়েই এখন অস্বস্তি পদ্ম শিবিরে। আর সেই অস্বস্তিই আগামী দিনে বিজেপির স্থানীয় সংগঠনে কতটা প্রভাব ফেলবে, নজর সেদিকেই।

15 Views 0 Likes 0 Comments

Related News

পাঁচ বছরে মেলেনি বিচার, পালাবদল হতেই মাটি খুঁড়ে তোলা হল বিজেপি কর্মীর দেহ
রাজ্য

পাঁচ বছরে মেলেনি বিচার, পালাবদল হতেই মাটি খুঁড়ে তোলা হল বিজেপি কর্মীর দেহ

নিউজ ডেস্ক: ভোট পরবর্তী হিংসার মামলায় ৫ বছর পর বড় পদক্ষেপ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠেছিল। সেই মামলার তদন্তেই এবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে মাটি খুঁড়ে উদ্ধার করা হল...

১৪ সেপ্টে ২০২৬, ০৯:১৫ এএম · 2 মিনিট
বাইক থামিয়ে ডাকাতির চেষ্টা, আসানসোলে গুলিবিদ্ধ নৈশপ্রহরী
রাজ্য

বাইক থামিয়ে ডাকাতির চেষ্টা, আসানসোলে গুলিবিদ্ধ নৈশপ্রহরী

আসানসোল, নিউজ ডেস্ক: দুর্ধর্ষ ডাকাতির ঘটনা! এরকম চরম নিদর্শনটি ঘটেছে ১৯ নম্বর জাতীয় সড়কে। ঘটনাস্থল আসানসোল।  শনিবার রাতে সেখানে ঘটে গিয়েছে একটি ভয়াবহ ডাকাতির চেষ্টা। রাতের অন্ধকারে নির্জন রাস্তায় বাইক চালাচ্ছিলে...

১৩ সেপ্টে ২০২৬, ০৫:৫০ পিএম · 2 মিনিট
টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকিৎসক’ ঘিরে চাঞ্চল্য
রাজ্য

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকি...

বর্ধমান: পেশায় ছিলেন ওটি টেকনিশিয়ান। কিন্তু অভিযোগ, সেই পরিচয় বদলে গিয়ে কেউ হয়ে উঠেছিলেন চিকিৎসক। শুধু রোগী দেখাই নয়, ভুয়ো MBBS সার্টিফিকেটের ভিত্তিতে দিনের পর দিন অস্ত্রোপচারও করার অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গে এমনই চাঞ্চল্...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫৩ এএম · 2 মিনিট
৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য
রাজ্য

৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চ...

হাসনাবাদ: ভোটের ফল প্রকাশের পর থেকেই এলাকায় দেখা মিলছিল না তৃণমূল নেতার। এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অবশেষে মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে তামিলনাড়ুর চেন্নাই থেকে গ্রেফত...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫১ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.