JAZZBAAT 24 BANGLA
৩১ অক্টো ২০২৬, ০৫:৩০ এএম
Breaking
OpenAI‌ : চ্যাট জিপিটিকে ভরসা করেই খোয়াতে হল জীবন, OpenAI-র বিরুদ্ধে মামলা! Red Sky : আকাশজুড়ে লাল-কমলা আভা, ‘স্ট্রেঞ্জার থিংস’-এর উল্টো জগতের সঙ্গে তুলনা! ‘সাহস থাকলে ভোটে লড়ুন, আবার হারাব’, মমতা ফের নিশানা শুভেন্দুর Cyber Crime : ডিজিটাল অ্যারেস্টে সর্বস্বান্ত গ্রাহক, এবার ব্যাংকের দায়বদ্ধতা নিয়ে কড়া স... Sukumar Ray: শব্দের জাদুতে আজও অমর, কল্পনার রাজ্যে চিরকালীন! ১৩৯’তম জন্মবর্ষে সুকুমার রায় লাইভ টিভি অনুষ্ঠানে সঞ্চালকের ড্রোনে লাথি, উড়ে গিয়ে মডেলের মুখে আঘাত! ভাইরাল ভিডিয়ো ভুটানের হিমবাহ হ্রদে জলবিস্ফোরণ! উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা, নিরাপদ আশ্রয়ে ৬ হাজারের বেশি মা... বিমানযাত্রীদের পকেটে বাড়তি চাপ! ভাড়া বাড়াতে চলেছে ইন্ডিগো? OpenAI‌ : চ্যাট জিপিটিকে ভরসা করেই খোয়াতে হল জীবন, OpenAI-র বিরুদ্ধে মামলা! Red Sky : আকাশজুড়ে লাল-কমলা আভা, ‘স্ট্রেঞ্জার থিংস’-এর উল্টো জগতের সঙ্গে তুলনা! ‘সাহস থাকলে ভোটে লড়ুন, আবার হারাব’, মমতা ফের নিশানা শুভেন্দুর Cyber Crime : ডিজিটাল অ্যারেস্টে সর্বস্বান্ত গ্রাহক, এবার ব্যাংকের দায়বদ্ধতা নিয়ে কড়া স... Sukumar Ray: শব্দের জাদুতে আজও অমর, কল্পনার রাজ্যে চিরকালীন! ১৩৯’তম জন্মবর্ষে সুকুমার রায় লাইভ টিভি অনুষ্ঠানে সঞ্চালকের ড্রোনে লাথি, উড়ে গিয়ে মডেলের মুখে আঘাত! ভাইরাল ভিডিয়ো ভুটানের হিমবাহ হ্রদে জলবিস্ফোরণ! উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা, নিরাপদ আশ্রয়ে ৬ হাজারের বেশি মা... বিমানযাত্রীদের পকেটে বাড়তি চাপ! ভাড়া বাড়াতে চলেছে ইন্ডিগো?

তিন মাস নয়, এবার মাসে মাসে বিদ্যুতের বিল, বড়সড় ঘোষনা রাজ্য সরকারের!

তিন মাস নয়, এবার মাসে মাসে বিদ্যুতের বিল, বড়সড় ঘোষনা রাজ্য সরকারের!

রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার থেকে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম অর্থাৎ WBSEDCL-এর গ্রাহকদেরও আর তিন মাস অন্তর বিলের জন্য অপেক্ষা করতে হবে না। CESC -র ধাঁচেই প্রতি মাসে বিদ্যুতের বিল পৌঁছে যাবে গ্রাহকদের হাতে। আগামী বছর জানুয়ারি মাস থেকে কার্যকর হবে এই নিয়ম। মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে ঘিরে খুশির হাওয়া সর্বত্র।

রাজ্য সরকারের মতে, মাসিক বিল চালু হলে একসাথে বড় অঙ্কের টাকা ইলেকট্রিসিটি বিল মেটাতে হবে না। ফলে গ্রাহকদের চাপ অনেক টাই কমবে। পাশাপাশি বিদ্যুৎ ব্যবহারের হিসাব পরিষ্কার থাকবে এবং বিল সংক্রান্ত সমস্যাও অনেকটাই কমবে। সাধারণ মানুষের উপকার হবে এর ফলে।

