JAZZBAAT 24 BANGLA
০৫ অক্টো ২০২৬, ০১:৪১ পিএম
Breaking
By Election : উপনির্বাচনের আগে নিরাপত্তার চাদরে নন্দীগ্রাম, ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! RGKar: আর জি করের তদন্তে পুলিশের এফআইআর নিয়ে হাইকোর্টের কড়া প্রশ্ন Koel Mallick: 'মানুষের জন্য কাজ করতে চাই', পদ্ম শিবিরের প্রার্থী হয়ে বললেন কোয়েল মল্লিক Shooting: বিয়ের তোড়জোড়ের মাঝেই ভয়ানক পরিণতি যুবকের Leopard: ডুয়ার্সের রাজপথে ফের গতির বলি, গাড়ির ধাক্কায় মৃত পূর্ণবয়স্ক চিতাবাঘ PoliceNameplate: যন্তর মন্তরে নেমপ্লেটহীন পুলিশ, বিক্ষোভ সামলানো নিয়ে দিল্লি পুলিশের ভূমিক... Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ Road Rage : হাত দেখিয়েও থামেনি বাস, চালককে জুতোপেটা! By Election : উপনির্বাচনের আগে নিরাপত্তার চাদরে নন্দীগ্রাম, ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! RGKar: আর জি করের তদন্তে পুলিশের এফআইআর নিয়ে হাইকোর্টের কড়া প্রশ্ন Koel Mallick: 'মানুষের জন্য কাজ করতে চাই', পদ্ম শিবিরের প্রার্থী হয়ে বললেন কোয়েল মল্লিক Shooting: বিয়ের তোড়জোড়ের মাঝেই ভয়ানক পরিণতি যুবকের Leopard: ডুয়ার্সের রাজপথে ফের গতির বলি, গাড়ির ধাক্কায় মৃত পূর্ণবয়স্ক চিতাবাঘ PoliceNameplate: যন্তর মন্তরে নেমপ্লেটহীন পুলিশ, বিক্ষোভ সামলানো নিয়ে দিল্লি পুলিশের ভূমিক... Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ Road Rage : হাত দেখিয়েও থামেনি বাস, চালককে জুতোপেটা!

Shooting: বিয়ের তোড়জোড়ের মাঝেই ভয়ানক পরিণতি যুবকের

Shooting: বিয়ের তোড়জোড়ের মাঝেই ভয়ানক পরিণতি যুবকের
যুবকের করুণ পরিণতি ছবি: নিজস্ব ছবি

দক্ষিণ ২৪ পরগনা, নিউজ ডেস্ক- বেঙ্গালুরু থেকে বাড়ি ফিরেছিলেন নতুন স্বপ্ন নিয়ে। পরিবারের অন্দরমহলে তখন চলছিল বিয়ের তোড়জোড়। কিন্তু, সেই আনন্দের আবহে আচমকাই বদলে গেল সবকিছু। অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ঠিক কি ঘটেছিল? কার সঙ্গে দেখা হয়েছিল তাঁর? আর কেনই বা রাতের অন্ধকারে তাঁকে লক্ষ্য করে ছুটে এলো গুলি? দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ত্রিকোন কলোনির ঘটনায় এখন এই প্রশ্নগুলি ঘুরপাক খাচ্ছে।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম দেব কুমার গায়েন। পেশাতে তিনি পরিযায়ী শ্রমিক। সম্প্রতি, কাজের সূত্রে ব্যাঙ্গালুরু থেকে মামার বাড়িতে ফিরেছিলেন তিনি। উদ্দেশ্য ছিল নিজের বিয়ের দেখাশোনা। পরিবার সূত্রে জানা যায়, দেবের বিয়ের কথাবার্তাও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। আগামী কয়েক মাসের মধ্যেই বিয়ে হওয়ার কথা ছিল তাঁর। স্বাভাবিকভাবেই বাড়িতে তখন চলছিল আনন্দের আবহ। কিন্তু সেই আনন্দ বেশিদিন স্থায়ী হলো না। স্থানীয় সূত্রে জানা যায়, একটি অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলেন দেব। সেই সময় ত্রিকোণ কলোনি এলাকায় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আচমকা গুলির শব্দে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন দেব। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা যায়।

