JAZZBAAT 24 BANGLA
৩১ অক্টো ২০২৬, ০৭:১৭ পিএম
Breaking
Haryana: শ্রেণিকক্ষে সহপাঠীর নৃশংস হামলা! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ছ’বছরের শিশুকন্যা দশ লক্ষ প্রাণের স্পন্দন থেমে আজ নীরব আংকোর! জঙ্গলের আড়ালে হারিয়ে গেল এক আস্ত সভ্যতা জ্ঞানেশ ইস্যুতে ‘পাবলিক ইমপিচমেন্ট’ কর্মসূচি ইন্ডিয়া জোটের, হাজির রাহুল-সোনিয়া পরমাণু ঘড়ি থেকে উন্নত নেভিগেশন, মহাকাশে ভারতের নতুন স্যাটেলাইট ৩৫০০ ঘণ্টারও বেশি উড়ানের অভিজ্ঞতা, ভারতীয় বায়ুসেনার নতুন প্রধান আশুতোষ দীক্ষিত পাশ্চাত্যের হ্যালোইনে বাঙালি ভূতের দাপট! পেত্নী-শাকচুন্নির সাজে জমজমাট কলকাতার রাজপথ FirhadHakim: ফিরহাদ হাকিমের নামে রহস্যময় পোস্টার, নেপথ্যে কারা? রাজনৈতিক মহলে জল্পনা Gold Price: ধনতেরসের আগেই সোনা-রুপোতে বড় পতন! জেনে নিন আজকের বাজারদর Haryana: শ্রেণিকক্ষে সহপাঠীর নৃশংস হামলা! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ছ’বছরের শিশুকন্যা দশ লক্ষ প্রাণের স্পন্দন থেমে আজ নীরব আংকোর! জঙ্গলের আড়ালে হারিয়ে গেল এক আস্ত সভ্যতা জ্ঞানেশ ইস্যুতে ‘পাবলিক ইমপিচমেন্ট’ কর্মসূচি ইন্ডিয়া জোটের, হাজির রাহুল-সোনিয়া পরমাণু ঘড়ি থেকে উন্নত নেভিগেশন, মহাকাশে ভারতের নতুন স্যাটেলাইট ৩৫০০ ঘণ্টারও বেশি উড়ানের অভিজ্ঞতা, ভারতীয় বায়ুসেনার নতুন প্রধান আশুতোষ দীক্ষিত পাশ্চাত্যের হ্যালোইনে বাঙালি ভূতের দাপট! পেত্নী-শাকচুন্নির সাজে জমজমাট কলকাতার রাজপথ FirhadHakim: ফিরহাদ হাকিমের নামে রহস্যময় পোস্টার, নেপথ্যে কারা? রাজনৈতিক মহলে জল্পনা Gold Price: ধনতেরসের আগেই সোনা-রুপোতে বড় পতন! জেনে নিন আজকের বাজারদর

জীতুর সঙ্গে তুমুল ঝামেলা! বিগ বসের ঘরে রাজবীরের বিস্ফোরক মন্তব্য

জীতুর সঙ্গে তুমুল ঝামেলা! বিগ বসের ঘরে রাজবীরের বিস্ফোরক মন্তব্য
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: রাজবীরের সঙ্গে নেই কেউই বর্তমানে নন্দিনী ছাড়া। যদিও তাতে একেবারেই বিচলিত হননি 'প্রেমিক'। একেবারে এক চুল জমির জন্য ব্যাক্তিগত লড়াই শুরু হয়ে গেছে বিগ বসের দুর্গে! অভিনেতা জীতু কামালের সঙ্গে সরাসরি বিবাদে জড়িয়ে গেলেন 'প্রেমিক' রাজবীর দে ও নন্দিনী দত্ত ক্যাপ্টেন নির্বাচনের টাস্ককে কেন্দ্র করে । জীতু কামলাকে সরাসরি আক্রমণ করলেন নন্দিনী। দিতিপ্রিয়ার সঙ্গে অশান্তির প্রসঙ্গ টেনে আনলেন । অন্যদিকে রাজবীর হঠাৎ বলে ফেললেন, "তোমার কেরিয়ার শেষ।" যদিও 'অপরাজিত' নায়ক তার আচরণেই বুঝিয়ে দিলেন এসবই তার কাছে গুরুত্ব হীন।

বিগ বস বাংলা জমে উঠেছিল রাজবীর ঢুকতেই। প্রতিযোগিরা বেজায় চটেছিলেন তাঁর রগচটা হাবভাব নিয়ে । কিন্তু সেই বিতর্কিত রাজবীরের সঙ্গেই বন্ধুত্ব করেছিলেন জীতু বিগ বসের ঘরে ঢুকেই । রাজবীরকে বাঁচিয়েছিলেন জীতু নমিনেশন থেকেও বিশেষ ক্ষমতায়। কিন্তু একদিন যেতে না যেতেই পাল্টে গেল অঙ্ক। জীতু বেশ কয়েকবার সতর্ক করেছেন রাজবীরকে নন্দিনীর সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে। এবার সরাসরি জীতুকে আক্রমণ করলেন নন্দিনী আর সেই ঘটনাকে অস্ত্র করেই। জীতু ও দিতিপ্রিয়ার মেগা সিরিয়ালে বিবাদের কথা সকলেই জানেন। সে প্রসঙ্গ তুলে নন্দিনী বললেন, "তোমার আচরণের জন্যই সিরিয়ালের অভিনেত্রীরাও...।" সৃজলা গুহ সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন।নন্দিনীকে গত কয়েকদিনে একাধিকবার ক্যামেরায় রাজবীরের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছে । সেই প্রসঙ্গেই জীতু উল্টে প্রশ্ন করেন, "শোটা তোমার বাবা-মা দেখে?" এতে গরম হয়ে ওঠে দুর্গের আবহাওয়া।

