JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১২:০২ পিএম
Breaking
মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধা... ৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধা... ৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

নো বল করলে পুরোপুরি নিষিদ্ধ! নয়া মরশুম শুরুর আগে ক্রিকেটের একগুচ্ছ নিয়ম বদলে দিচ্ছে ভারতীয় বোর্ড

নো বল করলে পুরোপুরি নিষিদ্ধ! নয়া মরশুম শুরুর আগে ক্রিকেটের একগুচ্ছ নিয়ম বদলে দিচ্ছে ভারতীয় বোর্ড

দলীপ ট্রফি দিয়ে নতুন ঘরোয়া মরশুম শুরুর আগেই ক্রিকেটের নিয়মে বড়সড় বদলের পথে হাঁটছে বিসিসিআই। নো বলের ক্ষেত্রে কঠোর শাস্তি থেকে শুরু করে উইকেটকিপারদের জন্য নতুন ছাড়, কোচদের মাঠে প্রবেশের অনুমতি— একাধিক সংশোধনী কার্যকর হতে চলেছে এ বার। ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সুপারিশ রাজ্য সংস্থাগুলির কাছে ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে বোর্ড। নতুন নিয়মগুলি কার্যকর করার আগে আম্পায়ারদের জন্য বিশেষ সচেতনতামূলক কর্মসূচিও নেওয়া হবে।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বদল নো বল সংক্রান্ত নিয়মে। এত দিন ইচ্ছাকৃত ফ্রন্টফুট নো বল বা ইচ্ছাকৃত বিমার করলে সংশ্লিষ্ট বোলারকে শুধু ওই ইনিংস থেকে সরিয়ে দেওয়া হত। নতুন নিয়মে আম্পায়ারের হাতে আরও বেশি ক্ষমতা দেওয়া হচ্ছে। এমসিসি'র ৪১.৮ ধারা অনুযায়ী, কোনও বোলার ইচ্ছাকৃতভাবে এমন অপরাধ করলে আম্পায়ার চাইলে তাঁকে গোটা ম্যাচ থেকেই নিষিদ্ধ করতে পারবেন। খেলার শৃঙ্খলা বজায় রাখতেই এই কঠোর অবস্থান বলে মনে করা হচ্ছে।

ম্যাচ পরিচালনার ক্ষেত্রেও বদল আসছে। এত দিন দিনের শেষ ওভারে উইকেট পড়লেই সেখানেই দিনের খেলা শেষ হয়ে যেত। এখন থেকে সেই ওভার সম্পূর্ণ শেষ করতেই হবে। অর্থাৎ উইকেট পড়লেও পরবর্তী ব্যাটারকে অন্তত একটি বল খেলার জন্য মাঠে নামতে হবে। পাশাপাশি ম্যাচের শেষ ইনিংসে কোনও দল আর ইনিংস ঘোষণা করতে পারবে না। ক্রিকেটকে কৃত্রিমভাবে প্রভাবিত করার সুযোগ কমাতেই এমসিসি'র ১৫.২ ধারা অনুযায়ী এই পরিবর্তন আনা হচ্ছে।

উইকেটরক্ষক এবং কোচদের জন্যও থাকছে স্বস্তির খবর। এত দিন বোলার রানআপ শুরু করার সময় কিপারকে দুই হাত উইকেটের পিছনে রাখতে হত। নতুন নিয়মে বল ডেলিভারির ঠিক আগে পর্যন্ত সেই অবস্থানে থাকলেই চলবে। ফলে অকারণে নো বলের ঝুঁকি কমবে। অন্য দিকে, ঘরোয়া একদিনের ম্যাচে জলপান বিরতির সময় কোচেরা মাঠে ঢুকে ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে পারবেন। বিসিসিআইয়ের এই পদক্ষেপ ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটে কার্যকর করার ভাবনা রয়েছে আইসিসি'রও।

11 Views 0 Likes 0 Comments

Related News

অস্কার-ইস্টবেঙ্গল ইস্যু, ISL-জয়ী কোচ নিয়ে মুখ খুললেন সন্দীপ নন্দী, বললেন, ব্রুজো ভাল মনের মানুষ নন
ময়দান

অস্কার-ইস্টবেঙ্গল ইস্যু, ISL-জয়ী কোচ নিয়ে মুখ খুললেন সন্দীপ নন্দী, বললেন, ব্রুজো...

স্পোর্টস ডেস্ক: উত্তপ্ত কলকাতা ময়দান। একের পর এক অভিযোগ ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে সামনে আনলেন আইএসএল জয়ী প্রাক্তন কোচ অস্কার ব্রুজো । যেখানে তিনি নিজের এবং পরিবারের প্রাণনাসের হুমকি । সরাসরি অভিযোগ এনেছেন লাল-হলুদ শীর্ষ...

১২ সেপ্টে ২০২৬, ০৭:১০ পিএম · 2 মিনিট
২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে ধোঁয়াশা, নির্বাচকদের দুশ্চিন্তা বাড়ালেন হিটম্যান রোহিত
ময়দান

২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে ধোঁয়াশা, নির্বাচকদের দুশ্চিন্তা বাড়ালেন হিটম্যান রোহিত

স্পোর্টস ডেস্ক: সামনেই ২০২৭ বিশ্বকাপ। ২০২৩ এর বিশ্বকাপ তাঁকে দিয়েছিল একরাশ যন্ত্রণা। ফিরিয়েছিল শূন্য হাতে। তবে এর শোধ নিয়েছিলেন ২০২৪ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে। ক্রিকেট দুনিয়া তাকে চেনে হিটম্যান নামে, রোহিত গুরুনা...

১০ সেপ্টে ২০২৬, ১১:১৪ পিএম · 2 মিনিট
আলকারাজকে হারিয়ে শেলটনের জয়ে বড় প্রতিক্রিয়া মাস্টার ব্লাস্টারের
ময়দান

আলকারাজকে হারিয়ে শেলটনের জয়ে বড় প্রতিক্রিয়া মাস্টার ব্লাস্টারের

স্পোর্টস ডেস্ক: ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে চূড়ান্ত নাটকীয় পাঁচ সেটের লড়াইয়ে কার্লোস আলকারাজকে হারিয়ে চমকে দিলেন আমেরিকার বেন শেলটন। প্রায় সাড়ে ৪ ঘণ্টার টানটান লড়াইয়ের পর স্প্যানিশ তারকাকে ৬-৭ (৫), ৬-১, ৬-৩, ১-৬, ৭...

০৯ সেপ্টে ২০২৬, ০৬:১৬ পিএম · 2 মিনিট
জাতীয় ক্রীড়া আইনের আওতায় এ বার বিসিসিআই? সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নে চাপে বোর্ড
ময়দান

জাতীয় ক্রীড়া আইনের আওতায় এ বার বিসিসিআই? সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নে চাপে বোর্...

কলকাতা, নিউজ ডেস্ক: ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা কি এ বার জাতীয় ক্রীড়া আইনের আওতায় আসবে? বিসিসিআই এবং দেশের সমস্ত রাজ্য ক্রিকেট সংস্থাকে নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক প্রশ্নে নতুন করে চর্চা শুরু হয়েছে। মঙ্গলবার প...

০৯ সেপ্টে ২০২৬, ০৪:৫৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.