দেবের জীবনও ছিল নানা প্রতিকূলতায় ভরা। ছোটবেলাতেই বাবা-মাকে হারিয়েছেন তিনি। এরপর মামার বাড়িতে তাঁর বেড়ে ওঠা। জীবিকার তাগিদে পরিযায়ী শ্রমিকের কাজ শুরু করেন। বাড়ি থেকে দূরে থেকেও নিজের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করেছিলেন। সম্প্রতি, বিয়ের কথাবার্তা এগিয়ে যাওয়া পর জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার অপেক্ষাতে ছিলেন তিনি। এই ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একইসঙ্গে শুরু হয়েছে তদন্ত। তবে, এখনও স্পষ্ট নয়, কি কারণে দেবকে গুলি করা হল, এবং কে বা কারা এই ঘটনার পিছনে জড়িত।

বিয়ের জন্য বাড়ি ফিরেছিলেন দেবকুমার। কয়েক মাস পরে নতুন জীবনের নতুন অধ্যায়ের জন্য দিন গুণ ছিল সে। কিন্তু, তার আগেই নিমেষে থেমে গেল সব স্বপ্ন। যে বাড়িতে বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ততা থাকার কথা সেখানে এখন শোকের আবহ। কেন তাঁকে গুলি করে হত্যা করা হল, কারা এই ঘটনার নেপথ্যে, দেবের সঙ্গে কারও কোনও পুরনো বিবাদ ছিল কি না, এমন একাধিক প্রশ্ন সামনে এসেছে। বিশেষ করে বেঙ্গালুরু থেকে বাড়ি ফেরার অল্প কয়েকদিনের মধ্যেই তাঁর এই মর্মান্তিক পরিণতি হওয়ায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। ঘটনাটি নিছকই আকস্মিক হামলা, নাকি এর পিছনে রয়েছে পূর্বপরিকল্পিত কোনও কারণ, তদন্ত এগোলে তার উত্তর মিলবে বলে মনে করেছে তদন্তকারীরা।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
10 Views 0 Likes 0 Comments

Related News

By Election : উপনির্বাচনের আগে নিরাপত্তার চাদরে নন্দীগ্রাম, ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!
রাজ্য

By Election : উপনির্বাচনের আগে নিরাপত্তার চাদরে নন্দীগ্রাম, ৩৭ কোম্পানি কেন্দ্রীয়...

নিরাপত্তার দায়িত্বে থাকবেন মোট ৭০০ জন সশস্ত্র রাজ্য পুলিশ কর্মী। অর্থাৎ ভোটের দিন বুথ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় থাকবে কড়া নজরদারি।

০৫ অক্টো ২০২৬, ০১:২৮ পিএম · 2 মিনিট
Leopard: ডুয়ার্সের রাজপথে ফের গতির বলি, গাড়ির ধাক্কায় মৃত পূর্ণবয়স্ক চিতাবাঘ
রাজ্য

Leopard: ডুয়ার্সের রাজপথে ফের গতির বলি, গাড়ির ধাক্কায় মৃত পূর্ণবয়স্ক চিতাবাঘ

সচেতনতার প্রচার, সতর্কবার্তা কিংবা নজরদারি কিছুতেই রোখা যাচ্ছে না ডুয়ার্সের জাতীয় সড়কে গাড়ির বেপরোয়া গতি। আর সেই লাগামছাড়া গতির চাকাতেই ফের বলি হল এক নিরীহ বন্যপ্রাণ। রবিবার সন্ধ্যায় নাগরাকাটার ডায়না সেতু লাগোয়া ১৭ নম্বর জাতীয় সড়কে দ্রুতগতির অজ্ঞাতপরিচয় গাড়ির ধাক্কায় মৃত্যু হল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের। রক্তে লাল হল ডুয়ার্সের রাস্তা।

০৫ অক্টো ২০২৬, ১১:১৩ এএম · 2 মিনিট
North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা
রাজ্য

North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতু...

‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’ এই ভাবনাকে সামনে রেখে জেলার বিশেষত্বকে তুলে ধরে পর্যটনের প্রসার ঘটানোর পরিকল্পনা।

০৪ অক্টো ২০২৬, ০৬:৫৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.