এরপর ক্যাপ্টেন হওয়ার টাস্ক(ডাকাতি) -কে কেন্দ্র করে জীতুর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন রাজবীর। "তোমার কেরিয়ার শেষ, এবার আমার সময় শুরু" অহরহ কথাকাটাকাটির মাঝে রাজবীর বলে বসেন জীতুকে । রাজবীর প্রথম থেকেই বিগ বসের কেল্লায় একা। ফ্লার্টিং স্কিলকে কাজে লাগিয়ে তিনি মেয়েদের হাতে রাখার চেষ্টা করে গেছেন এমন অভিযোগ ছিল। সোনামণিরা তাতে গুরুত্ব না দিলেও হাবভাবেই পরিস্কার যে রাজবীরের প্রেমে পড়েছেন নন্দিনী। ফলে বর্তমানে নন্দিনী আর রাজবীর পাশাপাশি থাকলেও ওদের সঙ্গে আর কেউ নেই। যদিও প্রেমিক তাতে একেবারেই বিচলিত হননি। তিনি নিশ্চিত, ট্রফি জিতেই ফিরবেন তিনি।

97 Views 0 Likes 0 Comments

Related News

পাশ্চাত্যের হ্যালোইনে বাঙালি ভূতের দাপট! পেত্নী-শাকচুন্নির সাজে জমজমাট কলকাতার রাজপথ
বিনোদন

পাশ্চাত্যের হ্যালোইনে বাঙালি ভূতের দাপট! পেত্নী-শাকচুন্নির সাজে জমজমাট কলকাতার রাজ...

পাশ্চাত্যের হ্যালোইন উৎসবে এবার বাঙালি ভূতের ছোঁয়া! পেত্নী ও শাকচুন্নির সাজে নন্দন-রবীন্দ্র সদন চত্বরে নজর কাড়লেন তরুণীরা। ‘স্পন্দন’-এর উদ্যোগে আয়োজিত ষষ্ঠ হ্যালোইন স্ট্রিট কার্নিভালে দেশি-বিদেশি ভূতেদের মেলবন্ধনে জমে উঠল তিলোত্তমার রাজপথ।

৩১ অক্টো ২০২৬, ০৩:৪৪ পিএম · 2 মিনিট
নীরবেই থামল এক সিনেমার গল্প! ৫৭ বছরেই চিরবিদায় ‘কাঁটে’ পরিচালক সঞ্জয় গুপ্তার
বিনোদন

নীরবেই থামল এক সিনেমার গল্প! ৫৭ বছরেই চিরবিদায় ‘কাঁটে’ পরিচালক সঞ্জয় গুপ্তার

মুম্বইয়ে নিজের বাড়ির বাথরুমে পড়ে মাথায় গুরুতর চোট। ৫৭ বছর বয়সে প্রয়াত বলিউডের জনপ্রিয় পরিচালক ও প্রযোজক সঞ্জয় গুপ্তা। ‘কাঁটে’, ‘মুসাফির’, ‘কাবিল’-এর মতো ছবির স্রষ্টার আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ বলিউড।

৩১ অক্টো ২০২৬, ০১:৩৭ পিএম · 2 মিনিট
তিন বছরের প্রেমে বিচ্ছেদ! আলাদা হলেন ইব্রাহিম-পলক, কেন ভাঙল সম্পর্ক?
বিনোদন

তিন বছরের প্রেমে বিচ্ছেদ! আলাদা হলেন ইব্রাহিম-পলক, কেন ভাঙল সম্পর্ক?

তিন বছরের গোপন প্রেমে ইতি! ইব্রাহিম আলি খান ও পলক তিওয়ারির বিচ্ছেদের খবরে তোলপাড় বলিউড। শোনা যাচ্ছে, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

৩১ অক্টো ২০২৬, ০১:৩২ পিএম · 2 মিনিট
লাইভ টিভি অনুষ্ঠানে সঞ্চালকের ড্রোনে লাথি, উড়ে গিয়ে মডেলের মুখে আঘাত! ভাইরাল ভিডিয়ো
বিনোদন

লাইভ টিভি অনুষ্ঠানে সঞ্চালকের ড্রোনে লাথি, উড়ে গিয়ে মডেলের মুখে আঘাত! ভাইরাল ভিডি...

লাইভ টিভি অনুষ্ঠানে সঞ্চালকের লাথিতে নিয়ন্ত্রণ হারাল ড্রোন। ছিটকে গিয়ে এক মডেলের মুখে আঘাত লাগতেই ভাইরাল হল গোটা ঘটনার ভিডিয়ো। ঘটনা ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

৩০ অক্টো ২০২৬, ০৭:৩৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.