অতীতে স্মার্ট মিটার বসানো নিয়ে তৈরি হয়েছিল নানা বিভ্রান্তি ও জল্পনা। তারই অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের প্রতিটি বাড়িতে স্মার্ট মিটার বসানো একেবারেই বাধ্যতামূলক নয়। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা উল্লেখ করে তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার গৃহস্থালি বা সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে এই স্মার্ট মিটার বসানোর বিষয়টি বাধ্যতামূলক করেনি। তাই সাধারণ গ্রাহকদের এই বিষয়ে অকারণে উদ্বিগ্ন হওয়ার কোনও যুক্তিসঙ্গত কারণ নেই।’ 

তিনি আরো বলেন, আপাতত সরকারি দফতর ও কার্যালয়গুলিতে এই স্মার্ট মিটার বসানোর কাজ দ্রুতগতি চলবে। বর্তমানে যে বিলিং ব্যবস্থা চালু রয়েছে, গ্রাহকদের জন্য সেটিই যথাযথ ভাবে বজায় থাকবে। এমন কি রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এবার থেকে সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করবে সরকার।

এছাড়াও বিদ্যুৎ চুরির মতো অপরাধের বিরুদ্ধে ‘জ়িরো টলারেন্স’ নীতি গ্রহণ করবে সরকার বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ঘোষণার ফলে খানিকটা স্বস্তিতে WBSEDCL-এর গ্রাহকরা।

18 Views 0 Likes 0 Comments

Related News

‘সাহস থাকলে ভোটে লড়ুন, আবার হারাব’, মমতা ফের নিশানা শুভেন্দুর
মহানগর

‘সাহস থাকলে ভোটে লড়ুন, আবার হারাব’, মমতা ফের নিশানা শুভেন্দুর

কলকাতা, নিউজ ডেস্ক: 'সাহস থাকলে আবার লড়ুন, আবার হারাব'। বারুইপুরের জনসভা থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। এমনকি, নাম না করে সভার মঞ্চ থেকে  হুঁশিয়ারি দিয়ে বল...

৩০ অক্টো ২০২৬, ০৮:৪৫ পিএম · 1 মিনিট
ভুটানের হিমবাহ হ্রদে জলবিস্ফোরণ! উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা, নিরাপদ আশ্রয়ে ৬ হাজারের বেশি মানুষ
মহানগর

ভুটানের হিমবাহ হ্রদে জলবিস্ফোরণ! উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা, নিরাপদ আশ্রয়ে ৬ হাজারের...

নিউজ ডেস্ক: ভুটানে হিমবাহের হ্রদ ফেটে ভয়াবহ বন্যা! তার জেরে উত্তরবঙ্গের একাধিক এলাকায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় তৎপর পশ্চিমবঙ্গ প্রশাসন। বিশেষ করে আলিপুরদুয়ারের সংকোশ নদী সংলগ্ন নিচু ও ঝুঁকিপূর্ণ এলাক...

৩০ অক্টো ২০২৬, ০৬:৫২ পিএম · 2 মিনিট
'সোডিয়াম-পটাশিয়ামের সমস্যা হয়েছে', পুলিশকে অভিষেকের 'ওয়ার্নিং' মন্তব্যে তোপ শুভেন্দুর
মহানগর

'সোডিয়াম-পটাশিয়ামের সমস্যা হয়েছে', পুলিশকে অভিষেকের 'ওয়ার্নিং' মন্তব্যে তোপ শুভ...

নিউজ ডেস্ক: রাজ্য পুলিশকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৪ ঘণ্টার মধ্যে অভিষেককে পাল্টা আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার সল্টলেকে জনতার দরবারে তিনি বলেন, ‘ওঁর সোডিয়াম-পটাশিয়ামে...

৩০ অক্টো ২০২৬, ০৬:০২ পিএম · 1 মিনিট
Kaustuv Bagchi: কৌস্তভ বাগচীর গাড়ি ঘিরে বিক্ষোভ, উঠল 'গো ব্য়াক' স্লোগান
মহানগর

Kaustuv Bagchi: কৌস্তভ বাগচীর গাড়ি ঘিরে বিক্ষোভ, উঠল 'গো ব্য়াক' স্লোগান

নিউজ ডেস্ক: নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। তাঁর গাড়ি ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে...

৩০ অক্টো ২০২৬, ০৩:৪০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.